বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

মেসি-এমবাপ্পেদের প্রতিদ্বন্দ্বী রদ্রি-ইয়ামাল

বিশ্বফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’ জয়ের লড়াইয়ে রয়েছেন ইন্টার মিয়ামির হয়ে দ্যুতি ছড়ানো রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি। এই ফুটবল তারকা নিজের জন্মভূমি আর্জেন্টিনাকে বিশ্বকাপে করেছেন রানারআপ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের রক্ষণভাগের তারকা রদ্রি। তেমনি রয়েছেন লামিনে ইয়ামাল ও পাউ কুবারসির মতো উদীয়মান তরুণ তুর্কিরাও। কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র, উসমান দেম্বেলে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনও জায়গা করে নিয়েছেন এ তালিকায়।

এছাড়া রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ফুটবলারদের আধিপত্য চোখ পড়ার মতো। ৩০ জনের প্রাথমিক মনোনীত তালিকা ঘোষণা করা হয়েছে। নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে এ তালিকায় স্থান করে নিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের শীর্ষ তারকারা।

তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে। এছাড়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উপস্থিতি চোখে পড়ার মতো। ইউরোপীয় ফুটবলের বাইরে সৌদি প্রো লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকেও তারকা ফুটবলাররা স্থান পেয়েছেন এ তালিকায়।

বিশ্বের সেরা ১০০ জন ফুটবল সাংবাদিকের ভোটের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। আগামী অক্টোবরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত এই সোনার বল।

সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফির মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ বিভাগে টানা দুবারের বিজয়ী লামিনে ইয়ামাল এবারও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। বার্সেলোনার এই তরুণ তারকার সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি। তার সঙ্গে এ তালিকায় রয়েছেন মরক্কোর আইয়ুব বুয়াদ্দি ও স্পেনের পাউ কুবারসি। আর বিশ্বকাপ মঞ্চে আলো ছড়িয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল ব্যালন ডি’অরের মঞ্চেও। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির মনোনয়ন পেয়েছেন ভোজিনহা। পুরুষ বিভাগে মোট ১০ গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়ার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং মরক্কোর ইয়াসিন বুনুও আছেন এ তালিকায়।

পাকিস্তান সফরে যাবে ভারত!

দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের (সাফ গেমস) আসর। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল এই ক্রীড়াযজ্ঞ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ জানিয়েছেন, আঞ্চলিক ক্রীড়ার উন্নয়নে সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে ভারত। জানুয়ারির মধ্যে তারা নিজেদের দলের বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। এমন খবরই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ।

আসন্ন এই প্রতিযোগিতায় ২৮টি ডিসিপ্লিনে খেলা হবে পাকিস্তানের তিনটি প্রধান শহর—ইসলামাবাদ, লাহোর ও পেশোওয়ারে। এর মধ্যে বেশির ভাগ খেলা হবে ইসলামাবাদে, যার মধ্যে রয়েছে ১৫টি ডিসিপ্লিন। এছাড়া লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি এবং পেশাওয়ারে বাকি ৩টি ডিসিপ্লিন আয়োজিত হবে।

হাজারের বেশি অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে এই আসরে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে ২০০৪ সালে সবশেষ পাকিস্তানে সাফ গেমস হয়েছিল।

বাজে ব্যাটিং, তবু বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

টুর্নামেন্টে টিকে থাকতে, সেমিফাইনালে উঠতে জয় ছাড়া উপায় নেই—এমন ম্যাচে কিনা ১২তম ওভারে বাংলাদেশের স্কোর ৫৫/৬!একই সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু করা প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়েরা নিশ্চিত সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুবাইয়ে আজ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বড় ব্যবধানেই জিতে শেষ চারে উঠে গেছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কার পেছনে থেকে ‘বি’ গ্রুপে রানার্সআপ হওয়া নিগার সুলতানার দল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।.৫৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দল শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১০৩ রান। শারমিন আক্তার ও নাহিদা আক্তারের ব্যাটেই মূলত ১০০ ছাড়ায় দল। এরপর সংযুক্ত আরব আমিরাত পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি। তাতে ৩৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।.ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পাঁচে নামা শারমিন আক্তার। ৩১ বলের ইনিংসে ৩টি চার মারা শারমিন সপ্তম উইকেটে ৭.১ ওভারে ৪২ রান যোগ করেন নাহিদাকে নিয়ে। তাঁর সঙ্গী নাহিদা ২৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া দুই অঙ্কের রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা (২৮ বলে ২৩) ও ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২০ বলে ১৬)।.ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের.বাংলাদেশের পাঁচ বোলারই উইকেট পেয়েছেন। ৪ ওভারে ১৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট লেগ স্পিনার রাবেয়া খানের। এ ছাড়া পেসার মারুফা আক্তার ৪ ওভারে ৯ রানে ২ ও বাঁহাতি স্পিনার নাহিদা ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন নাহিদা। .টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বিএনপির মানববন্ধন

বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব কালুরঘাট বাদামতলি সড়কে উপজেলা বিএনপির নেতারা এ মানববন্ধন আয়োজন করেন।

হঠাৎ টি কে সাবস্টেশনের ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে।

বক্তারা বলেন, নষ্ট ট্রান্সফরমারটি সরিয়ে নতুন ট্রান্সফরমার সংযোজনে একটি মহল আপত্তি করছে। ফলে বোয়ালখালীবাসীর ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল করিম নুরু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান, ধরা পড়লেন ২ পুলিশ সদস্য

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে গিয়ে মাদকসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার বকচরা বাইপাসসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন মো. মোস্তাইন বিল্লাহ (৩০) ও নাজমুল (২৮)। মোস্তাইন বিল্লাহ জেলা পুলিশের স্টাফ ফোর্স (এসএফ) শাখায় কর্মরত। আগে তিনি জেলা ডিবিতে কর্মরত ছিলেন। নাজমুল জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।.সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল রাতে ডিবির একজন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। তিনিই মামলাটির তদন্তকারী কর্মকর্তা। উদ্ধার করা আলামত পরীক্ষাগারে পাঠানো হবে। আজ দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, বকচরা বাইপাস-সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। গতকাল বেলা তিনটার দিকে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেলে মোস্তাইন বিল্লাহ ও নাজমুল পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশ। এ সময় মোস্তাইন বিল্লাহর ট্রাউজারের পকেট থেকে ১০০ মিলিলিটারের দুই বোতল উইনসেরেক্স সিরাপ (মাদক) জব্দ করা হয়। এ ছাড়া একটি প্লাস্টিকের ব্যাগে আরও ৫৪ বোতল মাদক পাওয়া যায়। বোতলের গায়ে ‘কোডিন ফসফেট অ্যান্ড ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ’ লেখা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।.জিজ্ঞাসাবাদে দুই আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন। অভিযানে নিবন্ধনহীন একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।সরোয়ার হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক .মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক সরোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে দুই আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন। অভিযানে নিবন্ধনহীন একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘উইনসেরেক্স সিরাপ মূলত ফেনসিডিলের মতো মাদক হিসেবে ব্যবহৃত হয়। ফেনসিডিলে যে কোডিন ফসফেট থাকে, উইনসেরেক্সেও একই ধরনের উপাদান থাকে। শুধু নাম পরিবর্তন করে এটি বিক্রি করা হয়।’.সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁদের কাছে মানুষ অপরাধীদের তথ্য দেবেন এবং যাঁরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, তাঁরাই যদি অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আস্থাহীনতা তৈরি হয়। কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে আদালতের শাস্তির পাশাপাশি বিভাগীয় শাস্তিও নিশ্চিত করা উচিত। একই সঙ্গে সাতক্ষীরায় কর্মরত সব পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা দরকার।গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি বিভাগীয় মামলাও করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বলেন, তাঁদের সাময়িক বরখাস্ত করার প্রস্তুতি চলছে।

১০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন কে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল বিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে। সম্প্রীতির এই বন্ধন যুগ যুগ ধরে চর্চিত ও লালিত হবে। আমাদের যে জাতীয় দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, সেটাই ধারণ করে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের এই মৃত্তিকার গভীরে আছে আমাদের সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্ব। আমরা একে অপরের সাথে আদান-প্রদানের মাধ্যমে প্রত্যেকেই একটি জাতীয় সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এই জাতীয় সত্তার একটা দার্শনিক রূপ দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তা হলো- বাংলাদেশি জাতীয়তাবাদ।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এই কাঠামোর মধ্যে, এই ডালির মধ্যে, এই একটি পাত্রের মধ্যে প্রতিটি ধর্ম, সম্প্রদায় ও সমস্ত নৃগোষ্ঠী রয়েছে। প্রত্যেকেই এখানে তার আসন পেতে পারে। প্রত্যেকেরই এখানে জায়গা আছে। প্রত্যেকেই গর্ব করে বলতে পারে আমরা বাংলাদেশি। আমরা যুগ যুগ ধরে একই সমাজে, একই গ্রামে, একই মহল্লায় বসবাস করেছি। নানা ধরনের শক্তি ও চক্রান্তকারীরা এই অটুট বন্ধন ও ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংস করার জন্য নানা প্রচেষ্টা চালায়।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সবার মাঝে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং নৃগোষ্ঠী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং আমাদের সম্প্রীতি রক্ষা করি। আমরা একে অপরের পূজা-পার্বণে, ঈদ-মিলাদুন্নবীতে অংশগ্রহণ করি এবং প্রত্যেকেই সেই উৎসবের আনন্দ ভোগ করি।’

রুহুল কবির রিজভী আরও বলেন, আজকে তিনটি ধর্ম সম্প্রদায়ের তিনটি ট্রাস্ট গঠিত হয়েছে— হিন্দু ধর্ম সম্প্রদায়, খ্রিস্টান ধর্ম সম্প্রদায় এবং বৌদ্ধ ধর্ম সম্প্রদায়। এসব ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের দেবালয় ও উপাসনালয়গুলো যাতে সমৃদ্ধশালী ও সুন্দরভাবে পরিচালিত হয় এবং পূজারি ও ভক্তরা সেখানে সুন্দরভাবে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, সে বিষয়টি ট্রাস্ট দেখবে।

ট্রাস্টের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা স্ব স্ব সম্প্রদায়ের অত্যন্ত যোগ্য ও দক্ষ মানুষ উল্লেখ করে তিনি বলেন, তারা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবেন, পর্যালোচনা করবেন এবং পরিচালনা করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বস্থানীয় মানুষের মধ্যে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তারা কেউ ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি নন, তারা বিএনপিতে গোটা জাতির নেতৃত্ব দেন।

আপনি কী বিরোধী দলকে ওয়াকআউট করাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের প্রশ্ন

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধী দলীয় নেতা ডা. আব্দুল্লাহ মো. তাহেরের মধ্যে বাহাস অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সংসদের বাইরে দেওয়া ডা. তাহেরের একটি বক্তব্যের জের ধরে এই বাহাস হয়।

মঙ্গলবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেমের উত্থাপিত ১৪৭ বিধির নোটিশের ওপর আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন। এ সময় তাহের তার বক্তব্য আংশিক উদ্ধৃত করা হয়েছে বলে আপত্তি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা একটা কথা বলেছেন যে, আওয়ামী লীগের পলাতক আসামি এবং দুর্বৃত্তরা গ্রামেগঞ্জে মিছিল দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। বিগত নির্বাচনের সময় আমাদের বন্ধুদের অনেকে নির্বাচনি প্ল্যাটফর্মে স্টেজে সেই দলের নেতারা বক্তৃতা-বিবৃতি দিয়েছে—এটা আমি বলতে চাচ্ছি না।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশে বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কি তাদেরকে ওয়াক আউট করাতে চান? মাননীয় মন্ত্রী, বিষয়ের ওপরে থাকেন। তাদের আর ওয়াক আউট দেখতে চাই না। আপনি বিষয়ের ওপরে থাকেন।

তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমি কোনো কিছু বলছি না। আমি কাউকে উদ্দেশ করেও বলি নাই, কাউকে নাম ধরেও বলি নাই। আপনারা অপমানিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, এখন কিছুদিন আগে মাননীয় বিরোধীদলীয় উপনেতা একটা সাক্ষাৎকারও দিয়েছেন, দেখেছি, ভিডিও দেখেছি আরকি। আপনারাও দেখতে পারেন। যে আওয়ামী লীগের লোকজন রাজনীতি করতে চাইলে ফিরে আসলে আপনাদের মন্তব্য কী? আমি কারেক্ট না, কারেক্ট হলে কারেক্ট করবেন। এই রেকর্ডটা ঘুরে বেড়াচ্ছে।

তখন স্পিকার বলেন, মাননীয় মন্ত্রী, অনেক রাত হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঠিক আছে, আমরা সবাই মিলে—যদি আপনি বিষয়ের ওপরে থাকেন এবং এখন শেষ করেন, আমার মনে হয় প্রস্তাবটির ওপরে।আমি বিষয় ক্লোজ করছি।

তিনি বলেন, আমরা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার হওয়া উচিত—আমরা এখানেই বিতর্ক করব, তর্ক করব, দ্বিমত হবো, দ্বিমত পোষণ করব। কিন্তু ফ্যাসিজম, আওয়ামী লীগ ও পতন যেখানেই হোক, তার প্রতিরোধের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সুদৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে সুদৃঢ় রাখতে এবং গণতন্ত্রের ঝান্ডা আকাশে উত্তোলন করার এই প্রত্যাশা করি।

এ সময় তাহের তার বক্তব্য ‘আংশিক’ উদ্ধৃত করা হয়েছে বলে আপত্তি জানান। আলোচনা শেষ হওয়ার পর স্পিকারের অনুমতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারের পুরো বক্তব্য তুলে ধরেননি।

তাহের বলেন, “আমি যেটা বলেছি সেটা হচ্ছে, অ্যাজ এ পার্টি আওয়ামী লীগ বা যেকোনো দল রাজনীতি করবে, এটা কোনো নীতিগত সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক যে ক্রাইম করেছে, তাদের উপযুক্ত বিচার অত্যন্ত প্রোপারলি করার পরে যদি কিছু আওয়ামী লীগের থাকে, তাহলে সেটা একটি ভিন্ন আলোচনা।”

এরপর তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের ক্রিমিনালদের যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ নামে আর কোনো দল থাকবে না এবং তাদের সেই দল করার মত লোকও থাকবে না।”

সিনেমা থেকে দূরে কেন অপু বিশ্বাস? কারণ জানালেন নায়িকা

এমন একটা সময় ছিলো যখন মাসে একাধিক সিনেমা মুক্তি পেতো তার। শাকিব খানের বিপরীতে সেইসব সিনেমা মুক্তির পর ধুমধাম ব্যবসা করতো। কিন্তু সময় বদলে গেছে। ক্যারিয়ারে যেমন সোনালি দিনের কর্মব্যস্ততার সময় দেখেছেন তেমনি এখন দেখছেন ভাটার মুখ।

বছরে দুটি ছবিও মুক্তি পায় না অভিনেত্রীর। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ও ‘ট্র্যাপ- দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দুটিতে অপুকে দেখা যায় ২০২৪ সালে। এরপর আর বড় পর্দায় দেখে মেলেনি তার।

এরপর বিভিন্ন অনুষ্ঠান ও শোরুম উদ্বোধনের অতিথি হিসেবে নিয়মিত দেখা যাচ্ছে অপুকে। সম্প্রতি অবশ্য নতুন সিনেমায় কাজ করছেন। গেল মাসে কয়েকদিন ধরে নেপালের জনপ্রিয় পর্যটন শহর পোখারায় ‘শিকার’ সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। চলতি বছরেই হয়তো এটি মুক্তি পাবে।

যে নায়িকার মাসে মুক্তি পেতো একাধিক সিনেমা তার বছরেও আসে না একটি, কেন? সেই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন অপু বিশ্বাস।

একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সিনেমায় কম দেখা যাওয়ার কারণ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, আমি সিনেমা থেকে অনেকটা দূরে আছি, আমার শিডিউলও কম। কারণ আব্রামকে (ছেলে) আমার প্রচুর সময় দিতে হয়। এখন আসলে আমরা দুজন দুজনের সঙ্গে এত বেশি অ্যাটাচড। সেই জায়গা থেকেই আমার কাজের সংখ্যাটাও কমে আসছে।’

সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে প্রায় এক মাস দেশের বাইরে থাকতে হয়েছে অপুকে। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার সময় ছেলেকে কাছে না পাওয়ার বিষয়টিও তাকে ভাবিয়েছে।

অপু বলেন, ‘শুটিংয়ের জন্য আমাকে প্রায় এক মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। ওই সময় একটা সন্তানের জন্য একজন মায়ের কী হতে পারে, সেটা আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সন্তান প্রচুর ফোন করেছে, জানতে চেয়েছে কখন আসব। সবকিছু মিলিয়েই চিন্তিত ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের মাঝে আছি। ভালো একটি অনুষ্ঠানে আছি, এটাই ভালো লাগছে।’

এর আগে নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন অপু বিশ্বাস।

দলে ৭ পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর বললেন, পিসিবি ভালো ব্যাখ্যা করতে পারবে

সংবাদ সম্মেলনে প্রশ্নটা বাবর আজমের কাছে আসতই। লর্ডস টেস্টের পর পাকিস্তান দলে যে বড় পরিবর্তন এসেছে, তাতে তাঁর কোনো ভূমিকা ছিল কি? এজবাস্টন টেস্টের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক জানালেন, তাঁর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।লর্ডসে হারের পর পিসিবি একসঙ্গে সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে নেয়। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় দলে নেওয়া হয় সাত নতুন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে পাঁচজনের এখনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।দলের এই বড় পরিবর্তনের খবর বাবরও সবার মতোই পরে জেনেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এভাবে, ‘এটা আমার জন্যও খবর ছিল। পরে জানতে পেরেছি। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে। তাই তারাই বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। পিসিবি নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তাদেরই জিজ্ঞাসা করা ভালো।’.পাকিস্তান ক্রিকেট কিছুদিন ধরে ইতিবাচক আলোচনায় নেই। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরেছে দলটি, মাঠে ন্যূনতম লড়াইটাও করতে পারেনি পাকিস্তান। তবে মাঠের বাজে পারফরম্যান্স ছাড়িয়ে গেছে মাঠের বাইরে পিসিবির কীর্তিকলাপে। এর মধ্য পিসিবি আবার আরেকটি তদন্তের ঘোষণাও দিয়েছে। গণমাধ্যমে আসা শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত প্রতিবেদন খতিয়ে দেখতে সেই তদন্ত শুরু করার কথা জানিয়েছে তারা। এ বিষয়েও নতুন কোনো তথ্য নেই বাবরের কাছে।বরং নতুন টেস্ট কোচ মাইক হেসন ও অ্যাশলি নফকের মতোই বাবর এখন পুরো মনোযোগ দিতে চান এজবাস্টনের টেস্টে। আগের ঘটনা কিংবা সিরিজ শেষে কী হতে পারে, সেদিকে তাকাতে চান না তিনি। .বাবর বলেছেন, ‘সিরিজ হেরে গেছি; কিন্তু আমাদের হারানোর আর কিছু নেই। আমাদের স্বাধীনভাবে খেলতে হবে এবং দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমরা কয়েক দিন অনুশীলন করেছি এবং নতুন ছেলেদের বিষয়গুলো বুঝিয়ে বলেছি। যে তরুণ খেলোয়াড়ই দলে আসে, রোমাঞ্চিত থাকে। সেই রোমাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি, ম্যাচেও সেটা দেখা যাবে।’.ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের.লর্ডসে ১৯৪ রানে হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান আকিব জাভেদ দল নির্বাচনের তীব্র সমালোচনা করেছিলেন। তবে প্রথম দুই টেস্টে পাকিস্তানের একাদশ বেছে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন বাবর। এ নিয়ে বাবর বলেছেন, ‘দল হিসেবে আমরা তিন বিভাগেই ভালো খেলতে পারিনি। আর যখন ফল আসে না, তখন বাইরে থেকে অনেক সমালোচনা হবে; কিন্তু তখন আমরা যেটাকে ভালো মনে করেছি, সেটিই করেছি। পিচ ও কন্ডিশন যেভাবে বুঝেছি, সেই অনুযায়ী একাদশ বেছে নিয়েছি। তখন সেটাকেই সেরা সিদ্ধান্ত মনে হয়েছিল; কিন্তু আমরা প্রত্যাশিত ফল পাইনি।’দলে এত নতুন মুখ থাকায় এজবাস্টনে পাকিস্তানের একাদশ কেমন হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে বাবর মনে করেন, দলের সিনিয়র ক্রিকেটারদের ওপর পারফর্ম করার দায়িত্ব বেশি।সেই দায়িত্বের মধ্যে বাবর নিজেও আছেন। লর্ডসে প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন তিনি। এর আগে হাতের চোটের কারণে হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে পারেননি। এজবাস্টনেও এই স্কোয়াডের অন্য সবার মতো তাঁর টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।বাবর বলছেন, ‘আপনি যখন কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে নামেন, তখন নিজের পারফরম্যান্সের ওপর বিশ্বাস রাখেন। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আপনাকে বেশি দায়িত্ব নিতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুযোগ কাজে লাগাতে হবে এবং কঠিন কন্ডিশনে পারফর্ম করতে হবে। এ কারণেই আমরা ক্রিকেট খেলি—কঠিন পরিস্থিতিতে পারফর্ম করতে এবং আধিপত্য দেখাতে। আমাদের আগের ব্যর্থতাগুলো ভুলে ভবিষ্যতে মনোযোগ দিতে হবে।’.ইমরান খানকে নিয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আকরামও