শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

গাজায় ‘সীমিত পরিমাণে’ ত্রাণ প্রবেশের অনুমতি ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনী উপত্যকার উত্তর ও দক্ষিণ অংশে ‘বিস্তৃত স্থল অভিযান’ শুরু করার ঘোষণা দেয়ার পর এটি জানাল তেল আবিব।

গত মার্চ মাসে এই অবরোধ আরোপ করেছিল ইসরাইল। এরপর গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়তে থাকে। এই ঝুঁকির মধ্যেই ইসরাইল গাজায় তাদের অভিযান জোরদার করেছে।

যেখানে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ‘গত সপ্তাহে হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে শুধু সোমবার রাতভর হামলায় ১৩০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।’

এদিকে, নেতানিয়াহুর অফিস জানিয়েছে, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) এর সুপারিশের কারণে এই অবরোধ শিথিল করার এবং সীমিত পরিমাণে ত্রাণ সরবরাহে রাজি হয়েছে ইসরাইল।

এছাড়া হামাসকে পরাজিত করতে যুদ্ধ সম্প্রসারণে কার্যকরী প্রয়োজনের কারণে যাতে ক্ষুধা সংকট না হয় সেজন্য ফিলিস্তিনিদের একটি ‘মৌলিক পরিমাণ’ খাদ্য সরবরাহের অনুমতি দেবে।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে কাতারে ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে নতুন দফা পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানানো হয়।

আরও পড়ুন:গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে ইসরাইলের বড় ধরনের অভিযানের ঘোষণা

নেতানিয়াহু জানান, ‘আলোচনায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির পাশাপাশি হামাসের নির্বাসনের বিনিময়ে যুদ্ধ শেষ করার এবং উপত্যকতায় অসামরিকীকরণের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল – হামাস পূর্বে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।’

সূত্র: রয়টার্স

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫,৩২১ জন। হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত ১২৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি। বিমানে যাত্রী পরিবহনের দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪,৬৯৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৬,৯৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮,২৬৩ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

হজযাত্রীদের চিকিৎসা সেবায় সৌদি আরবে বাংলাদেশ মিশনের উদ্যোগে চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৫,২৮১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ৯,৯২০টি সেবা দেওয়া হয়েছে। এ বছর সর্বমোট ৮৬,৭৭৮টি হজ ভিসা ইস্যু হয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই ভিসা ইস্যুর হার শতভাগ।

এ পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন হজযাত্রী। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন মহিলা। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।

ফাইনালে রোনালদো জুনিয়রের জোড়া গোল, প্রথম আন্তর্জাতিক শিরোপা

ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ভ্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে মাত্র ১৪ বছর বয়সেই বাবার ছায়া ভেঙে নিজের গল্প লিখতে শুরু করেছে এই কিশোর।

ম্যাচে রোনালদো জুনিয়রের জোড়া গোলের উপর ভর করে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ৩-২ গোলে জয় পেয়েছে। একই সঙ্গে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেলো রোনালদোর ছেলে।

বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমে আলো ছড়িয়েছে এই কিশোর। প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে কোনো ফাইনালে খেলে এমন নৈপুণ্য প্রদর্শন দেখতে পেয়ে উচ্ছ্বাসে ভেসেছে পর্তুগাল ভক্তরা।

তার পারফরম্যান্স ছিল বয়সের তুলনায় অনেক পরিণত, যা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের চমকে দিয়েছে। তাহলে কি রোনালদোর অবর্তমানে পর্তুগাল দলের হাল ধরবেন তারই ছেলে।

ফাইনাল ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে একটি নিখুঁত থ্রু বল নিয়ন্ত্রণে এনে দারুণ এক শটে একেবারে টপ কর্নার দিয়ে বল জালে জড়ায় রোনালদো জুনিয়র।

এরপর বাবার বিখ্যাত উদযাপন ‘সিউউউ…’ দিয়ে সম্মান জানান এই কিশোর।

দ্বিতীয়ার্ধে যখন স্কোর ১-১, তখন আবারো জ্বলে উঠলেন জুনিয়র রোনালদো। ডি-বক্সের ভেতর হেড থেকে আবারো পর্তুগালকে লিড এনে দেয় এই বিস্ময় বালক।

শেষ পর্যন্ত ম্যাচে ৩-২ গোলে জয় পায় রোনালদো জুনিয়রের পর্তুগাল। জোড়া গোলে ম্যাচের গতি নির্ধারণ করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারও উঠে তার হাতে।

ম্যাচের পর গোল দুটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পর্তুগালের ফুটবল ফেডারেশনও ভিডিও পোস্ট করে লেখে, ‘পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের প্রথম ‘সিউউউ…’।’

আগামী ১৭ জুন ১৫ বছরে পা দেবে এই কিশোর।
তবে তার আগেই নিজেকে চিনিয়ে দিলেন ফুটবলের মঞ্চে।

নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব : পরীমনি

নানা সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা পরীমনি। কখনো মেজাজ হারান, কখনো খারাপ ব্যবহার করে বসেন। দেশীয় চলচ্চিত্র দর্শকরা পরীমণিকে যেমন নায়িকা হিসেবে চেনেন তেমনই তার মেজাজ সম্পর্কেও অবগত থাকেন।

তবে পরীমনি নিজেও এখন সেটি অনুধাবন করেছেন! জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না।
দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।
’

জানালেন নিজেকে আড়াল করতে যেয়েও পারেননা পরীমনি এ নিয়ে আক্ষেপ করে পরীমনি বললেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না।
এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়- এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়ি কোনো রাস্তায় নামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরাসরি হাটের মধ্যে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন করে আনসার বাহিনীর সদস্য থাকবেন। ঈদের আগে এবং পরের তিনদিন বাল্ক (বৃহৎ আকারের পণ্য বা মালপত্র বহনের যান) চলাচল বন্ধ থাকবে।
এমনকি রাতেও বাল্ক চলাচল বন্ধ থাকবে।

এ মাসের মধ্যে সব গার্মেন্টসের শ্রমিকদের বোনাস দিতে হবে জানিয়ে তিনি বলেন, পহেলা জুন থেকে ৩ জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে সব মালিকদের।

ব্রিফিংয়ে অযৌক্তিক দাবি কেউ যেন রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করার জন্য সবাইকে আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঋষি সুনাক ও অক্ষতার সমপর্যায়ে পৌঁছাল রাজা চার্লসের সম্পদের পরিমাণ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ মিলিয়ন পাউন্ড, যা তাকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে এক সারিতে নিয়ে এসেছে। এই তথ্য জানিয়েছে দ্য সানডে টাইমস রিচ লিস্ট।

৭৬ বছর বয়সী রাজা চার্লস তার প্রয়াত মা রানি এলিজাবেথ দ্বিতীয়ের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক। ২০২২ সালে রানির সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ৩৭০ মিলিয়ন পাউন্ড—সেই বছরই চার্লস সিংহাসনে বসেন।

সাম্প্রতিক তালিকায় রাজা চার্লস এখন যুক্তরাজ্যের শীর্ষ ধনীদের তালিকায় ২৩৮তম স্থানে রয়েছেন। গত এক বছরে তার সম্পদ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড বেড়েছে।

রাজার ‘আসল’ সম্পদ

দ্য সানডে টাইমস জানায়, এই সম্পদের হিসাব করা হয়েছে রাজা চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ—যার মধ্যে রয়েছে উত্তরাধিকারসূত্রে পাওয়া বিনিয়োগ পোর্টফোলিও ও ব্যক্তিগত সম্পত্তি যেমন- স্যান্ড্রিংহাম এবং বালমোরাল। তবে এই হিসাবের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ক্রাউন এস্টেট অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, দ্য গার্ডিয়ান পত্রিকার ২০২৩ সালের এক অনুসন্ধানে দাবি করা হয়, রাজা চার্লসের প্রকৃত সম্পদের পরিমাণ প্রায় দুই বিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

গত এক বছরে সুনাক ও অক্ষতা মূর্তির সম্মিলিত সম্পদ ১১ মিলিয়ন পাউন্ড কমেছে। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর সুনাক আংশিক সময়ের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কাজ শুরু করেছেন এবং দম্পতি একটি দাতব্য ফাউন্ডেশনও চালু করেছে। তাদের বেশির ভাগ সম্পদের উৎস অক্ষতা মূর্তির ইনফোসিসে শেয়ার।
ইনফোসিস ভারতের একটি আইটি জায়ান্ট, যার সহ-প্রতিষ্ঠাতা হলেন অক্ষতার পিতা, বিলিয়নেয়ার নারায়ণ মূর্তি।

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার কারা?

এই বছরের সানডে টাইমস রিচ লিস্টে আবারও শীর্ষে রয়েছেন গোপি হিন্দুজা ও তার পরিবার। তাদের হিন্দুজা গ্রুপ সাম্রাজ্যের মূল্য ধরা হয়েছে আনুমানিক ৩৫.৩ বিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ডেভিড ও সায়মন রুবেন, যাদের সম্পদের পরিমাণ ২৬.৯ বিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছেন মিডিয়া ব্যবসায়ী স্যার লেন ব্লাভাটনিক, যার সম্পদ ২৫.৭ বিলিয়ন পাউন্ড।

এ ছাড়া এ বছরের অনূর্ধ্ব চল্লিশের সেরা ধনীদের তালিকায় সবচেয়ে কম বয়সী হিসেবে স্থান পেয়েছেন বিশ্ববিখ্যাত পপতারকা ডুয়া লিপা। ২৯ বছর বয়সী এই গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডজয়ী গায়িকার সম্পদের পরিমাণ বর্তমানে ১১৫ মিলিয়ন পাউন্ড, যা তাকে তালিকায় ৩৪তম স্থানে রেখেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত : সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার খবরে সহমর্মিতা জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় রবিবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, আমি বাইডেন পরিবারকে নিয়ে ভাবছি, যারা এমন একটি রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যাতে করে অন্যরা এ কষ্টের পথ পাড়ি দিতে না হয়। আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

আজই (১৮ মে) ৮২ বছর বয়সী জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ক্যান্সার ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি ‘হরমোন-সংবেদনশীল’ ধরনের ক্যান্সার, যার মানে এটি নিয়ন্ত্রণযোগ্য হলেও বেশ কঠিন।

জো বাইডেন ২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেনকে ব্রেইন ক্যান্সারে হারান। এরপর থেকেই তিনি ক্যান্সার গবেষণা ও প্রতিরোধে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। এটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার (১৮ মে) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং গত শুক্রবার তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।
ক্যান্সারটি ‘হাই-গ্রেড’ শ্রেণিভুক্ত এবং এর গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯। তাই ধারণা করা হচ্ছে, শরীরে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

তবে বাইডেনের দপ্তর জানায়, এটি হরমোন-সংবেদনশীল ক্যান্সার হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছেন।

এ খবর এমন সময় এলো, যখন মাত্র এক বছর আগে বাইডেন তার বয়স ও স্বাস্থ্যের অবনতির কারণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।

প্রোস্টেট ক্যান্সার হলো পুরুষদের জন্য ত্বকের ক্যান্সারের পর দ্বিতীয় সর্বাধিক মাত্রায় হওয়া ক্যান্সার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি ১০০ জনে ১৩ জন পুরুষ জীবনে কোনো না কোনো সময় এ রোগে আক্রান্ত হন।

বার্ধক্যই এ ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন বেশিরভাগ সময় গণমাধ্যম ও জনসমক্ষে কমই দেখা দিয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী অধিকার সংগঠন ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিজেবলড’-এর এক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

মে মাসে এক সাক্ষাৎকারে বাইডেন জানান, ২০২৪ সালের নির্বাচনের লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য ‘কঠিন’ ছিল।

উল্লেখ্য, ক্যান্সার গবেষণার ক্ষেত্রে বাইডেন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেন ব্রেন ক্যান্সারে মারা যান। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ নামে একটি গবেষণা উদ্যোগ পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যান্সার মৃত্যুরোধ করা।

সূত্র : বিবিসি

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

বিশ্বের ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন-এন এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরো আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটা এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি-এর উদ্ভাবন ও অবদানের প্রতিফলন।

এসএমসি ওরস্যালাইন এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফরমুলা, যা দ্রুত শরীরকে রি হাইড্রেট করে এবং প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে।

এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৮ মে) দুপুরে এসএমসির প্রধান কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। এ সময় এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমসির পরিচালক সায়েফ নাসির বলেন, ‘আমরা বিশ্বের ১ নম্বর ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য কাজ করছি।
আমরা বিগত ৫০ বছরের সফলতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, ‘এসএমসি ওরস্যালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক এবং এই নতুন প্যাকেজিংসহ এসএমসির সব উদ্যোগ, বাংলাদেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।’

নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে ২০২৬ সালের জুনের পরে হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে বিষয় নিশ্চিত করেননি। বৃহস্পতিবার (১৫ মে) দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।
তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর রয়েছে। বিপ্লবের ৯ মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, `ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে ‘জুলাই সনদ’ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনে সহায়তা করবে।
তবে ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয়। কোন কোন কমিশন থাকা উচিত, তা নিয়েই রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য শুরুতেই রয়েছে।’ কেউ কেউ বলছেন, দেশের অর্থনীতির মূলভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল; আবার কারো অভিযোগ, শিক্ষা খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয়েছে নারী সংস্কার কমিশনকে ঘিরে, যা অনেক পরে গঠিত হয়।
এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করে, যাতে নারীদের অধিক অধিকার দেওয়া হয়, আর এতেই ইসলামপন্থী দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করে।

ওই প্রতিবেদনে আওয়ামী লীগ ইস্যুতে বলা হয়, ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।