রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ফিলিপাইনে স্যান্ডেল কারখানায় আগুনে নিহত ৪৫

filipain kফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রাবারের স্যান্ডেল কারখানায় আগুন লেগে ৪৫ শ্রমিক নিহত ও ২৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার কারখানাটির প্রবেশ পথে কেউ একজন ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মী সোরিয়ানো।

দুই তলা ওই কারখানাটিতে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করতেন বলে জানিয়েছেন এর স্বত্বাধিকারী ভেয়াতো আঙ।

এদের অনেকেই ভিতরে আটকা পড়েছিলেন বলে জানিয়েছেন দমকল বাহিনীর প্রধান এরিয়েল বারাইয়ুগা।

সরকারি ও দমকল কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বত্বাধিকারী ভেয়াতো বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই লোকজন পালাতে শুরু করে।”

তবে ইতোপূর্বে দমকলকর্মী সোরিয়ানো জানিয়েছিলেন, ৩১টি লাশ উদ্ধার করা গেছে এবং এদের বেশিরভাগই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

পুড়ে যাওয়া কারখানাটির ভেতরে আরো লাশ থাকতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।
কারখানাটির ভিতরে কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করেন তিনি।

আগুনে কারখানার দোতালার ছাদ ও একটি দেয়ালের একাংশ ধসে পড়েও অনেক শ্রমিক আঘাত পান।

তদন্তকারীরা আগুন লাগার কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বারাইয়ুগা। ম্যানিলার কেনটেক্স ম্যানুফ্যাকচারিং ইনকর্পোরেটেড এলাকার এ কারখানাটিতে স্যান্ডেল ও স্লিপার তৈরি করা হতো বলে জানিয়েছেন তিনি।

দুগ্ধ খামার উন্নয়নে আরো ২০০ কোটি টাকা

atiurrদুগ্ধ খামারিদের খামার উন্নয়ন ও স্থাপনের জন্য আরো ২০০ কোটি টাকার ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

এর আগে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে প্রাণ ডেইরির সঙ্গে চুক্তিবদ্ধ দুগ্ধ খামারিদের ঋণ দিতে ১০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে একটি অনুষ্ঠান শেষে আলাপকালে গভর্নর এ কথা জানান।

শুধু উত্তরাঞ্চলের নয়, দেশের সর্বত্র খামার উন্নয়নে অর্থসহায়তা করতে এই ফান্ড গঠন করা হবে। দেশে যে পরিমাণ দুধের অভাব রয়েছে, তা পূরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মিল্ক ভিটাকে আরো আধুনিক করা প্রয়োজন বলে মনে করেন গভর্নর। কারণ সেখান থেকে কেউ কোনো ঋণ নিতে চায় না। সংস্কার করা হলে মিল্ক ভিটার মাধ্যমে খামারিরা অনেক সহায়তা পাবে।

এ সময় গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল।

তিনি আরো বলেন, ‘আমাদের এখন একমাত্র টার্গেট মূল্যস্ফীতি কমিয়ে আনা। বাংলাদেশ ব্যাংককে দেখে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক তা অনুসরণ করছে।

কাবুলের হোটেলে বন্দুক হামলা, এক মার্কিনি ও দুই ভারতীয়সহ নিহত ১৪

kabul14করাচিতে বাসে হামলার রেশ কাটতে না কাটতেই বন্দুকবাজদের নিশানায় এ বার কাবুলের হোটেল। বুধবার গভীর রাতের ওই হামলায় এক মার্কিনি ও দুই ভারতীয়-সহ প্রাণ হারালেন ১৪ জন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে বন্দুকবাজদেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের একটি দল কাবুলের কলোলা পুশতা অঞ্চলের প্যালেস পার্ক হোটেলে ঢুকে পড়ে। সেখানে আফগান গায়ক আলতাফ হুসেনের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই তখন ওই হোটেলে এসেছিলেন। ছিলেন অনেক বিদেশীও। এর মধ্যে ছ’জন ভারতীয়ও ছিলেন বলে জানা গিয়েছে।

হোটেলে ঢুকেই বন্দুকবাজরা পণবন্দি করে বেশ কয়েক জন দর্শককে। হোটেলের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাতে থাকে তারা। হোটেল থেকে গুলি ও বোমার শব্দ শোনা যেতে থাকে। খবর পেয়েই আফগান পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা অঞ্চলটিকে ঘিরে ফেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, সাত ঘণ্টা অবস্থানের পরে বৃহস্পতিবার ভোরে আফগান পুলিশের কম্যান্ডোরা অভিযান চালায়। কাবুল পুলিশ সূত্রে খবর, এখন হোটেলটি আফগান পুলিশের দখলে চলে এসেছে। ৫৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন ভারতীয় আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত অমর সিংহ। এক জন ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে। নিহত হয়েছেন এক জন মার্কিন নাগরিকও। সব মিলিয়ে সাত জন বিদেশী প্রাণ হারিয়েছেন।

আফগানিস্তানে বসন্ত আসার পর থেকেই দেশ জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে তালিবানরা। বুধবারই হেলমন্দের এক মসজিদে হামলায় সাত জনের প্রাণ গিয়েছে। তবে এ দিনের এই হামলার দায় এখনও স্বীকার করেনি তালিবান বা অন্য কোনও জঙ্গি সংগঠন।

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ আটক ১

gold11শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমায়ুন কবীর (৪৫) নামে এক ব্যক্তিকে ৬টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়। হুমায়ুন কবীর কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি মালয়েশিয়া থেকে ফিরছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৮ গ্রাম বলে জানা গেছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইচ-১৯৬ এর একটি ফ্লাইটে করে হুমায়ুন বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে তাকে সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করেন। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে জুতার ভেতরে বিশেষভাবে রাখা ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।

সালাহ উদ্দিনের অনুপ্রবেশে বিব্রত বিএসএফ

shillongবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ কীভাবে এত সহজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলেন, তা নিয়ে বিব্রত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এস কে সিং শিলং টাইমসকে এ তথ্য জানান।

বিএসএফ মেঘালয় রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪৪০ কিলোমিটার এলাকা পাহাড়া দেয়। কিন্তু এই সীমান্তের অনেক অংশে নিরাপত্তা নড়বড়ে থাকার সুযোগ নিয়ে অনেকে ভারতে অনুপ্রবেশ করে।

এ প্রসঙ্গে এস কে সিং শিলং টাইমসকে বলেন, বিএসএফ জানে না তিনি (সালাহ উদ্দিন) কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেলেন। তিনি বলেন, বিএসএফ দীর্ঘ ও অরক্ষিত সীমান্ত পাহারা দেয়। এ সময় সালাহ উদ্দিনের ভারতে অনুপ্রবেশের ঘটনায় কোনো তদন্ত হবে না বলেও জানান তিনি।

শিলং টাইমস-এর প্রতিবেদন:
BSF red faced over Bangla MP’s easy entry
Our Reporter | Thursday, May 14, 2015
SHILLONG: The Border Security Force (BSF) guarding 440 kilometers of Indo-Bangla border in Meghalaya is red faced as to how the top opposition politician from Bangladesh, Salahuddin Ahmed, a former Minister managed to sneak in to India.
Speaking to The Shillong Times, BSF PRO SK Singh asserted that BSF does not know how he must have crossed over to India saying BSF manages a long and porous border with Bangladesh.
The BSF official has also ruled out any inquiry into the incident.
The top opposition politician from Bangladesh who was reported missing since March 10 last surfaced in Pynthorumkhrah locality on Tuesday early morning and Meghalaya police arrested him immediately for entering India without valid documents.
The particular incident has once again raised speculations that there may be gaps along the border which may have been used by Salahuddin Ahmed to cross over to Meghalaya from Bangladesh.
It may be mentioned that border fencing has been completed in the jurisdiction of eight out of nine BSF Companies deployed in the border in Meghalaya.
“Border fencing work is going on in Dawki and Western side and around 55-60 km of border is yet to be fenced,” Singh said.

ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগ

hall vashaniকর্তৃপক্ষের নির্দেশে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।

বুধবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই জরুরি সভা ডেকে সব পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

শিক্ষার্থীরা জানান, বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে তারা হল ত্যাগ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচ লাখ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক ৭

eyaba23চট্টগ্রাম বন্দর থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে র্যাব।

বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলার থেকে ইয়াবাসহ তদাদের আটক করা হয়।

তারা হলেন- লক্ষ্মীপুরের আলেকজান্ডার থানার হান্নান (৪০), লোকমান (৩৩) ও ওলিউল্লাহ (২১), কমলনগর থানার রাসেল (৩০) ও রিয়াজ (১৯), চট্টগ্রামের বাকলিয়া থানার ইলিয়াস (১৮) এবং ভোলার চরকমল থানার ওসমান মিয়া (২০)।

বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের র্যাব-৭ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

র্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দরে অভিযান চালানো হয়। এ সময় বন্দরের বহির্নোঙর এলাকা থেকে এমটি হেনা নামের একটি মাছ ধরার ট্রলারের ড্রামে থাকা পাঁচ লাখ পিস ইয়াবাসহ ট্রলারে থাকা সাত ব্যক্তিকে আটক করা হয়।

ইয়াবার চালানটি মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হয়েছিল জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, “আটক সাতজনকে চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।”

ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানী ৪ জুন

fakrul m mগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানীর জন্য ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানী পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

ফের তাবুর নীচেই নেপাল

nepal14দস্তানা পরে তখন সবে হাত দিয়েছিলেন ছুরি-কাঁচিতে। হঠাৎ দুলতে শুরু করে অপারেশন থিয়েটার। কম্পন টের পেতেই মুহূর্তে ফাঁকা হয়ে যায় হাসপাতাল। বছর তিরিশের চিকিৎসক যুবরাজ অগ্রবাল কিন্তু পালাতে পারেননি। কারণ, অপরাশেন টেবিলে তখনও শুয়ে বছর তেইশের এক তরুণী। এপ্রিলের ভূমিকম্পে জখম হয়েছে তার ডান-পা। অস্ত্রোপচার না করলে প্রাণে বাঁচানো যেত না। তাই প্রবল কম্পনের মধ্যে অস্ত্রোপচার সেরেই গত কাল হাসপাতাল ছাড়েন অগ্রবাল।

সূত্রের খবর, সফল অস্ত্রোপচার শেষে সুস্থ এবং নিরাপদেই আছেন সেই তরুণী।

নেপালে মৃতের সংখ্যা আজ বেড়ে হয়েছে ৭৯। তবে বুধবার নতুন করে কোনো ভূকম্প হয়নি। অবশ্য সারা দিনে অন্তত তেরোটি ‘আফটার-শক’ হয়েছে দেশে। এবং প্রতিবারই ভয়ে কেঁপেছেন যুবরাজ। সংবাদমাধ্যমকে বললেন, ‘‘প্রাণের ভয়ে আমিও পালাতে চেয়েছিলাম। শুধু ওই জখম মেয়েটির কথা ভেবেই পারিনি।’’

মেয়েটি সিন্ধুপালচকের বাসিন্দা। এপ্রিলের ধাক্কা সামলে ওঠার আগেই মঙ্গলবারের ভূকম্প এসে ফের নাড়িয়ে দিয়ে গেছে তার গ্রামকে। মেয়েটির বাবা-মা গত সতেরো দিন ধরেই তাবু খাটিয়ে রাস্তায়। সেবার রক্ষা পেলেও, মঙ্গলবারের ভূকম্পের পর এখনও তাদের খোঁজ মেলেনি।

প্রশাসনের অনুমান, মঙ্গলবারের ভূমিকম্পে সিন্ধুপালচকের পর সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঠমান্ডুর উত্তর-পূর্বে ডোলাখা জেলায়। মৃতদের অধিকাংশই ডোলাখা জেলার বাসিন্দা বলে জানিয়েছে নেপাল পুলিশ। আহতের সংখ্যা ইতিমধ্যেই ২ হাজার ছুঁয়েছে। ফের ভিড় জমছে হাসপাতালে। আর ক্রমশ বেড়েই চলেছে রাস্তায়-রাস্তায় নীল-লাল-হলুদ তাবুর সংখ্যা। ভেঙে পড়ার আশঙ্কায় বাড়ি ফিরতে রাজি নন কেউ। ভূকম্প পরবর্তী দুর্ঘটনা এড়াতে প্রশাসনও তাই অতিরিক্ত সতর্ক।

২৫ এপ্রিল প্রথম ভূকম্পের পর থেকে এখন পর্যন্ত নেপালে অন্তত ২০২টি ভূকম্প-পরবর্তী কম্পন হয়েছে বলে আজ জানিয়েছে নেপালের আবহাওয়া মন্ত্রক। আশঙ্কা, এই জাতীয় কম্পন জারি থাকবে আগামী বেশ কয়েক দিন অথবা মাস।

মঙ্গলবারের ভূমিকম্পেও দেশ জুড়ে বেশ কিছু ঘরবাড়ি ভেঙেছে। ধসের কবলে পড়ে বন্ধ হয়ে গিয়েছে চীন-নেপাল সড়ক। প্রশাসন সূত্রের খবর, রাস্তার উপর ৪০ হাজার কিউবিক মিটারের ধ্বংসাবশেষ জমেছে। দুই দেশের মধ্যে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে বুধবার দিনভর চলেছে রাস্তা সাফাইয়ের কাজ।

জোরকদমে চলছে উদ্ধারকাজও। দিন কয়েক আগেই সমস্ত বিদেশি উদ্ধারকারী দলকে দেশ ছাড়ার নির্দেশ দেয় নেপাল। মঙ্গলবারের ভূকম্প সেই অবস্থান বদলেরই ইঙ্গিত দিচ্ছে। ডোলাখা জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘প্রত্যন্ত এলাকায় লোক পাঠানোটাই সব চেয়ে সমস্যার। তাই যত বেশি হেলিকপ্টার জোটে, ততই ভালো।’’ এরই মধ্যে আবার নেপালে মার্কিন নৌসেনার উদ্ধারকারী কপ্টার নিখোঁজ হয়েছে বলে আজ জানিয়েছে ওয়াশিংটন। নিখোঁজ কপ্টারটির সন্ধানে আজ দিনভর প্রায় শ’চারেক নেপালি সেনাকে ব্যস্ত দেখা গিয়েছে। এ ভাবে কপ্টার খুঁজতে গিয়ে ত্রাণ ও উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেন নেপাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মীপ্রসাদ ধকল।

ত্রাণ এবং উদ্ধারকাজ নিয়ে ফের এক দফা ক্ষোভ তৈরির আশঙ্কাও করছে প্রশাসন। তবে এখনও বিদেশি সাহায্য চাওয়া নিয়ে দ্বিধায় কাঠমান্ডু।

রাতভর গাড়ি চালিয়ে সালাহ উদ্দিনকে ফেলে যায় : মানস চৌধুরী

manos cwবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ‘রাতভর গাড়ি চালিয়ে’ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয় বলে মনে করেন শিলং টাইমসের সম্পাদক মানস চৌধুরী।

নিখোঁজের ৬৩ দিন পর খোঁজ পাওয়া সালাহ উদ্দিন আহমেদের শিলং পুলিশের হাতে আটক হওয়ার খবর প্রথম ছেপেছিল শিলং টাইমস। আজ বুধবার এনটিভির সাথে টেলিফোনে মেঘালয়ের সাবেক শিক্ষামন্ত্রী ও দুইবারের বিধায়ক মানস চৌধুরী এ কথা বলেন। এ সময় শিলং টাইমস পত্রিকার সম্পাদক ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘পুলিশ জানিয়েছে, ওনাকে (সালাহ উদ্দিন আহমেদ) পাওয়া গেছে অজানা-অপরিচিত জায়গার মধ্যে। উনি ঘুরে বেড়াচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করায় উনি কোনো উত্তর দিতে পারছেন না। তারপর লোকদের সন্দেহ হওয়ায় লোকেরা পুলিশকে ডেকে নিয়ে আসে। পুলিশ এসে ওনাকে নিয়ে যায় থানায়।’

মানস চৌধুরী আরো বলেন, ‘এরপর পুলিশ জিজ্ঞেস করে, কী হয়েছে? উনি বললেন, আমি জানি না। আমাকে গাড়িতে করে এখানে চোখ বাঁধা অবস্থায় এনে ফেলে গেছে। পুলিশ বলল, আপনি কোথা থেকে আসছেন? উনি বললেন, আমাকে তো দুই মাস ধরে আটক করে রেখেছিল, বন্দী করে রেখেছিল। আমাকে কে বা কারা বন্দী করেছিল, আমি জানি না। আমি বন্দী অবস্থায় ছিলাম, আমাকে গাড়িতে করে চোখ বেঁধে এখানে নিয়ে এসে ফেলে গেছে। এটুকুই উনি বক্তব্য রেখেছেন।’

এরপরই শিলং টাইমস-এর সম্পাদক ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করেন, ‘যেটা বুঝতে পারলাম যে, রাতভর গাড়ি চালিয়ে ওনাকে ফেলে গেছে ওইখানে।’

বেআইনিভাবে ভারতে প্রবেশের ঘটনায় সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনটিভিকে জানান শিলং টাইমস পত্রিকার সম্পাদক মানস চৌধুরী।

এরই মধ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে মানস বলেন, ‘আমার মনে হয়, এটা অনেক দিন লাগবে। চট করে উনি ছাড়া পাবেন না। ফ্যামিলি মেম্বার যেতে পারে, গিয়ে দেখা করতে পারে, সেটা অলরাইট। কিন্তু ছাড়িয়ে আনতে পারবে না এখন।’

গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে বারবার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে গত ১১ মার্চ রাতে সাধারণ ডায়েরি (জিডি) করতে গুলশান ও উত্তরা পশ্চিম থানায় যান তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। তবে কোনো থানাই তাঁর জিডি গ্রহণ করেনি। পরে সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ।

গত ১২ মার্চ হাসিনা আহমেদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না এবং রোববার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ২০ এপ্রিল হাইকোর্ট আগামী ছয় মাস সালাহ উদ্দিন আহমেদের খোঁজ অব্যাহত রাখার নির্দেশ দেন।

এর মধ্যেই গত সোমবার শিলংয়ে আটক হন সালাহ উদ্দিন আহমেদ। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্টে মামলা করে পুলিশ।

ভারতের পাসপোর্ট আইন ১৯৫০-এর ৩ ও ৬ নম্বর ধারা অনুযায়ী, দেশটিতে অবৈধভাবে কোনোরকম কাগজপত্র ছাড়া প্রবেশ বা প্রবেশের চেষ্টা করলে তিন মাস বা তার বেশি কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড পেতে পারেন।

এ ছাড়া ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারা অনুযায়ী, অন্য কোনো দেশের নাগরিক যদি অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় ভারতে অবস্থান করেন, তাহলে তাঁর পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

সূত্র: এনটিভি অনলাইন