বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান

গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান।

সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

এই হামলার পর আরও মিসাইল ছুড়েছে ইরান। এরপর ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী সবাইকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায় আক্রান্ত স্থানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

তৌসিফ–তটিনীর ভিন্নধর্মী প্রেমের গল্প

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জখম’। প্রতিশোধ, প্রেম, পরিবার ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র রাইসা ও পার্থ—দুই ভিন্ন জগতের মানুষ। রাইসা এক মধ্যবিত্ত গ্রামের শান্ত ও চাপা স্বভাবের মেয়ে, যে সহজে কারও সঙ্গে মিশতে পারে না।

অন্যদিকে পার্থ একটি সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে, যেখানে সবাই প্রাণবন্ত ও মিশুক। এই বিপরীত স্বভাবের দুই মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটি।
নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুব-কে।

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প।

যদিও গল্পের পুরোটাজুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোট পর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়।’
‘জখম’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি প্রমুখ। নাটকটি মুক্তি পাবে সিএমভি-র ইউটিউব চ্যানেলে।

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বার্তা

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।


কর্মকর্তা-কর্মাচারীরাও সরকারের অংশ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।’

স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান তিনি।

দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন তথ্য দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, মা বা বোন তার নামে ফ্যামিলি কার্ড হবে। এটা একটি সর্বজনীন প্রজেক্ট। পর্যায়ক্রমে এটি সবাই পাবে, টার্গেট কোনো গ্রুপ থাকবে না।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিগত সময়গুলোতে দেখেছি, আমাদের যে কার্ডগুলো আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই সব কার্ড ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। যাদের মাধ্যমে এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন হতো তারা অনেক সময় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাইতো। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাব।

যেন সব কার্ড নিয়ে একটি কার্ড করা যায়।’
‎ফারাজানা শারমিন বলেন, ‘ফ্যামিলি কার্ডে যে অ্যামাউন্ট দেওয়া হবে আড়াই হাজার টাকা যা অন্যান্য কার্ডগুলো থেকে অনেক বেশি। তাই সুবিধাভোগীরা ওটাই নিতে চাইবেন। সে ক্ষেত্রে আমরা প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব।

পর্যায়ক্রমে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর কাছে পৌঁছাবে।’

‎এসময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা।

হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বাড়ির সামনে দাড়িয়ে থাকা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় হাসপাতালে একজন মারা গেছে, এখনো কোনো পক্ষ মামলা করেনি।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ইরানে হামলার পর ইসরায়েলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দেন। তিনি জানান, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : এপি

তানজিন তিশার এই নাটকে থাকছে বস্তির জীবন, লেডি গ্যাংস্টারের গল্প!

ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নারীপ্রধান অ্যাকশন থ্রিলার গল্পে ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে দর্শকদের চমকে দিতে আসছেন তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গোলাপী’। নাম থেকেই স্পষ্ট, নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম গোলাপী। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তাকে দুটি ভিন্ন রূপে দেখা যাবে বলে জানা গেছে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে তিশার বিপরীতে নায়ক ও ভিলেন- উভয় চরিত্রেই থাকতে পারেন অভিনেতা তৌসিফ মাহবুব।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। নির্মাতা জানান, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ।

পরিচালক রুবেল হাসান নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবেলা করেছেন। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত

দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কত জন বিমানযাত্রী ছিলেন এবং কত জন ক্ষতিগ্রস্ত গাড়িগুলেতে ছিলেন— তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

তবে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরার বিবৃতি থেকে এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জেনারেল লোরা এক বিবৃতিতে জানিয়েছেন, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দু’জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। কার্গো উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সন্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

বিমানটি মহাসড়কে আছড়ে পড়ায় কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে পড়া নোট হাতিয়ে নিতে ভিড় করেছেন উৎসুক জনতা।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না। কারণ নোটগুলোতে এখনও সিরিয়াল নাম্বার বসানো হয়নি।

এক বিবৃতিতে এপিনোজা বলেন, “বিমানটিতে থাকা নোটগুলো এখনও পরিপূর্ণ মুদ্রা হয়ে ওঠেনি। সিরিয়াল নাম্বার নেই নোটগুলোতে। এই সিরিয়াল নাম্বার বসানোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকে নোটগুলো নিয়ে আসা হচ্ছিল।

সূত্র : এএফপি

সংলাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত মেটাতে প্রস্তুত আফগানিস্তান

সংলাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত ২৭৪ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো কাবুল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান। আফগানিস্তান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে ও তার ভূখণ্ড রক্ষা করেছে। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে তারাও সামনে আগাবেন।

তিনি বলেছেন, আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।

মুজাহিদ পুনর্ব্যক্ত করে বলেন, আফগানিস্তান পাকিস্তান ও ভারতসহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক পাকিস্তানের বিরুদ্ধে নয়। আর আফগানিস্তান কখনোই কোনো দেশের নিয়ন্ত্রণে ছিল না, থাকবেও না।

তালেবান মুখমাত্র বলেন, ক্ষমতায় ফিরে আসার পর থেকে, আফগানিস্তান পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক ও বৈশ্বিক নেতাদের সঙ্গে ইতিবাচক সম্পৃক্ততার উপর ভিত্তি করে একটি বৈদেশিক নীতি অনুসরণ করেছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সংঘাতের কথা উল্লেখ করে মুজাহিদ বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এই সংঘাত তালেবান ক্ষমতায় ফেরার আগেই শুরু হয়েছিল। পাকিস্তানের পক্ষে তাদের পুরনো অভ্যন্তরীণ সমস্যা আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়।

আফগানিস্তানের সামরিক প্রতিক্রিয়াকে আত্মরক্ষার জন্য বৈধ দাবি করে মুজাহিদ বলেন, কাবুল সংলাপের পক্ষে রয়েছে। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি ও আমরা এখনো চাই, আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হোক।

তিনি সতর্ক করে বলেন, আক্রমণ অব্যাহত থাকলে আফগান প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। তবে কাবুল আলোচনার মাধ্যমে উত্তেজনা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে আফগানিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যায় তারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে যে বিমান অভিযান চালিয়েছিল পাকিস্তানের বিমানবাহিনী, তার বদলা হিসেবে এই হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর সেই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় নিহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

হামলা শেষে রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। তার মাত্র কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ)। এতে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাক-আফগান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার জানান, দুই দেশের মধ্যে সহিংসতা বৃদ্ধিতে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, চলমান সংঘাতের প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা জরুরি।

সূত্র: আল জাজিরা।