রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘নয় বছর বয়সে একজনকে যৌনকর্ম করতে দিই’

গ্রেফতার-হয়রানি বন্ধে বিএনপিকে আশ্বাস পুলিশ কমিশনারের

dmp comআসন্ন সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের আশ্বাস দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বিএনপিপন্থী আইনজীবীদের তিনি এ আশ্বাস দেন।

দুপুরে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতাদের মধ্যে মহসিন মিয়া, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, গোলাম মোস্তফা খান ও ইকবাল হোসেন।

দেড় ঘণ্টা বৈঠকের পর মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, “আমরা নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদ ও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে মহানগর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছি।”

তিনি জানান, “মহানগর পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন, একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি সালাহ উদ্দিন আহমেদের বিষয়টি তদন্ত করছে। অচিরেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।”

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার হয় বলে তার পরিবারের অভিযোগ।

স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হাসিনা আহমেদ গত ৭ এপ্রিল ও ১৯ মার্চ দুই দফায় স্মারকলিপি দেন। উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, “আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ, পুলিশের নিরপেক্ষ ভূমিকা, কোনো পুলিশ কর্মকর্তা নির্বাচন প্রভাবিত হয় এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার বিষয়ে মহানগর পুলিশ কমিশনারকে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ আমরা জানিয়েছি। তিনি (মহানগর পুলিশ কমিশনার) আমাদের ওইসব বিষয়ে আশ্বস্ত করেছেন।”

সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনই নয়: সিইসি

rokibনির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, “১৯ তারিখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।”

শনিবার সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন হল ২৪ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এই সভার আয়োজন করে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

সভায় একাধিক প্রার্থী নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচনের এক সপ্তাহ আগ থেকে সেনাবাহিনী নিয়োগের দাবি জানান। সিইসি এ নিয়ে কিছু না বলে তাঁর বক্তব্য শেষ করেন। এ সময় কয়েকজন প্রার্থী চিৎকার করে সেনাবাহিনীর বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিলে সিইসি এই মন্তব্য করেন।

নির্বাচনকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অবাধ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি।’

কোনো কোনো প্রার্থী ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করলে সিইসি বলেন, “বাক্স ছিনতাই এখন আর সম্ভব নয়। আমরা সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করব। বাক্স ছিনতাই দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।”

সিইসি বলেন, “আমরা চাই, কোনো রকম টাকার ব্যবহার নির্বাচনে যেন না হয়। ‘চাঁদ রাত’ এর ঘটনা যেন ভোটের আগে না ঘটে সেটা নিশ্চিত করব।”

নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, “আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দলনিরপেক্ষভাবে আপনারা পালন করুন।”

এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন ও দাবি শোনেন সিইসি। সভায় বিএনপি-সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম, আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। থানা নির্বাচন কর্মকর্তা সাদিকা সুলতানার সঞ্চালনায় সভায় দুই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন।

নির্বাহী আদেশ কামারুজ্জামানকে শোনানো হয়েছে

kamruzzaman11নির্বাহী আদেশ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়েছে।

কারাগারে কামারুজ্জামানের পরিবার

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে পৌঁছেছেন তার পরিবারের  সদস্যরা। শনিবার বেলা ৪ টা ৬ মিনিটে দুইটি সাদা মাইক্রোবাসে করে কারা ফটকে উপস্থিত হন তারা। সাক্ষাতের জন্য তারা এক ঘণ্টা পর্যন্ত সময় পাবেন। ধরে নেয়া হচ্ছে এটিই পরিবারের সঙ্গে কামারুজ্জামানের শেষ সাক্ষাৎ।

শনিবার দুপুরে কামারুজ্জামানের ছেলেকে কারা কর্তৃপক্ষ টেলিফোন করে। তখন বলা হয়, বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে পরিবার সদস্যদের কারাগারে পৌঁছার কথা বলা হয়েছে।

গতকাল শুক্রবার ফাঁসি কখন হচ্ছে- এ নিয়ে দিনব্যাপী তোলপাড় চলে। তিনি প্রাণভিক্ষা করবেন না, একথা জানিয়ে দেয়ার পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রাণভিক্ষার আবেদন বিষয়ে সিদ্ধান্ত জানতে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে সাক্ষাৎ করেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম। দুই ম্যাজিস্ট্রেটকে কামারুজ্জামান বলেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না। কিন্তু দণ্ড কার্যকর করার জন্য তিনি আরো কিছু সময় চান। নিয়ম অনুসারে তিনি সাত দিন সময় পাবেন বলে দাবি করেন।

এর আগেই খবর বেরিয়েছিল কামারুজ্জামান কারা কর্তৃপক্ষের কাছে দু’টি আবেদন জানিয়েছেন। এক. তাকে যেন শুক্রবার দিন ফাঁসি দেয়া হয়।দুই. ফাঁসির পর তাকে যেন গোসল এবং কাপন পরানো ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ আর্জি পেশ করার কারণ হলো- ইসলামের দৃষ্টিতে যারা শহীদ হন তাদের পরিহিত পোশাকেই দাফন করা হয়।

আজ শনিবার সকাল থেকেই মিরপুর ১১ নম্বরের কালশীর সাংবাদিক কলোনির ভেতর কামারুজ্জামানের বাসায় নিরবতা লক্ষ করা গেছে।

উল্লেখ্য, কামারুজ্জামানের বাসায় রাতের বেলায় কোনো পুরুষ সদস্য থাকেন না। তার স্ত্রী ও মেয়েরা থাকেন। দিনের বেলায় কামারুজ্জামানের ছেলেরা বাসায় আসেন।

এদিকে কয়েকদিন আগে থেকেই মুহাম্মদ কামারুজ্জামানের দাফনের প্রস্তুতি শুরু করে শেরপুরের গ্রামে তার স্বজনরা।

শেরপুর সদরের কুমরি বাজিতখিলা এতিমখানা সংলগ্ন পৈতৃক জমিতে তাকে দাফন করা হবে। বুধবার বিকালে ট্রাকে করে মাটি ফেলে কামারুজ্জামান প্রতিষ্ঠিত এতিমখানা, মসজিদ ও কুমরি দাখিল মাদ্রাসার কাছে বাজিতখিলা গাজীরখামার রাস্তার পাশের জমিটি উঁচু করা হয়।  এতিমখানার ফাঁকা জায়গায় কবরের জন্য ইট ও বালু এনেও রাখা হয়েছে।

কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেছেন, তার ভাইয়ের শেষ ইচ্ছা এবং পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই এতিমখানার পাশের পৈতৃক জমিতে কবর দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে কামারুজ্জামানের লাশ হস্তান্তর, জানাজার নামাজ ও কবর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।”

এর আগে শেরপুরের মাটিতে কামারুজ্জামানকে কবর দিতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। ৬ এপ্রিল দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন।

নাশকতা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের তিন মাসের সন্ত্রাস, নাশকতা ও মানুষ হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেছেন, নাশকতাকারী ও সন্ত্রাসী এবং এর হুকুমদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাশকতা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মানুষের জানমাল রক্ষা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে যা যা করার তা-ই করা হবে।আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার গ্গ্নানি নিয়েই তিনি ঘরে ফিরে গেছেন, আদালতেও হাজিরা দিয়েছেন। তাহলে তিনি কেন এভাবে মানুষ হত্যা করলেন? তবে তার শিক্ষা হয়েছে, মানুষ হত্যা করে আন্দোলন সফল করা যায় না। গতকাল শুক্রবার রাতে গণভবনে দলের উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।আন্দোলনের নামে আগুনে দগ্ধ মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে বিএনপি-জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, একটি জ্বলন্ত মোমবাতির ওপর এক মিনিট হাত রেখে পরীক্ষা করলেই বোঝা যাবে পোড়া মানুষের যন্ত্রণা কী? যারা আগুনে পুড়ে অর্ধমৃত অবস্থায় বেঁচে আছেন, তাদের সারা জীবন এই অমানুষিক যন্ত্রণা ভোগ করতে হবে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এরা চরম সুবিধাভোগী সংগঠন। একটা কিছু হলেই তারা অনেক কথা বলে। কিন্তু যখন খালেদা জিয়া মানুষ পুড়িয়ে হত্যা করেন, তখন তারা নিশ্চুপ ছিল। ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের সময় এসব মানবাধিকার সংগঠন দুই হাজার লোক মারা গিয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তালিকা চাইলে তারা দেড়শ’ জনের তালিকা দিয়েছিল। এদের অনেকেই পরে বলেছিলেন, তারা মারা যাননি। এসব কর্মকাণ্ডের পেছনে মানবাধিকার সংগঠনগুলোর অসৎ উদ্দেশ্য রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আপাতত ধ্বংসাত্মক ও জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে বিরত থাকলেও ভবিষ্যতে আবারও এগুলো ঘটাতে পারে। এ জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দলের অধিকাংশ তৃণমূল সম্মেলন শেষ হয়েছে। মানুষের কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সিটি নির্বাচনের প্রচার কার্যক্রমে সম্পৃক্ত হতে উপদেষ্টাদের প্রতি আহ্বান :সূচনা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশন নির্বাচনের প্রচার কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে যে এলাকায় থাকেন সেই এলাকার নির্বাচনী কার্যক্রমে যুক্ত হতে হবে। এই নির্বাচনকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে নিয়ে বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার ও সন্ত্রাস-নাশকতার জবাব দিতে হবে। প্রমাণ করতে হবে আমাদের সঙ্গেই জনগণ রয়েছে, নাশকতা-সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের সঙ্গে নয়। তারা সন্ত্রাস-নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধেই ভোট দেবে।যত অপপ্রচার ও ষড়যন্ত্রই হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, খালেদা জিয়া আবারও সভা-সমাবেশ কিংবা সিটি নির্বাচনে ভোট চাইতে নামলে আমাদেরও জনগণের কাছে তার সন্ত্রাস-নাশকতা ও মানুষ হত্যার বিষয়গুলো তুলে ধরতে হবে। তাকে ভোট দিলে তিনি যে আবারও সন্ত্রাস-নাশকতার সুযোগ পাবেন, সে বিষয়েও মানুষকে সচেতন করতে হবে।

বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপিকা ড. সুলতানা শফি বিএনপিপন্থি বুদ্ধিজীবীদের ‘শত নাগরিক কমিটি’র অনুরূপ ‘সহস্র নাগরিক কমিটি’ গঠনের প্রস্তাব দিলে গৃহীত হয়। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক দলের কেন্দ্রীয় নেতা ড. আবদুর রাজ্জাক দুই-একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আঞ্চলিক সম্মেলন করার প্রস্তাব দেন।বৈঠকে আরও বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত, মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীরউত্তম, অধ্যাপক ড. আবদুল খালেক, অধ্যাপক ডা. এমএ মান্নান এমপি, এএফএম ফখরুল ইসলাম মুন্সি প্রমুখ।

রামগতিতে পুড়ল ৭০ দোকান

fire31লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০ কোটির টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ অগ্নিকাণ্ডে জুয়েলারি, মুদি, গার্মেন্টস, স্টেশনারি, খাবার হোটেল, ইলেকট্রনিক্সের দোকানসহ ছোট-বড় ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
রাতে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে ৬০ থেকে ৭০টি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

ভোট গণনা হবে উন্মুক্ত পরিবেশে : সিইসি

rokibপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের সব প্রক্রিয়া স্বচ্ছ। সবার সামনে উন্মুক্ত পরিবেশে ভোট গণনা করা হবে।’

আজ শনিবার দুপুর দেড়টার দিকে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরশন নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের কাজীর দেউড়ির হল২৪ এ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আসন্ন সিটি কর্পোরশন নির্বাচনে প্রার্থীদের নিদিষ্ট সময়ের মধ্যে প্রচারণা শেষ করতে বলেন।
তিনি জানান, কোন অভিযোগ দিতে হলে তা অবশ্যই রিটার্নি কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে দিতে হবে।

সাক্ষাতের জন্য কামারুজ্জামানের পরিবারকে চিঠি

kamruzzamanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করতে তার পরিবারকে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার দুপুর সোয়া একটার দিকে পরিবার এ চিঠি পায়।

কামারুজ্জামানের পরিবারের একজন সদস্য এ খবর নিশ্চিত করেছেন।

জাপানি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর

hasina1জাপানি বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে গণভবনে জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমো তার বিদায় উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামীতে জাপান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বাড়াবে বলে প্রত্যাশা করেন তিনি।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার।

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য জাপানের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় শিরো সাদোশিমোকে ধন্যবাদ দেন শেখ হাসিনা।

দায়িত্ব পালনকালে বাংলাদেশের সহযোগিতার কথা উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমো বলেন, গত চার বছর এখানে আমি খুব ভালো  সময় কাটিয়েছি। বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি।

এ সময় জাপানের ব্যবসায়ীরাও অনেক ভালো সময় কাটিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মাঝে মাঝে বাংলাদেশে আসবেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সব সময় আমার হৃদয়ের মধ্যে থাকবে।

প্রধানমন্ত্রীর কৌশলী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর হয়েছে।

জাপানে বাংলাদেশের অর্থনৈতিক বাজার আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এ সময় সেখানে ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ।