বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙলেন মুস্তাফিজ

নিউজিল্যান্ডকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ২৩৭ রানের লক্ষ্য আধুনিক যুগের ক্রিকেটে সহজই। প্রতিপক্ষকে আটকাতে তাই দারুণ শুরুর প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই শুরুটাও এনে দিয়েছেন দলের তিন পেসার।

তবে বাংলাদেশের দুর্দান্ত শুরুর বিপরীতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে। এ সময় বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল একটা মোমেন্টাম। সেই মোমেন্টাম এনে দিলেন মুস্তাফিজুর রহমান।
কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন বাঁহাতি পেসার। ৩০ রান করা কিউই ব্যাটারকে বোল্ড করার সময় অবশ্য একটু ভাগ্যেরও সহায়তা পান মুস্তাফিজ। তার করা বলটি কনওয়ের ব্যাটে লেগে ইনসাইড এজড হয়ে স্ট্যাম্পের লাল বাতি জ্বালিয়ে দেয়। কিউই ব্যাটারের লালবাতি জ্বলে ওঠায় লাভ হয়েছে বাংলাদেশের।

রাওয়ালপিন্ডিতে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯০ রান। ব্যাটিংয়ে আছেন ৪৫ রান করা রাচিন রবীন্দ্র। তাকে সঙ্গ দিচ্ছেন সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান টম লাথাম। তার রান ১০।

এর আগে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই উইল ইয়াংকে আউট করে। শুধু শেষ বলে উইকেটই নেননি বাংলাদেশি পেসার, ওভারটা মেডেনও নিয়েছেন। তার উদযাপন শেষ হতে না হতেই দলীয় ১৫ রানের সময় বাংলাদেশকে আবারো উদযাপনের মুহূর্ত এনে দেন পেসার নাহিদ রানা। ব্যক্তিগত ৫ রানে কেন উইলিয়ামসনকে আউট করে।

নতুন দল ঘোষণা ২৮ ফেব্রুয়ারি : সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন সারজিস আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই।
’

তিনি বলেন, ‘এই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদসংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

সাম্প্রতিক সময়ে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলোচনা চলেছে। নতুন এই দলের শীর্ষ নেতৃত্বে কারা থাকছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত।
তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।

শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বার্তা দিলেন আজহারি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে জোর দাবি উঠেছে শিক্ষার্থীসহ নেটিজেনদের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আজহারি বলেন, ‘সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।
জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি— যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’

জনজীবন হোক নিরাপদ। জনমনে ফিরে আসুক স্বস্তি, বলেন তিনি।

কুরস্কের বাসিন্দাদের উদ্ধারে ইউক্রেনের সঙ্গে চুক্তি হয়েছে : রাশিয়া

ইউক্রেন ও রেড ক্রসের সঙ্গে রাশিয়া একটি চুক্তি করেছে, যাতে যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চলের বাসিন্দাদের উদ্ধার করা যায়। অঞ্চলটির কিছু অংশ ইউক্রেন দখল করেছে। রাশিয়ার মানবাধিকার কমিশনার সোমবার এ তথ্য জানিয়েছেন।

৬ মাস আগে কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলে হঠাৎ সীমান্ত অতিক্রম করে আক্রমণ শুরু করে, যার ফলে বহু গ্রাম দখল হয়ে যায় এবং অনেক রুশ নাগরিক যুদ্ধক্ষেত্রের বিপরীতে আটকা পড়ে।
রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মোস্কালকোভা জানিয়েছেন, কিছু বাসিন্দা এখন ইউক্রেনের সুমি অঞ্চলে চলে গেছে এবং তারা বেলারুশের মাধ্যমে রাশিয়ায় পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে।

রাশিয়ার রিয়া বার্তা সংস্থা মোস্কালকোভার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আজ সুমি অঞ্চলে কিছু মানুষ রয়েছে এবং তাদের বেলারুশের মাধ্যমে রাশিয়ায় উদ্ধার করার জন্য রেড ক্রস ও ইউক্রেনীয় পক্ষের সঙ্গে চুক্তি রয়েছে।’

তবে মোস্কালকোভা জানানি, কুরস্ক অঞ্চলের কতজন বাসিন্দাকে এই চুক্তির আওতায় উদ্ধার করা হবে।

এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক মুখপাত্র বলেন, তারা সুমি অঞ্চলে উদ্ধার হওয়া নাগরিকদের সহায়তা করছে, তবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেননি।

ইউক্রেনভিত্তিক মুখপাত্র প্যাট গ্রিফিথস বলেছেন, ‘এ ধরনের প্রত্যাবর্তন অপারেশনগুলোতে সিদ্ধান্তগুলো সরাসরি পক্ষগুলোর মধ্যে সমঝোতা হওয়া দরকার। যদি উভয় পক্ষ এসব বিষয়ে সমঝোতায় পৌঁছয়, তবে আমরা সেই নাগরিকদের নিরাপদ ও সম্মানজনকভাবে রাশিয়ায় ফিরিয়ে নেওয়ার জন্য সহায়তা করতে প্রস্তুত।’

রাশিয়ার কর্তৃপক্ষের প্রস্তুত করা নিখোঁজদের একটি সরকারি তালিকায় প্রথমে কেবল ৫০০ জনের মতো মানুষ অনুপস্থিত ছিল, তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এই সংখ্যা প্রায় তিন হাজার।

ইউক্রেন জানায়, তাদের হাজার হাজার নাগরিক মস্কোর আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়ার দখল করা অঞ্চলে আটকা পড়েছে এবং কুরস্ক অঞ্চলের রুশ নাগরিকরা নিরাপদ পথ পাচ্ছে।

সূত্র : এএফপি

ডিসেম্বর বা পরের বছরের মার্চে জাতীয় নির্বাচন : প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর বলে জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি।
নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।’

প্রেসসচিব বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সেক্রেটারি।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

প্রধান উপদেষ্টাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথ জানিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে দেশটিতে সফরের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এ আমন্ত্রণ জানান আফ্রিকার দেশটির রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টাও আলজেরিয়া সরকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সেই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করতে ব্যাবসায়িক প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর জন্য দেশটির প্রতি অনুরোধ জানান।

বৈঠকে আলজেরিয়া রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশের প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং তাদের জ্বালানিমন্ত্রী চলতি বছরের মার্চে ঢাকা সফর করবেন।

তিনি বলেন, ‘আলজেরিয়া বাংলাদেশ থেকে আরো বেশি গার্মেন্ট, জুট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক পণ্য আমদানির কথা ভাবছে।’

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন চেয়েছেন; বাংলাদেশ এই তিনটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে প্রার্থী।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

মহাভারতে থাকবেন আমির খান, জানালেন নিজের মুখে

গত ৮ বছরে হিট সিনেমার মুখ দেখেননি বলিউডের মেগাস্টার আমির খান। যে দুটি সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, সেই দুটিও ফ্লপ। বহু পরিশ্রমের ফসল ‘থাগস অব হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’, দুটি সিনেমাই হতাশ করেছে। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান।
বিরতি নিয়েছেন অভিনয় থেকেও। তবে এ বছর ফিরছেন ‘সিতারে জামিন পার’ দিয়ে। এরইমধ্যে দিলেন আরেক সুসংবাদ। সিনেমাপ্রেমীদের জন্য কাঙ্খিত প্রজেক্ট মহাভারত আসছে, এমনটাই আভাস দিলেন আমির খান।

আমিরের ভাষ্যমতে, আর জল্পনা নয়, এবার মহাভারতকে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন তিনি। বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ধকলেই আছেন।
সবমিলিয়ে ক্যারিয়ারে বাজে সময় পার করছেন আমির খান।

সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে বড় খবর দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, ‘আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?’

অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই শক্তিশালী চরিত্র নিয়ে দ্বন্দ্বে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গেছে যে, আমির খানের মহাভারতে একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলাসা করেননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তার ইঙ্গিত দিলেন জনসমক্ষেই।

তবে আমিরের এই মহাভারত কি তার নিজের প্রযোজনায় হতে যাচ্ছে নাকি এটি এস এস রাজামৌলির মেগা প্রজেক্ট, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাহুবলী নির্মাতা নিজের আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে মহাভারতকে রেখেছেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম বিশাল প্রজেক্ট হতে যাচ্ছে। আমির খান কি সেখানেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন? নাকি মহাভারতকে নিজস্ব আঙ্গিকে হাজির করতে চান মিস্টার পারফেকশনিস্ট! সেই উত্তরের জন্য দীর্ঘ অপেক্ষাই করতে হবে সিনেমাপ্রেমীদের।

সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও তার সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্যদের নামে ব্যাংক হিসাবসমূহের তথ্য পাওয়া যায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা এসব ব্যাংক হিসাবসমূহ হস্তান্তর/স্থানান্তর/রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে, অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশীট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে।

তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং তার সহযোগীদের নামে থাকা ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘মাই হিরো একাডেমিয়া’

মুক্তির আগে থেকেই আলোচনার ঝড় তোলা ও দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা এসেছে বাংলাদেশ। গত ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ বক্স অফিস মাতিয়ে চলেছে।

আজ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে কাঙ্খিত এই ছবিটি। একই দিনে আরও একটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
সেটি হলো, আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।

২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি।
স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন।

অন্যদিকে ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম। এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার অদেখা মানচিত্র

সালটি ছিল ২০০৮, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ফিলিস্তিনি নেতাকে একটি চুক্তি গ্রহণের জন্য অনুরোধ করছিলেন। তার ধারণা ছিল, ওই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারত। ফিলিস্তিনি নেতাকে তখন তিনি বলেছিলেন, ‘আগামী ৫০ বছরে তুমি এমন কোনো ইসরায়েলি নেতা পাবে না, যে তোমাকে আমার প্রস্তাবের মতো প্রস্তাব দেবে। এতে স্বাক্ষর করো! স্বাক্ষর করো এবং ইতিহাস বদলে দাও!’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল একটি দ্বি-রাষ্ট্র সমাধানের চুক্তি, এমন একটি সম্ভাবনা যা আজ অসম্ভব বলে মনে হচ্ছে।
যদি আগে বাস্তবায়িত হত, তাহলে অধিকৃত পশ্চিম তীরের ৯৪ শতাংশের বেশি অংশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হত।

এহুদ ওলমার্ট যে মানচিত্রটি এঁকেছিলেন, তা এখন প্রায় পৌরাণিক অবস্থানে রয়েছে। বছরের পর বছর ধরে এ সমস্যা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রকাশিত হয়েছে। তবে মানচিত্রটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি, এখন পর্যন্ত নয়।

এদিকে সোমবার থেকে আইপ্লেয়ারে পাওয়া যাচ্ছে ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা নর্মা পার্সির সর্বশেষ সিরিজ। নির্মাতা নর্মা পার্সির সর্বশেষ সিরিজটির নাম ‘ইসরায়েল এন্ড প্যালেস্টিনিয়ান: দ্য রোড টু সেভেন অক্টোবর’। ওলমার্ট ১৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে জেরুজালেমে এক সভায় মাহমুদ আব্বাসকে যে মানচিত্রটি দেখিয়েছিলেন তা প্রকাশ করেছেন। তিনি নির্মাতাদের বলেন, ‘এই প্রথমবারের মতো আমি এই মানচিত্রটি মিডিয়ার সামনে প্রকাশ করছি।
’

মানচিত্রটিতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে, ওলমার্ট পশ্চিম তীরের ৪.৯ শতাংশ অঞ্চলটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব করেছিলেন। এতে প্রধান ইহুদি বসতি স্থাপনকারী ব্লকগুলো অন্তর্ভুক্ত থাকত। ঠিক যেমনটি ১৯৯০-এর দশকের শেষের দিকের পূর্ববর্তী প্রস্তাবগুলো ছিল।

এর বিনিময়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকার প্রান্ত বরাবর সমান পরিমাণে ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে দেবে। এরপর দুটি ফিলিস্তিনি অঞ্চল একটি সুড়ঙ্গ বা মহাসড়কের মাধ্যমে সংযুক্ত করা হবে।
ওলমার্টের পরিকল্পনায় জেরুজালেমের জটিল সমস্যার একটি প্রস্তাবিত সমাধান অন্তর্ভুক্ত ছিল।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই পরিকল্পনার অধীনে প্রতিটি পক্ষই শহরের কিছু অংশকে তাদের রাজধানী হিসেবে দাবি করতে সক্ষম হবে। এ ছাড়া ‘পবিত্র অববাহিকা’ (পুরাতন শহর, এর ধর্মীয় স্থান এবং সংলগ্ন এলাকাসহ – এর প্রশাসন) ইসরায়েল, ফিলিস্তিন, সৌদি আরব, জর্দান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ট্রাস্টিদের একটি কমিটির কাছে হস্তান্তর করা হবে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে, পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক ডজন সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হত।

পূর্ববর্তী ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন যখন ২০০৫ সালে গাজা উপত্যকা থেকে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীদের জোরপূর্বক সরিয়ে নিয়েছিলেন। তখন ইসরায়েলি ডানপন্থীরা এটিকে জাতীয় আঘাত হিসেবে বিবেচনা করেছিলেন। পশ্চিম তীরের বেশিরভাগ এলাকা খালি করা এক অসীম বৃহত্তর চ্যালেঞ্জ। যার মধ্যে হাজার হাজার বসতি স্থাপনকারী রয়েছে এবং সহিংসতার ঝুঁকিও রয়েছে। কিন্তু সেই পরীক্ষা আর আসেনি।

তাদের বৈঠকের শেষে চুক্তিটি স্বাক্ষর না করলে মাহমুদ আব্বাসের কাছে মানচিত্রের একটি কপি হস্তান্তর করতে অস্বীকৃতি জানান ওলমার্ট। আব্বাস চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেন, তাকে তার (ইসরায়েল) বিশেষজ্ঞদের মানচিত্রটি দেখাতে হবে, যাতে তারা ঠিক কী প্রস্তাব করা হচ্ছে তা বুঝতে পারে।

ওলমার্ট বলেন, পরের দিন মানচিত্র বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক করতে দুইজনে একমত হন। তবে সেই বৈঠকটি কখনও হয়নি। ফিলিস্তিনিরা বিশ্বাস করেন, পরিকল্পনাটি জলে ডুবে গেছে। দুর্নীতির এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ওলমার্ট ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন, তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন।

হুসেইনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে ওলমার্ট, তিনি যতই ভালো হোন না কেন… একজন খোঁড়া হাঁস ছিলেন। তাই আমরা কোথাও যাব না।’ তিনি আরো জানান, গাজার পরিস্থিতিও বিষয়গুলোকে জটিল করে তুলেছিল। হামাস-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কয়েক মাস ধরে রকেট হামলার পর, ওলমার্ট ডিসেম্বরের শেষে ‘অপারেশন কাস্ট লিড’ নামে একটি বড় ইসরায়েলি আক্রমণের নির্দেশ দেন। যার ফলে তিন সপ্তাহ ধরে তীব্র লড়াই শুরু হয়।

ফেব্রুয়ারিতে ইসরায়েলি নির্বাচন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি রাষ্ট্রের তীব্র বিরোধী লিকুদের বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হন। ওলমার্টের পরিকল্পনা এবং মানচিত্র দৃষ্টির আড়ালে চলে যায় তখন।

সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট বলেন, তিনি তখনও আব্বাসের উত্তরের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু তার পরিকল্পনা তখন থেকে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের অবসান ঘটানোর সুযোগের দীর্ঘ তালিকার মধ্যে রয়ে গেছে।

১৯৭৩ সালে ইসরায়েলি কূটনীতিক আব্বা এবান ব্যঙ্গ করে বলেছিলেন, ‘ফিলিস্তিনিরা কখনও সুযোগ হাতছাড়া করার সুযোগ হাতছাড়া করে না’। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি এমন একটি বাক্য যা, ইসরায়েলি কর্মকর্তারা তখন থেকে বারবার পুনরাবৃত্তি করে আসছেন। কিন্তু বিশ্ব তার চেয়েও জটিল। বিশেষ করে ১৯৯৩ সালে দুই পক্ষ ঐতিহাসিক অসলো চুক্তিতে স্বাক্ষর করার পর থেকে সব জটিল হয়ে ওঠে।

হোয়াইট হাউসের লনে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রবিন এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মধ্যে করমর্দনের মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে সত্যিকারের আশার মুহূর্ত এসেছিল। কিন্তু ট্র্যাজেডির মধ্য দিয়ে তা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত এটি ব্যর্থ হয়। কারণগুলো জটিল, সত্যি বলতে, তারাগুলো কখনই সঠিকভাবে সারিবদ্ধ ছিল না।

সূত্র: বিবিসি