রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ভোট কেন্দ্রে কোন হস্তক্ষেপ মেনে নেয়া হবে না

rokibআসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো প্রকার অনৈতিক হস্তক্ষেপ মেনে নেবেন না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

আজ সোমবার ঢাকা সিটি দক্ষিণের প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো প্রকার অনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

সভায় পেশী শক্তি এবং কালো টাকা বন্ধের জন্যও তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানান।

হাইকোর্টে মির্জা আব্বাস

abbasবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাস তিনটি মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় সোমবার দুপুর দুইটার পর তার আগাম জামিনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর মধ্যে পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করেছে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। চলতি বছর ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। আর শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ মার্চ দুদক দায়ের করে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও গ্রেপ্তারের আশঙ্কায় তিনি জামিন চেয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তার নামে আগে ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারী মামলা থাকার কথা বলা হয়েছে।

২৮ এপ্রিল ভোট সামনে রেখে পুরোদমে প্রচার চললেও মামলা মাথায় নিয়ে এই বিএনপি নেতা সামনে আসছেন না। মগ প্রতীক নিয়ে তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।

ঢাকা মহানগর পুলিশ আগেই বলে রেখেছে, বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের মধ্যে যারা জামিন না নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের গ্রেফতার করা হবে।

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

ban pak13বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আজ (সোমবার) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১০ মিনিটে হাফিজ-আজমলদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্স হযরত শাহজালাল ‍আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৯ ও ২২ তারিখে সিরিজের বাকি দু’টি ওডিআই ম্যাচ ‍হবে। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর স্টেডিয়ামে।

প্রথম দু’টি ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, , মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড :

আজহার আলী (অধিনায়ক), ‍আসাদ শফিক, এহসান আদিল, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সামি আসলাম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ।

টাইগারদের স্পন্সর প্রাণ ফ্রুটো

pran fপাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে প্রাণ ফ্রুটো। দেশীয় কোম্পানি প্রাণ-আরএফএল  প্রথমবারের মতো এল ক্রিকেটে। টাইগারদের টিম স্পন্সর হিসেবে জার্সিতে শোভা পাবে প্রাণ ফ্রুটোর লোগো।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন টিম স্পন্সরের নাম ঘোষণা করা হয়। এ সময় হোম সিরিজে টাইগারদের জার্সিও উন্মোচন করা হয়। বিশ্বকাপের জার্সিটাই থাকছে এবারও। শুধু টিম স্পন্সর হিসেবে প্রাণ ফ্রুটো লোগো থাকবে তাতে।

এর আগে বিসিবির নিলামে টিম স্পন্সরের স্বত্ব কেনে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ অব মাইন্ড। তারা এই স্বত্ব বিক্রি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের কাছে।

সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নববর্ষে নতুন হ্যাপী

hapi13কাজের মাধ্যমে জীবনকে নতুন করে সাজাবেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। সামনের দিনগুলোতে চলচ্চিত্র অভিনয় নিয়ে বেশ কিছু পরিকল্পনাও করেছেন। এরই মধ্যে একাধিক নির্মাতার সঙ্গে তার আলোচনা হয়েছে। হ্যাপী জানান, সব কিছু ব্যাটে-বলে মিললেই শুরু হবে চলচ্চিত্রে নতুন কর্মযাত্রা।

হ্যাপি বলেন, একাধিক নির্মাতা নতুন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু মিলে গেলেই নতুন চলচ্চিত্রে অভিনয় করবো।

তিনি আরও বলেন, এ ছাড়া কলকাতার একাধিক চলচ্চিত্র নির্মাতা অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। সে বিষয়টিও ভেবে দেখছি। যদি গল্প এবং নির্মাণের প্রক্রিয়া পছন্দ হয় তবে কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করতে পারি।

নতুন বছরের বৈশাখী ঝড়ে অতীতের সমস্ত গ্লানি মুছে যাবে। নতুন বছরে জীবনকে নতুনভাবে সাজাতে চান এ অভিনেত্রী।

তিনি মনে করেন, জীবনের চলমান যাত্রায় মাঝে মাঝে ছেদ পড়ে। সেখান থেকেই তো মানুষ আবার নতুন স্বপ্ন দেখে। স্বপ্নই তো মানুষকে নতুনভাবে বাঁচতে সহায়তা করে। চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে কর্মব্যস্ত রাখতে চাই। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।

বেশ আত্মবিশ্বাস নিয়ে হ্যাপী বলেন,‘আমার জীবনে যা ঘটেছে সেটা যেমন সত্য, সেই সঙ্গে এটাও সত্য সামনের দিনগুলো অন্যরকম এক হ্যাপীকে দেখবেন সবাই। ভালো কাজের মধ্যদিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবো। নিজেকে নতুন করে সাজাবো। জীবনের নতুন কর্মযাত্রায় সবাই আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা।

এরই মধ্যে বিগ বাজেটের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হ্যাপী। পয়লা বৈশাখ উপলক্ষে এই ভিডিওটি প্রকাশ হচ্ছে।

এ প্রসঙ্গে হ্যাপী জানান, বৈশাখের দ্বিতীয় দিন এটি প্রকাশ করা হবে। তরুণ সঙ্গীতশিল্পী ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ এ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানটি নিয়ে এই ভিডিওটি নির্মিত হয়েছে।

গানটির সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। পরিচালনা করেছেন রাশেদ মজুমদার। এটি দুই বৈশাখ থেকে দেশের সবগুলো টিভি চ্যানেলে প্রচার হবে। একই দিনে মিউজিক ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করা হবে।

রাজধানীর অদূরে পুবাইলে এ মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ফাহিম ইসলাম ও কনা।

আলাপাচারিতায় হ্যাপী বলেন, ‘জীবন তো এমনই, কখনো মেঘ কখনো রোদ্দুর। জীবনে কষ্ট যেমন আছে, আনন্দও আছে। সব কিছু নিয়েই জীবন। এবার নতুন করে জীবন সাজাবো। সবাইকে অনুরোধ করবো যেন আমাকে সহযোগিতা করেন।

হ্যাপির মামলায় রুবেলের অব্যাহতি প্রতিবেদন দাখিল

hapi rubelচিত্রনায়িকা হ্যাপির করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতির চুড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) আদালতে দাখিল করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আতাউল হক সোমবার চুড়ান্ত অভিযোগপত্রটি স্বাক্ষর করে পরবর্তী পদক্ষেপের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠান।

মামলার বাদী নাজনীন আক্তার হ্যাপী চুড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি না দিলে আদালত রুবেলকে মামলার দায় হতে অব্যাহতি দিবেন।

২০১৪ সালের ১৩ ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপী মিরপুর মডেল থানায় অভিযোগ করেন- ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে গত ১০ মাস আগে তার প্রেমের সম্পর্ক হয় এবং বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে গত ৮ মাস আগে থেকে রুবেলের বাসায় হ্যাপীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দৈহিক সম্পক স্থাপন হয়। পরবর্তীতে হ্যাপি বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকেন রুবেল।

সর্বশেষ ২০১৪ সালের ১ ডিসেম্বর বিকেল ৫টায় হ্যাপীকে তার বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা মোট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের মিরপুরের জিআর শাখায় মামলার দায় হতে অব্যাহতি দানের চুড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন।

চুড়ান্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, নাজনীন আক্তার হ্যাপী প্রাপ্তবয়স্ক, মিড়িয়াতে কাজ করা একজন সচেতন অধুনিক ব্যক্তি।

প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বৈবাহিক সম্পর্ক ছাড়া তিনি যদি রুবেলের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে থাকেন, তাহলে সেটা তার সম্মতিসহ হয়ে থাকতে পারে। ধর্ষণের সংজ্ঞানুযায়ী বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে তার কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তদন্তে রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়নি। তাই এ মামলার দায় হতে তাকে অব্যহতি দানের প্রার্থনা জানাইলাম বলে উল্লেখ্য করেন।

চট্টগ্রামে অস্ত্র-গোলাবারুদসহ ৩ জঙ্গী গ্রেপ্তার

osro13বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের লটমনি পাহাড়ে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র সরবরাহকারী মোজাহের ও তিন জঙ্গীকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার  করেছে র‌্যাব।

রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি একে-২২ রাইফেল, ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, রাতে কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় মিড টাউন নামে একটি আবাসিক হোটেল থেকে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র সরবরাহকারী মোজাহেরকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরী আকবরশাহ থানা এলাকা থেকে ২জন জঙ্গী ও পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ একজন জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি মাদ্রাসা থেকে ২৫ জনকে আটক করে র‌্যাব।  এর মধ্যে ১২ জনের সঙ্গে জঙ্গী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানান র‌্যাবের কর্মকর্তারা।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২১ ফেব্রুয়ারী রাতে বাঁশখালীর সাধনপুর এলাকার গভীর জঙ্গলে লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়।  এ সময় পাঁচ জঙ্গীসহ বিপুল পরিমান অস্ত্র ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করে র‌্যাব।

নগরবাসীর জন্য জীবন উৎসর্গের ঘোষণা আনিসুলের

anisul hনগরবাসীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ।

সোমবার  দুপুরে মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় এসে তিনি  নগরবাসীর উদ্দেশে এ ঘোষণা দেন।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ,পরিবারের কাছ থেকে নিজের জীবনকে চেয়ে নিয়েছি নগরবাসীর সেবায় উৎসর্গের জন্য। পরিবার তাতে সম্মতি দিয়েছে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে ।

আমি আপনাদের সেবায় নিজের বাকি জীবন উৎসর্গ করার ঘোষণা দিলাম। আমার কোন চাওয়া-পাওয়া নেই, বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যেতে চাই।

তরুণদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ। আমি আশা করি নিজের কর্মগুণে দেশ ও জাতির জন্য কাজ করে যাবে। কোন চাওয়া-পাওয়ার মোহে অন্ধ না হয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

তোমাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। তোমরাই পার দেশকে এগিয়ে নিতে । আমার নির্বাচনী প্রচারণায় মূল শক্তি হচ্ছো তোমরা। তোমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করবে ২৮ তারিখ আমাকে ভোট দিয়ে জয়ী করে সেবা করার সুযোগ দিতে।

রাজধানীতে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

cintai5রাজধানীতে চালকের গলায় ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। বর্তমানে চালক ইউনুস আলী (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ছিনতাইকারীরা চালক ইউনুস আলীর গলায় ও হাতে ছুরিকাঘাত করে তার সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে।

অটোরিকশার মালিক আব্দুল মালেক জানান, ভোর ৫টার দিকে চালক মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুজন ছিনতাইকারী তার গলায় ও হাতে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে যায়।

চট্টগ্রামের ঘোলশহরে ৩টি গাড়িতে আগুন

bus fire17জামায়াত নেতা কামরুজ্জামানের রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে চট্টগ্রামে ৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল সাড়ে ৮টায় ঘোলশহর স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা একটি ট্রাক, একটি মাইক্রো ও একটি কারে আগুন দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।