রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে আসছেন যারা

satrolig17আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এই সম্মেলনের উদ্ধোধন করবেন। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

কেন্দ্রীয় কমিটির ২৮তম সম্মেলন হবে আগামী ২৫ ও ২৬ জুলাই। এর আগে ঢাকা মহানগর মহানগর ও জেলা পর্যায়ের কমিটির সম্মেলন চলছে। ইতোমধ্যে ঢাকা মহানগরসহ বিভিন্ন বিভাগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কারা আসবেন এ নিয়ে চলছে এ মুহূর্তের হিসাব-নিকাশ। একটি সংস্থার পক্ষ থেকে এরইমধ্যে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠনো হয়েছে বলে জানা গেছে। এদিকে পদপ্রত্যাশীরা অবিরাম দৌড়ঝাঁপ করেছেন।

`নেতৃত্ব নির্ধারণকারী সিন্ডিকেট ও আঞ্চলিকতা’র অভিযোগ করছেন কেউ কেউ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যায়ের গত দুই কমিটি বৃহত্তর ফরিদপুর ও বরিশাল থেকে দেয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হচ্ছে।

সম্মেলনের দিনক্ষণ ঘোষণার পর পরই প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ছাত্রলীগের রাজনীতি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন ইউনিটের নেতাদের ভিড় লেগেই থাকে। কমিটিতে স্থান পেতে মন্ত্রী-এমপি ও সাবেক-বর্তমান ছাত্রনেতা থেকে শুরু করে আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করে লবিং করছেন সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেকের সঙ্গেই দিন-রাত দেখা করতে দেখা যাচ্ছেন অনেককেই।

তবে কে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী দিনের কাণ্ডারি, কেমন তার ব্যক্তিগত ইমেজ-এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দলের প্রতি আনুগত্যশীল, মেধাবী, পরিশ্রমী ও ক্লিন ইমেজের নেতাকে প্রাধান্য দেয়া হবে আশা করছেন পদপ্রার্থীরা।  একটি গোয়েন্দা সংস্থা পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছেন। এতে তারা বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে ক্যাম্পাস ও পদপ্রত্যাশীদের এলাকায় যাচাই-বাচাই করছেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে- পদপ্রত্যাশীরা দলের প্রতি আনুগত্যশীল কিনা, পরিবার কোন ধারার রাজনীতিতে জড়িত, মাদক ব্যবসায় জড়িত আছে কিনা ইত্যাদি।

ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দৌঁড়ে এগিয়ে রয়েছেন সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন হল কমিটি কেন্দ্রীয় কমিটির নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদপ্রত্যাশীদের সোম, মঙ্গল এবং বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। জয়দেব নন্দী বুধবার বিকেলে বলেন, “পদ দুইটির বিপরীতে ১৯০টি আবেদন জমা পড়েছে।”

কমিটিতে আসছেন যারা: ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের অনুসারী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী, বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অনুসারী কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপুর অনুসারী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি রিফাত জামান ও বঙ্গবন্ধু হল শাখার সভাপতি দারুস সালাম শাকিল, বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অনুসারী কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদাল হাসান, জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিদ্য নন্দী ও সূর্যসেন হল শাখার সভাপতি মোবারক হোসেন; ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার অনুসারী জগন্নাথ হল শাখার সাংগঠনিক সম্পাদক শেখর মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ. এম বদিউজামান সোহাগের অনুসারী  হাজী মহসীন হল শাখার সভাপতি মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সভাপতি মোহাহের হোসেন প্রিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেহেদী হাসান মোল্লার অনুসারী জসীম উদদীন হল শাখার সাধারণ সম্পাদক বিএম এতেশাম ও সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আরেফিন সুজন।

কেন্দ্রীয় কমিটিতে এগিয়ে রয়েছেন যারা
বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, কৃষি বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল, গণযোগাযোগ সম্পাদক অহিদুর রহমান জয়, ত্রাণ ও দুয়োগ বিষয়ক সম্পাদক নুরে আলম, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদাল হাসান, উপ-দফতর বিষয়ক সম্পাদক কবির মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-স্কুল বিষয়ক সম্পাদক ইমতিয়াজ বাপ্পী ও কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম।

উল্লেখ্য, ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনসহ বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ের কমিটিগুলোর সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

বড়াল পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মৃত বড়াল নদী পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।

‘অপ্রাপ্ত বয়স্ক’ খুনিকে ফাঁসি দিল পাকিস্তান

bahadurrজোড়া খুনের দায়ে একজনকে ফাঁসি দিয়েছে পাকিস্তান। মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তি যখন অভিযুক্ত হন তখন তার বয়স ছিল ১৫ বছর।

এছাড়া স্বীকারোক্তি নেওয়ার সময় তার ওপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করছেন মানবাধিকার কর্মীরা।

আফতাব বাহাদুর কে আজ বুধবার লাহোরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়।

১৯৯২ সালে খ্রিষ্টান ধর্মাবলম্বী ওই ব্যক্তিকে জোড়া খুনের দায়ে আইনের আওতায় আনা হয়। তখন তার বয়স ছিল ১৫ বছর।

অ্যাক্টিভিস্টরা এই ফাঁসির ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপ্রিভ এর পরিচালক মায়া ফোআ বলেছেন পাকিস্তানের বিচার ব্যবস্থার জন্য আজকের দিনটি সত্যই লজ্জার।

তিনি আরো বলেন “আদালত তার আইনজীবীদের কয়েকটি দিন সময় মঞ্জুর করেননি। সে সময়টা পেলে তার আইনজীবীরা তথ্য প্রমাণ হাজির করতে পারতো যার ফলে বাহাদুর দোষী নয় সেটা প্রমাণিত হতো।”

রিপ্রিভ বলছে মাত্র দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্ত করা হয়। যদিও ওই দুই ব্যক্তি পরে তাদের বক্তব্য প্রত্যাহার করে এই বলে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল।-বিবিসি

জলমহালের নিলাম নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ১৫০

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে জলমহালের নিলাম ডাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত হয়েছে অন্তত দেড়শ’।

তিন কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তির আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে ভর্তির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

শুটিংয়ে গিয়ে মার খেলেন সোনম কাপুর!

sonommসারা গায়ে এখন তার কালসিটের দাগ! শুটিংয়ে গিয়ে মার খেয়েছেন সোনম কাপুর। সহ-অভিনেতা আবরার জহুরের কাছে। সপাটে থাপ্পড় পড়েছে গালে। সোনমের পেটে লাথিও মেরেছেন আবরার! পুরো ব্যাপারটাই ঘটেছে এক ঘর লোকের সামনে। অথচ, কেউ টুঁ শব্দটিও করেনি। চুপচাপ শুধু দাঁড়িয়ে দেখে গিয়েছে!

পরিচালক একবার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ বলে দিলে তার পর আর কেউ কথা বলে না। সেটা নিয়মও নয়। সোনমও মার খেয়েছেন রাম মধবানির ‘নীরজা’ ছবির শট দিতে গিয়ে। কিন্তু, না বললেই নয়- ওই অসহ্য মারের একটাও অভিনয় নয়। পরিচালকের দাবিতে আর চিত্রনাট্যের প্রয়োজনে রীতিমতো শারীরিক নির্যাতন সইতে হয়েছে মেয়েকে।

চিত্রনাট্যের দরকারে আর চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অনেক কত কী-ই না করে থাকেন অভিনেতারা! তা বলে শারীরিক নির্যাতন সহ্য করা?

সোনম যে ব্যাপারটা মেনে নিয়েছেন, তার কারণ কিন্তু শুধুই পরিচালকের দাবি নয়! রাম মধবানির ‘নীরজা’ ছবি তৈরি হচ্ছে এক প্লেন হাইজ্যাকের সত্যি ঘটনা নিয়ে। ১৯৮৬ সালে প্যান অ্যামের বিমানসেবিকা নীরজা ভানট যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন। প্লেন হাইজ্যাকের সময়ে তার উপর যথেষ্ট শারীরিক নির্যাতনও চালায় চার জঙ্গি। নীরজার চরিত্রে অভিনয় করতে গিয়ে তার সঙ্গে এ ভাবেই একাত্ম হতে চাইছেন নায়িকা। ভাগ করে নিতে চাইছেন ২২ বছরের অকালপ্রয়াত নীরজার যন্ত্রণা।

“আমার সারা গায়ে কালসিটে পড়ে গিয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছি। কিন্তু, এই ছবির জন্য কোনো বডি ডবলের সাহায্য আমি নেব না। কষ্ট হচ্ছে ঠিকই! দিনে প্রায় ১৬ ঘণ্টা ধরে এমন এক চরিত্রে শ্যুটিং করা তো আর সহজ ব্যাপার নয়। যাই হোক, ছবির কাজ প্রায় শেষ হয়ে এসেছে”, বলছেন সোনম

মানহানি মামলা থেকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি খালাস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মানহানির মামলা থেকে বাংলাদেশ প্রতিদিন ও রাইজিংবিডির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. রফিকুল আলমকে খালাস প্রদান করেছেন আদালত।

মিয়ানমার-ফেরত ১২২ জন নিজ জিম্মায়, ২৪ রেড ক্রিসেন্টে

jimmaমিয়ানমার থেকে সোমবার দেশে ফিরিয়ে আনা ১৫০ জনের বিষয়ে সিদ্ধান্তে এসেছে জেলা প্রশাসন। তাদের মধ্যে ১২২ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেয়া হবে। আর বাকি ২৪ জন অপ্রাপ্তবয়স্ককে রেড ক্রিসেন্টে হস্তান্তর করা হবে। বাকি চারজন থাকবে পুলিশের হেফাজতে।

বুধবার সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, যাচাই-বাছাই শেষে ১২২ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অপর ২৪ জন শিশু, যাদের বয়স ১৯ বছরের নিচে। তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। পরে সেখান থেকে তাদের স্বজনরা তাদের নিয়ে যেতে পারবেন।

জেলা প্রশাসক আরো বলেন, বাকি চারজনের মধ্যে দুজন বিদেশী নাগরিক ও দুজন বিভিন্ন মামলার আসামি। তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে দুই বিদেশী নাগরিকের মধ্যে মোহাম্মদ হামিদ (৩২) নামের একজন মানবপাচারকারী দালাল। তবে তাদের রোহিঙ্গা বলে স্বীকার করেননি জেলা প্রশাসক। বলেছেন, তাদের ব্যাপারে আরো যাচাই-বাছাই চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ফিরিয়ে আনা ১৫০ জন দেশের ১৭ জেলার বাসিন্দা। পাচারের শিকার ব্যক্তিরা জেলা পর্যায়ে মানবপাচার আইনে মামলা করবে।

এদিকে, ফিরিয়ে আনা ১৫০ জনের একজন চকরিয়ার বাসিন্দা একরাম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মঙ্গলবার রাত ১টায় অজ্ঞাতনামা ২০ দালালকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন তিনি।

দু’দিন পরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

অর্থনৈতিক প্রতিবেদক : টানা দুই দিনের পতন শেষে সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। একই সঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
 
 
 

‘জাতি মোদি-খালেদার একান্ত আলাপ জানতে চায়’

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার আগেই বলেছিলেন এ যাত্রায় তিস্তা চুক্তি হবে না।