রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

জাফরউল্লাহর এক ঘণ্টার জেল, পাঁচ হাজার টাকা জরিমানা

zaforulllahআদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় আদালত তাকে এ  সাজা দিয়েছেন।

এক ঘণ্টা তাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে।  জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

শাহরুখের ছেলে, আমিরের নাতনী

Abram-Emaraবলিউডে ঝড় তুলল মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের নাতনী৷ সম্প্রতি ‘পিকে’ তারকার ভাগ্নে ইমরান খান ইন্টারনেটে পোস্ট করেছেন মেয়ের ছবি৷ মিষ্টি এই মেয়েকে উইশ করছে সবাই৷ আর তার সঙ্গেই আছে শাহরুখের ছোট ছেলে আব্রাম৷

এই প্রথম মেয়েকে সকলের সামনে নিয়ে এলেন ‘দিল্লি বেলি’ তারকা ইমরান ও তার স্ত্রী অবন্তিকা৷ ৯ জুন এক বছরে পা দিয়েছে তাদের মেয়ে ইমারা৷ সেই উপলক্ষেই মেয়েকে সকলের সামনে এনেছেন তারা৷

এ দিকে সেলেব কিডের মধ্যে পছন্দের শীর্ষে আছেন শাহরুখের ছেলে আব্রাম৷ লম্বা চুল আর নিষ্পাপ চাহনিতে প্রায় সকলের মন জয় করে নিয়েছে জুনিয়র খান৷ কিং খান নিজেও ছেলের ছবি ও কথা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন৷

আমিরের ছেলে আজাদও বি টাউনে বেশ পছন্দের৷ ইমারার সূত্রে আজাদ ইতোমধ্যেই চাচা হয়ে গেছে৷ তবে ইমারাকে দেখে সকলেই তুলনা টানছেন আব্রামের সঙ্গেই৷ ভবিষ্যতে তারা যদি সিনেমায় আসে তবে কেমন হবে!

আগের পেশায় ফিরছেন সানি লিওন?

sunny291যে পেশা ছেড়ে তিনি বেরিয়ে এসে বলিউড জগতে পা রেখেছেন সেই পেশাকে সবসময়ই মর্যাদা দিয়েছেন সানি লিওনি। কখনোই তিনি ইতিহাস ভুলে যাননি। আবারও নাকি সেই পেশায় ফিরে যাচ্ছেন ইন্দো-কানাডিয়ান পর্নো স্টার সানি লিওন। এমনটাই গুঞ্জন উঠেছে।

যদিও বলিউডে তিনি যেকটি চলচ্চিত্র করেছেন তার সবকটিতেই ছিল সেক্সের সুড়সুড়ি। আর এতেই বোঝা যায়, আগের পেশা থেকে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি তিনি। বর্তমানে তিনি নাকি একটি অ্যাডাল্ট বিজ্ঞাপনের শ্যুটিং সেরেছেন। আইএমবেশরম ডট কম নামে ওই ওয়েবসাইটের শুটিংয়ে খোলামেলা পোশাকেই সবাইকে মাত করেছেন সানি।

আর তা দেখে গুঞ্জন উঠছে তাহলে কি আগের জগতেই ফিরে যাওয়া পরিকল্পনা করছেন সানি লিওনি? ফিরে গেলেও অবশ্য অবাক হওয়ার কিছুই নেই। যাবেনই বা না কেন, সানির বলিউড প্রবেশ এবং একের পর এক ছবিতে অভিনয় নিয়ে বিতর্কের জল কম ঘোলা হয়নি। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ক্যারিয়ারের ঝোলায় পুড়েছেন ১৩টি ছবি! তবে ১২তম ছবি মুক্তি নিয়েই বেঁধে গেল গণ্ডগোল, ভারতীয় সেন্সরবোর্ডে আটকে গেছে ‘মস্তিজাদে’।

মিলাপ জাভেরির পরিচালনায় এ ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন তুষার কাপুর। মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে ছবির বেশিরভাগ দৃশ্য মাত্রাতিরিক্ত সাহসী বলেই মুক্তির অনুমতি দেয়নি সেন্সরবোর্ড।

আসলে সময়টা ভালো যাচ্ছে না সানির, শনি ঝুলছে তার কপালে। অশ্লীলতা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলাও চলছে আদালতে। ছোটপর্দায় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে টেলিভিশন প্রযোজক সংগঠন। এবার আটকে গেল ‘মস্তিজাদে’।

টেকনাফে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

eyaba23কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন তরুণকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের জামাল উদ্দীন (৩০) ও নাটমুরা পাড়ার বেলাল হোসেন (২৬) ও সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিলের মনির আহাম্মদের ছেলে মো.ছিদ্দিক (২০)।
বুধবার ভোরে হ্নীলা ওয়াব্রাং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে বুধবার ভোরে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা ওয়াব্রাং ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া  গোপন সংবাদে মঙ্গলবার রাতে উপপরিদর্শক (এসআই) সানাউলের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. ছিদ্দিককে (২০) ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানায়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ফতুল্লা টেস্টে বৃষ্টির বাগড়া

ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে এই মুহূর্তে খেলা বন্ধ আছে। জুন মাসে এর আগে বাংলাদেশে কখনোই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বৃষ্টির আগে পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৭৪) ও মুরলি বিজয় (৩৩)।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শিখর ধাওয়ান। দলের ৩৫ রানের মধ্যে এই ওপেনার একাই করেন ৩৪ রান, বাকি ১ রান আসে অপর ওপেনার মুরলি বিজয়ের ব্যাট থেকে।

ইনিংসের ১৪তম ওভারে শুভাগত হোমের বলে চার মেরে ফিফটি তুলে নেন ধাওয়ান। ৪৭ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি। এটা ধাওয়ানের তৃতীয় টেস্ট ফিফটি। এরপর ব্যক্তিগত ৭৩ রানে একবার জীবন ফিরে পান ধাওয়ান। তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেটে ধাওয়ানের ক্যাচ ফেলে শুভাগত। অবশ্য ক্যাচটি বেশ কঠিন ছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বলটি তালুবন্দি করতে পারেননি শুভাগত।

বাংলাদেশের ৭৭তম ক্রিকেটার হিসেবে আজ টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। বাংলাদেশ একাদশে নেই পেসার রুবেল হোসেন। একমাত্র পেসার হিসেবে খেলছেন মোহাম্মদ শহীদ। সাকিব আল হাসানসহ মোট চারজন স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত  শর্মা।

স্বস্তির আবহাওয়া আরো এক সপ্তাহ

weather8শরীর পোড়ানো টানা দাবদাহের পর প্রকৃতিতে এখন অনেকটাই স্বস্তি। দেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভেসে আসা জলীয় বাষ্পকণার দাপট। কদিন ধরে মাথার চাদি ফাটানো সূর্যটা তাই নিরুপায়, মুখ লুকিয়েছে মৌসুমী মেঘের আড়‍ালে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এমন শরীর সহনীয় আবহাওয়া বিরাজ করবে আরো অন্তত এক সপ্তাহ। ১৯ জুনের আগে বাংলার আকাশে সূর্য উঁকি দেওয়ার সম্ভাবনা কম।

পুরোটা সময় জুড়েই কখনো থেমে থেমে, কখনো একটানা ঝরবে বৃষ্টি। দেশজুড়েই হবে কমবেশি বৃষ্টিপাত। কোনো কোনো দিন এর পরিমাণ ৫০ মিলিমিটারও ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।

এর অর্থ হলো, বর্ষণের আবহেই শুরু হচ্ছে এবারের বর্ষাকাল। ১৪ জুন আষাঢ় শুরুর দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এ মাসের তৃতীয় সপ্তাহের শেষ নাগাদ রমজান শুরুর সময়েও সহনীয় আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন স্থানে অল্প-বিস্তর বৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময়েও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপট বেশ টের পাওয়া গেছে।

খেলা ছাড়ার আগে প্রায়শ্চিত্ত করতে চাই

asraful 10বাংলাদেশ ক্রিকেট আজ পর্যন্ত যে কজন নামী ক্রিকেট-ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, তার মধ্যে তার নামটা অগ্রগণ্য। বাংলাদেশের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপ খেলেছেন। মোহাম্মদ আশরাফুল জীবনে আলো দেখেছেন যেমন, অন্ধকারের গলিঘুঁজিও তার জন্য অপেক্ষা করেছে ঠিক ততটাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গড়াপেটা করে প্রথমে আট, পরে কমে পাঁচ বছরের নির্বাসন, যার মধ্যে দু’বছর মওকুব হওয়ার দিকে।

ক্রিকেট-হাজতবাসের যে মেয়াদ ফুরোচ্ছে আগামী বছরের আগস্টে। মঙ্গলবার সন্ধ্যায় সাবেক অধিনায়ককে ফোনে ধরা হলো যখন, ঢাকার একটা সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলছেন। তারই মধ্যে বিগত কয়েক বছরের অন্ধকার জীবন নিয়ে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকাকে যা বললেন…

প্রশ্ন : আপনাকে এখন রোজ ঢাকার একটা মাঠে সকাল নটা থেকে ব্যাট হাতে দেখা যাচ্ছে বলে খবর।
আশরাফুল : এখন নয়, অনেক দিন ধরেই তো যাচ্ছি। ঢাকার গুলশন ইয়ুথ ক্লাবে। সকাল নটা থেকে দেড়টা। রোজ নয়, সপ্তাহে চার দিন।

প্র : তিরিশ বছর বয়স আপনার। এখন কোথায় কামব্যাক করবেন?
আশরাফুল : কেন, প্রথমে ঘরোয়া ক্রিকেট। তার পর জাতীয় দল।

প্র : তা বলে তখন প্রায় বত্রিশে…

আশরাফুল : ভালো খেলতে গেলে ভালো প্রস্তুতি দরকার। বয়স নয়। মিসবাহ পঁয়ত্রিশে পেরেছে। আপনাদের শচিনও। তা হলে আমি পারব না কেন বত্রিশে জাতীয় দলে ফিরতে?

প্র : কিন্তু আপনার জীবনে এমন কামব্যাকের তো প্রয়োজনই পড়ত না বছরদুয়েক আগে গড়াপেটার কাণ্ডটা না ঘটালে। ওটা করেছিলেন কেন?
আশরাফুল : কেন যে করেছিলাম, তার উত্তর আজও আমি পাই না। বললে বিশ্বাস করবেন কি না জানি না, টাকার জন্য করিনি। প্রথমবার বিপিএল থেকে যে টাকা পাওয়ার কথা ছিল, পেলামই না। তাতে তো কিছু বলিনি। বলতে পারেন, পরিস্থিতি আমাকে ওখানে ফেলে দিয়েছিল।

প্র : সেটা কী?
আশরাফুল : বলে বোঝানো যাবে না। আর তাতে কিছু পাল্টাবেও না। আর আমি তো স্বীকার করি যে অত্যন্ত অন্যায় করেছিলাম। আমাকে নির্বাসনে পাঠানো একদম সঠিক সিদ্ধান্ত।

প্র : সাধারণত কাউকে কিন্তু এ ভাবে আমি অপরাধী বলতে শোনা যায় না। গড়াপেটা করলেও না।
আশরাফুল : ঠিক। কেউ এটা করে না। কিন্তু আমি করি। আমি জানি এই সময়টা কী রকম গিয়েছে আমার। আমি জানি আমার নিজের কষ্ট কতটা ছিল।

প্র : লোকে কী বলত তখন?
আশরাফুল : কী আবার বলবে? কেউ আশা করে যে দেশের অন্যতম সেরা ক্রিকেটার গড়াপেটা করবে? নিজে বহু বার ভেবেছি এটা কী করলাম? ক্রিকেট আমাকে এত কিছু দিল, আর তার সঙ্গেই এটা করলাম? পরে ভাবলাম, প্রায়শ্চিত্ত করতে হবে।

প্র : তাই আবার মাঠে যাওয়া?
আশরাফুল : হ্যাঁ। আমি ঠিক করে ফেলি যে অপরাধ স্বীকার করব। যা শাস্তি দেবে, মেনে নেব। তার পর ফিরব ক্রিকেটে। দেশবাসীকে দুঃখ দিয়েছি। ব্যাট হাতে আনন্দ দিয়ে তবে খেলা ছাড়ব।

প্র : বুধবার থেকে তো ফতুল্লা টেস্ট শুরু। কী মনে হচ্ছে?
আশরাফুল : বাংলাদেশ কিন্তু ভালো করবে। সাকিব, তামিম, মুশফিকুরদের এই ব্যাচটা খুব ভালো। সাকিব, তামিমকে ওদের অভিষেক থেকে দেখছি।

প্র : কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছেন? পরের বছর জাতীয় দলে ফেরেনও যদি, সাকিব-তামিম তো বটেই, আপনাকে রুবেলের বয়সিদের সঙ্গেও মানিয়ে নিতে হবে। পারবেন?
আশরাফুল : কী আছে? বললামই তো যে সাকিবদের অভিষেক দেখেছি। ওদের সঙ্গেও মানিয়ে নিয়েছিলাম।

প্র : এমনি কামব্যাক এক জিনিস। গড়াপেটা করে ফেরা আর এক। আজহারকে শোনা যায়, তার সতীর্থরা একটা সময় ঝেড়ে ফেলতে চেয়েছিলেন।
আশরাফুল : আজহার আর আমার মধ্যে তফাত আছে। আমি ভুল করেছিলাম। কিন্তু আজহার হইনি। ও কি কিছু স্বীকার করেছিল? শুনিনি তো। আমি সেখানে টিমের সবার কাছে আলাদা করে ক্ষমা চেয়েছি। আমার মধ্যে সেই দমটা আছে। এর পর জাতীয় দলে ফিরলে যদি সতীর্থরা মেনে না নেয়, আর কী করতে পারি। কিন্তু এটাও বলতে চাই এটা কজন পারে করতে? এশীয় সংস্কৃতিতে এটা কখনো হয়েছে কি?

কেন এলেন না চার মুখ্যমন্ত্রী

mukkho4পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতেই শেষ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গীর তালিকা থেকে বাদ পড়েন আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের চার মুখ্যমন্ত্রী। দিলি্লতে একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে এ তথ্য দিয়েছেন। এদিকে ঢাকা সফরে সফরসঙ্গী না করায় টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। টুইটবার্তায় তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে ভূমি হস্তান্তর, ঢাকা-শিলং-গৌহাটি বাস পরিসেবার মতো গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। অথচ উত্তর-পূর্বের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি সফরসঙ্গী করেননি। এতে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব রাজ্যগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন না।’ স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শুধু মমতাকে সফরসঙ্গী করা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সুবিধাবাদ ছাড়া আর কিছুই নয়। ঢাকারসূত্র জানায়, মোদির সফরের দিন-তারিখ ঠিক করা নিয়ে আলোচনার শুরুতে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন বলে জানানো হয়েছিল। সে হিসেবে ঢাকা প্রস্তুতিও রেখেছিল। কিন্তু নরেন্দ্র মোদি সফরে আসার চার দিন আগে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হচ্ছেন না। কেন তারা আসছেন না, সে ব্যাপারে ঢাকার কোনো স্পষ্ট ধারণা নেই বলেই সূত্র জানায়। সূত্রের মতে, এটা ভারতের নিজস্ব ব্যাপার, এ নিয়ে ঢাকার কিছু বলার নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোর একজন মুখ্যমন্ত্রীও তার সফরসঙ্গী না হওয়ায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। শুরু থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানওয়ালার সফরসঙ্গী হওয়ার কথা শোনা যাচ্ছিল। দিলি্লর সরকারি সূত্রগুলোও এ তথ্য নিশ্চিত করেছিল; বরং অনিশ্চয়তা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সফরসঙ্গী হওয়া নিয়েই। অথচ শেষ পর্যন্ত একমাত্র তিনিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে ঢাকা গেলেন এবং স্থল সীমান্ত চুক্তির দলিল হস্তান্তরসহ কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিসের উদ্বোধনেরও সাক্ষী থাকলেন। নরেন্দ্র মোদি দিলি্ল ফিরে আসার পর থেকেই চার মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তে সফরসঙ্গী না হওয়া নিয়ে জোর সমালোচনা আর জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ ব্যাপারে দিলি্লতে এক সরকারি কর্মকর্তা বলেন, ২০১১ সালে তখনকার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যেমন উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার সফরসঙ্গী করেছিলেন, তেমনি নরেন্দ্র মোদিও চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সফরসঙ্গী করতে চেয়েছিলেন। কিন্তু এবার তাতে বাদ সাধেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সফরসঙ্গী করতে হলে আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে সফরসঙ্গী করা যাবে না, এমন আজগুবি শর্ত দেন। তার এই শর্ত পূরণেই শেষ মুহূর্তে সফরসঙ্গীর তালিকা থেকে চার মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া হয়।

দিলি্লর সূত্র জানায়, ঢাকা সফরের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে তিনটি শর্ত দেন। এগুলো হচ্ছে_ ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করা যাবে না, প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিমানে নয়, তিনি এককভাবে ঢাকা যাবেন এবং এ সফরে তিনি ছাড়া অন্য কোনো মুখ্যমন্ত্রীকে সফরসঙ্গী করা যাবে না। দিলি্লর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্ত মেনে নেওয়া ছাড়া বিকল্প পথ ছিল না। কারণ, কাঠমান্ডুতে গত সার্ক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যখন ঢাকা যাবেন, অবশ্যই মমতাকে সঙ্গে নিয়ে যাবেন। আর একটি বিষয় ছিল, ড. মনমোহন সিং মমতাকে সফরসঙ্গী করতে পারেননি, সে ক্ষেত্রে নরেন্দ্র মোদি মমতাকে সফরসঙ্গী করে তার নেতৃত্বের সফলতা প্রমাণেরও চেষ্টা করেন। এর ফলে চারজন মুখ্যমন্ত্রীকে সফরসঙ্গীর তালিকা থেকে বাদ দিয়েও তিনি মমতার শর্তে রাজি হয়ে যান।

এদিকে এ সফর নিয়ে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী টেলিভিশন সাক্ষাৎকারে আরও বলেন, উত্তর-পূর্ব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে নরেন্দ্র মোদির সাক্ষাৎপ্রার্থী ছিলেন। অথচ প্রধানমন্ত্রী কাউকেই সময় দেননি। মমতাকে সফরসঙ্গী করার বিষয়টি ‘রাজনৈতিক সুবিধাবাদ’ ছাড়া কিছুই নয়। আর আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অপর একটি টুইটবার্তায় লিখেছেন, উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ তৈরি করতে এসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সহযোগিতা প্রয়োজন। এটা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুলে না যান।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের মতোই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ-ভারত চুক্তি ও সমঝোতাগুলো বাস্তবায়ন করতে হলে পশ্চিমবঙ্গ ছাড়াও এসব রাজ্যের সহযোগিতা প্রয়োজন। এখানকার সাতটি রাজ্যের মধ্যে নাগাল্যান্ড ছাড়া সবক’টি রাজ্য বিজেপিবিরোধীদের হাতে। চারটিতে রাজ্য সরকারে আছে কংগ্রেস, ত্রিপুরায় আছে বামফ্রন্ট। এসব রাজ্যের অধিকাংশ মুখ্যমন্ত্রীই মনে করেন, প্রধানমন্ত্রী মোদির সংকীর্ণ রাজনীতির বিরুদ্ধে সমালোচনামুখর হলেও তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে দিতে চান না। কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা উত্তর-পূর্ব রাজ্যগুলোর প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। গত সোমবার কংগ্রেস সদর দপ্তরে সোনিয়া গান্ধী কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে সভা করেন। সেখানে উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরে তাদের উপেক্ষা করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন বলে সভা সূত্র জানায়।

প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে দু’দেশের সম্পর্ক উন্নত করার জন্য যে রূপরোখা দেওয়া হয়েছে, তার সাফল্য নির্ভর করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে। জলবিদ্যুৎ থেকে সড়ক যোগাযোগসহ উপ-আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশ-ভারত সমঝোতা বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সহযোগিতা আদায় করাই হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান চ্যালেঞ্জ।

ইরাকে বোমা হামলায় ১৮ জন নিহত

iraq18ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশেপাশের এলাকায় পরপর কয়েকটি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।

বুধবার ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী বাগদাদের ফিলিস্তিন সড়কে। এ হামলায় আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের ফাল্লুজায় স্থানীয় সরকার ভবনেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী শহর ও এর আশেপাশের এলাকায় সেনাসদস্যদের লক্ষ করেও কয়েকটি হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফাল্লুজায় হামলার ঘটনার দায় স্বীকার করেছে। তবে বাকি হামলাগুলোয় এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়নি।

এসব হামলার পেছনেও আইএস অথবা এর সহযোগী সংগঠনগুলোর হাত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

আসছে ডয়চে ভেলের ইংরেজি টিভি চ্যানেল

dwজার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এবারে চালু করতে যাচ্ছে ২৪ ঘণ্টার ইংরেজি টিভি চ্যানেল। আগামী ২২ থেকে ২৪ জুন ডয়চে ভেলের আয়োজনে জার্মানির বনে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম ২০১৫ অনুষ্ঠানের প্রথম দিনেই উদ্বোধন করা হবে এই টিভি চ্যানেলটি।

সংবাদ এবং তথ্যভিত্তিক এই টিভি চ্যানেলে প্রতি ঘণ্টার আপডেট, খবর ছাড়াও থাকবে নানা বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান এবং ডক্যুমেন্টারি। ইংরেজি ছাড়াও জার্মানি, স্প্যানিশ এবং আরবী ভাষাতেও এই টিভি চ্যানেলের কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে ডয়চে ভেলে।

ডয়চে ভেলের বার্ষিক এই গ্লোবাল মিডিয়া ফোরাম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দ্য ববস (বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিজম) প্রতিযোগিতার বিজয়ীদেরও আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এবারের দ্য ববস প্রতিযোগিতায় সামাজিক পরিবর্তন বিভাগে বিচারকদের রায়ে বিজয়ী হয়েছে বাংলাদেশের মুক্তমনা ব্লগ।