একসঙ্গে সরকার ও বিরোধীদলে থাকা অনৈতিক: সুরঞ্জিত
একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, আমরা একটি নির্ভেজাল বিরোধীদল চাই। যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে। মাথাটা সরকারি দলের আর লেজটা বিরোধী দলে কিংবা মাথা-লেজ বিরোধী দলের আর পেট সরকারি দলে এমন ইউ আকৃতির বিরোধীদল হতে পারে না। এটা অনৈতিক ও গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত।
দুই নেত্রীকে মার্কিন সিনেট কমিটির চেয়ারম্যানের চিঠি
মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান বাংলাদেশের দুই প্রধান দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠানো ঐ চিঠিতে বর্তমান অচলাবস্থার অবসানে তাদেরকে সংলাপে বসার আহবান জানিয়েছেন।
রাজপথে সংঘাত হানাহানি বন্ধ করে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে সংলাপ শুরু করার আহবানও জানিয়েছেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজ।
তার এই চিঠিটি ১০ জানুয়ারি শুক্রবার প্রকাশিত হয়। বাংলাদেশের প্রধান দুই দলের নেত্রীদের কাছে পাঠানো ঐ চিঠিতে বাংলাদেশের গার্মেন্টস খতে শ্রমিকদের জীবন মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন।
সন্ধ্যায় কার্যালয়ে যাবেন খালেদা
আজ সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যদিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা বিরাজ করছিল তা কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর ওই কার্যালয়ে গিয়েছিলেন খালেদা। পর কয়েক দফা বের হওয়ার চেষ্টা করা হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খলেদা জিয়া কার্যালয়ে যাচ্ছেন না। নির্বাচনে পর দিন তার বাসার সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হলেও তিনি গণমাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া কার্যালয়ে যাবেন। সাড়ে ৭টায় সেখানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন তিনি।
নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে গত ২৯ ডিসেম্বর গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির পর খালেদার গুলশানের বাড়ি ও কার্যালয়ে পুলিশ পাহারা বাড়ানো হয়। নির্বাচনের পরপরই তা প্রত্যাহার করা হয়।
গণজাগরণ মঞ্চের রোড মার্চ মালোপাড়ায়
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বানে গণজাগরণ মঞ্চের রোড মার্চ অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মালোপাড়ায় পৌঁছান গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে তারা মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন।
এ সময় মঞ্চে বক্তব্য রাখেন- ডা. ইমরান এইচ সরকারইমরান, লাকি আক্তার, বাপ্পা দিপ্ত বসু, সামসুর ইসলাম সুমন, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক বাবু প্রমুখ।
বক্তব্য শেষে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন।
গণজারণ মঞ্চের যশোরের অন্যতম সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছেন। মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য তাদের কয়েকজন বক্তব্য দেন। তারপর তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।
সেখানে তারা একটি সংহতি সমাবেশও করবেন। এরপর সেখান থেকে ফিরে যশোর শহরের চিত্রামোড়ে বিকেল সাড়ে তিনটায় তাদের গণসমাবেশ করার কথা রয়েছে।
এর আগে গণজাগরণ মঞ্চের কর্মীরা শহরের খাজুরা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে তারা পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি রাতযাপনের জন্যে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র ডরমেটরিতে যান।
মঞ্চের কর্মীদের বহরে ৮টি বাস, ৮টি মাইক্রোবাস ও পুলিশের দুটি পিকআপ ভ্যান রয়েছে। বহরে চার শতাধিক কর্মী রয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলায় ২০/২৫টি বাড়িসহ দোকানপাট ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লিতে মার্কিন কূটনীতিককে বহিষ্কার
দেবজানি বিতর্কে ভারত-মার্কিন বিরোধ তুঙ্গে উঠেছে। দেবজানিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়ার পর পাটকেলটি হিসেবে এবার এক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।
বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন তিনি।
এবারে মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হবে।
লে-আউট প্ল্যান অনুযায়ী বরাদ্দ প্রদানযোগ্য স্থাপনার সংখ্যা ৪৭১টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ৯৬টি, মিনি প্যাভিলিয়ন ৪৯টি, স্টলের সংখ্যা ৩১৬টি এবং রেস্তোরা ১০টি।
গতবারের তুলনায় এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কমেছে ৩৫টি। ১৮তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় মোট স্টল ছিল ৫০৬টি। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ১২টি দেশের ৩১টি বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রদর্শনী করে।
উল্লেখ্য, সাধারণত পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেলা শুরুর তারিখ আগেই ঘোষণা দিয়ে পেছানো হয়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়িয়ে যেতে মূলত মেলা পেছানো হয়েছে।
হাস্যোজ্জ্বল এরশাদ শপথ নিলেন, কথা বললেন না
নানা জল্পনা কল্পনার পর অবশেষে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই সংসদ ভবন চত্বর ত্যাগ করেন। সিএমএইচ থেকে তিনি জাতীয় সংসদ ভবনে ঢোকেন। শপথ নেয়ার পর তাকে আবার সিএমএইচ এ নেয়া হয়।
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থেকে এমপি নির্বাচিত হওয়া এরশাদ শনিবার দুপুর ১২টার কিছু আগে সংসদ ভবনে যান। বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবন থেকে বেরিয়ে যান এরশাদ, তবে সাংবাদিকের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
শনিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নিজ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। স্পিকারের কক্ষে এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। কক্ষে ঢুকেই এরশাদ স্পিকারকে সালাম দেন।
গত বৃহস্পতিবার জাতীয় পার্টি সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ৩১ জন এমপি শপথগ্রহণ করেন। বাকি ছিলেন কেবল এরশাদ ও নারাণগঞ্জের নাসিম ওসমান। ঐ দিন এরশাদের শপথ নেয়ার কথা থাকলেও পরে উপস্থিত না থাকায় তার শপথ হয়নি। শুক্রবার এরশাদের শপথ নেয়ার কথা ছিল।
গত বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্টনমেন্টে সিএমএইচে ‘চিকিৎসাধীন’ রয়েছেন। শনিবার সেখান থেকেই তিনি জাতীয় সংসদ ভবনে আসেন।
জানা গেছে এরশাদের সঙ্গে সরকারের কয়েকটি শর্ত নিয়ে দেনদরবার চলছিল বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তবে এব্যাপারে কেউই মুখ খুলছেন না।
আজ শনিবার আওয়ামী লীগের নাজমুল হাসান এবং জাতীয় পার্টির নাসিম ওসমান শপথ নিতে সংসদে গেছে। তাদের শপথ হবে সংসদের শপথ কক্ষে।
বিরোধী দল গভীর গর্তে পড়েছে: হাছান মাহমুদ
বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দল গভীর গর্তে পড়েছে। সে গর্ত থেকে তারা বেরোতে পারবে না।পথহারা বিএনপি ঘুরে দাঁড়াতে চায় জিয়ার জন্মবার্ষিকীতে
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি। ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিশ্চুপ হয়ে গেছেন।অস্বাভাবিক পরিস্থিতে অনুষ্ঠিত নির্বাচনের ছয়দিন পার হলেও নেতাকর্মীরা এখনও দিকনির্দেশনাহীন।











