পাকিস্তান সফরে যাবে ভারত!

SHARE

দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের (সাফ গেমস) আসর। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল এই ক্রীড়াযজ্ঞ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ জানিয়েছেন, আঞ্চলিক ক্রীড়ার উন্নয়নে সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে ভারত। জানুয়ারির মধ্যে তারা নিজেদের দলের বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। এমন খবরই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ।

আসন্ন এই প্রতিযোগিতায় ২৮টি ডিসিপ্লিনে খেলা হবে পাকিস্তানের তিনটি প্রধান শহর—ইসলামাবাদ, লাহোর ও পেশোওয়ারে। এর মধ্যে বেশির ভাগ খেলা হবে ইসলামাবাদে, যার মধ্যে রয়েছে ১৫টি ডিসিপ্লিন। এছাড়া লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি এবং পেশাওয়ারে বাকি ৩টি ডিসিপ্লিন আয়োজিত হবে।

হাজারের বেশি অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে এই আসরে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে ২০০৪ সালে সবশেষ পাকিস্তানে সাফ গেমস হয়েছিল।