রবিবার, অক্টোবর ৪, ২০২৬

যারা আমাকে থামাতে চায়, তারা সেটা পারবে না : তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এক সময় নিয়মিতভাবে দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে আলাদা পরিচিতি গড়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীকে খুব কম নাটকেই দেখা যাচ্ছে। জানা গেছে, একের পর এক নাটকের কাজ বাতিল হয়ে যাচ্ছে তার, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিশা নিজেই।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানিয়েছেন, ২০২৫ সাল তার প্রত্যাশামতো শুরু হয়নি। কাজের সংখ্যাও কমে গেছে। শুধু তাই নয়, নির্ধারিত শুটিংয়ের আগের রাতেই একাধিক নাটকের কাজ বাতিল হচ্ছে— অথচ বাতিলের কোনো সুস্পষ্ট কারণও জানানো হচ্ছে না।

তিশা বলেন, “২০২৫ সালটা যেভাবে কল্পনা করেছিলাম, সেভাবে যাচ্ছে না। হঠাৎ করেই একের পর এক কাজ বাতিল হচ্ছে। কখনো কখনো রাতেই জানিয়ে দেওয়া হচ্ছে, পরদিনের শুটিং হচ্ছে না। কেন বাতিল হচ্ছে, সেটাও পরিষ্কার করে বলা হচ্ছে না।”

কাজ বাতিলের নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিশা বলেন, “আমি জানি কেউ কেউ আমাকে থামাতে চাইছে, তবে তারা পারবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, যেহেতু কারও ক্ষতি করিনি, আল্লাহ অবশ্যই আমাকে দেখবেন।”

তিশা জানান, কাজ কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তার জানা নেই। তবে তিনি এটিকে নিছক কাকতালীয় বলেও মনে করছেন না। “আমি কারও বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিশ্চিত হতে চাই। তবে এটুকু বলব, কিছু একটা তো ঘটছে। না হলে একের পর এক কাজ কেন বাতিল হবে?”— বলেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিশা। বললেন, “আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি, অন্য কারও ক্ষতি করিনি। নিজের পরিবার ও কাজ নিয়েই থাকি। তাই কাজ বাতিল হওয়ার এই ধারা নিয়ে দুশ্চিন্তায় না থেকে সামনে এগিয়ে যেতে চাই।”

বর্তমানে তাসনুভা তিশা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সংসার বিষের বড়ি’ নামের একটি নাটকে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় নাটকটি মুক্তি পাবে। তবে এটি কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে, তা এখনও জানানো হয়নি নির্মাতার পক্ষ থেকে।

রুশ জেনারেল বোমা হামলায় নিহত, ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে বালাশিখা শহরে একটি ভয়াবহ গাড়িবোমা হামলায় দেশটির সেনাবাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবারের ওই বিস্ফোরণে মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক প্রাণ হারান। রাশিয়ার তদন্ত কমিটি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মস্কালিক ছিলেন রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি প্রধান। হামলার ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হলেও এখনো হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তবে রাশিয়া সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে বালাশিখার একটি আবাসিক ভবনের সামনে পার্ক করা একটি ভক্সওয়াগন গল্ফ গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। ওই সময় জেনারেল মস্কালিক সেখানে হেঁটে যাচ্ছিলেন। বিস্ফোরণে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দৈনিক কমারসেন্ট।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ির পাশে হাঁটছিলেন এক ব্যক্তি, হঠাৎই বিকট বিস্ফোরণে গাড়ির ধ্বংসাবশেষ কয়েক মিটার ওপরে ছিটকে যায়। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসটিতে ধাতব টুকরো ব্যবহার করা হয়েছিল, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াতে তৈরি করা হয়েছিল।

মেজর জেনারেল মস্কালিক দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ২০১৫ সালে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন ও রাশিয়ার ‘নরম্যান্ডি ফরম্যাট’ বৈঠকে তিনি রুশ প্রতিনিধিদলের সদস্য ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভের সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনায় অংশ নেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হামলায় ইউক্রেনীয় বিশেষ বাহিনীর জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ রয়েছে। তিনি এটিকে ‘উসকানিমূলক ও বর্বর’ বলে মন্তব্য করেন এবং বলেন, এর মাধ্যমে কিয়েভ যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছে।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় অবস্থান করছিলেন। ইউক্রেন এই বিস্ফোরণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আগের সেসব হামলার মতোই, যেখানে রুশ সামরিক ও রাজনীতিক ব্যক্তিদের লক্ষ্য করে বিস্ফোরণ চালানো হয়।

২০২৩ সালে রাশিয়ায় সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি এবং ২০২২ সালে দারিয়া দুগিনার মৃত্যুও এ ধরনের বিস্ফোরণের ফল ছিল। কিছু ঘটনার দায় স্বীকার করেছে কিয়েভ, অন্য ক্ষেত্রে তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, এসব ব্যক্তি রাশিয়ার আগ্রাসনে জড়িত বৈধ লক্ষ্যবস্তু।

মস্কালিক ছিলেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ২০২১ সালে প্রেসিডেন্ট পুতিন তাঁকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন।

এই হামলা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। গত ডিসেম্বরে জেনারেল ইগর কিরিলভকে লক্ষ্য করে স্কুটারে বোমা রেখে হত্যা করা হয়েছিল। এরপরই পুতিন প্রকাশ্যে নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার সমালোচনা করেন।

বালাশিখার বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একজন বলেন, ‘‘বিস্ফোরণ এত জোরালো ছিল যে আমার বুকে চাপ ধরে গিয়েছিল।’’

রাশিয়ার চলমান ইউক্রেন আগ্রাসনের পটভূমিতে এই হামলাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা।

কাশ্মীর হামলার নিন্দা জানিয়ে করা পোস্ট ‘ডিলিট’ করলেন পাকিস্তানি অভিনেত্রী

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গতকাল মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ভারত। সব শ্রেণিপেশার মানুষ তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন।
শোকের মাতম ছেয়ে গেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনেও। এ মর্মান্তিক ঘটনায় শোক ছেয়ে গেছে পাকিস্তানের শোবিজেও। ইতিমধ্যে অনেক পাক তারকাই এ ঘটনার নিন্দায় মুখ খুলেছেন।

অভিনেত্রী মাহিরা খানও সামাজিক মাধ্যমে এ হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
কিন্তু কয়েক ঘণ্টা পর সেটা মুছেও দেন অভিনেত্রী!

বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, ‘বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। পেহেলগামে নিহত সবার জন্য আমি শোকাহত।’

কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই- অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন মাহিরা।
কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আর কিছু জানাননি মাহিরা খান।

ইতিমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। ফাওয়াদ লিখেছেন, ‘পেহেলগামে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি দুঃখিত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্য।
আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’

পাক অভিনেত্রী মাওরা হোসেনেরও অনুরাগী রয়েছে ভারতে। তার চলচ্চিত্র ‘সানাম তেরি কাসাম’ও যথেষ্ট জনপ্রিয়তা পায়। কাশ্মীরে হামলার এ ঘটনায় মাওরা লিখেছিলেন, “নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সবার বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?”

আরেক পাকিস্তানি তারকা হানিয়া আমির লেখেন, “যন্ত্রণা, শোক ও আশা, এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সকলের হয়ে যায়।”

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছে। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের কফিনে তিনি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ব্যস্ততার কারণে যেভাবে স্ত্রীর জন্মদিন পালন করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এতটাই ব্যস্ত যে ফার্স্ট লেডি মেলানিয়ার ৫৫তম জন্মদিনের জন্য উপহার কিনতে পারেননি। তাই তিনি মেলানিয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানেই একটি রোমান্টিক ডিনারের আয়োজন করেছেন। খবর এনডিটিভি ও ডেইলি মেইলের।

শুক্রবার ট্রাম্প ও মেলানিয়া রোমে যান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে।
তবে ইতালির রাজধানীর কোনো ট্রাটোরিয়াতে ডিনার করার বদলে তারা সোজা আমেরিকায় ফিরে যাবেন।

৭৮ বছর বয়সী ট্রাম্প স্বীকার করেছেন, এটা সবার কাছে আদর্শ জন্মদিন উদযাপন নাও হতে পারে।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় ট্রাম্প বলেন, কাজের মধ্যেই মেলানিয়ার জন্মদিন অতিবাহিত হচ্ছে।

দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর রোমে ট্রাম্পের এটি প্রথম বিদেশ সফর।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন পূর্ণ হওয়ার মুহূর্তে তিনি শুল্কসহ ইউক্রেন, ইরান ও গাজা ইস্যুতে চুক্তি করার চেষ্টা করছেন, তাই অন্য কিছুর জন্য সময় বের করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমি উপহার কেনার সময় পাইনি, খুব ব্যস্ত সময় যাচ্ছে।

জন্মদিন উপলক্ষে মেলানিয়াকে ডিনারে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন, ‘আমি তাকে বোয়িং-এ ডিনারে নিয়ে যাচ্ছি—আমি তাকে এয়ার ফোর্স ওয়ানে ডিনারে নিয়ে যাচ্ছি।’

পরে ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি তার স্ত্রীকে আবার সাংবাদিকদের সামনে পাঠিয়ে দেবেন যেন নিজেই কথা বলেন।

এর আগে ট্রাম্প দম্পতিকে ওয়াশিংটনের বাইরে একটি এয়ারবেস থেকে একসঙ্গে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়।

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (ভারত-পাকিস্তান) কোনো না কোনোভাবে এটি ঠিক করে নেবে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং বলেন যে, তিনি উভয় দেশের নেতাদের চেনেন। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা এটা কোনো না কোনোভাবে ঠিক করে ফেলবেই।’ তিনি বলেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।
’

এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ভূমিকা পালন সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই, আমরা এখন কাশ্মীর বা জম্মুর অবস্থা সম্পর্কে কোনো অবস্থান নিচ্ছি না।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি।
এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মীরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

এবারও গোল্ডেন গ্লোবের দায়িত্ব নিকির কাঁধে

আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২তম আসর সঞ্চালনা করেছিলেন। জানুয়ারিতে অনুষ্ঠিত এ আসরে একক নারী হিসেবে আয়োজনটি সঞ্চালনা করে ইতিহাস গড়েন আমেরিকান নিকি। অনুষ্ঠানটি দারুণভাবে জমিয়ে রেখেছিলেন তিনি। যার ফলে আবারও তাঁর ওপর ভরসা রাখল গোল্ডেন গ্লোব।

আগামী আসর অর্থাৎ ৮৩তম গোল্ডেন গ্লোবেও সঞ্চালনার দায়িত্ব সামলাবেন নিকি। পুনরায় সঞ্চালকের দায়িত্ব পেয়ে নিকি গ্লেজার বলেন, ‘গোল্ডেন গ্লোব সঞ্চালনার মতো আনন্দ ক্যারিয়ারে আর কিছুতে পাইনি। পুনরায় কাজটি করার জন্য মুখিয়ে আছি।’

বৃহস্পতিবার রাতে সঞ্চালকের নামের সঙ্গে ঘোষণা করা হয়েছে আগামী আসরের দিন-তারিখ।
২০২৬ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এবারও আসরটি প্রচারিত হবে সিবিএস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফরম প্যারামাউন্ট প্লাস-এ। গোল্ডেন গ্লোবের এই আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হবে ৮ ডিসেম্বর।

উল্লেখ্য, পশ্চিমা বিনোদন জগতের পুরস্কার মৌসুম শুরু হয় গোল্ডেন গ্লোব দিয়েই।
এরপর যথাক্রমে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, অস্কারের মতো আয়োজনগুলো। তাই প্রথম হিসেবে গোল্ডেন গ্লোবের দিকে সবার নজর থাকে।

মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করেছেন।গতকাল শুক্রবার তিনি মস্কোয় পৌঁছেন। এ সময় তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। খবর এএফপি ও সিএনএনের।

ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে হয়েছে। আর আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশিয়া এবং ইউক্রেন চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থান করছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ‘প্রস্তুত’ মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির কথা উল্লেখ করেছেন এবং আমরা একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তবে এই চুক্তির কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে, যা সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন।

এদিকে গতকাল শুক্রবার স্টিভ উইটকফের এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন একজন রুশ জেনারেল।

রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা

ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের (৮৮) শেষকৃত্য আজ শনিবার অনুষ্ঠিত হবে। তাকে শেষবার সম্মান জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিশ্বনেতারা ভ্যাটিকানে উপস্থিত থাকবেন। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে পৌঁছে গেছেন।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে, যেখানে বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
ফ্রান্সিসের মরদেহ তার ইচ্ছা অনুযায়ী, কাঠ ও দস্তার তৈরি কফিনে করে চার্চের ভেতরে নেওয়া হবে। সেখান থেকে দাফনের জন্য রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় নেওয়া হবে মরদেহ।

ফ্রান্সিসের শেষকৃত্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শেষকৃত্যে অংশ নেওয়ার বিষয়টি সর্বপ্রথম নিশ্চিত করেন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন, বিদায়ি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও শেষকৃত্যে অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ইতালি গেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছে।
এরপর সন্ধ্যা সোয়া ৭টায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের কফিনে তিনি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ভ্যাটিকানের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ শনিবার ৮টায় জিএমটিতে (বাংলাদেশ সময় দুপুর ২টা) অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কলেজ অব কার্ডিনালের ডিন কার্ডিনাল জিওভান্নি ব্যাতিস্তা মাস বা গণপ্রার্থনার পৌরোহিত্য করবেন। সেই প্রার্থনায় হাজির থাকবেন গোটা বিশ্বের বৃদ্ধ সন্ন্যাসী, কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ ও ফাদাররা। তার পরই শুরু হবে প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় ৯ দিনের শোক পালন।

রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস গত সোমবার মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ফেরার এক মাসের মধ্যে তার মৃত্যু হলো।

এদিকে পরবর্তী পোপ নির্বাচনের জন্য গত মঙ্গলবার ধর্মগুরুদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী প্রাচীন এই প্রক্রিয়ার মাধ্যমে তিন সপ্তাহের মধ্যে পরবর্তী পোপ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালে তত্কালীন পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর দায়িত্ব নেওয়া পোপ ফ্রান্সিসের প্রতি পুরো বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশও তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে।

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে আজ শনিবার তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমানের উদ্দেশে তেহরান ছাড়ার কথা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আরাগচি। শনিবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

এএফপির খবরে বলা হয়, গত ১২ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাগচি বলেছেন, তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্যপক্ষও গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয়, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।