রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ওজন কমাতে গিয়ে ভারতীয় নায়িকার মৃত্যু

artiiচলে গেলেন ভারতের হায়দরাবাদের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী আরতি আগরওয়াল। তার ম্যানেজার ঊমা শংকর জানিয়েছেন, শনিবার ভোররাতে আমেরিকার আটলান্টায় মৃত্যু হয়েছে একত্রিশ বছর বয়সী আরতির।

টলিউড সূত্রে জানা গেছে- শরীরের বাড়তি মেদ ঝরাতে আমেরিকায় গিয়ে লাইপোসাকশান করিয়েছিলেন এই অভিনেত্রী। তার জেরেই এই করুণ পরিণতি বলে ধারণা করা হচ্ছে।

মাসখানেক আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপর সুস্থই ছিলেন এই অভিনেত্রী। কিন্তু, শুক্রবার গভীর রাতে হঠাৎ তার বুকে যন্ত্রণা অনুভূত হয়।

হাসপাতালে পৌঁছানোর সময়টুকুও তিনি পাননি। তার আগে রাস্তাতেই মৃত্যু হয় জনপ্রিয় এই হায়দরাবাদি অভিনেত্রীর। আটলান্টা থেকে গাড়িতে ২০ মিনিটের পথ এগ হারবার, সেখানেই আরতির পরিবারের সদস্যরা থাকেন।

শনিবার দক্ষিণী এই অভিনেত্রীর অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন টলিউডের কলাকুশলীরা। মাত্র এই কয়েক বছরের অভিনয়-জীবনে প্রচুর ছবিতে কাজ করছেন আরতি আগরওয়াল। আমেরিকা থেকে সম্প্রতি ফিরে নতুন কয়েকটি ছবিতে সইও করেছিলেন।

দক্ষিণে তুমুল জনপ্রিয় হলেও, তার শুরুটা হয়েছিল হিন্দি ছবিতে। প্রথম ছবি পাগালপান। তার পরেই আরতি চলে যান টলিউডে। প্রথম ছবি নুভু নকু নাচাভ, বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। প্রথম ছবিই বাম্পার হিট। এর পর আর তাকে ফিরে তাকাতে হয়নি। চিরঞ্জীবী, নাগার্জুনা, মহেশ বাবু দক্ষিণের সব বড় নায়কের সঙ্গেই অভিনয় করেছেন আরতি।

রায়পুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

arrestলক্ষ্মীপুরের রায়পুর থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মধ্য সাগরদী গ্রাম থেকে আবুল হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আবুল একজন মাদক ব্যবসায়ী। তিনি সাগরদী গ্রামের মনির উদ্দিন হাওলাদার বাড়ীর মৃত সদু মিয়ার ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আবুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিকেলে মোদির সঙ্গে খালেদা ও রওশনের বৈঠক

modi khananiঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোববার বিকেলে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রওশন এরশাদ।

বিকেল ৪টার দিকে সোনারগাঁও হোটেলে মোদি-খালেদা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় একই স্থানে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বিএনপি সূত্র জানায়, মোদির সঙ্গে বৈঠকে বিএনপিকে ভারতের মিত্র হিসেবে তুলে ধরবেন খালেদা জিয়া। বিএনপি ভারতবিরোধী নয় এ বার্তাও দেবেন। ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে ভারতবিরোধী তৎপরতা চলতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করবেন।

বৈঠকে খালেদা জিয়া বিএনপিকে কর্মসূচি পালনে বাধা ও দলের নেতাকর্মীদের ঢালাও ধরপাকড়ের বিষয়টিও তুলে ধরবেন। এ ইস্যুতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের মনোযোগ চাইবে বিএনপি।

এ ছাড়া ভারতের শিলংয়ে চিকিৎসাধীন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের প্রসঙ্গও থাকবে মোদি-খালেদার বৈঠকে।

মাহবুবুর রহমান জানান, তিস্তার পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি দূর করা, সীমান্ত হত্যা বন্ধের দাবি বৈঠকে মোদির সঙ্গে সাক্ষাতে তুলে ধরা হবে।

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

weatherচট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাজধানী ঢাকাসহ দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পার বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্ট অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাঙ্গাইল, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দুর্বল হয়ে পড়েছে।

নেটোর জন্য রাশিয়া হুমকি নয় : পুতিন

putinনেটোর জন্য রাশিয়া কোন হুমকি নয় বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাই রাশিয়াকে পশ্চিমা দেশগুলোর ভয়ের কোন কারণ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

মি. পুতিন অভিযোগ করেছেন যে, অনেক দেশই সামরিক,অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পেতে রাশিয়া ভীতিকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কিন্তু বাস্তবে এর কোন ভিত্তি নেই।

একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে মি. পুতিন বলেন, এখনকার পৃথিবী একটাই এগিয়ে গেছে যে, কোন দেশই এত বড় মাপের যুদ্ধে আর জড়িত হতে আগ্রহী হবে না। রাশিয়ার হুমকির বিষয়টি শুধুমাত্র অসুস্থ একজন মানুষের দুঃস্বপ্নেই আসা সম্ভব বলেও তিনি মন্তব্য করেছেন।

রাশিয়ান সমরাস্ত্র

ইউক্রেন সংঘাতের পর থেকেই, রাশিয়ার হুমকি মোকাবেলা করতে ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে নেটো।

ইউক্রেনে বিদ্রোহীদের রাশিয়া সহযোগিতা করছে বলে নেটো অভিযোগ করেছে।

রাশিয়ার যেকোনো হামলা প্রতিরোধে, এ মাসের শুরুর দিকে একটি মহড়া আয়োজন করে নেটো, যেখানে সামরিক প্রযুক্তির পাশাপাশি সাইবার প্রযুক্তিও ব্যবহার করা হয়।

ইউক্রেনের সরকার বরাবরই অভিযোগ করছে, সেদেশের বিদ্রোহীদের সহায়তা করছে রাশিয়া, যদিও দেশটি সে অভিযোগ অস্বীকার করে আসছে।

এর জের ধরে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

এমন পটভূমিতেই আজ শিল্পোন্নত দেশগুলো জার্মানি মুনিষে একটি বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে রাশিয়াকে ডাকা হয়নি।

প্রার্থনা পরিদর্শন ও উদ্বোধন শেষে সোনারগাঁওয়ে মোদি

modi sonarganঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরের দ্বিতীয় দিন শুরু করেন ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে। পরে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।

এর পর ছুটে যান বারিধারায় ভারতীয় হাইকমিশনে। সেখানে নতুন চ্যান্সারি ভবন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন শেষে ফিরে আসেন হোটেল সোনারগাঁওয়ে।

রোববার সকাল ৮টা ৪২ মিনিটে নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে যান। সেখানে কিছু সময় অবস্থান করেন, প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখান থেকে যান রামকৃষ্ণ মন্দিরে পৌছান ৯টা ৯ মিনিটে। সেখানে তিনি প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপরে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করবেন মোদি। সেখানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে ফিরে আসেন হোটের সেনারগাঁওয়ে।

নাটোরে বয়লার বিস্ফোরণে নিহত ১

nator map2নাটোরের নলডাঙ্গায় বয়লার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার বাসুদেবপুর ত্রিমোহনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামরুল (৩২)। তিনি সদর উপজেলার তেলকুপি পাঁচানিপারা এলাকার এলাহি বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসুদেবপুর ত্রিমোহনি এলাকায় আবু হেনা মিলে শনিবার মধ্যরাতে ধান সেদ্ধ করার সময় বয়লার বিস্ফোরিত হয়। এতে জামরুল ঘটনাস্থলে মারা যায়। আহত হন শমছের ও ফিরোজ নামে আরো দুই শ্রমিক। শমছেরকে রাজশাহী মেডিকেল কলেজ ও ফিরোজকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একান্ত বৈঠকে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

hasina modiএই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদি।

সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ সময় তিন নেতা ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলংয়ের বাস সার্ভিস উদ্বোধন করেন।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোলাপ হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী।

সোমবার বিক্ষোভ ডেকেছে জামায়াত

jamat logoআসন্ন রমজানের আগে দলীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধে মিথ্যা, বায়বীয়, কাল্পনিক ও সাজানো অভিযোগের ভিত্তিতে বিচারের নামে প্রহসনের আয়োজন করে জামায়াত নেতৃবৃন্দকে সরকার একে একে হত্যা করছে। ‘
বিবৃতিতে জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমযান শুরুর পূর্বে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।  রাষ্ট্রীয় সন্ত্রাস, সরকারের জুলুম-নির্যাতন ও পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ৮ জুন সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

dethhরাজধানীর মুগদা, বনানী ও ফকিরাপুলে এ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রোববার ভোরে এসব ঘটনা ঘটে। রাত ৩টার দিকে মুগদার দক্ষিণ মা-া এলাকায় বিষপান করে আত্মহনন করেন রোজিনা (১৭) নামে এক কিশোরী।

ভোর ৪টার দিকে ফকিরাপুলের বড় মসজিদ সংলগ্ন ১০২/২ নম্বরের সৌরভ লেমিনেশনে কাগজের বান্ডিল মাথায় পড়ে মৃত্যু হয় সুজন (২২) নামে এক প্রেসকর্মীর।

আর সকাল ৭টার দিকে বনানী সৈনিক ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুমন (৩০) নামে আরেক ব্যক্তি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।