রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ফাঁদে পড়ে মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি

hasan mahmudবিএনপি আসলেই ভারতবিরোধী। তারা ফাঁদে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি কেন ভারতমুখী? শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

হাছান মাহমুদ বলেন, বগা ফান্দে পড়ে যেমন কান্দে, ঠিক তেমন ফাঁদে পড়েছে বিএনপি। ওই ফাঁদে পড়েই মোদিকে অভিনন্দন জানিয়েছে তারা। তারা নিজেদের রক্ষা করার জন্য এখন অনেকের পা ছোঁবে, কিন্তু কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি মোদির সঙ্গে সাক্ষাতের সময় কান্নাকাটি করেছেন কিনা আমি জানি না; আপনি তার পায়ে প্রণাম করেছেন কিনা জানি না; তবে যতই কথা বলুন, আপনারা আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।

আপনারা আন্তর্জাতিকভাবে প্রতারক দলে রূপান্তিত হয়েছেন। তাই, আপনারা যতই দেখা করুন, যতই অনুনয়-বিনয় করুন, এতে কোনো কাজ হবে না।

বিএনপি এখন পথহারা পথিকের মতো মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতাদের কথা ইউটিউবে ফাঁস হয়ে যাচ্ছে। তারা বলছে, বিএনপি ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। তারাই বলছে, বেগম খালেদা জিয়াকে দিয়ে কিছু হবে না।

‘শেখ হাসিনার চিন্তা ও আমার চিন্তা এক ও অভিন্ন’ মোদির এমন বক্তব্যে হাছান মাহমুদ বলেন, তারমানে হচ্ছে, ভারত নৈরাজ্যবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে আওয়ামী লীগের সঙ্গে একযোগে কাজ করবে।

সংগঠনের সিনিয়র সভাপতি অভিনেতা শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সুশাসন নিশ্চিতের মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান বলেছেন, ‘বাজেট বাস্তবায়নের অন্যতম শর্ত হচ্ছে সুশাসন। আমি বিশ্বাস করি সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা সম্ভব।’

সড়ক দুর্ঘটনায় ১০ বিজিবি সদস্য আহত

bgb acসিলেটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্য আহত হয়েছেন। তাদেরকে জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় ট্রাক ও বিজিবির পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিজিবি-৫ ব্যাটালিয়নের তামাবিল ক্যাম্পের সৈনিক আরিফ আহমদ, শফিকুল ইসলাম, জসিমুল ইসলাম ও সঞ্জয়। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি তামাবিল ক্যাম্পের কমান্ডার হাবিলদার ইকবাল।

তিনি জানান, সোমবার দুপুরে তামাবিল ক্যাম্প থেকে সিলেট যাচ্ছিল বিজিবি সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান। জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বাজারে যাওয়া মাত্র সিলেট থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ১০ বিজিবি সদস্য আহত হন। পরে তাদেরকে সিলেট জালালবাদ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি বিজিবির কাছে রয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

ই-জিপি সিস্টেমে যুক্ত হলো আরো দুটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমে ই-টেন্ডারিং প্রক্রিয়ায় টেন্ডারাদের বিভিন্ন ফি ও জামানত জমা নেওয়ার জন্য আরো দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)।

রমজানে বাড়ছে না নিত্যপণ্যের মূল্য : বাণিজ্যমন্ত্রী

tofayelবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক আছে। আসন্ন রমজানে পণ্যমূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি মজুদ আছে। কোনো সংকট নেই।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত  ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মত দেন।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে পণ্যমূল্যের লাভ সহনশীল পর্যায়ে রাখতে হবে।

বাজারে মূল্যবৃদ্ধির কারসাজির চেষ্টা করলে মঙ্গল হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আসন্ন রমজান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন প্রমুখ।

মোদীর সফর ইতিবাচক : এরশাদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি যে আন্দোলন করেছে, দেশের মানুষ তা গ্রহণ করেনি, তাদের পক্ষেও যায়নি।

সরকারি জমি ইজারায় সমন্বিত নীতিমালা

সচিবালয় প্রতিবেদক : সরকারি জমি ইজারা দিতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা নীতিমালা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, রেল, স্থানীয় সরকার বিভাগ ও জেলা পরিষদের  সড়কের দুই পাশের খালি এবং অধিগ্রহণকৃত জায়গা ইজারা দিতে এই নীতিমালা করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

মেধাবী সুমাইয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবার

ফরহাদ খান, নড়াইল : সুমাইয়া খানম। সব সময়ই হাসি-খুশি। সে খুশিতে এবার যোগ হয়েছে এসএসসি পরীক্ষায় সাফল্যের আনন্দ।

‘রমজানের আগেই ওমরা ভিসা চালুর চেষ্টা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : সরকার রমজানের আগেই ওমরা ভিসা চালুর চেষ্টা করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান।

রাশিয়াকে একঘরে করার ডাক দিলেন ওবামা

obama27বাভারিয়াল আল্পসের নয়নাভিরাম পরিবেশে জি-৭ রাষ্ট্রগুলির বৈঠকে নতুন করে রাশিয়াকে একঘরে করার ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দু’দিনের বৈঠকের প্রথম দিন ইউক্রেন প্রসঙ্গ ছাড়াও উঠে এল ইসলামিক স্টেট এবং বোকো হারাম জঙ্গিদের দমন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের অর্থনৈতিক বিপর্যয়ের বিষয়গুলি৷

জার্মানি-অস্ট্রিয়া সীমান্তবর্তী ক্রুয়েন শহরের স্বাভাবিক পরিবেশের শান্তিভঙ্গ হয়েছে ১৭ হাজার জার্মান পুলিশের ভারি বুটের শব্দে৷ শহরের সক্লস এলমাউ হোটেলই আপাতত ঠিকানা জি-৭ দেশগুলির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হোমরাচোমরাদের৷ বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই দেশগুলির অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা৷ ইন্টান্যাশনাল মানিটরি ফান্ডের পেশ করা রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ভাবে সবচেয়ে সমৃদ্ধ দেশগুলি অর্থাত্ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন ও আমেরিকাকে নিয়ে তৈরি হয়েছে জি-৭৷

ঝকঝকে নীল আকাশ, হঠাত্ করে আল্পসের দিক থেকে বয়ে আসছে কনকনে হওয়া৷ এমনই পরিবেশে রোদে বসে প্রেটজেল সহযোগে বিয়ারে মগে চুমুক দেওয়াই স্থানীয় মানুষদের রোজকার কাজ৷ কিন্তু, জি-৭ বৈঠকে দু’দিনের জন্য সেই জীবনযাত্রায় আচমকা ছেদ৷ কড়া নিরাপত্তার চাদরে হঠাৎই মুড়ে ফেলা হল শান্ত এই জনপদকে৷

বৈঠকের উদ্বোধনী ভাষণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ইবোলা ও নিরক্ষীয় অঞ্চলের অন্যান্য মারণ রোগগুলি দমন করার বিষয়ে জোর দেওয়ার প্রস্তাব দেন৷ জার্মান চ্যান্সেলর একই সঙ্গে মনে করিয়ে দেন বিশ্ব উষ্ণায়নের বিষয়টিও৷ কয়েক মাস আগেই প্যারিসের একটি বৈঠকে সারা বিশ্বের নেতারা শপথ নিয়েছিলেন কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিষ্ক্রমণ কমানোর জন্য৷ কয়েক মাস পর পরিস্থিতি কতটা বদলালো তা নিয়েই সওয়াল করেন মার্কেল৷

আলোচনায় সবার নজর কাড়ে গ্রিসও৷ সম্প্রতি সে দেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার কোনো আশু সমাধানে ব্যর্থ হয়েছে প্রশাসন৷ গ্রিক নেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা শুরু করে দেন৷ বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জুঙ্কার গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে এই বিষয়ে নতুন করে ভেবে দেখার জন্য আবেদন করেন৷

বৈঠকে যোগদানকারী নেতাদের প্রত্যাশামতোই উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ৷ এই বিষয়ে আলোচনা শুরু হতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ইউক্রেনের পূর্ব দিকে দোনেত্স্ক প্রদেশে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া নিয়ে ফের রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি৷ জি-৭ সদস্য দেশগুলির প্রতিনিধিদের কাছে আবেদন করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে রাশিয়াকে একঘরে করে দেওয়ার জন্য৷

ইউক্রেনে সঙ্কট ঘনীভূত হওয়ার পর থেকেই অবশ্য আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও অর্থ সাহায্য করার অভিযোগ তুলে আসছে রাশিয়ার বিরুদ্ধে৷ একাধিকবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়াকে কোণঠাসা করার ব্যবস্থাও করা হয়েছে৷ যদিও এমন পদক্ষেপে বিচলিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷