রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

কামারুজ্জামানের ফাঁসি না হলে আমাদের মেরে ফেলা হতো

central jel12কামারুজ্জামানের ফাঁসি না হলে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা হতো। আমাকে ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাঁচ লাখ টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল, সাক্ষ্য দিলে লাশ হয়ে যাবে। এমনকি ট্রাইব্যুনালে কামারুজ্জামানের নিযুক্ত আইনজীবীরা পর্যন্ত আমাকে হত্যার হুমকি দিয়েছিল।’ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির পর এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী মজিবর রহমান পানু।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ‘শেরপুরে ১৯৭১ সালের ২৩ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই পতাকা আমার হাতে তৈরি হয়েছিল। ওই অপরাধে মুক্তিযুদ্ধ চলাকালে কামারুজ্জামান ও তার সহযোগীরা আমাকে ধরে নিয়ে যায়। চরম নির্যাতনের পর আমাকে হত্যা করার উদ্দেশ্যে ঝিনাইগাতীর আহমদনগর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে কামারুজ্জামানের নির্দেশে আমাদের সাত সহযোগীকে গুলি করা হলে আমি ও লিয়াকত অলৌকিকভাবে বেঁচে যাই। যুদ্ধ চলাকালে আমি দেখেছি, কামারুজ্জামান কী নৃশংসভাবে মোস্তফা এবং ফুটবলার কাজলকে মেরেছে! নারীদের বিভিন্ন এলাকা থেকে ধরে এনে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে লিয়াকত টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে; কিন্তু আমি বিক্রি হইনি। কামারুজ্জামানের ফাঁসি হয়ে গেছে শোনার পর শান্তি পাচ্ছি। আগামী প্রজন্ম আমার মতো অখ্যাত লোককে ভবিষ্যতে স্মরণ করবে। কেননা, আমি একজন ঘাতকের বিচারে রাষ্ট্রকে সহায়তা করেছি।’
কামারুজ্জামানের নির্যাতনের শিকার শেরপুরের প্রবীণ শিক্ষক ভাষাসংগ্রামী সৈয়দ আবদুুল হান্নানের মেয়ে সৈয়দা শাহনেওয়াজ লতিকা বলেন, ‘একাত্তরের দিনগুলোর কথা মনে হলে এখনও শরীরে কাঁটা দিয়ে ওঠে। আব্বার ওপর সেদিন যে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, তা মনে হলে চোখের পানি ধরে রাখা যায় না। তাকে ফায়ারিং স্কোয়াডে পর্যন্ত নেওয়া হয়েছিল। এ সবকিছু করেছে কামারুজ্জামান। ফাঁসি কার্যকর হওয়ায় আজ যে শান্তি পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
এদিকে শেরপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেন বলেন, ‘কামারুজ্জামানের মতো নরপিশাচের ফাঁসি দেখে যেতে পারলাম। এখন মরেও শান্তি পাব।’ গেরিলা মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু রিভিউ খারিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘ও একটা বিষধর সাপ। আমার ভাই বুলবুল ও মোস্তফার হন্তারক সে। ফাঁসি দ্রুত কার্যকর হলে আমার ভাইদের আত্মা শান্তি পাবে।’

ডিসিসি উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন সিইসি

rokibআসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে এ মত বিনিময় অনুষ্ঠান শুরু হয়।এতে বেশিরভাগ প্রার্থীই অংশ নিয়েছেন।

উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ১৬জন, কাউন্সিলর পদে ২৭৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৮ জন প্রার্থী নির্বাচন মাঠে রয়েছেন।

খালেদা মাঠে নামলে কঠিন চ্যালেঞ্জ হবে : আনিসুল হক

বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারণায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে নামলে সিটি নির্বাচনে কঠিন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক।

আজ রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের টিএনটি মাঠ এলাকায় ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আনিসুল হকের সঙ্গে তার স্ত্রী রুবানা হকও ছিলেন।

আনিসুল হক বলেন, শুনেছি খালেদা জিয়া তার দল সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ।

সিটি নির্বাচনে দলমতের ঊর্ধ্বে উঠে মেয়র নির্বাচন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যিনি সুখে, দুঃখে নগরবাসীর পাশে থাকতে পারবেন তাকেই নির্বাচিত করা উচিত।

আনিসুল হক বলেন, সব দলের সমর্থিত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি প্রতিদিন সকাল থেকে মানুষের কাছে যাচ্ছি। প্রচারণা চালাচ্ছি। আশা করি, মানুষ আমাকে সমর্থন দেবে।

নির্বাচনী আচারণবিধি মেনেই সব প্রচারণা চালাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন এ মেয়র প্রার্থী।

এরপর তিনি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করবেন। সেখান থেকে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় মিরপুর ১৩ নম্বর হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন আনিসুল হক।

শাহজালালে সোনা চোরাচালানের অভিযোগে নারী-শিশুসহ আটক ৪

হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িতের অভিযোগে পৃথক ঘটনায় পাঁচ বছরের শিশুসহ চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। রোববার সকালে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, আটক একই পরিবারের তিনজন হলেন- মাইন উদ্দিন(৪২), তার স্ত্রী আবিদা সুলতানা(৩৩) এবং শিশু সন্তান মুজাক্কির মইন(৫)।

তিনি জানান, মালয়েশিয়া থেকে রোববার সকাল সাতটায় বিজি০৮৭ ফ্লাইটযোগে একই পরিবারের এ তিন সদস্য ঢাকায় নামেন। পরে তাদের তল্লাশি করে ১০টি সোনার বার ও কিছু অলংকার পাওয়া যায়। এগুলোর মোট ওজন তিন কেজি ৯৭৫ গ্রাম।

শুল্ক গোয়েন্দাদের দাবি, চোরাকারবারীদের হয়ে আটককৃতরা নিজেদের শরীরের বিভিন্ন স্থানে সোনার বার ও অলংকার লুকিয়ে বহন করছিলেন।

এদিকে একই বিমানবন্দরে আরেকটি ঘটনায় এক নারীকে আটক করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। তার কাছে সাড়ে চার কেজি সোনা পাওয়া গেছে।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন বলেন, রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আটক পলি রানী সাহা মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোববার সকালে ঢাকায় নামেন।

শুল্ক কর্মকর্তাদের দাবি, ওই নারী তাঁর লাগেজে করে বেশ কিছু সোনার বার ও অলঙ্কার আনেন। এর ওজন সাড়ে চার কেজি। দাম প্রায় সোয়া দুই কোটি টাকা।

আটক হওয়া সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন মির্জা আব্বাসের

abbas12ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণায় নেমেছেন তার স্ত্রী আফরাজা আব্বাস।

রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মালিবাগ মোড় থেকে প্রচারণা শুরু করেন তিনি।

পঞ্চম দিনের প্রচারণা মালিবাগ মোড় থেকে শুরু করে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড়, পোস্ট অফিস গলি, সিদ্ধশ্বরী স্কুল, ভিকারুনন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি।

আফরোজা আব্বাসের সঙ্গে যুবদল, ছাত্রদল এবং স্থানীয়  নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

সিদ্ধেশ্বরী পোস্ট অফিস গলির সামনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আফরাজা আব্বাস বলেন, মির্জা আব্বাস এ ঢাকারই সন্তান। তার একটাই স্বপ্ন, ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। আর এ স্বপ্ন বাস্তবায়নে আমরা যানজট নিরসন, পয়নিষ্কাষন, রাস্তাঘাট উন্নয়নসহ নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা আমাদের প্রচারণায় বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করছে। গতকালকেও রমনা  এলাকায় আমাদের দু’কর্মীকে হয়রানি করা হয়েছে।

এসব বিষয়ে আজকেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস মগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন তিনি। তবে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শিগগিরই তিনি প্রচারণায় নামবেন বলে তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন।

চার ছক্কার জোয়ারে নাইটদের ভাসিয়ে দিলেন গেইল

geil12৫৬ বলে ৯৬। ৭ ছক্কা আর ৭ টি চারে নাইটদের বিজয় রথ থামিয়ে দিলেন ক্রিকেটের মোগামবো। ক্যারিবিয়ান কিং ক্রিস গেইল যে ভাবে শুরুটা করেছিলেন, শেষটা করলেন আরও ভয়ঙ্করভাবে। যে নারিনের চোখা আঙ্গুল কার্যত নাচিয়ে দিত ক্রিকেট মহারথীদের,  সেই আঙ্গুলের ভেলকি আজ একেবারেই ভোঁতা করে দিলেন গেইল। বাঁহাতি ক্রিস গেইলের চার ছক্কায় ১ ওভার আগেই ১৭৮ রানের লক্ষে পৌঁছে গেল বিরাটদের বেঙ্গালুরু।

টসে জিতে প্রথমে নাইটদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বিরাট। ব্যাটে শুরুটা ভালোই করেছিল রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর। প্রথম উইকেটে ৮৩ রান তোলেন উথাপ্পা-গম্ভীর জুটি। শেষের দিকে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে কলকাতা নাইট রাইডার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি বেঙ্গালুরু। ধারাবাহিক ভাবে বিরাট কোহলি, দীনেশ কার্তিক, এবি ডিবিলিয়ার্সদের উইকেটের পতন চাপে ফেলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্সকে। কিন্তু একদিকে  উইকেট আগলে বসেছিলেন  গেইল। মাঝে ইউসুফ পাঠানের বলে গেইলের ক্যাচ ফেলেন মর্নি মর্কেল। আর তাতেই ক্রিকেটে প্রচলিত সেই প্রবাদটি আরও একবার সত্যি হল,  ক্যাচ মিস মানে ম্যাচ মিস। গেইলের ক্যাচ ফেলায় ম্যাচটাই হাতছাড়া হলো নাইটদের। ঘরের মাঠে হেরে গিয়ে চাপে নাইট ক্যাপ্টেন গৌতম গম্ভীর। দুষলেন দলের বাজে ফিল্ডিংকেও।

শেরপুরের বিধবারা ন্যায়বিচার পেয়েছেন: জয়

joy12মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার মধ্য দিয়ে ৪৪ বছর পর শেরপুরের বিধবারা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি। জয় বলেন, আজ আমাদের আওয়ামী লীগ সরকার আরো একজন দুর্ধর্ষ যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করল।

১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে ১২০ জন মানুষকে গণহত্যা ও ধর্ষণের দায়ে মাননীয় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, সেই ভয়াবহ গণহত্যার পর সোহাগপুরের পরিচয় হয়ে ওঠে ‘বিধবাপল্লী’ নামে। সে গ্রামেরই তিনজন বিধবা তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। রায় পুনর্বিবেচনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন করলে মাননীয় আদালত কামারুজ্জামানের যুদ্ধাপরাধকে নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ বলে রায়ে উল্লেখ করেন।

জয় বলেন, আজ ৪৪ বছর পর সোহাগপুরে বিধবারা ন্যায়বিচার পেলেন। আন্তর্জাতিক মহলে বিএনপি-জামায়াতের ব্যাপক তদবির সত্ত্বেও কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দৃঢ়তা আর সাহসী অবস্থানের কারণে বিচার পেয়েছে বাংলাদেশের জনগণ। জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু!

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে শনিবার রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আন্তর্জাতিক মিডিয়ায় কামারুজ্জামানের ফাঁসি

kamruzzaman11একাত্তরে মানবাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে শনিবার রাতে ফাঁসি দেয়া হয়েছে। এই খবরটি আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। একটি বিষয় লক্ষ্য করা গেছে ঢাকা থেকে সংবাদ সংস্থা এএফপি পাঠানোর নিউজটি বিশ্বের বেশিরভাগ পত্রিকা প্রকাশ করেছে।

বিবিসি অনলাইনের শিরোনাম ‘Bangladesh Islamist politician Kamaruzzaman hanged’। এশিয়া ক্যাটাগরিতে এটিকে লিড নিউজ করা হয়। কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বাইরে এসে গণমাধ্যমের কাছে তার ছেলে প্রতিক্রিয়া জানানোর একটি বড় ছবি ছাপে বিবিসি। অনেক বড় নিউজ ছাপে বিবিসি।

বৃটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ‘Islamist opposition leader executed for war crimes in Bangladesh’।

আল জাজিরার অনলাইন ‘Bangladesh hangs Islamist leader for 1971 war crimes’ শিরোনামে খবরটি প্রকাশ করে।

সৌদি গেজেটের শিরোনাম ছিল, Bangladesh hangs Jamaat-e-Islami leader for 1971 war massacre: minister. পত্রিকাটি  সংবাদ সংস্থা এএফপির খবরটি ছাপে। নিউজের সঙ্গে পত্রিকাটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পাহারা থাকায় ব্যারের অ্যাকশন টাইপের একটি ছবি দিয়েছে।

ভারতের জিনিউজ-এর অনলাইনে খবরটি ‘Bangladesh executes Jamaat-e-Islami leader Muhammad Quamaruzzaman for 1971 war crimes’ শিরোনামে প্রকাশ করেছে।নিউজটিতে বলা জাতিসংঘ তারা ফাঁসির বিরোধিতা করে বিবৃতি দিয়েছে।

এনডিটিভি তার অনলাইনে খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। শিরোনাম দেয় ‘Bangladesh Hangs Top Jamaat Leader Qamaruzzaman’। এনডিটিভি ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) দেয়া খবরটিই প্রকাশ করে।

টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ‘Bangladesh hangs 1971 war criminal Kamaruzzaman’ পত্রিকাটির অনলাইন সংস্করণে এই নিয়ে অনেক বড় প্রতিবেদন প্রকাশ করে । নিউজটিতে ছবি ব্যবহার করে চারটি- কামারুজ্জামান, তার ছেলে , কাদের মোল্লা ও গোলাম আযমের।

পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকার শিরোনাম ‘Bangladesh hangs Jamaat-e-Islami leader for 1971 war massacre’

সোমবার সারাদেশে হরতাল

jamat hortalজামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডকে পরিকল্পিতভাবে হত্যা আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার সারাদেশে হরতালের ঘোষণা দিয়েছে জামায়াত। সেই সঙ্গে রোববার কামারুজ্জামানের জন্য দোয়ার কর্মসূচিও ঘোষণা করে দলটি।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে জামায়াত।

শনিবার রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর নিকট উন্মোচিত হয়।

তিনি আরও জানান, যে সোহাগপুরের কথিত ঘটনার অভিযোগে তাকে ফাঁসি কার্যকরের নামে হত্যা করা হলো তার সাথে মুহাম্মদ কামারুজামানের দূরতম কোন সম্পর্ক নেই। মুহাম্মদ কামারুজ্জামান বারবার বলেছেন, জীবনে কোনদিনও তিনি সোহাগপুর যাননি। ওই এলাকায় কোনদিন তাকে দেখেছে এ ধরনের কথা কেউ বলতে পারবে না।

উচ্চ মাধ্যমিক শ্রেণির একজন ছাত্রকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে মহাষড়যন্ত্র ও তাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যবস্থা আওয়ামী সরকার করেছে তা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

যারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছে ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। এই জালেম সরকারকে বিচারের নামে অবিচারের এবং পরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।

তিনি এ হত্যার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

কামারুজ্জামান কারাগারে লেখা সেই চিঠিতে যা বলেছিলেন

যাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, তাঁদের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। তিনি একাধিক বিকল্পের মধ্যে দল হিসেবে জামায়াতে ইসলামীর নামও বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

‘পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কর্মকৌশল গ্রহণ সময়ের দাবি শিরোনামে চার বছর আগে দলের উদ্দেশে লেখা এক চিঠিতে কামারুজ্জামান এসব প্রস্তাব দিয়েছিলেন। এতে কামারুজ্জামান নিজেসহ জামায়াতের আটক নেতাদের মৃত্যুদণ্ডেরর আশঙ্কা এবং যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতের করুণ পরিণতি সম্পর্কে পূর্বাভাসও ছিল। তবে চিঠিতে পাকিস্তানের কারণে জামায়াতের গায়ে কাদা লেগেছে বললেও নিজেদের একাত্তর সালের কর্মকা-ের বিষয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৩ জুলাই গ্রেপ্তার হন কামারুজ্জামান। ওই বছরের ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর সেল (বকুল) থেকে গোপনে চিঠিটি পাঠিয়েছিলেন তিনি। দলের উদ্দেশে লেখা ওই চিঠিতে কামারুজ্জামান মূলত জামায়াতের টিকে থাকার কৌশল হিসেবে তিনটি বিকল্প উল্লেখ করে দ্বিতীয়টি গ্রহণের প্রস্তাব করেন। তিন বিকল্প হলো-

এক. যা হবার হবে। আমরা যেমন আছি তেমনি থাকব।

দুই. পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত সিদ্ধান্ত নিয়ে পেছন থেকে একটি নতুন সংগঠন গড়ে তুলবে। এই সংগঠন প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে ধর্মহীন শক্তির মোকাবিলা করবে।

তিন. আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তাঁরা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াব এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেব। অর্থাৎ, একটা নিউ জেনারেশন জামায়াত হবে এটি।

দ্বিতীয় প্রস্তাবের পক্ষে একটি বিস্তারিত রূপরেখাও দিয়েছিলেন কামারুজ্জামান। তাতে ‘সাংবাদিক তৈরি করে বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে ঢোকানো এবং কৌশলের অংশ হিসেবে যুব ও ছাত্রদের সহায়তায় ক্রিকেট, ফুটবল ও হকি দল, প্রয়োজনে ক্লাব গঠন করার কথাও বলেছিলেন।

কামারুজ্জামানের এই চিঠি নিয়ে দলে তখন কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। চিঠিতে লেখা সতর্কবাণী নিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মী এবং দলের শুভাকাক্সক্ষীদের একটি অংশ ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দলের নীতিনির্ধারকদের সম্পর্কে সে সময় নানা মন্তব্য করে।

জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, কামারুজ্জামানের ওই চিঠি নিয়ে দলের শীর্ষস্থানীয় নেতারা অস্বস্তিতে পড়েছিলেন। এ বিষয়ে ২০১১ সালের ফেব্র“য়ারিতে জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের (পরে গ্রেপ্তার ও কারাবন্দী) সঙ্গে কথা বলে চিঠির বিষয়ে বক্তব্য জানতে চাইলে তখন তিনি বলেছিলেন, ‘কারাগারে যাঁরা আছেন, তাঁরা দল পরিচালনার জন্য বাইরের নেতাদের দায়িত্ব দিয়েছেন। এর বাইরে কিছু করার সুযোগ নেই। কেউ যদি এমন কিছু করার চেষ্টা করেন, তা হবে দল ভাঙার ষড়যন্ত্র। তখন তিনি এ প্রশ্নও তুলেছিলেন,  এত বড় চিঠি কারাগার থেকে এল কী করে?

নিজের তিন বিকল্পের ব্যাখ্যায় কামারুজ্জামান চিঠিতে লিখেছিলেন, আমার ক্ষুদ্র বিবেচনায়, উপরোক্ত তিন অবস্থার প্রথমটা হচ্ছে নেতৃত্ব আঁকড়ে থাকা, হতবুদ্ধিতা এবং হতাশাবাদিতা। একটি গতিশীল আন্দোলন এ ধরনের পশ্চাৎমুখী অবস্থান গ্রহণ করতে পারে না।

এ বিষয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী ও জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন্নাহার নিজামী ২০১১ সালের ১১ ও ২৫ মার্চ সাপ্তাহিক সোনার বাংলায় দুই কিস্তিতে একটি নিবন্ধ লেখেন। বিবেচনায় আনতে হবে সবকিছু এ শিরোনামে লেখা ওই নিবন্ধে তিনি কামারুজ্জামানের চিঠির কিছু জবাব দেন।

শামসুন্নাহার নিজামী লেখেন, জামায়াত মনে করে, যেকোনো পরিস্থিতিতে বা পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কোনো কর্মকৌশল নয়, বরং শাশ্বত কর্মকৌশলই অবলম্বন করতে হবে। পরিস্থিতি যতই নাজুক হোক, চ্যালেঞ্জ যত কঠিনই হোক; শর্টকাট কোনো পথ নেই।

কামারুজ্জামান কারাগারে আটক দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে চিঠিতে লিখেছিলেন, ‘নির্মোহ এবং নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করতে হবে। নিজেকে সম্পৃক্ত করে চিন্তা করলে সমস্যার সমাধান হবে না। তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় যে বিকল্পটির কথা উল্লেখ করেছি, সবাই মিলে তা সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করাই হবে কাক্সিক্ষত এবং যুক্তিযুক্ত। এ ধরনের একটি অবস্থান গ্রহণ করলে সাময়িকভাবে আমাদের জন্য ব্যক্তিগতভাবে অবমাননাকর মনে হলেও শেষ পর্যন্ত মহত্ত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক ও সিনেট সদস্য তানভীর মুহাম্মদ হায়দার ‘আইএমবিডিডটব্লগডটক এ কামারুজ্জামানের চিঠির সমর্থনে লেখেন, কোনো লাভ নেই। যাঁরা তখন বুঝেননি, তাঁদের একে একে বিদায় নেওয়ার সময় হয়েছে। আর যাঁরা বাকি থাকবেন, তাঁরা বাধ্য না হওয়া পর্যন্ত বুঝবেন না। বাধ্য হয়ে বুঝার পর আবারও নিজ গুণগানে ব্যস্ত হয়ে উঠবেন।

চিঠিতে কামারুজ্জামান দেশের গণমাধ্যমকে দোষারোপ করে লেখেন, মিডিয়া জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল বানিয়ে ফেলেছে। যদি সরকারের বর্তমান ঘোষণা অনুযায়ী বিচারকার্য চলে, তাহলে জামায়াত যুদ্ধাপরাধীদের দল হিসেবে দেশে-বিদেশে চিহ্নিত হয়ে যাবে। ফলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

চিঠিতে কামারুজ্জামান দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ও আন্তর্জাতিক মহলের প্রতি খেদও প্রকাশ করে লেখেন, ‘জামায়াতের ওপর এবং জামায়াতের নেতা হিসেবে আমাদের ওপর সুস্পষ্ট জুলুম হচ্ছে। এ জন্য অনেকে দুঃখ প্রকাশ বা নিন্দা করলেও দেশের বৃহত্তর জনগোষ্ঠী কার্যকরভাবে আমাদের তথা জামায়াতের পক্ষ অবলম্বন করবে না। আন্তর্জাতিক সম্প্রদায় বিচারকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মৌখিক সৌজন্য প্রকাশ করলেও একটি ইসলামি দলের নেতাদের শাস্তি হলে ভেতরে-ভেতরে তারা অখুশি হবে না।

এখন দলটির বেশ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে কামারুজ্জামান যা লিখেছিলেন, এখন তার অনেকটাই ফলে গেছে। কিন্তু জামায়াতের শীর্ষ নেতৃত্ব তা আমলে তো নেনইনি, কেউ কেউ এর বিরুদ্ধাচরণও করেছেন।

গত বছরের নভেম্বরে এই চিঠির বিষয়ে কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহারের সঙ্গে কথা হয় । তিনি তখন বলেছিলেন, ‘আমরা দেখেছি, দলের জন্য তিনি (কামারুজ্জামান) যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার অনেকগুলো বাস্তবে ফলে গেছে।

কামারুজ্জামান চিঠিতে বলেছিলেন, জামায়াতের অনেকে মনে করেছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয়টি একসময় মিটমাট হয়ে যাবে।…যেহেতু বিষয়টি আমরা মিটমাট করতে পারিনি অথবা এই রাজনৈতিক বিরোধটি মীমাংসা করতে পারিনি, যেহেতু আমরা অনেকেই মনে করেছিলাম এটা একসময়ে এমনিতেই শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকের চিন্তার গ-ি অতিক্রম করে এটা একটা জ্বলন্ত ইস্যু হিসেবে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যেহেতু সরকারও এ বিষয়ে অবশ্যই একটা কিছু করতে বদ্ধপরিকর এবং যেহেতু কিছু না হলেও দল ও নেতৃত্বের ভাবমর্যাদা ধুলায় লুণ্ঠিত হয়েছে এবং জনমনে একধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছে, সেহেতু সামগ্রিক বিবেচনায় নতুন কর্মপন্থা ও কর্মকৌশল নির্ধারণ করা সময়ের অনিবার্য দাবি।

নতুনভাবে সংগঠনের রূপরেখা: পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে পেছন থেকে সর্বাত্মক শক্তি নিয়োগ করে নতুন প্ল্যাটফর্মে সামাজিক আন্দোলন গড়ে তোলার কৌশল গ্রহণেরও পরামর্শ দিয়েছিলেন কামারুজ্জামান। তাঁর মতে, সেই প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে কেউ সরাসরি আক্রমণ করতে পারবে না। আপাতদৃষ্টিতে জামায়াতে ভাঙন সৃষ্টি হয়েছে এমনটি মনে হলেও ক্ষতির কিছু নেই।

কামারুজ্জামান প্রস্তাব করেছিলেন, বাংলাদেশের সংবিধান সামনে রেখে যে ধরনের সংগঠন হলে কোনো প্রশ্ন থাকবে না, সে ধরনের সংগঠন করতে হবে। ছায়া মন্ত্রিসভার ধারণা গ্রহণ করতে হবে। তিনবারের বেশি কেউ কেন্দ্রীয় সভাপতি বা জেলা সভাপতি থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটিতে সব পেশার লোকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। নির্বাচনে প্রথমে স্থানীয় সরকারব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে। যুব ও ছাত্রদের সহায়তায় ক্রিকেট, ফুটবল ও হকি দল, প্রয়োজনে ক্লাব গঠন করতে হবে। সাংবাদিক তৈরি করে বিভিন্ন পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে ঢোকাতে হবে।