মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ভাঙা হাত নিয়েই ভিডিও বার্তায় ‘কৃতজ্ঞতা’ জানালেন শাহরুখ

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’— তিন দশকের একটানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এলো দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর ভালোবাসা জয় করলেও অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের।
তবে আর অধরা নয়, এবার ৩৩ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরুখ খানের। পেতে যাচ্ছেন আকাঙ্ক্ষিত সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শুক্রবার সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।
আর এমন ঘোষণায় উচ্ছ্বসিত কিং খানের ভক্তকুল। বিনোদন তারকাদের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বড় ভক্তকুল কিং খানের। আর তাই গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ বন্দনা চোখে পড়ার মতো।

এদিকে ভক্তদের উন্মাদনায় শামিল হলেন কিং খানও।
শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন বলিউড বাদশা। জাতীয় পুরস্কার পেয়ে ভক্তদের ও জুরি বোর্ডকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন জওয়ানের পরিচালক অ্যাটলির প্রতিও। তবে শাহরুখকে দেখে বেশ চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। কারণ, ভিডিওতে কিং খানকে এক হাতে প্লাস্টার করা অবস্থায় দেখা গেছে।
আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিংয়ে আঘাত পেয়েছিলেন শাহরুখ। বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর সেখান থেকেই ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন বিক্রান্ত ম্যাসে। সেরা অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রানি মুখার্জি। সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘টুয়েলভথ ফেল’।

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরুর আহ্বান

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা। শুক্রবার নঁতের প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এ ঘটনার অভিযোগ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ‘এখন তদন্তকারী বিচারকের দায়িত্ব এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।’

২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।
অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের নিজের বাসায় ডাকেন হাকিমি। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। ট্যাক্সিভাড়াও নাকি দেন তিনি। নারীটি অভিযোগ করেন, বাসায় গিয়ে হাকিমি তাকে জোরপূর্বক চুম্বন ও যৌন হয়রানির পর ধর্ষণ করেন।
কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এক বন্ধুকে খবর দেন। পরে বন্ধু এসে তাকে নিয়ে যান।

যদিও ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি, তবু প্রসিকিউটররা তদন্ত শেষে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে হাকিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

২৬ বছর বয়সী হাকিমি চলতি বছরের মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেন। জাতীয় দলেও তিনি ছিলেন ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার নায়ক।

ভুয়া বিয়ে করে নিউজিল্যান্ডে নাগরিকত্ব, বাংলাদেশির ‘রেকর্ড’ কারাদণ্ড

প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের জেরে শুল্কনীতি নিয়ে উদ্বেগ আরো বেড়ে গেছে। এর পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশকারী সংস্থার প্রধানকে বরখাস্ত করতে যাচ্ছেন তিনি। এর ফলে হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) কমিশনার এরিকা ম্যাকএন্টারফার ইচ্ছাকৃতভাবে চাকরির তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করেছেন।
যদিও তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি।

ম্যাকএন্টারফার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’ ম্যাকএন্টারফার তার প্রতিক্রিয়ায় বলেন, এই সংস্থার কমিশনার হিসেবে কাজ করাকে তিনি ‘তার জীবনের সবচেয়ে বড় সম্মান’ বলে মনে করেন এবং সংস্থার নাগরিক কর্মীদের ‘এই দেশের সেবার জন্য’ ধন্যবাদ জানান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে সরকারি কাজে যুক্ত ছিলেন এবং ২০২৩ সালে বিএলএস প্রধান হিসেবে নিয়োগ পান, যা সিনেটে প্রায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

চাকরির তথ্য নিয়ে বিতর্ক

বিএলএসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। মে ও জুনের আগের হিসাবও সংশোধন করে দেখানো হয়েছে যে আগের তুলনায় প্রায় ২ লাখ ৫০ হাজারের কম চাকরি তৈরি হয়েছে। ট্রাম্প এই পরিসংখ্যানকেই ভিত্তি করে ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘আমাদের সঠিক চাকরির সংখ্যা দরকার।
আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যাতে এই বাইডেন-নিযুক্ত রাজনৈতিক কর্মকর্তা‌কে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়।’

এ ঘটনার পর অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান মার্কিন অর্থনীতিবিদ রায়ান সুইট বলেছেন, ‘এই সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। যদি তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটি বড় ধরনের সমস্যা তৈরি করবে।’ অর্থনীতিবিদ মাইকেল স্ট্রেইন বলেন, ম্যাকএন্টারফার ‘অসাধারণ সততার সঙ্গে কাজ করেছেন।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকারি পরিসংখ্যান নিরপেক্ষ এবং সর্বোচ্চ মানসম্পন্ন হওয়া উচিত।
প্রেসিডেন্ট এই বিশ্বাসকে আঘাত করছেন।’

পিটারসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো জেড কোলকো বলেন, ‘বিএলএস প্রধানকে বরখাস্ত করাটা আমেরিকার অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থায় একটি ‘পাঁচ স্তরের অ্যালার্ম সংকেত’। এটা উদ্দেশ্যপ্রণোদিত ক্ষতির স্পষ্ট নিদর্শন।’

এদিকে শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত বিএলএদের ডেপুটি কমিশনার উইলিয়াম উইয়াত্রোভস্কি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত এমন একসময়ে এসেছে, যখন ট্রাম্প তার শুল্কনীতি কঠোর করার পথে এগোচ্ছেন। তিনি বিশ্বব্যাপী পণ্যে ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করছেন। এর ফলে বিশ্ববাজারে বড়সড় ধাক্কা লেগেছে।

যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সূচক শুক্রবার তীব্র পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। এস অ্যান্ড পি ৫০০ সূচক ১.৬ শতাংশ কমে বন্ধ হয়, ডাও জোন্স ১.২ শতাংশ এবং নাসডাক ২.২ শতাংশ কমে যায়। ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২.৯ শতাংশ, জার্মানির ডিএক্স ২.৬ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ০.৭ শতাংশ হ্রাস পায়। এশিয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে—দক্ষিণ কোরিয়ার সূচক ৩.৮ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং ১ শতাংশ এবং জাপানের নিক্কেই ০.৬ শতাংশ পড়ে যায়।

চাকরির তথ্য প্রকাশের পর ট্রাম্প আবারও মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে আক্রমণ করে বলেন, তিনি সুদের হার কমানোর ক্ষেত্রে ‘অতি ধীর’। এই প্রসঙ্গে ফেড কমিটির সদস্য অ্যাড্রিয়ানা কুগলার ঘোষণা দেন, জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। ফলে ট্রাম্প নতুন কাউকে নিয়োগের সুযোগ পাবেন।

সাংবাদিকদের সামনে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প বলেন, ‘আপনি কি সত্যিই এই তথ্যগুলো বিশ্বাস করবেন? আমি মনে করি এই সংখ্যা ভুয়া, যেমনটা ছিল নির্বাচনের আগেও। তাই আমি তাকে বরখাস্ত করেছি। আমি সঠিক কাজটাই করেছি।’

বিশ্লেষকদের মতে, সরকারি পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপের এমন নজির মার্কিন অর্থনীতির বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যতের আর্থিক নীতিকে গভীর সংকটে ফেলতে পারে।

সূত্র : বিবিসি

গাজার ‘কুখ্যাত’ ত্রাণকেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন দূত

মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার গাজার একটি বিতর্কিত মানবিক সহায়তাকেন্দ্র পরিদর্শন করেছেন। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্র-সমর্থিত এবং গাজায় অবস্থিত তিনটি সক্রিয় সহায়তা বিতরণকেন্দ্রের একটি, যেগুলোর আশপাশে বিগত কয়েক সপ্তাহে অতিপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহের চেষ্টায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরার।

উইটকফ জানান, তিনি শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা গাজায় ছিলেন, মূলত পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার জন্য।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেই বলেছিলেন, ‘গাজায় সত্যিকারের ক্ষুধা চলছে,’ যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবির বিরোধিতা করে।

ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমি স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছি। তিনি অনেক মানুষের সঙ্গে ভালো একটি বৈঠক করেছেন। প্রধান আলোচনার বিষয় ছিল খাদ্য।
মানুষের খাওয়ার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।’

উইটকফের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও ছিলেন। তারা রাফাহ শহরের একটি সহায়তাকেন্দ্র পরিদর্শন করেন, যা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালনা করছে। অবরুদ্ধ গাজার এই তিনটি কেন্দ্রে বর্তমানে অতি সীমিত সহায়তা সরবরাহ করা হচ্ছে।

গাজায় চলমান মানবিক সংকটের গভীরতা বোঝার এবং সহায়তা প্রদানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার উদ্দেশ্যেই ছিল এই সফর।

মেসির দেহরক্ষী এবার লিগস কাপে নিষিদ্ধ

লিগস কাপে শৃঙ্খলাভঙ্গের দায়ে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। একই সঙ্গে ইন্টার মায়ামিকে দেওয়া হয়েছে অঘোষিত পরিমাণ অর্থদণ্ড।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে। আটলাসের বিপক্ষে ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে হঠাৎ মাঠে ঢুকে পড়েন চুকো।
পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি আটলাসের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।

লিগস কাপের নিয়ম অনুযায়ী অনুমোদিত ইভেন্ট ক্রেডেনশিয়াল ছাড়া সীমিত এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, ‘ঘটনার পর তদন্ত শেষে চুকোকে সব টেকনিক্যাল এলাকা থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মায়ামিকে জরিমানা করা হয়েছে।’

এ ঘটনায় অ্যাটলাস ডিফেন্ডার মাতেউস ডোরিয়া বলেন, ‘মেসির দেহরক্ষী থাকেন মূলত ভক্তদের অনধিকার প্রবেশ ঠেকাতে।
কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে মাঠে প্রবেশের অনুমতি তার নেই। এ বিষয়ে আমরা বেশি কিছু বলব না, বোর্ড ও লিগস কাপ কর্তৃপক্ষই ঠিক করবে কী করা যাবে আর কী করা যাবে না।’

এর আগেও মেজর লিগ সকারের ম্যাচে সাইডলাইনে থাকার ওপর নিষেধাজ্ঞা ছিল চুকোর। যদিও তিনি ইন্টার মায়ামির নিরাপত্তা দলের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন।

খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত

গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হন।

আল জাজিরা আরবির খবরে জানা গেছে, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরো প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

আজ-জাওয়াইদার পশ্চিমাংশে আরো একটি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

এদিকে, আল জাজিরা আরবির প্রতিবেদক গাজার পরিস্থিতিকে ‘রক্তাক্ত শুক্রবার’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে একদিনেই ইসরায়েলি হামলায় ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমাদের কাছে সকাল ১০টায় আগুন লাগার খবর আসে। পরে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
’

ডিলিট করা মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ, সাবা-বাঁধনের ভার্চুয়াল যুদ্ধ

জুলাইকে কেন্দ্র করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যে শুরু হয়েছে এক ভার্চুয়াল দ্বন্দ্ব। জুলাই আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিলেন বাঁধন। রাজপথে নেমে প্রকাশ্যে প্রতিবাদ জানান তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রলের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে; তা নিয়ে একে একে মুখ খোলেন অভিনেত্রী।
অন্যদিকে সোহানা সাবার নাম আলোচিত ‘আলো আসবেই গ্রুপ’ কাণ্ডে উঠেছিল। আর এ সব কিছু নিয়ে দুই শিল্পীর সাম্প্রতিক এই দ্বন্দ্ব ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এক নারীর মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সাবা।
সেখানে সোহানা সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন। হয়তো দিদিটিকে ব্লকও করেছেন। ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

শেয়ার করা ওই স্ক্রিনশটে বাঁধনের উদ্দেশে করা সেই নারীর মন্তব্যটি ছিল, ‘সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন।
আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’

এই পোস্টের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানা সাবা।
লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হল এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।’

সোহানা সাবার পোস্টের কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান আজমেরী হক বাঁধন। সেখানে নাম উল্লেখ না করলেও স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, কেউ তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। সেই পোস্টে বাঁধন লেখেন, ‘আমার কিছু সহকর্মী— যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।’

বাঁধনের পোস্টের ভাষা দেখে অনেকেই ধারণা করছেন, তিনি এই বক্তব্য দিয়েছেন সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই। দুজনের ভার্চুয়াল যুদ্ধটা বেশ প্রকাশ্য। যাতে যোগ দিয়েছেন উভয়ের ভক্তকুলও।

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন সিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে নতুন মাইলফলক ছুঁলেন মোহাম্মদ সিরাজ। আগুনঝরা বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২০৩। যা কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ২০১ উইকেটকে ছাড়িয়ে গেছে।

ওভালের সিম সহায়ক উইকেটে ইংল্যান্ডের ঝোড়ো সূচনার পর ভারতকে ম্যাচে ফেরানোর নায়ক হয়ে ওঠেন সিরাজ।

মাত্র ৭৭ বলে ৯২ রানের ওপেনিং জুটি ভাঙেন আকাশ দীপ, এরপর অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেকব বেথেলকে একে একে সাজঘরে ফেরান সিরাজ। তার নিখুঁত সুইং, ধারালো নিপ-ব্যাকার আর প্রাণঘাতী ইয়র্কারে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের মিডলঅর্ডার।

সিরাজের সঙ্গে তাল মিলিয়ে প্রসিধ কৃষ্ণও নেন চার উইকেট। তার হাত ধরেই ছিল ইংল্যান্ডের টেল-এন্ডারদের পতন।

হ্যারি ব্রুকের ৬৪ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংস ইংল্যান্ড এগিয়ে থাকে ২৩ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান যশস্বী জয়সওয়াল। অপরাজিত ৫১ রানে দিন শেষ করেন তিনি।

২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত, লিড তখন ৫২ রানের— যা ওভালে এক রোমাঞ্চকর সমাপ্তির আভাস দিচ্ছে।

এক ছবির মুক্তি, আরেক ছবির পোস্টার প্রকাশ ম্রুনালের

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘সুপার ৩০’, ‘সীতা রামাম’ ও ‘জার্সি’র মতো সফল ছবি তাঁর ঝুলিতে। গতকাল ছিল ম্রুনালের ৩৪তম জন্মদিন। বিশেষ দিনে পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশাপাশি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বিপরীতে তিনিও দিয়েছেন উপহার; একটি নয়, দুটি।

গতকাল মুক্তি পেয়েছে ম্রুনালের নতুন ছবি ‘সন অব সর্দার ২’। এটি ২০১২ সালের সুপারহিট ছবি ‘সান অব সর্দার’-এর সিক্যুয়াল। গতকাল মুক্তির পর থেকে নতুন কিস্তি পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
সমালোচকদের কেউ ছবিটির প্রশংসা করছেন, তো কেউ প্রকাশ করছেন অসন্তোষ। অগ্রিম টিকিট বিক্রি এবং গতকালের দর্শক সমাগমের ওপর নির্ভর করে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে ছবিটি ছয় কোটি রুপির মতো আয় করতে পারে। যা ‘সান অব সর্দার’-এর প্রথম দিনের সংগ্রহের চেয়ে চার কোটি রুপি কম।

ম্রুনালের দ্বিতীয় উপহার একটি পোস্টার।
শানিল ডিওর ‘ডাকাত’ ছবিতে তাঁর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেল, একটি পিস্তল হাতে তীক্ষ্ণ চোখে নিশানায় চেয়ে আছেন ম্রুনাল। ছবিতে তাঁর চরিত্রের নাম জুলিয়েট। যেটা শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নায়িকার নাম। নামে রোমান্টিক হলেও ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস আর রহস্যের মিশেল।

পোস্টারের সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, “দেখতে মিষ্টি ও সহজ মনে হলেও ভেতর থেকে সে বিস্ফোরক। ‘ডাকাত’ টিমের পক্ষ থেকে জুলিয়েট তথা ম্রুনালকে জন্মদিনের শুভেচ্ছা।”

‘ডাকাত’-এ ম্রুনালের সঙ্গে আছেন আদিবি শেষ, অনুরাগ কাশ্যপ প্রমুখ। এ বছরের বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাবে হিন্দি ও তেলুগু ভাষায়।