রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

রামপুরায় দেবে গেছে টিনের দোতলা বাড়ি, ২ মরদেহ উদ্ধার

rampuraরাজধানীর রামপুরায় দেবে গেছে টিনের তৈরি দোতলা বাড়ি। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা হাজীপাড়ার বউবাজার এলাকায় ডোবার ওপর তৈরি টিনের দোতলা বাড়িটি দেবে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সাড়ে ৩টার দিকে বাড়িটি দেবে যায়। আটকে পড়াদের উদ্ধারে কাজ ৩টি ইউনিট কাজ করছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে।

চার মাস পর কোমা থেকে জাগলেন তরুণী

shoristaগর্ভের সন্তান সবে পাঁচ মাস। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যান তরুণী। তিনি যে সেই কোমা থেকে বেরিয়ে আসতে পারবেন, সে আশা বিন্দুমাত্র ছিল না। ডাক্তারদের কথায় নিরাশ হলেও, আশা পুরোপুরি ছেড়ে দিতে পারেনি পরিবার। ক্ষীণ আশা জিইয়ে রেখেছিল তরুণীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাস। ডিসেম্বর গড়িয়ে এপ্রিল। ডাক্তারদের ভুল প্রমাণ করে, চোখ খুললেন সেই তরুণী। অঘটন আজও ঘটে!

গাড়ি দুর্ঘটনার পর ম্যাডিসনভিলের বছর কুড়ির তরুণী শরিস্টা জাইলসকে যখন হাসপাতালে আনা হয়, কোমায়া চলে গিয়েছেন তরুণী। ডাক্তাররা পরীক্ষা করে বলে দিয়েছিলেন, জ্ঞান ফেরার কোনো আশাই তারা দেখছেন না। তা-ও তিন মাস রেখে দিয়েছিলেন। মার্চের গোড়ায় পরিবারকে জানিয়ে দেওয়া হয়, চিকিৎসক হিসেবে তাদের আর কিছু করার নেই। তরুণীর আত্মীয় বেভারলি জাইলসের কথায়, ডাক্তার আশা ছাড়লে কী হবে, আমরা কিন্তু হাল ছাড়িনি। তাই সেখান থেকে শরিস্টাকে আমরা নিয়ে যাই হারিমান কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। মার্চ থেকে সেখানেই রাখা হয়েছে শর্মিস্টাকে। গত বুধবার সেখানেই জেগে ওঠেন তরুণী। পরিবারের ডাকে সাড়াও দিয়েছেন।

তরুণীর আর জ্ঞান ফিরবে না ধরে নিয়ে, গত জানুয়ারিতেই তার ডেলিভারি করা হয়। স্বাভাবিক কারণেই তার ওজন ছিল দু পাউন্ডেরও কম। ডাক্তারদের বিশেষ নজরদারিতে রাখতে হয় তাকে। তবে, বাচ্চাটি এখন সুস্থ। ওজন বেড়ে ছ পাউন্ড। মেয়ের ওই যমে-মানুষে টানাটানির মধ্যে বাচ্চার আর নাম রাখা হয়ে ওঠেনি। মুখে মুখে নাম হয়ে গিয়েছে বেবি-এল।

কোমা থেকে জেগে পুত্রসন্তানের ছবি থেকে চোখ সরাননি তরুণী। ডাক্তারদের আশা, খুব শিগগির তারা বাচ্চাটিকে মায়ের কোলে তুলে দিতে পারবেন। সেই অপেক্ষায় জাইলস পরিবার।

প্রতিদিনের কয়েকটি অভ্যাস ক্ষতি করছে আপনার

sleep dরাতদিন আমরা অনেকেই এমন কিছু কাজ করি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ রয়ে দাঁড়ায়। আপনি হয়তো অভ্যাসবশত কিংবা স্বাভাবিক নিয়মেই কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু একেবারেই জানতে পারছেন না এই ছোটোখাটো কাজগুলোই আপনার দেহের মারাত্মক কোনো বিপদ বয়ে আনছে। তাই এখনই সতর্ক হয়ে যান। নিজের এই ছোট্ট অভ্যাসগুলো দূর করার চেষ্টা করুন এবং সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করুন।

১. সটান হয়ে দাঁড়িয়ে থাকা
অনেকেই দাঁড়ানোর সময় হাঁটু একেবারে সোজা করে দাঁড়ান। কিন্তু এই কাজের কারণে অতিরিক্ত চাপ পড়ছে আপনার হাঁটুর জয়েন্টে, যার কারণে ধীরে ধীরে ক্ষয়ে যেতে পারে আপনার হাঁটুর জয়েন্ট। তাই দাঁড়ানোর সময় হাঁটু সামান্য বাঁকা করে দাঁড়ান, সবসময় সোজা হয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই।

২. উপুড় হয়ে ঘুমানো
অনেকেই চিৎ হয়ে বা কাত হয়ে ঘুমান না। আরমের জন্য উপুড় হয়ে পেটে ভর দিয়ে ঘুমাতে পছন্দ করেন। কিন্তু জেনে রাখুন এতে আপনার পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়াও যখন আপনি উপুড় হয়ে ঘুমান তখন মাথা কাত করে রাখতে হয় যার কারণে আপনার মেরুদন্ডের উপর চাপ পড়ছে এবং ক্ষতি হচ্ছে সেখানেই। সুতরাং এই ব্যাপারে সর্তক হোন।

৩. সারাক্ষণ চুইংগাম চিবোনো
অনেকেই সারাক্ষণ চুইংগাম চিবোতে থাকেন। সারাক্ষণ না হলেও দীর্ঘসময় এই কাজটি করার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু এই কাজটির কারণে ক্ষতি হচ্ছে আপনার চোয়ালের। সুতরাং অভ্যাসটি ত্যাগ করুন।

৪. অনেক বেশি টাইট করে বেল্ট পড়া
অনেকেই নিজেকে একটু স্লিম দেখাবার জন্য অনেক টাইট করে বেল্ট পড়েন। কিন্তু অনেকটা সময় ধরে টাইট করে বেল্ট পড়ার কারণে আপনার পেটে অতিরিক্ত চাপ পড়ে যার কারণে খাবার সঠিকভাবে হজম হতে পারে না এবং অ্যাসিডিটি সৃষ্টি করে।

৫. একটানা বসে থাকা
কাজ করার জন্য অনেকেই একটানা বসে থাকেন যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নানা শারীরিক সমস্যার জন্য দায়ী।

‘আমার অতীত এক্স-রেটেড, তাই পুরস্কার পাব না’

sunny29সমালোচকদের চোখ কপালে তুলে এই মুহূর্তে বক্স অফিসে এক নম্বরে ‘এক পহেলি লীলা’। সানি লিওন অভিনীত ‘এক পহেলি লীলা’-র দাপটে ফিকে হয়ে গিয়েছে আনুশকা শর্মার ‘এনএইচটেন’ ও অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’। দু’দিনেই সাড়ে ১০ কোটির ব্যবসা! এহেন সাফল্যের পরেও একটি পুরস্কারও আশা করছেন না সানি লিওন। কারণ তার অতীত। হ্যাঁ, বলিউডে বার বার সাফল্যের কৃতিত্ব থেকে তাকে বঞ্চিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অতীতকেই দুষলেন সানি। ‘এক পহেলি লীলা’-র সাফল্য প্রসঙ্গে শ্লেষ উগরে সানির বক্তব্য, ‘আমি কোনও দিনই কোনও পুরস্কার পাওয়ার আশা করি না। পুরস্কারের জন্য মনোনীতও হব না। কারণ আমার অতীত।’

সানি লিওন মানেই সাহসী দৃশ্য। পর্ন ফিল্ম। যৌনতা। বি-টাউনে একের পর এক ছবিতে সাফল্য মিললেও সানি-র নাম থেকে পর্নস্টার তকমা ঘোচেনি। বাণিজ্যিক ছবিতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। তবুও বলি-দুনিয়া তাকে এখনও বাঁকা নজরেই দেখে। বহু পুরস্কার প্রদান অনুষ্ঠানে সানিকে দেখা গেলেও, মঞ্চে পুরস্কার হাতে দেখা যায়নি। সাফল্যের স্বীকৃতি থেকে বঞ্চিত হয়ে অভিমানী সানির কথায়, ‘পুরস্কারপ্রদান অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে। আমার স্বামী ড্যানিয়েল ওয়েবারও অ্যাওয়ার্ড ফাংশন পছন্দ করেন। কিন্তু পুরস্কার পাওয়ার আশা কোনো দিনই করি না। আমার অতীতের জন্যই আমি জানি, আমাকে কেউ মনোনীত করবে না।’

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সানি আরও বলেন, ‘অন্যরা পুরস্কার পাচ্ছেন, আমার দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে যে সিনেমাগুলি আমি দেখেছি, সেগুলি পুরস্কৃত হলে খুব খুশি হই। আমার কোনো রকম হিংসা হয় না, যে আমাকে কেন পুরস্কৃত করা হচ্ছে না।’

ঢাবির সমস্যা সমাধানের প্রতিশ্রুতি খোকনের

khokon sayedনির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

বুধবার দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সাঈদ খোকন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। আমি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে সব সমস্যা জেনেছি। নির্বাচিত হলে আমি এর সব সমস্যা সমাধান করে দেবো।

গত তিন মাসে বিএনপির তাণ্ডবের বিচারের জন্য ছাত্রলীগকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৪২ বছর পরে যদি যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে। তাহলে গত তিন মাসে বিএনপির তাণ্ডবের বিচার কেন হবে না! ছাত্রলীগ সোচ্চার হলে এ বিচার অবশ্যই সম্ভব।

ভোটারদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ব্যালটের মাধ্যমে বিএনপির তাণ্ডবের জবাব দেওয়ার সময় এসেছে। আপনারা ইলিশ প্রতীকে ভোট দিয়ে এ বিচার শুরু করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি-জবি ও ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

এর আগে সাঈদ খোকন রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে দিনের প্রচারণা শুরু করেন। পরে ঢাকা বারের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী।

বিশ্বব্যাংকের পূর্বাভাস সঠিক নয় : পরিকল্পনামন্ত্রী

ahomoপরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস সঠিক নয়। এটি সাড়ে ৬ থেকে ৭ শতাংশের মধ্যে হবে।

বিশ্বব্যাংক বুধবার জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য দেন মন্ত্রী।

উল্লেখ্য, টানা হরতাল-অবরোধ, সহিংসতাসহ রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১৭ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই চলতি অর্থবছরে ১ শতাংশ কমে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।

আব্বাসের জামিন আবেদনে হাইকোর্টের বিভক্ত আদেশ

abbas12বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপরবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। তবে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন মির্জা আব্বাসকে।

বুধবার বেলা দুইটার  পর এই আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।  রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে সোমবার শুনানি শেষে আদালত জামিন আবেদনের আদেশ দেয়ার আগ পর্যন্ত আব্বাসকে গ্রেফতার ও হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে  নির্দেশ দেন।

এ সময়ের মধ্যে মির্জা আব্বাস কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলেও আদেশ দেন আদালত।

আদালতে আব্বাসের পক্ষে তিনটি আবেদন করা হয়। এর মধ্যে রয়েছে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের করা দুটি মামলা এবং দুদকের করা শাহবাগ থানায় একটি মামলা।

আদালত পুলিশের করা মামলার শুনানি গ্রহণ করলেও দুদকের মামলা শুনানি করতে রাজি হননি। আসামি পক্ষকে আদালত বলেন, “দুদকের মামলা শুনানির জন্য হাইকোর্টের নির্দিষ্ট একটি বেঞ্চ আছে। আপনারা সেই বেঞ্চে দুদকের মামলায় জামিনের আবেদন করেন।”

কুড়িগ্রামে নারীর ছবি বিকৃতির দায়ে যুবকের কারাদণ্ড

jelকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক নারীর ছবি বিকৃত করে তা অশ্লীল রূপ দেওয়ার দায়ে মাজনুর রহমান নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত মাজনুর মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুয়ালী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মাজনুর নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল রূপ দিয়ে প্রতারণার চেষ্টা করছিল। অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড দেন।
বুধবার মাজনুরকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

আইপিএলে গেইলের রেকর্ড

geil15ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরেকটি মাইলফলক গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ব্যাটসম্যান ক্রিস গেইল। আইপিএলের চলতি ৮ম আসরে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ২০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৫ বছর বয়েসী এ জ্যামাইকান।
আইপিএল ইতিহাসে তিনিই প্রথম এ কীর্তি গড়লেন। মাত্র ৭০ ম্যাচে এ রেকর্ড গড়লেন এ উদ্বোধনী ব্যাটসম্যান।
১৩৪ ছক্কা নিয়ে তারপরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। ১৩০ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ১১৬ ও ১১৫ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ইউসুফ পাঠান ও মহেন্দ্র সিং ধোনি।
সোমবার চিনাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের বামহাতি পেসার ট্রেন্ট বোল্টের বলে ছক্কা হাঁকান গেইল। সঙ্গে সঙ্গে সাইট স্ক্রিনে ভেসে উঠে তার কীর্তি গড়ার প্রতিচ্ছবি। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিস গেইল। ১৬ বলে মাত্র ২১ রান করেই সাজঘরে ফেরেন ক্যারিবীয় এ দানব ব্যাটসম্যান। সূত্র: আইপিএল টি২০ ডট কম

রংপুর মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ছবিঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

লিখেছেন সম্পাদকঃ ইমারত হোসেন

নববর্ষের অনুষ্ঠান পালন নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে মেডিকেল কলেজের মুক্তা ছাত্রাবাসের এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএ কিবরিয়া জানান, মঙ্গলবার নববর্ষ পালন নিয়ে মুক্তা ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মী রফিক ও ফেরদৌস গ্রুপের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
তিনি জানান, ওই ঘটনার জেরে বুধবার সকালে আবারও ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে শহীদ, আতিক, ফেরদৌস, মবিনসহ ৮ জন আহত হন।
রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।