রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

শিক্ষক মূল্যায়নের মাধ্যমে নিজেকে চেনা যায়

farzanaজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত মার্কেটিং বিভাগে আজ ‘Workshop on Self-Assessment  Program’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষদ সেমিনার কক্ষে সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য শিক্ষক মূল্যায়নের মাধ্যমে নিজেকে চেনা যায় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন অনুষদ ডিন অধ্যাপক ড. আমির হোসেন।

আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রশিদ ও অধ্যাপক ড. তপন কুমার সাহা।

মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহ্রীনের পরিচালনায় কর্মশালায় অনুষদের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

‘ফররুখ আহমদ দুঃসাহসী ও মানবতাবাদী কবি’

নিজস্ব প্রতিবেদক : কবি ফররুখ আহমদকে ‘দুঃসাহসী ও মানবতাবাদী’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জাতীয় ইতিহাসের বিভিন্নস্তরে মানব সমাজের প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রতিভার জন্ম হয়।

বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ড. মনিরুল হাসান খান

monirul hasan khanজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ২০১৫ সালের ‘বন্যপ্রাণি সংরক্ষণ শাখায় বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

গত ১ জুন ২০১৫ তারিখে বাংলাদেশ সরকার গেজেটের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করবে বলে জানা গেছে।

অধ্যাপক ড. মনিরুল হাসান খান এ এ্যাওয়ার্ড লাভ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অধ্যাপক ড. মনিরুল হাসান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র। ২০০৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক পদে যোগদেন। এরআগে ২০০৪ সালে তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে কমনওয়েলথ স্কলারশীপ প্রান্তির মাধ্যমে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৪ সালে প্রাণিবিদ্যা বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। বন্যপ্রাণি নিয়ে গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য তিনি ২০০৭ সালে যুক্তরাজ্যের ফর্কটেইল জাইস এ্যাওয়ার্ড, ২০০৮ সালে জুলজিক্যাল সোসাইটি অব লন্ডন এ্যাওয়ার্ড এবং ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত ফিউচার কনজারভেশনিস্ট এ্যাওয়ার্ড অর্জন করেন।

আয়াজ হত্যার বিচার চান সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির ঝিগাতলায় এসএসসি পাস করা মেধাবী ছাত্র আয়াজ হকের হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন তার সহপাঠীরা।

শুটিংয়ে সন্তুষ্ট সাইমন

রাহাত সাইফুল : সাইমন-পরীমনি জুটির সিনেমা পুড়ে যায় মন’র শুটিং শেষ পর্যায়ে। এরই মধ্যে সিনেমাটির ডাবিং শুরু হয়েছে।

নবাগত আনিকা-মামুনকে নিয়ে ‘অ্যাকশন হিরো’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নবাগত আনিকা সুলতানা ও মামুন খান।

‘ব্রাদার্স’ সিনেমার ট্রেইলার প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে বলিউডের বহুল আলোচিত ব্রাদার্স সিনেমার অফিসিয়াল ট্রেইলার। প্রকাশের পরপরই বেশ সাড়া পেয়েছে এ ট্রেইলারটি।

মোদির সফরে কংগ্রেস-আ.লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে

emaj14ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে কংগ্রেস ও আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমেদ।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারতীয় প্রধানমন্ত্রীর সফর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, ভারতের কংগ্রেস সরকারের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক রয়েছে। তেমনি আওয়ামী লীগের সাথেও তাদের নাড়ির সম্পর্ক। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে তখনকার কংগ্রেস সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং এরশাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি এরশাদকে হুমকি দিয়ে নির্বাচন অংশ নিতে বাধ্য করেন। কিন্তু মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আগের মতো আছে কিনা জানি না, তবে আগের মতো শক্তিশালী নেই।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম মোদির এই সফরে তিস্তা চুক্তি হবে। তা হয়নি। জনগণের সমর্থন নিয়ে তিস্তা চুক্তির দাবি জোরালো করতে হবে। জনসমর্থনহীন সরকার দিয়ে এ দাবি আদায় করা সম্ভব নয়।

আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আমরা কিছু পাইনি এমন বলব না। বেগম খালেদা জিয়ার সাথে মোদির ১৫ মিনিটের একান্ত বৈঠক হয়েছে। এটি একটি বিরাট প্রাপ্তি। বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানি না। তবে আমি বিশ্বাস করি খালেদা জিয়া সময় নষ্ট করেননি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর আহমেদ প্রমুখ।

বাল্যবিয়ের আসরে কাজীসহ আটক ৩

arrestলালমনিরহাট: জেলার কালিগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় কাজীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস সামাদের ছেলে নিকাহ রেজিস্ট্রার এনামুল হক (৪০), মেয়ের চাচা একই এলাকার রেফাজ উদ্দিন (৫৩), ও মেয়ের বোনজামাই একই উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর এলাকার জমির আলীর ছেলে আব্দুল করিম (২৭)।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম মিয়া জানান, চলবলা ইউনিয়নের নিথক গ্রামের সোলেমান আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সম্পা আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাজী এনামুল হক, মেয়ের চাচা রেফাজ উদ্দিন ও মেয়ের বোনজামাই আব্দুল করিমকে আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্যবিয়ে নিরোধ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন  কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনা নিহত ১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পার্বতীপুরে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রকিবুল ইসলাম রকি (২৫) নিহত হয়েছেন।