রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ।
এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।

ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।
তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

সাদমানের সেঞ্চুরিতে দুর্দান্ত শুরুর পরেও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের

দিনের শুরুটা যে সঠিক পূর্বাভাস দেয় না তা যেন প্রমাণ করল বাংলাদেশ। তা না হলে এত দুর্দান্ত শুরুর পরেও এমন অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হতো না নাজমুল হোসেন শান্তর দলকে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষটায় ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। যার ফলে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
অথচ ৬৪ রানের লিডটা আজ বাড়ার সঙ্গে স্কোরবোর্ডে উইকেটের সংখ্যা আরও কম হতে পারত। সেটা হতে দেননি জিম্বাবুয়ের অভিষিক্ত লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

তৃতীয় সেশনে ৩ উইকেট তুলে নিয়েছেন মাসেকেসা। ২৮ বছর বয়সী স্পিনারের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক ও নাঈম হাসান।
তার এমন অভিষেকে ম্যাচে ফিরেছে জিম্বাবুয়েও। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)।

আজ দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেটটি নিয়ে প্রতিপক্ষকে ২২৭ রানে অলআউট করেন তাইজুল। এরপর বলা যায় স্বপ্নের মতো ইনিংসের শুরু পায় বাংলাদেশ।
কেননা ৩২ ইনিংস আর সময়ের হিসেবে ২৮ মাস পর টেস্টের উদ্বোধনী জুটি ১০০ রান পায়।

ওপেনিংয়ে ১১৮ রানের দুর্দান্ত জুটিটা এনে দেন দুই ব্যাটার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। প্রায় ৩ বছর পর ব্যাটিং করার সুযোগ পেয়ে ৩৯ রানে বিজয় আউট হলে তাদের জুটি যায় ভেঙে। পরে দ্বিতীয় উইকেটে মমিনুল হককে নিয়ে আরেকটি জুটি গড়েন ওপেনার সাদমান। ৭৬ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
তবে ৩৩ রানে আউট হয়ে সাদমানকে রেখে যান মমিনুলও।

মমিনুলের সঙ্গে জুটি গড়ার পথেই অবশ্য কাঙ্খিত তিন অঙ্ক স্পর্শ করেছেন সাদমান। ৪ বছর পর যে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটির আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেকটি পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। সেদিনের ১১৫ রানের ইনিংসকে ছাড়িয়ে আজ ক্যারিয়ারসেরা ১২০ রানের ইনিংস খেলেছেন। তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ১ ছক্কায়।

টপ অর্ডারের বিদায়ের পর বাংলাদেশকে পথ দেখানোর দায়িত্ব পরে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। দুজনে চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে পথপ্রদর্শকের কাজটা ভালোভাবেই করছিলেন। তবে ব্যক্তিগত ২৩ রানে অধিনায়ক শান্ত আউট হওয়ার পরেই বাংলাদেশের ব্যাটিং অর্ডার এলোমেলো হয়ে যায়।

২০ রানেই যে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ। অথচ, দলীয় ২৫৯ রান পর্যন্ত বাংলাদেশের উইকেটের ঘরে সংখ্যাটা ছিল ৩। এর মধ্যে অনেক দিন ধরেই রান খরায় ভোগা মুশফিকুর বিদায় নেন রান আউটে। আর বাকি তিন উইকেটই নিজের ঝুলিতে রাখেন অভিষিক্ত মাসেকেসা। তার অভিষেক রাঙানোর দিনে তাই দুর্দান্ত শুরুর পরেও অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

পাকিস্তানে অস্ত্র পাঠানোর অভিযোগ, যা বলল তুরস্ক

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলাকে ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির উত্তেজনার মধ্যে গুঞ্জন ওঠে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্রভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরটি সত্য নয়।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর অভিযোগটি ভিত্তিহীন বলা হলো।

গত রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমানবাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গো বিমান করাচিতে অবতরণ করে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আংকারায় সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।’

তিনি বলেন, ‘আমরা চাই, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা হোক, যাতে পরিস্থিতি আরো গুরুতর হয়ে না ওঠে।

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মঙ্গলবার ২২ জন নিহত ও তিনজন আহত হয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে ভয়াবহ আগুনে পুরো ভবনটি আগুনে জ্বলতে দেখা গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্যানুসারে, রাজধানী বেইজিং থেকে প্রায় ৫৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিয়াওইয়াং শহরে দুপুরের খাবারের সময় আগুনের সূত্রপাত হয়।
এতে ২২ জনের মৃত্যু ও তিনজন আহত হয়।

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বলেন, এই অগ্নিকাণ্ড ‘গুরুতর প্রাণহানি’ ঘটিয়েছে এবং এর শিক্ষা ‘গভীরভাবে গুরুত্বপূর্ণ’। সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, শি চিনপিং ‘আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা, নিহতদের উপযুক্তভাবে শেষকৃত্য সম্পন্ন ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত নির্ধারণ ও আইন অনুযায়ী দায় নিরূপণের’ নির্দেশ দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ও এএফপির যাচাই করা ফুটেজে দেখা গেছে, দুই তলার রেস্তোরাঁটি দাউ দাউ করে পুড়ছে এবং আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠছে। ডউইনে (চীনে টিকটকের সংস্করণ) প্রকাশিত অন্যান্য প্রামাণ্য ভিডিওতে দেখা গেছে, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে এবং অগ্নিনির্বাপণকর্মীরা পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আরো একটি ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর বাইরে এক ডজনেরও বেশি ফায়ার ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

চীনে দুর্বল নির্মাণবিধি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার অবহেলার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে এমন বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। চলতি মাসেই উত্তর চীনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়। জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকৌ শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত ও ১৫ জন আহত হয়। এর আগের মাসে পূর্ব চীনের রংচেং শহরের একটি নির্মাণস্থলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন। এ ছাড়া অন্যান্য ঘটনায় ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

অভিযানে দেশীয় তৈরি একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, দেশীয় অস্ত্র একটি, একনলা বন্দুক একটি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ইনামুল হক সাগর।

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।
পরে রমনা থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।

সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে ভিডিওতে একজন ধারাবিবরণী দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম।
তিনি বলেন, ‘আজ বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’

এবার দিলজিতের ছবি থেকে বাদ পড়তে যাচ্ছেন হানিয়া আমির!

ঘোষণা হয়েছিল আগেই। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। দিলজিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সর্দার জি থ্রি’তে দেখা মিলবে এ জুটির। সবকিছু ঠিকঠাকই ছিল।
তবে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তপ্ত অবস্থা অনেক হিসাব পাল্টে দিচ্ছে। যার ফলস্বরুপ, ভারতীয় সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে পাকিস্তানি সব ধরনের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীদের। এবার বাদ পড়ার আশঙ্কায় হানিয়া আমিরও।

গত অক্টোবরে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কোল্যাব করেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
লন্ডনে দিলজিতের কনসার্ট চলাকালীন স্টেজে ওঠেন হানিয়া। অভিনেত্রীর জন্য তাঁর জনপ্রিয় রোম্যান্টিক গান ‘লাভার’ গেয়েছিলেন দিলজিৎ। তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শক। দিলজিতের ভক্ত হানিয়া।
এমন এক ঘটনায় তিনিও দারুণ আনন্দ পেয়েছিলেন সেই দিন। তৈরি হয়েছিল হানিয়ার ‘ফ্যান গার্ল’ মুহূর্ত। গত মাসে জানা যায়, দিলজিতের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করবেন হানিয়া। তার সঙ্গে ‘সর্দার জি থ্রি’তে থাকবেন।

কিন্তু এবার সেই সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনা।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন স্থল পেহেলগামে ২৬জন পর্যটকের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে। যার পর থেকে ভারতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান ও ভারতের সম্পর্কেও ফাটল ধরেছে নতুন করে। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে আরো একবার। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় আটকে দিয়েছে ফাওয়াদ খানের আসন্ন ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও। এসবের মধ্য এবার ‘সর্দার জি থ্রি’ থেকে বাদ পড়তে যাচ্ছেন হানিয়া। তার জায়গায় অন্য এক অভিনেত্রী কাজ করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

সামাজিক মাধ্যমেও হানিয়া আমিরের বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনরা। এটি ভারতীয় সিনেমায় হানিয়ার প্রথম কাজ। তাই হানিয়া ভক্তরা ছিল দারুণ উচ্ছ্বসিত। তবে নেটিজেনদের মতে, এই উচ্ছ্বাসে ভাটা পড়তে চলেছে। কেউ কেউ যখন পাকিস্তানি শিল্পীদের বয়কটের পক্ষে আওয়াজ তুলছেন, কেউ কেউ আবার দুই দেশের যুদ্ধকে শোবিজ অঙ্গনে আনতে নারাজ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ইউকেতে সদ্য শুটিং শেষ করেছে ‘সর্দার জি থ্রি’। হানিয়ার অংশের শুটিংও হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে, অন্য অভিনেত্রীকে কাস্ট করে আবারও সেই অংশের শুটিং করবে নির্মাতা। তবে এ বিষয়ে এখনও কিছু খোলাসা করেননি নির্মাতারা।

বুধবার গুরুত্বপূর্ণ ৪ বৈঠক ডাকলেন মোদি

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর আক্রমণের পর দেশটির সুরক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। বুধবার আবার সিসিএসের বৈঠক হবে। সিসিএস হলো ভারতের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা।

শুধু সিসিএস নয়, রাজনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ), অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও বুধবার সকালে হওয়ার কথা আছে।

পেহেলগামের ঘটনার পর সিসিএসের বৈঠক হলেও মন্ত্রিসভার বৈঠক এই প্রথমবার হবে। পেহেলগামের পর থেকে ভারতীয় সংবাদমাধ্যমে সাবেক সেনা ও কূটনীতিকরা বারবার বলছেন, ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কংগ্রেস সংসদ সদস্য ও সাবেক কূটনীতিক শশী থারুর এএনআইকে বলেন, ‘উরির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে।
পুলওয়ামার পর বালাকোটে বিমান হামলা হয়েছে। আমার মনে হয়, আমরা এবার তার থেকেও বেশি কিছু দেখব। এটা স্পষ্ট, আমাদের সামনে একগুচ্ছ বিকল্প আছে—কূটনৈতিক, আর্থিক, গোয়েন্দা তথ্য বিনিময়, গোপন ও প্রকাশ্য অ্যাকশন। কিছু প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়া এড়ানো যাবে না বলেই মনে হয়।
পুরো দেশ এটাই চাইছে ও দাবি করছে।’

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেন, ‘পেহেলগামের ঘটনার পর সরকার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। গোটা দেশ সেই প্রত্যাশা করছে। তবে কবে হবে, কিভাবে হবে, সেটা সরকার ঠিক করবে।’

কাশ্মীরে ৪৮টি পর্যটনস্থল বন্ধ
এদিকে কাশ্মীরে নিরাপত্তার কারণে ৪৮টি পর্যটনস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর মধ্যে আছে দুধপাহাড়ি, আহরবাল, বাঙ্গাস, উলার, রামপোরা, রাজপোরা, খামপো, ভিজিটপ, নারানাগ, সিনথান টপ, ইউসমার্গ, শ্রুঞ্জ জলপ্রপাত, মুন্দিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাদনিয়ারের ইকো পার্ক, ভেরিনাগ গার্ডেন, অষ্টানমার্গ, বাদামওয়ারি।

কাশ্মীরের বিভিন্ন জায়গায় এখন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে সন্ত্রাসীদের স্লিপার সেল এখনো সক্রিয়। তাই এখন আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ব্লক
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্টও ভারত ব্লক করল। ভারতে কেউ এই অ্যাকাউন্টে যেতে গেলেই বার্তা আসছে, এই অ্যাকাউন্ট আইনি দাবির পরিপ্রেক্ষিতে আটকে দেওয়া হয়েছে।

পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের আক্রমণের পর খাজা আসিফের বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। যুক্তরাজ্যের একটি টিভি চ্যানেলে তিনি বলেছেন, পাকিস্তান বহু দশক ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে।

রাহুল গান্ধীর চিঠি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অবিলম্বে সংসদের জরুরি অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী।

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয় : ড. দেবপ্রিয়

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা হবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হতে উত্তরণের পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় মূল বিষয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডির সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অফিসে ‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা : বর্তমান পরিস্থিতি এবং সংস্কার চিন্তা-ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতির পরিবর্তন করা উচিত। এই ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।
এর পাশাপাশি আমাদের মানবসম্পদের বিকাশ করতে হবে।’

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়গুলোতে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিটিজেনস প্ল্যাটফরম ফর এসডিজিস এই অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমান পরিস্থিতি মোকাবেলা এবং সম্ভাব্য নীতিগত পদক্ষেপের পরামর্শ দিয়ে জাতীয় উদ্যোগসমূহকে ত্বরান্বিত করার জন্য এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিডির সম্মানিত ফেলো ড. মুস্তাফিজুর রহমান।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য সরকারকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। দুর্ভাগ্যবশত, নীতিনির্ধারকরা তাদের কথা যথাযথভাবে শুনছেন না এবং তাদের বিষয়গুলো পর্যাপ্ত মিডিয়া কভারেজ পাচ্ছে না।’

পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি তুলে সমালোচনার কবলে কারিনা

পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নানা ধরণের পদক্ষেপও নিচ্ছে দেশটি। এরমাঝেই পাকিস্তানের এক পোশাকশিল্পীর সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। তারপর থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন কারিনা।

বিখ্যাত পতৌদি পরিবারের বউকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়েনি নেটিজেনরা। রবিবার মুম্বাই থেকে দুবাই যান কারিনা। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।
তবে ভারতজুড়ে চলা শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় তার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

দুবাইতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা কারিনার। ফারাজ ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন—‘উইদ দ্য ওজি।’ সেই ছবি ভাইরাল হতেই কারিনার উপর চটেছেন নেটিজেনরা।

কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল কারিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলিব্রেটিদের কোনও দায়িত্ব নেই ‘ কেউ বা আবার ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেছেন কারিনাকে।