রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি আব্বাসের স্ত্রীর

abbas wifeসিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

আজ বুধবার সকালে খিলগাঁওয়ের গোড়ানে দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচনে মেয়র প্রার্থী আব্বাসের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

দক্ষিণ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের গোড়ান শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের নিকট থেকে প্রচারণা শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে ছিলেন।

এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের জানান, মামলা থাকায় মির্জা আব্বাস প্রচারণা চালাতে আসতে পারেননি। তাই স্বামীর পক্ষে তিনি প্রচারণা শুরু করেছেন। মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হলে মির্জা আব্বাসও প্রচারণা শুরু করবেন বলেও জানান তিনি।

আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, সিটি নির্বাচনে সরকার দল সমর্থিত প্রার্থীরা অবাধে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারলেও বিএনপির কোনো মেয়র ও কাউন্সিলর প্রার্থী অবাধ ও নির্বিঘ্নে প্রচারণা চালাতে পাচ্ছেন না। মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় অনেকেই পালিয়ে বেড়াচ্ছে।

আবার কেউ কেউ আগাম জামিন নিতে চাইলে আদালত তাকে জামিন দিচ্ছে না। ফলে নির্বাচনী প্রচারণায় উক্ত মেয়র ও কাউন্সিলরদের অংশ গ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমনকি প্রতিনিয়ত সিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হওয়ার বিষয়ে জনমনে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তাই সরকার ও নির্বাচন কমিশনকে  দ্রুত সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উদ্যোগ নিতে হবে।

আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে কাজ করছে সরকার

hasina12প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসুখ হলে চিকিৎসার জন্য বিদেশে যাতে যেতে না হয়, সেজন্য সরকার দেশেই আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য মানুষের সেবা করা। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাভারে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এখানে অনেক শিল্প কলকারখানা রয়েছে। যেখানে শ্রমিকরা কাজ করেন। দুর্ঘটনা এবং অন্য কারণে তারা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার তেমন সুযোগ ছিল না। আজ থেকে সেই সুযোগ সৃষ্টি হল।

শেখ হাসিনা বলেন, তার সরকারের উদ্দেশ্য হল জনগণকে দারিদ্র্যের হাত থেকে তুলে আনা। জীবনমান উন্নত করা, যাতে তারা সম্মানজনক জীবন-জীবিকা করতে পারেন।

সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, তার সরকার সেই চেষ্টা করে যাচ্ছেন।

ডেন কেক বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

dan cakeপাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডেন কেক। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বিসিবি। তাই সিরিজের নাম হচ্ছে ডেন কেক বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। পাওয়ারড বাই পোলার আইসক্রিম।

পোলার আইসক্রিমের অঙ্গপ্রতিষ্ঠান ডেন কেক। ইউরোপিয়ান এই ব্র্যান্ড গত মার্চ মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে। ডেনমার্কেই ডেন কেক প্রচলিত বেশি। ১৯৩১ সাল থেকেই ইউরোপে এই ব্র্যান্ড বহুল জনপ্রিয়। এক্সিওম টেকনোলজি বিসিবির টাইটেল স্পন্সর স্বত্ব কিনেছিল আগেই। সেই স্বত্ব এই সিরিজে তারা বিক্রি করে ডেন কেক এর কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ঢাকা আইসক্রিমের পরিচালক খন্দকার তৌহিদুজ্জামান ও চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম।

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, উত্তেজনা

bsf23বিজিবির গুলিতে ভারতীয় গরু চোরাকারবারি নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে দিনাজপুরের হিলি সীমান্তে। বাংলাদেশের অভ্যন্তরের ১৫০ গজের মধ্যে গরু, ছাগলসহ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে বুধবার সকালে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।

তবে এই নিষেধাজ্ঞা ১৪৪ ধারা নয় জানিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, এটা জনসাধারণকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

এদিকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী যুবক বদিউরকে বুধবার ভোরে ফেরত দিয়েছে বিএসএফ। হিলি সীমান্তের দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে বদিউরের ওপর বিএসএফের নির্যা তনের অভিযোগ উঠেছে। বদিউর বর্তমানে হাকিমপুর (হিলি) হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে ভারতীয় চোরাকারবারি  বিটনের (৩৩)  লাশ ময়নাতদন্ত শেষে বিএসএফের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম।

মঙ্গলবার বিকালে বাংলাদেশের ভেতরে ঢুকে  ট্রেনে ভারতীয় চোরাই মাল ওঠানোর সময় বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি বিটন (৩৩) নিহত হন। এর আগে বিটনের গুলিতে আহত হন বিজিবির এক সদস্য।

নিহত বিটন ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার দক্ষিণপাড়ার বৈদ্য রায়ের ছেলে।

হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার রেজাউল করিম জানান, মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটার দিকে হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি বাংলাদেশ অংশে ঢুকলে ভারতীয় চোরাকারবারিরা ওই ট্রেনে ভারতীয় মালামাল ওঠাতে থাকে। এ সময় বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে রিভলবার থেকে গুলি করেন চোরাকারবারি বিটন। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হন।

রেজাউল করিম  আরো জানান, “ আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় বিএসএফ ১৫-২০ রাউন্ড গুলি করলে বিজিবিও পাল্টা ১৫-২০ রাউন্ড গুলি করে।”

বর্তমানে উভয় পক্ষই নিজেদের সীমানায় অস্ত্র নিয়ে অবস্থান নেয়ায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

আইপিএলে এবার নারী ধারাভাষ্যকার

ipl wনতুনত্ব আনতে আইপিএলের জুড়ি নেই। এবার আরেক নতুন মাত্রা যোগ হচ্ছে ধারাভাষ্য কক্ষেও। হঠাৎ করে হয়তো কোনো একদিন খেলা দেখতে টিভি চালু করলেই ধারাভাষ্যে শুনতে পাবেন নারীকণ্ঠ। কারণ এবার আইপিএলে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেবেন বেশ কজন সাবেক নারী ক্রিকেটাররাও। আইপিএল মানেই জাঁকজমক আর চাকচিক্য। সেই টুর্নামেন্টের জৌলুস আরও বাড়াতেই কিনা এই আয়োজন।

ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং অধিনায়ক আনজুম চোপড়া থাকছেন এই দলে। এর আগের বছরগুলোতেও আইপিএলের বিভিন্ন বিশ্লেষণমূলক অনুষ্ঠানে টিভিতে দেখা গেছে তাকে। তবে সরাসরি খেলা চলাকালীন ধারাভাষ্য কক্ষের মাইক হাতে এবারই প্রথম দেখা যাবে তাকে। এই দলে আরও আছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার লিসা থালেকর। তিনি খেলেছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের হয়ে। সাবেক ইংলিশ ফাস্ট বোলার ইসা গুহও থাকছেন ধারাভাষ্যকারদের দলে। ধারাভাষ্যকক্ষে অবশ্য ইসার উপস্থিতি নতুন নয়। এর আগেও রেডিও এবং টিভিতে খেলার ধারাবিবরণী দিয়েছেন তিনি। আরেকজন নারী ধারাভাষ্যকারও এর আগে খেলতেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলে।

ধারাভাষ্যকারদের দলে মোট সদস্য ২৬ জন। বাঘা বাঘা সব পুরুষ ধারাভাষ্যকারদের সঙ্গে চার জন সাবেক নারী ক্রিকেটারের উপস্থিতি নিশ্চয়ই বাড়তি একটা মাত্রা যোগ করবে আইপিএলে। সূত্র: এনডিটিভি ইন্ডিয়া

সাকিবকে খোঁচা হাফিজের

বাংলাদেশ ও পাকিস্তানের ব্যাট-বলের লড়াইয়ের আগে জমে উঠছে কথার লড়াই। সম্প্রতি পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানোর প্রত্যয় ব্যক্ত করেন সাকিব আল হাসান; এবার তার পাল্টা জবাব দিলেন মোহাম্মদ হাফিজ।

আসছে প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে জয়-পরাজয়ের পরিসংখ্যান তুলে ধরলেন পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান; যেখানে বাংলাদেশের একমাত্র সাফল্য ১৬ বছর আগের।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এক পাকিস্তান বাদ দিয়ে সব দলকেই হারিয়েছে বাংলাদেশ। এই দলের কাছেই বারবার শুধু হারতে হয়েছে তাদের।

একবার করে টেস্ট ও ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হারই সঙ্গী হয় তাদের। তবে এবার আর হতাশা নয়, সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন সাকিব।

গত সপ্তাহে আইপিএল খেলতে যাওয়ার আগে সাকিব পাকিস্তানের সঙ্গে এবারের সিরিজে নিজেদেরকেই ‘ফেভারিট’ বলে ঘোষণা করেন। বিশেষ করে ওয়ানডে সিরিজ তো বাংলাদেশের জেতাই উচিত বলে মনে করেন তিনি।

সাকিবের এই ফেভারিট প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন টেস্ট ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারকে একটু খোঁচাই দিলেন হাফিজ।

সাকিব যা বলেছে তা আত্মবিশ্বাস থেকে। এটা ভালো যদি তারা এটা বিশ্বাস করে। আমি শুনেছি মাশরাফি প্রথম ম্যাচ খেলবে না এবং সেটাতে সাকিব অধিনায়কত্ব করবে। কিন্তু আপনি যদি সাম্প্রতিক অতীত দেখেন, তাহলে বাংলাদেশের ওপর পাকিস্তান আধিপত্য করেছে। আর ১৯৯৯ সালের ওই একমাত্র ম্যাচ ছাড়া আমরা কখনই তাদের কাছে হারিনি।

১৯৮৮ সাল থেকে সব ধরণের ক্রিকেট মিলিয়ে পাকিস্তানের সঙ্গে ৪৭ ম্যাচ খেলে একবারই মাত্র জিতেছে বাংলাদেশ; আর সেটা হলো ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে।

চোটের কারণে বিশ্বকাপ না খেলতে পারা হাফিজ স্বীকার করেন যে, তাদের দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা তেমন নেই। তবে তাদের আত্মবিশ্বাস ও যোগ্যতার কমতি নেই বলে মনে করেন তিনি।

এই খেলোয়াড়েরা ঘরোয়া লিগে নিজেদের প্রমাণ করেছে এবং তারপর নির্বাচকেরা তাদের দলে নিয়েছে। এটা একটা নতুন যুগ, আমরা অনেক নতুন খেলোয়াড় নিয়ে যাচ্ছি, কিন্তু দল হিসেবে আমরা ভালো করব এবং তারা (নতুনরা) এই সিরিজের জন্য প্রস্তুত।

আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব। একই মাঠে বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৯ ও ২২ এপ্রিল।

এছাড়া এবারের বাংলাদেশ সফরে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টও খেলবে পাকিস্তান।

সিটি নির্বাচনে বিএনপির সমর্থন চাইলেন মাহী

mahi8ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহী বি চৌধুরী।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থন চান।

মাহী বি চৌধুরী বলেন, আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। দল ভিন্ন হলেও বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের আর্দশে রাজনীতি করি।

প্রসঙ্গত, বিকল্পধারা বাংলাদেশে যোগ দেওয়ার আগে মাহী বি চৌধুরী বিএনপি থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়ে ছিলেন।

রিয়ালকে হারিয়ে দিল অ্যাটলেটিকো

atletikaলা লিগায় টানা তিন ম্যাচ জিতে ফের ছুটছে দিয়েগো সিমিওনের অ্যটলেটিকো মাদ্রিদ৷গতবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়ে দিল রিয়াল সোসিদাদকে৷

নিজেদের ঘরের মাঠ ভিসেন্ট ক্যালডেরনে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ফার্নান্দো তোরেসরা৷এদিন ম্যাচের ২ মিনিটেই অ্যাটলেটিকোকে প্রথম গোলটি উপহার দেয় রিয়াল৷কোকের কর্নার থেকে উড়ে আসা বল হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মিকেল গঞ্জালেজ৷এরপর ১০ মিনিটে ফের সিমিওনেদের এগিয়ে দেন দুরন্ত ফর্মে থাকা অ্যান্তনিও গ্রিজম্যান৷ডি বক্সের সামনে থেকে কোকের ভলি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন রিয়ালের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত করতে না-পারায় গ্রিজম্যান সেই সুযোগে তিনকাঠিতে বল ঢুকিয়ে দেন৷এরপর দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি৷
ফলে ম্যাচের স্কোরলাইন ২-০ শেষ হয়৷এই জয়ের সুবাদে অ্যাটলেটিকো ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিল তালিকায় তিন নম্বরে চলে এল৷অ্যাটলেটিকোর থেকে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট পেয় দু’নম্বরে রিয়াল মাদ্রিদ৷যদিও ৭১ পয়েন্ট পেয়ে শীর্ষেই রয়েছে বার্সা৷

গাজীপুরে নার্সিং কলেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

hasina5গাজীপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল এলাকায় কলেজটির ক্যাম্পাস উদ্বোধন করেন।

এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের হাতে নিহত আমার পরিবারের সকল সদস্যকে।

২০১১ সালের ১৪ জানুয়ারি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা যৌথভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

মালয়েশিয়ার সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (KPJ) এই আধুনিক হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। এটি পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ পদ্ধতিতে বাস্তবায়িত হয়েছে।

নোয়াখালীর বিনোদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

noyakhaliরাতে কালবৈশাখী ঝড়ে গাছের ভাঙা ডাল কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে অসীম দেবনাথ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে ইউপির গোপাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অসিম দেবনাথ (১৪) গোপাই গ্রামের কবিরাজ বাড়ির সঞ্জয় দেবনাথের ছেলে। সে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কালবৈশাখী ঝড়ে বিনোদপুরে অনেক গাছ-পালা ভেঙে যায়। সকালে অসিম তাদের বাড়ির পাশে ভেঙে যাওয়া গাছের ডাল আনতে বের হয়। ডাল আনার সময় অসাবধানতাবসত ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে সাথে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলে অসীমের মৃত্যু হয়।