রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ব্র্যাডম্যানের থেকেও প্রভাবশালী

rici benoগভীর সম্পর্ক দু’জনের৷ কতটা গভীর? রিচি বেনোর মৃত্যুতে সোশ্যাল নেটওয়ার্কে শেন ওয়ার্নের লেখা খোলা চিঠি এবং স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই ধরা পড়ল৷

ক্রিকেটের নিরিখে রিচি বেনোর তাৎপর্য কতখানি, সেটা কথায় বর্ণনা করা খুব কঠিন৷ আমার কাছে উনি ক্রিকেটের থেকেও বড়৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ওয়ালি এডওয়ার্ডস শুনলাম বলেছেন, ডোনাল্ড ব্র্যাডম্যানের পর রিচি বেনোই সবথেকে প্রভাবশালী ক্রিকেটার৷ কিন্তু আমি বলব, ডন ব্র্যাডম্যানের থেকেও ওনার প্রভাব আরও বেশি ছিল৷ ক্রিকেটের সর্বকালের সেরা প্লেয়ার যে ব্র্যাডম্যান, এটা নিয়ে তর্কের অবকাশ নেই৷ কিন্তু রিচি অনেক বেশি প্রভাবশালী৷ ভাবুন একবার, কীভাবে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটে নবদিগম্ত এনেছিলেন৷ ভাবুন, কীভাবে আক্রমণাত্মক অধিনায়কত্বে নতুন মাত্রা এনেছিলেন৷ ওনার বোলিং, ব্যাটিং, ক্রিকেট খেলার ধরন! এক কথায় অসাধারণ৷

তার পর খেলা ছেড়ে দিয়ে সর্বকালের অন্যতম সেরা ধারাভাষ্যকার৷ সব খেলার নিরিখে এ কথা বলছি৷ ৫০ বছরেরও বেশি সময় ধরে এই কাজ করে গেছেন৷ কখনও ইংল্যান্ডে, কখনও অস্ট্রেলিয়ায়৷

আমরা দুর্দান্ত প্রধানমন্ত্রী পেয়েছি৷ আমাদের ডেম এডনা এভারেজ আছে, কিলি মিনোগ আছে৷ কিন্তু রিচি সবার ওপরে৷ সত্যিই কী নিপাট ভদ্রলোক৷

ওনাকে আর ডাফনিকে (বেনোর স্ত্রী) প্রায় ৩০ বছর ধরে চিনি৷ সবার কাছে উনি সত্যিকারের কিংবদম্তি৷ সব অর্থে৷ ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং মানুষ হিসেবে আমার কাছে সেরা৷ উনি যে আমার এত ঘনিষ্ঠ বন্ধু এবং মেন্টর ছিলেন, তার জন্য আমি গর্বিত, সম্মানিত৷

আমরা বহু অসাধারণ মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি৷ ক্রিকেট নিয়ে কথা বলেছি৷ বিশেষ করে লেগ স্পিন নিয়ে আমরা দু’জনেই কতটা মুগ্ধ, ওটা আমাদের দু’জনের কাছেই কতটা ভালোবাসার জায়গা, তা নিয়ে কত কথা হয়েছে৷

আর আমাদের সেই ডিনারগুলো? বছরের পর বছর ধরে আমরা কত মজা করেছি৷ খাওয়ার টেবিল থেকে আপেল তুলে নিয়ে লেগ স্পিনের গ্রিপ আর টেকনিক নিয়ে আলোচনা করেছি৷

যখন ছোট ছিলাম, তখন উনি আর ডাফনি আমার জন্য কত সময় দিয়েছেন৷ থ্যাঙ্ক ইউ৷ মনে আছে, তখন আমি ১৮ বছরের একজন লেগ স্পিনার, নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি৷ সেই সময় ওনার মূল্যবান পরামর্শ পেয়েছি৷ এগুলো আমার কাছে অনেক৷

কমেন্ট্রি বক্সে ওনাকে পাশে পাওয়া আর একটা অসামান্য অভিজ্ঞতা৷ মুগ্ধ হয়ে দেখতাম ওনাকে৷ সেখানেও লেগ স্পিন নিয়ে প্রচুর কথা হয়েছে৷ সারা বিশ্বের উঠতি লেগ স্পিনারদের আমরা পরামর্শ দিয়েছি৷

মনে পড়ছে ওনার শেষ টেস্টের কথা৷ ২০০৫ অ্যাশেজ৷ আমরা সবাই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে ওনাকে বরণ করে নিয়েছিলাম৷ উনি শুধু অস্ট্রেলীয় নন, সারা বিশ্বের আইকন৷ সত্যিকারের লিজেন্ড৷

হাস্যরস, সময়জ্ঞান, প্রবচন– নাঃ, আর একজন রিচি বেনোকে আমরা পাব না৷ সম্ভব নয়৷ ক্রিকেটের জন্য যা করেছেন, মনে হয় না আর কেউ সেটা করতে পারবে৷

রিচিকে সবাই খুব ভালোবাসে৷ রিচি ক্রিকেটের গডফাদার৷ ওনাকে আমরা সবাই বড্ড মিস করব৷ ভালো থাকবেন বন্ধু৷ আমার হিরো৷

চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে বৈঠকে সিইসি

ec ctgচট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সিরিজ মতবিনিময় সভা শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে শনিবার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে এ মতবিনিময় সভা।

রোববার ঢাকায় এ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। শনিবার বেলা ১১টায় চট্টগ্রামে ‘হল টোয়েন্টিফোর’ মিলনায়তনে এ মতবিনিময় সভা শুরু হয়

সভায় উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। এতে আরো উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জাভেদ আলী, নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম আবদুল্লাহ, জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।

সভায় স্বাগত বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

অনুষ্ঠানে ১২ জন মেয়র প্রার্থী ও তাদের প্রধান নির্বাচনী এজেন্ট, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত হয়েছেন।

নতুন বার্তা/কেএমআর

একতার সিনেমায় নগ্নতার শর্ত!

ভারতে ঘরোয়া টেলিভিশন সিরিয়াল বানিয়ে বিখ্যাত বনে যাওয়া ডেইলি সোপ কুইন একতা কাপুর কয়েক বছর হল সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজে হাত লাগিয়েছেন। আর এখানেও তিনি একইরকম সফল।

তবে বলিউডে তার এই সফলতার বিশেষ একটি কারণ অবশ্য যৌনতা নির্ভর সিনেমা করা। আর সেটাই যেহেতু তার সিনেমায় একটা বড় ভূমিকা পালন করে তাই এবার একতার নতুন শর্ত, তার সিনেমায় কাজ করতে হলে যৌনতা নিয়ে কোনোরকম ছুঁতমার্গ থাকলে চলবে না। এমনকি চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হওয়াতে আপত্তি থাকলেও চলবে না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নগ্নতা নিয়ে কারো আপত্তি থাকলে তিনি সুযোগ পাবেন না- সিনেমার চুক্তিতে এবার এমন একটি শর্ত রেখেছেন একতা কাপুর।

‘ডার্টি পিকচার’, ‘রাগিনী এমএমএস’, ‘রাগিনী এমএমএস ২’, ‘লাভ সেক্স অউর ধোঁকা’- এর মতো যৌনতা নির্ভর সিনেমাগুলোর পর এবার একতা তৈরি করতে চলেছেন ‘এক্সএক্সএক্স’ নামক আরো একটি যৌনতা নির্ভর সিনেমা। আর সেখানে যাতে অভিনেতারা কোনোরকম আপত্তি তুলতে না পারেন, সেজন্যই এরকম পদক্ষেপ বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কেন ঘোষ।

একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে, শুধু ‘এক্সএক্সএক্স’ নয়, একতার প্রযোজনায় এরপরের সবগুলো সিনেমাতেই এই নগ্নতার শর্তটি থাকবে।

গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড পেয়ে সম্মানিত হলেন শাহরুখ খান

sharuk globalবলিউড বাদশা শাহরুখ খানের মুকুটে আরও একটি নয়া পালক যোগ হল। এই বছরের গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেন শাহরুখ খান। এই সম্মান পেয়ে তিনি অভিভূত, জানিয়েছেন শাহরুখ স্বয়ং।

শাহরুখের ভক্তরা তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই সম্মানের জন্য। একটি জাতীয় সংবাদমাধ্যম চ্যানেলের তরফে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

পুরস্কার মঞ্চেও শাহরুখ তার ছোট পুত্র আবরামের কথা বলেছেন। সম্প্রতি কেকেআর-মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে ম্যাচের সময় গ্যালারিতে সমস্ত নজর গিয়ে দর্শকের পড়েছিল ছোট আবরামের ওপর। তিনি বলেন, এই ছোট ছোট তারকারা, দু-চার দিন প্রচারের আলোয় আসার পরই আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। এখন আমি আমার ছেলের সঙ্গে কি করে টক্কর দেব, হাসতে হাসতে মন্তব্য গর্বিত বাবার।

গত বছর গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডের সম্মান পেয়েছিলেন অমিতাভ বচ্চন।

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার টেকিরবাড়ি পশ্চিমপাড়ার সরাফত আলীর ছেলে আনসার সদস্য মো. আমিনুল ইসলাম (৪০) ও ঝিনাইদহের রাসেল পারভেসের স্ত্রী শাম্মী আক্তার চুমকি (২১)। শাম্মীর স্বামী রাসেল পারভেজ সামিট উত্তরাঞ্চল পাওয়ার লিমিটেড মাওনার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

মাওনা হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় দায়িত্ব পালনকালে রাত ১১টা ২০ মিনিটের দিকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি শনাক্ত করা যায়নি।

অপর দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৭টার দিকে মাওনা সিএনজি পাম্পের সামনে। ময়মনসিংহগামী একটি বাস শাম্মীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালালার নামে গ্রহাণুর নামকরণ নাসা’র

malala gকনিষ্ঠতম নোবেল পুরস্কাপ্রাপ্ত ও শিশুকন্যাদের পড়াশোনা নিয়ে আন্দোলনরত মালালা ইউসুফজাইয়ের নামে এবার একটি গ্রহাণুর নামকরণ করল নাসা। ক্যালিফর্নিয়ায় নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির মহাকাশচারী অ্যামি মেনজার অ্যাস্ট্রয়েড ৩১৬২০১-টির নাম রাখলেন মালালা। শুক্রবার এই খবর প্রকাশিত হয়েছে ডন পত্রিকায়।

অ্যামি বলছেন, “এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয় যে মালালার মতো একজনের নামে আমরা একটি গ্রহাণুর নামকরণ করলাম। অনেক গ্রহাণুরই নামকরণ করা হয়, কিন্তু মহিলাদের নামে খুব একটা গ্রহাণুর নামকরণ হয় না।”
মঙ্গল ও বৃহস্পতির মাঝে এই গ্রহাণুটি খুঁজে পেয়েছেন মেনজার। গ্রহাণুটি সূর্যকে প্রতি ৫.৫ বছর একবার প্রদক্ষিণ করে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন তাবিথও

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ এম আউয়াল বলেছেন, নির্বাচনে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি জনগণের।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, আমি ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হতে পারলে ঢাকাকে আধুনিক নগরীতে পরিনত করবো। যানজটসহ সব সমস্যা সমাধান করে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই ঢাকাকে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তেরি করতে পারেনি। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

এর আগে একই অভিযোগ তুলেছিলেন আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনিই বর্তমানে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে নির্বাচনী প্রচারণায় তাবিথের সঙ্গে বনানী থানা যুবদল সভাপতি শাহজাহার সরকার, মহানগর উত্তরের সহ-সম্পাদক শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থীদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ দেয়া হচ্ছে না: বিএনপি

riponআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণার কাজে ‍অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আটককৃত বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে নির্বাচনের আগেই মুক্তি দিতে হবে যাতে তারা নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিতে পারেন।

মামলাগুলো নিষ্পত্তি না করলে বিচারকরা অস্তিত্ব সঙ্কটে পড়বে

sinhaদেশের আদালতগুলোতে বিচারাধীন ৩০ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতিদের আরও আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকালে সুপ্রিম কোর্টের সড়ক ভবনের অডিটোরিয়ামে জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মামলাগুলো নিষ্পত্তি করতে না পারলে বিচারকের অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে।

তিনি বলেন, ‘আন্তরিকভাবে নিষ্পত্তি করতে না পারলে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ লাখ থেকে বেড়ে এক বছর পরে সাড়ে ৪২ লাখে দাঁড়াবে। যা নিষ্পত্তি করতে সময় লাগবে তিন বছর। এভাবে চললে বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা কমে যাবে এবং বিচারকদের মর্যাদা কমে যাবে।’

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিচারকদের প্রেষণে নিয়োগ দেওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

আব্বাসকে মাঠে নামার সুযোগ দেয়ার আহ্বান স্ত্রীর

abbas wifeমির্জা আব্বাসকে সিটি করপোরেশন নির্বাচনী প্রচারে নামার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার সকালে রাজধানীর বিজয়নগর হাবিব কমিউনিটি সেন্টার থেকে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারে নামেন তিনি। এসময় নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান আফরোজা আব্বাস।

পরে সেগুনবাগিচা স্কুলের সামনে এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং তাদের নেতাকর্মীদের হয়রানি করছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন আফরোজা আব্বাস।