রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি : বৈরী আবহাওয়া, একটি ফেরি বিকল থাকা এবং যানবাহনের চাপ বৃদ্ধির ফলে দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে বৃহস্পতিবার দুপুর থেকেই পারাপারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

পণ্ডিত আবু আনসারী আর নেই

বেনাপোল প্রতিনিধি : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান ড. মোহাম্মদ শহিদুল্লাহর স্নেহ ধন্য ছাত্র যশোরের শার্শা থানার নাভারণের সর্বজন শ্রদ্ধেয় পন্ডিত আবু আনসারী আর নেই।

খালেদার মতো তারেকও দুর্নীতিবাজ ও অশিক্ষিত : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে দুর্নীতিবাজ ও অশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সকল ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল হচ্ছে

mayaআগামি ১ জুলাই থেকে সারা দেশের সকল ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান।

তিনি বলেন, এতে ফেরি ঘাটগুলোতে যাত্রী দুর্ভোগ কমবে। টোলের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে। সেই সঙ্গে এখন থেকে নৌ-দুর্ঘটনায় কারো প্রাণহানি হলে দেড় লক্ষ টাকা নগদ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের উত্তরে মেঘনা নদীতে মতলব-মুন্সিগঞ্জ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য মৃণাল কান্তি, জেলা প্রশাসক ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিএনপির মূল অস্ত্র ভারত বিরোধিতা

hanifবাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতির মূল অস্ত্রই হল ভারত বিরোধিতা। দলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভারতবিরোধী রাজনীতি করে এসেছে। সেটা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বার বার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা বলল, বিএনপি কখনই ভারতবিরোধী রাজনীতি করে নাই, আর করবেও না।

তবে নরেন্দ্র মোদি বাংলাদেশের অনেক নেতার সঙ্গে বৈঠক করলেও শুধুমাত্র বিএনপিনেত্রী খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠকে বলেছেন, ভারত কখনই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এরপরই ভারতের কাছে নিজেদের অবস্থা ভাল নয় জেনে আবারও বিএনপি সুর পাল্টে নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে।

হানিফ বলেন, ভারতের সঙ্গে আমাদের যে সব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের কোনো ক্ষতি বা লস হয়নি। দুই দেশের দ্বি-পাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বন্ধুত্বপূর্ণ একটা ভাল সমঝোতাই হয়েছে।

জেলার মজমপুরে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের অফিসে বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবার আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব-উল-আলম হানিফ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ পরিবহন মালিক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে খালেদার সঙ্গে দেখা করবেন চীনা রাষ্ট্রদূত

khaleda chবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আগামী শনিবার সাক্ষাৎ করবেন চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালযে শনিবার রাত সাড়ে ৮টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

খালেদা ও মিংকিয়াংয়ের সাক্ষাতে কী নিয়ে আলাপ হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।

দ্বীপ কিনবেন ‘ব্র্যাঞ্জেলিনা’

anjelinaবিশ্বের নানা প্রান্ত থেকে শিশু দত্তক নিয়ে বিশাল এক পরিবার তৈরি করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট।

মোট ছ’টি সন্তান নিয়ে একটু হাত-পা ছড়িয়ে থাকার জন্য বড় জায়গা না হলে কি আর চলে! তাই ‘ব্র্যাঞ্জেলিনা’ এ বার আস্ত একটা দ্বীপ কেনার কথা ভেবেছেন।

নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া, অ্যাঞ্জেলিনার সেটি খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে বাচ্চারাও নিশ্চিন্তে খেলতে পারবে বলে মনে করেন তিনি।

গাইয়া দ্বীপের বাজারদর বর্তমানে ৪৭ লাখ মার্কিন ডলার। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গাইয়া দ্বীপের মালিকানা যাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ দম্পতির হাতে। ছুটি কাটাতে পারবেন সবাই মিলে।

এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তার প্রথম সন্তানের নাম শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন তিনি। এ ছাড়া পিট-জোলির পালক তিন সন্তান হলো ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।

শোনা যাচ্ছে বিশাল এই ‘ব্র্যাঞ্জেলিনা’ পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছে আরও দুই নতুন সদস্য। সূত্র: আনন্দবাজার

সাপের কামড়ে ইবি ছাত্রের মৃত্যু

arifulসাপের কামড়ে আরিফুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বড়াইচরা গ্রামের প্রয়াত মহাব্বত আলীর ছেলে আরিফুল ইবির রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

আরিফুলের পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাত দেড়টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আরিফুলকে সাপ দংশন করে। স্থানীয় কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার সকাল আটটা ২০ মিনিটে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল ইসলাম জানান, সাপে দংশনের প্রায় আট ঘণ্টা পর তাকে হাসপাতালে আনা হয়। এর আগ পর্যন্ত তার পরিবার কবিরাজ দ্বারা চিকিৎসা করিয়েছে। এতেই অনেক বিলম্ব হয়েছে।

তিনি বলেন, ‘তারপরও আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তাকে হাসপাতালে ভর্তির পর জরুরি ভিত্তিতে সাপের ভেনোম সংগ্রহ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

আরিফুল ইসলাম তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বৃহস্পতিবার বাদ আসর তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তার পরিবারেরর সদস্যরা জানিয়েছেন।

আজকের বৃষ্টি আশীর্বাদ: প্রধানমন্ত্রী

hasina pপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বৃষ্টি আশীর্বাদ। কেননা এই বৃষ্টি একদিকে যেমন কয়েক দিন ধরে চলে আসা তীব্র তাপদাহ থেকে আমাদের স্বস্তি দিয়েছে তেমনি আমাদের ফসলেরও জন্য সুফল বয়ে এনেছে। এ বৃষ্টির কারণে কৃষককে জমিতে সেচ ও সার কম দিতে হবে।’

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর গুলশান-১-এ হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধনকালে একথা তিনি বলেন।

তিনি বলেন, ‘দেশকে আধুনিক করতে যা কিছু দরকার সবই আমরা করছি। দেশে মুদ্রাস্ফীতি ছয়ের ঘরের নেমে এসেছে। জিডিপি বেড়েছে।’

পুলিশ সদস্যদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের জন্য আমরা যা কিছু করছি তা দেশের মানুষের কথা চিন্তা করেই করছি। আমরা নিজ থেকেই আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছি; যা আপনারা চাইতে পারেননি।’

দামি খেলোয়াড়ের তালিকায় ধোনি-নেইমার

dhoni neimarফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে দামি শত ক্রীড়াবিদের তালিকায় আবারো নাম উঠেছে ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির। ভারতের একমাত্র খেলোয়াড় হিসেবে এ তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

অবশ্য গেল বছরের তুলনায় অবস্থানগত দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছেন ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। ২০১৪ সালে দামি শত ক্রীড়াবিদের এ তালিকায় ধোনির অবস্থান ছিল ২২। চলতি বছর ধোনিকে রাখা হয়েছে ২৩ নম্বরে। সমপরিমাণ বার্ষিক আয়ের হিসেবে ২৩ নম্বর অবস্থানে রয়েছেন আরো একজন ক্রীড়াবিদ- তিনি নেইমার।

২০১৪ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিশ্বের সব ধরণের খেলোয়ারদের প্রাপ্ত বেতন, পুরস্কার ও বোনাস বিবেচনায় এ তালিকা তৈরি করা হয়। এ বছর তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার বার্ষিক আয় ৩০ কোটি ডলার। ৭ কোটি ৯৬ লাখ ডলার বার্ষিক আয় নিয়ে রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন তালিকার তিন নম্বরে। তার পরের অবস্থানেই আছেন বার্সেলোনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার বার্ষিক আয় ৭ কোটি ৩৮ লাখ ডলার।

২৩ নম্বর অবস্থানে থাকা ধোনির বার্ষিক আয় ৩০ কোটি ১ লাখ ডলার। সমপরিমাণ আয় নিয়ে ২৩ নম্বরে আছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারও। সূত্র: ফোর্বস