বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব কালুরঘাট বাদামতলি সড়কে উপজেলা বিএনপির নেতারা এ মানববন্ধন আয়োজন করেন।
হঠাৎ টি কে সাবস্টেশনের ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে।
বক্তারা বলেন, নষ্ট ট্রান্সফরমারটি সরিয়ে নতুন ট্রান্সফরমার সংযোজনে একটি মহল আপত্তি করছে। ফলে বোয়ালখালীবাসীর ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল করিম নুরু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।



