রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

২০০তম পর্বে ‘নোয়াশাল’

বিনোদন প্রতিবেদক : আগামী ২৩ জুন, মঙ্গলবার আরটিভিতে ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকটির ২০০তম পর্ব প্রচার করা হবে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত

hasina pবাংলাদেশ সন্ত্রাস, জঙ্গিবাদের চারণভূমি ছিলো উল্লেখ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই তা দমন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন উদ্বোধন শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের জন্য কল্যাণ ফান্ড। এই ফান্ডের টাকা দিয়ে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারেছন- এটাই বড় কথা।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্লাজাটি চমৎকার একটি স্থানে। পাশেই হাতিরঝিল। যে উদ্দেশ্য নিয়ে আপনারা এটি করেছেন সেটা আশাকরি সফল হবে।

তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনে ব্যার‍াক নেই। সেখানে নানা ধরনের সমস্যা ছিলো। আমরা সরকার গঠনের পর থেকে পুলিশ বাহিনীর সমস্যা সমাধানে কাজ করছি।

সমগ্র বাংলাদেশে পুলিশদের নিয়ে প্রজেক্ট করে এদের সমস্যা সমাধানে কাজ করবে সরকার।

শেখ হাসিনা বলেন, পুলিশের ডিউটির রাত-দিন নেই। এরা এতো ডিউটি করে করে। এদের সঙ্গে কার্পণ্য করে কোনো লাভ নেই। সারা দেশে যতো তাণ্ডব হয়েছে, গোয়েন্দা সংস্থা সময়মতো তথ্য নিয়ে সমস্যা সমাধান করেছে। পুলিশ বাহিনীও বিরাট ভূমিকা পালন করেছে। জনগণের জন্য প্রাণ দিয়েছে।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের চারণভূমি ছিলো বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা দমন করেছে। গোয়েন্দা সংস্থা দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে আমরা সন্ত্রাসবাদ নির্ম‍ূল করতে পেরেছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আমরা কাজ করি। চেষ্টা করিদেশের মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনার। দেশের পুলিশেরও একই দায়িত্ব পালন করা দরকার।

পুলিশ সদস্যদের তিনি বলেন, অনেক কিছু আপনার‍া চাননি। আমরা নিজেরাই আপনাদের সুব্যবস্থা করে দিয়েছি। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটাই আমাদের প্রাপ্তি। আমরা মানুষের কাছে হাত পেতে নয়, কাজ করেই সেটা প্রমাণ করেছি।

ই-মেইল থেকে তথ্য চুরি করে ১১ ভাগ হ্যাকার

নিজস্ব প্রতিবেদক : সাইবার অপরাধের যেন শেষ নেই। নতুন নতুন কৌশলে সাইবার অপরাধ সংঘটিত হয়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার অপরাধ নতুন ধারায় প্রবাহিত হচ্ছে।

‘নজরুল অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতেন’

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যারয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ‘নজরুলের গান, কবিতা ও অন্যান্য রচনায় সাধারণ মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। নজরুল শুধু বিদ্রোহী কবিই ছিলেন না, তিনি অসম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতেন।’

নরেন্দ্র মোদি সময় চেয়েছেন, তিস্তা চুক্তি হবে

hasanভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি তিস্তা চুক্তি নিয়ে সময় চেয়েছেন, কাজেই তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, যাদের (বিএনপি) গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে মনে থাকে না, তাদের মুখে তিস্তা চুক্তির কথা মানায় না। ৬৮ বছরের স্থলসীমা চুক্তি সমস্যার সমাধান যদি হতে পারে, তখন তিস্তা চুক্তিও হবে।

তিনি বলেন, ২০০৭ সালে বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানবাধিকার হরণ করা হয়েছিল। ওইসময় প্রতিবাদ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টাও করা হয়।

কিন্তু তিনি জনগণের অধিকার আদায়ে পিছপা হননি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি আন্দোলন অব্যাহত রেখেছিলেন। তার হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হবে

kamrulঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জিয়া-বিএনপির উত্থান। একাত্তরের ঘাতকদের নিয়ে বিএনপি একটি ককটেল পার্টি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে দলটির জন্ম, এখনও দলটি ষড়যন্ত্র করছে।

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বৃহস্পতিবার দুপুরে ‘জামায়াত-বিএনপির ষড়যন্ত্র ও জঙ্গিবাদী রাজনীতি প্রতিরোধে দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গমাতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। নাকে খত দিয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু ষড়যন্ত্রের রাজনীতির অস্তিত্ব বেশি দিন থাকে না।

খাদ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সম্পর্কে বলতে চাই না। মোদি সাহেবের সঙ্গে খালেদা জিয়া সাক্ষাৎ করতে গেছেন, সেখানে মওদুদ সাহেবের মত সিনিয়র নেতা অনুপস্থিত। তারা ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত। তারা বিলীন হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, দীর্ঘদিন প্রেস ক্লাব স্বাধীনতাবিরোধীদের হাতে ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা যেন ভোটার না হতে পারেন সেই জন্য তাদের উপর এমবার্গো’ আরোপ করা হয়েছিল। ভুল ভোটার তালিকাসহ অনেক কূটকৌশল অবলম্বন করেছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দীর্ঘদিন পর দায়িত্ব নেওয়ায় আমি তাদের অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্বাচিত হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেতা শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।

পতনে সপ্তাহ শেষ

অর্থনৈতিক প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষে কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

নির্বাচনে বিএনপিকে আর দেখতে চাই না

enuতথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, হরতাল-অবরোধের নামে আগুন যুদ্ধে জড়িয়ে বিএনপির গণতন্ত্রের সদস্য পদ তামাদি হয়ে গেছে। তাই ২০১৯ সালের নির্বাচনে আমরা জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে আর দেখতে চাই না।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে জাসদ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, আগুন যুদ্ধে লিপ্ত খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেওয়া হবে না। তার (খালেদার) স্থান একমাত্র কারাগার।

নবনির্বাচিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ সময় ঢাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

জাসদ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের মহানগর সমন্বয় কমিটি সভাপতি মীর হোসাঈন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টে নতুন ৯ পদ

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেলসহ নতুন নয়টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

fotullahhবাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বহস্পতিবার সকাল থেকে ভারি বর্ষণ হওয়ায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম খেলার জন্য উপযুক্ত না হওয়ায় মাঠ পরিদর্শন শেষে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।

আগের দিন বৃষ্টি হলেও ব্যাট করতে পেরেছিল ভারত। কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে তারা তুলেছিল ২৩৯ রান।