বাজে ব্যাটিং, তবু বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

SHARE

টুর্নামেন্টে টিকে থাকতে, সেমিফাইনালে উঠতে জয় ছাড়া উপায় নেই—এমন ম্যাচে কিনা ১২তম ওভারে বাংলাদেশের স্কোর ৫৫/৬!একই সমীকরণ নিয়ে ম্যাচটি শুরু করা প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়েরা নিশ্চিত সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুবাইয়ে আজ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বড় ব্যবধানেই জিতে শেষ চারে উঠে গেছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কার পেছনে থেকে ‘বি’ গ্রুপে রানার্সআপ হওয়া নিগার সুলতানার দল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।.৫৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দল শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১০৩ রান। শারমিন আক্তার ও নাহিদা আক্তারের ব্যাটেই মূলত ১০০ ছাড়ায় দল। এরপর সংযুক্ত আরব আমিরাত পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি। তাতে ৩৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।.ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পাঁচে নামা শারমিন আক্তার। ৩১ বলের ইনিংসে ৩টি চার মারা শারমিন সপ্তম উইকেটে ৭.১ ওভারে ৪২ রান যোগ করেন নাহিদাকে নিয়ে। তাঁর সঙ্গী নাহিদা ২৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া দুই অঙ্কের রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা (২৮ বলে ২৩) ও ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২০ বলে ১৬)।.ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের দুই ছেলের.বাংলাদেশের পাঁচ বোলারই উইকেট পেয়েছেন। ৪ ওভারে ১৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট লেগ স্পিনার রাবেয়া খানের। এ ছাড়া পেসার মারুফা আক্তার ৪ ওভারে ৯ রানে ২ ও বাঁহাতি স্পিনার নাহিদা ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন নাহিদা। .টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের