বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প শ্রীলঙ্কায় কেঁপে ওঠে।
এনসিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। খবর হিন্দুস্তান টাইমসের
দক্ষিণ শ্রীলঙ্কার বেশ কিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও কম্পন অনুভূত হয়েছে। কলম্বোতে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি।
স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা দিতে পারে কমিশন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু’একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। নির্বাচন বানচাল করার জন্য অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির পায়তার করছে বিএনপি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগই সুসংহত করেছে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি।
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জনগণ বারবার ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়নে কাজ করতে পেরেছি।
সরকারপ্রধান বলেন, ২০০৮-এর নির্বাচন। আমরা রূপকল্প-২১ ঘোষণা দেই। আমরা সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ ২৩৩টা সিটে আমরা জয়লাভ করি। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০টা সিট। আর অন্যান্য সব দল মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকারে আসি। ২০১৪-এর নির্বাচনে আমরা জয়ী হই। তখনও নির্বাচন বানচালের অনেক চেষ্টা করা হয়; অগ্নিসন্ত্রাস শুরু হয়। এরপর আবার ২০১৮ সালেও নির্বাচনের একই ঘটনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। আওয়ামী লীগ কোনোদিন, মানে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কিন্তু সরকার গঠন করে নাই। আর আমরা দেশের নির্বাচনকে জনগণ যাতে তাদের ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে, তার জন্য নির্বাচনি আইন, আইন করে নির্বাচন কমিশন গঠন, স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যতগুলি সংস্কার, সবগুলি সংস্কার কিন্তু আওয়ামী লীগের প্রস্তাবেই করা হয়েছে শুধুমাত্র জনগণের ভোট নিশ্চিত করবার জন্য। রাতের অন্ধকারে অস্ত্র তুলে ক্ষমতা দখল করে আবার জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।’
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জনগণ বারবার ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়নে কাজ করতে পেরেছি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের ক্ষমতায় বসায় জিয়া। বিএনপির সময় স্বাক্ষরতার হার ছিল ৪৭ শতাংশ। আর আওয়ামী লীগ সরকার সেটি নিয়ে এসেছে ৭৬ শতাংশ। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি।
দেশের মানুষের কল্যাণে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার চলার পথ মসৃণ ছিল না। বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরেও আমি দমে যায়নি। আমার লক্ষ্য ছিল স্থির। তা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। কারণ বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করি। মানুষের জন্যই কাজ করি।
অনুষ্ঠানে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৮৯ হাজার টাকা

এর আগে গত ২ নভেম্বর সরকারিভাবে ২০২৪ সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সরকারিতে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্যগুলো হলো- প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরিফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।
এদিকে বুধবার (১৫ নভেম্বর) থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৭৫৫ ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২০৫.১ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেনসিডিল ও ১৬টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

সাগরে লঘুচাপ, বুধবার বৃষ্টি হতে পারে

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আব্হাওয়ার তথ্যে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারের (১৫ নভেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

সিরিয়ার বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, নিহত ৩৪

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ জন। এ ছাড়া এ হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়েছে।
ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সৈন্যদের অবস্থানে গোলাবর্ষণে জড়িত অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী।
সিরিয়ার সরকার বলছে, গাজা সংঘাত নিয়ে বিশ্বের ব্যস্ততার সুযোগ নিয়ে এমন একটি অঞ্চলে আঘাত হেনেছে বিদ্রোহীরা। যেখানে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস।
তবে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে বিদ্রোহীরা।
এর আগে সিরিয়ায় ইরানের সঙ্গে সংযুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি : ডিএমপি কমিশনার

বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কেনো দলটি অফিস খুলছে না সেটি তারাই ভালো বলতে পারবেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৮ অক্টোবের ঘটনায় ভর্তি রোগীদের দেখতে এসে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, বিএনপি অফিস খুলে কার্যক্রম শুরু করা নিয়ে পুলিশের কোনো বাধা নেই। তবে অবরোধের নামে দেশব্যাপী যে অগ্নিসংযোগ চালানো হচ্ছে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালে ভর্তি আহত বাস শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়ারও আশ্বাস দেন ডিএমপি কমিশনার।
এদিকে সেদিনের সংঘাতের পর থেকৈ এক দিন হরতাল এবং চার দফায় নয় দিন সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। তাদের দীর্ঘ দিনের মিত্র জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোও একটি কর্মসূচিতে রয়েছে। মাঝে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সকাল থেকে শুরু হচ্ছে পঞ্চম দফায় তাদের ৪৮ ঘণ্টার অবরোধ।

এই অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে নাশকতার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের হিসাবে ২৮ অক্টোবর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৩৮টির মতো যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
এসব ঘটনায় দগ্ধ অন্তত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের দেখতেই মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান পুলিশ কমিশনার।
তিনি বলেন, ২৮ অক্টোবর সহিংসতার পর যানবাহনে আগুন দেওয়ার সময় হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ আরও এগিয়ে এলে এই নাশকতা ঠেকানো সম্ভব।
হরতাল-অবরোধের মধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দিলে কিংবা তাদের তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে পুলিশ সদর দপ্তর।
আহত ছয়জনকে পুলিশের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার কথাও ভাবা হচ্ছে বলেও পুলিশ কমিশনার জানিয়েছেন।
ওই ছয়জন হলেন- রিকশাচালক আব্দুল জব্বার, পোশাক শ্রমিক মাহমুদুল হাসান, পরিবহন শ্রমিক সবুজ মিয়া, মেকানিক বিপ্রজীত ভাওয়ালী, পরিবহনকর্মী শাখাওয়াত হোসেন ও বাসের হেলপার রবিউল ইসলাম রবি।
তাদের মধ্যে জব্বারের শরীরের ২০ শতাংশ, মাহমুদুলের ১১ শতাংশ, সবুজের ২৮ শতাংশ, বিপ্রজীতের ৭ শতাংশ, শাখাওয়াতের ১০ শতাংশ ও রবির ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর সহিংসতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে কি না, সেই প্রশ্নে হাবিবুর রহমান বলেন, তেমন কিছু ঘটলেও পরিস্থিতি সামাল দেওয়ার ‘সক্ষমতা’ পুলিশের রয়েছে।
খিলক্ষেতে এক এএসআইকে কুপিয়ে জখম করার ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ভিন্ন ঘটনা, এর সঙ্গে চলমান ঘটনার মিল নেই। একটি মামলাও হয়েছে।

১০ হাজারের বেশি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ৫ হাজার ৩৬০টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অবকাঠামোগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা।
এসময় গণভবনে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধনের সময় বলেন, ‘আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি। বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
এসব প্রকল্পের মধ্যে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন; প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা; নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরের ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রভৃতি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে নির্মিত সরকারি স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ১৫ তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারস্থ ১০তলা বিশিষ্ট লিডারশিপ ট্র্রেনিং সেন্টার এবং চারটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই)’র নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম।
প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়সমূহের সুবিধা পাবেন; নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প
প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার বর্গফুট বিশিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয়ে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে। এতে মাঠ পর্যায়ে ৪ লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সেবা প্রদান করা সম্ভব হবে। বেইজমেন্ট ও ক্যাম্পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।
প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারস্থ ১০তলা বিশিষ্ট লিডারশিপ ট্র্রেনিং সেন্টারে প্রায় ১ লক্ষ ১৪ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের আধুনিক ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণের জন্য চাহিদা ভিত্তিক, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০জন পুরুষ ও ৮০ জন মহিলা) আবাসনের সুব্যবস্থাসহ প্রশিক্ষণের আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।
সিলেট, বরিশাল, রংপুর ও যশোরে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে ৪টি পিটিআই এ মাল্টিপারপাস অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। ৩৫০ আসন বিশিষ্ট প্রতিটি অডিটোরিয়ামে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণসহ শিক্ষা সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, প্রত্যেক পিটিআই এ প্রতি বছর ২ শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এছাড়াও, সেখানে বিভিন্ন স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালিত হয়।
নৌ মন্ত্রণালয়ের প্রকল্প
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে টার্মিনাল (মাস্টার প্ল্যান), বাংলাদেশ স্থলবন্দরের ধানুয়া কামালপুর স্থল বন্দর (জামালপুর), রামগড় স্থল বন্দর (খাগড়াছড়ি), বিআইডব্লিউটিসির ছয়টি ইমপ্রুভড মিডিয়াম ফেরি, বিআইডব্লিউটিএ’র মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশ বিশেষ ও ইটনা উপজেলার ধনু নদীর অংশ বিশেষের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার; পুরাতন ব্রম্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর নাব্যতা রক্ষার্থে খনন; ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের লক্ষ্মীপুর প্রান্তে মেঘনা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নৌচলাচল সহজিকরণ; ধাওয়াপাড়া (রাজবাড়ী) ও নাজিরগঞ্জ (পাবনা) ফেরি সার্ভিসসহ নদীবন্দর কার্যক্রম। ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্পগুলো হলো- বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ এর আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ; আশুগঞ্জ কার্গো টার্মিনাল; বরিশাল নদী বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল; চাঁদপুর নদী বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল; নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র; নারায়ণগঞ্জ খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ।

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

কিছুদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেয়া হবে আজ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিকেল ৫টায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবেশন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, এবার পারফর্ম করবেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। আরও থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন ফেরদৌস ও পূর্ণিমা।
তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আ.লীগ কখনো সরকার গঠন করেনি : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নানা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই বাবরবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।
তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল। দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগই সুসংহত করেছে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি।
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, জনগণ বারবার ভোট দিয়েছে বলেই দেশের উন্নয়নে কাজ করতে পেরেছি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের ক্ষমতায় বসায় জিয়া।
দেশের মানুষের কল্যাণে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার চলার পথ মসৃণ ছিল না। বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরেও আমি দমে যায়নি। আমার লক্ষ্য ছিল স্থির। তা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। কারণ বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করি। মানুষের জন্যই কাজ করি।
প্রধান অতিথির বক্তব্যে বিগত দুটি নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-এর নির্বাচন। আমরা রূপকল্প-২১ ঘোষণা দিই। আমরা সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ ২৩৩টা সিটে আমরা জয়লাভ করি। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০টা সিট। আর অন্যান্য সব দল মিলে বাকি সিট। এইভাবে আমরা সরকারে আসি। ২০১৪-এর নির্বাচনে আমরা জয়ী হই। তখনও নির্বাচন বানচালের অনেক চেষ্টা করা হয়; অগ্নিসন্ত্রাস শুরু হয়। এরপর আবার আঠারোতেও (২০১৮ সালের নির্বাচন) একই ঘটনা।
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, হয়তো দুই একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ সময় ঘোষণা দেবে।
২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।