রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

সস্ত্রীক পুলিশ-পরিদর্শক হত্যা মামলায় সাক্ষ্য দিলেন এসআই

নিজস্ব প্রতিবেদক : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পুলিশের দুই এসআই। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুন  দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মোদির সফরে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

সচিবালয় প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলপ্রসু সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ  জানিয়েছে মন্ত্রিসভা ।

বেশিরভাগ শেয়ারের দর কমেছে

dse cseসপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
এতে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই ছিল নিম্নমুখী। আর লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ৬৫টির ও কমে ২৩২টির। আর অপরিবর্তিত থাকে ২১টির দর।
বেশিরভাগ শেয়ারের দরপতনের প্রভাবে এদিন ডিএসইর সবগুলো সূচকই ছিল নিম্নমুখী।
দিনের লেনদেন শেষে ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪২ পয়েন্টে, ডিএসই-এস সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছিল।
এদিন ডিএসইতে প্রায় ৫৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬২ কোটি টাকা কম। রোববার ডিএসইতে প্রায় ৬৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে।
এদিন সিএসইতে মোট ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ৩২টির ও কমে ১৮৭টির। আর অপরিবর্তিত থাকে ২৪টির দর।
বেশিরভাগ শেয়ারের দরপতনে ডিএসইর মতো সিএসইতেও সোমবার সবগুলো সূচক ছিল নিম্নমুখী।
দিনের লেনদেন শেষে সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৬৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫০ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১৮৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৬৫ পয়েন্টে ও সিএসআই সূচক ১৬ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে অবস্থান করছিল।
সোমবার সিএসইতে প্রায় ৮৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কম। রোববার সিএসইতে প্রায় ৭৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়।

বিএনপি ভারতমুখী নয়, ফাঁদে পড়েছে : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আসলে ভারতমুখী নয়। তারা ফাঁদে পড়েছে।

হিজড়াদের খপ্পরে মৌসুমী!

রাহাত সাইফুল : হিজড়াদের খপ্পরে পড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী! ৪ জুন বৃহস্পতিবার রাতে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

সাগরে উদ্ধার ১৫০ জনকে ফিরিয়ে আনছে বিজিবি

trolar8নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে মিয়ানমার উপকূলে আটক ১৫০ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে পতাকা বৈঠকে পর মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) কাছ থেকে পর্যায়ক্রমে এদের ফিরিয়ে আনছে বিজিবি।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের করে মিয়ানমারের কোস্টগার্ড ও বিজিপি। এদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী।

ত্বকের যত্নে মুলতানি মাটি

লাইফস্টাইল ডেস্ক:  প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি।

গাজীপুরে পুড়ল দেড়শ’ ঘর

gazipur mapগাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইলের পশ্চিমপাড়া এলাকায় একটি কলোনিতে আগুন লেগে প্রায় দেড়শ’ ঘর পুড়ে গেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই কলোনিতে আশপাশের পোশাক কারখানার কর্মীরা ভাড়া থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে কোণাবাড়ির পশ্চিমপাড়ার পুকুরপাড় এলাকায় আকরাম হোসেনের টিনসেট কলোনিতে আগুন লাগে। মুহূর্তে আগুন ওই কলোনির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজামান জানান, আগুন লাগার খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী ও ইপিজেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১০ বিজিবি সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আহত হয়েছেন।

‘আইফা’ অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন ডেস্ক: গত ৫ জুন মালয়েশিয়ায় শুরু হয় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ১৬ তম আসর।