সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

সেরা হতে বিশ্বকাপ দরকার নেই: মেসি

image_80969_0লিও মেসি মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য বিশ্বকাপ জেতার নেই৷ তার সাফ কথা, ‘বিশ্বকাপ জেতা একটা বড় ব্যাপার৷ দারুণ স্পেশাল৷ আমিও স্বপ্ন দেখি, রিওতে ফাইনাল খেলছি৷ আশা করি, ফাইনালের পরে কাপ স্পর্শ করতে পারব৷ কিন্ত্ত কাপ না জিতলে সর্বকালের সেরা হওয়া যায় না, বিশ্বাস করি না৷ আমার মনে হয়, বিশ্বকাপ না জেতা অনেক ফুটবলার সর্বকালের সেরার মধ্যে রয়েছে৷’

মেসি নিজে মনে করছেন, তার বার্সেলোনা আগের থেকে ভালো জায়গায় রয়েছে৷ ‘আমাদের উপরই নির্ভর করছে, আমরা চ্যাম্পিয়ন হব কিনা৷ আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে৷’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় লা লিগা কি অনেক গুরুত্বপূর্ণ এখন? বার্সেলোনার এক নম্বর তারকার সোজা কথা, ‘লা লিগার খেতাব আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ৷’

তিনি ফুটবল নিয়ে আবেগ হারিয়েছেন, কাম্প নৌ ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চান, এমন মন্তব্য উড়িয়ে দেন মেসি৷ আপনার বাবাকে নাকি বার্সেলোনা বাড়তি দশ শতাংশ অর্থ দিতে চায় আপনি ছেড়ে যেতে পারেন শুনে? ক্লাব ছাড়ার প্রশ্নই নেই জানিয়ে মেসি বলেন, ‘আপনার সম্পর্কে নানা ভয়ঙ্কর সব খবর বেরিয়েছে এ বার৷ অধিকাংশ খবরই মিথ্যে৷ আমি ঠিকই আছি৷’

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুপারিশ

image_80388_0ধানের বীজ আমদানি-রফতানির জন্য বাংলাদেশ ও ভারতকে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে হবে বলে সুপারিশ করা হয়েছে একটি গবেষণা প্রতিবেদনে। এর কারণ হিসেবে প্রতিবেদনটিতে বলা হয়- দুই দেশের কৃষকরা বর্তমানে অবৈধ উপায়ে ধানের বীজ কেনা-বেচা ও আনা-নেয়ার জন্য যেভাবে সীমান্ত ব্যবহার করছে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে তা বন্ধ হয়ে যাবে।

কাটস্‌ ইন্টারন্যাশনাল স্টাডি নামের এক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, “ধানের বীজ আমদানি-রফতানির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রায় অবহেলিত বলেই বলা যায়। সীমান্তে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ধানের বীজ (এইচওয়াইভি) নিয়ে বেশ কয়েকবার কিছু অনানুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হলেও এই পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যের বিষয়টির অনুপস্থিতি লক্ষ্যণীয়।”

প্রতিবেদনে আরো বলা হয়, দুই দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে ধানের বীজের সহজলভ্যতা এবং বৈধভাবে প্রবেশ- দুইই তাৎপর্যপূর্ণভাবে নিশ্চিত করা যেতে পারে।

বর্তমানে দুই দেশের মধ্যে উচ্চ ফলনশীল জাতের বা এইচওয়াইভি ধানের বীজ শুধু পরীক্ষামূলকভাবে আদান-প্রদানের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে আমদানির পরিমাণও অত্যন্ত সীমিত। ধানের বীজসংক্রান্ত প্রয়োজনীয় আইন, নীতি, বিধিমালা ও মানের মধ্যে সমন্বয়ের অভাবের পাশাপাশি মেধাসম্পদ অধিকারসংক্রান্ত বিষয়গুলোই দুই দেশের বাণিজ্যের মধ্যে মূল প্রতিবন্ধকতা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, “সঠিক সময়ে এইচওয়াইভি ধানের বীজের প্রবেশাধিকার ও সহজলভ্যতার বিষয়টি নিয়ে কোনো না কোনো বাধা থেকেই যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণ এইচওয়াইভি ধানের বীজ পেতে হলে অবৈধ পথই বেছে নিতে হচ্ছে সংশ্লিষ্টদের।”

ভারতে জনপ্রিয় কিছু বাংলাদেশী উচ্চ ফলনশীল জাতের ধান হলো বিআর-১১, বিআরআরআই ধান-২৮ এবং বিআরআরআই ধান-২৯। আর বাংলাদেশে জনপ্রিয় ভারতের কিছু উচ্চ ফলনশীল জাতের ধান হলো স্বর্ণ (গুটি এবং সাদাসহ), পারিজাত, সমসর, স্বাম্পা এবং মামুম ইত্যাদি।

প্রতিবেদনটিতে বলা হয়- সনদপ্রাপ্ত স্বর্ণা এবং মিনিকেট জাতের ভারতীয় ধানের বীজ বাংলাদেশী মুদ্রায় প্রতি কেজি ৬০ টাকা দরে চোরাই বাজারে বিক্রি হয়, যেখানে ভারত থেকে যদি এই বীজ বাংলাদেশ কিনে নিত তাহলে অর্ধেক দামে অর্থাৎ প্রতি কেজি মাত্র ৩০ টাকা দরেই কিনে নিতে পারতেন বাংলাদেশী কৃষকরা।

গবেষণার সময়ে দেখা গেছে, এইচওয়াইভি ধানের বীজের যোগান দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত- দুই দেশের সরকারপর্যায়ে কর্তৃত্বপূর্ণ মনোভাব এবং সরকারি সংস্থাগুলোর অকার্যকর নীতির কারণেই মোট চাহিদার তুলনায় যোগানের পরিমাণ হয় খুবই কম। ফলে কৃষকরা হয় আগের জমানো বীজ ব্যবহার করেন নতুবা সীমান্ত দিয়ে অবৈধ বীজের চালান কিনতে বাধ্য হন।

এইচওয়াইভি ধানের বীজের সহজলভ্য ও বৈধ যোগানের নিশ্চিত করতে দুই দেশকেই এইচওয়াইভি ধানের বীজ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পরামর্শ দেয়া হয় গবেষণায় যেন এর ফলাফল উভয় দেশেই গ্রহণযোগ্য হয়। যদি কোনো নির্দিষ্ট প্রজাতির ধান ব্যবহারোপযোগী বলে মনে করা হয় তাহলে দুই দেশেই সেটি বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয়ার জন্যও সুপারিশ করা হয় প্রতিবেদনে।

এছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম, বীজসংক্রান্ত নীতি ও বিধিমালার সমন্বয় থাকা দরকার বলেও জানানো হয় প্রতিবেদনটিতে।

সিরাজগঞ্জের শিক্ষককে বদলি করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

image_80377_0প্রধান শিক্ষককে বদলি করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলাকালে উভয় পাশে বিপুল সংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাইঝাইল গ্রামের রঞ্জিত কুমার সূত্রধর পার্শ্ববর্তী সমেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। অপর দিকে সমেশপুর গ্রামের সাইফুজ্জামান শিফন মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত ছিলেন।

উক্ত দুই প্রধান শিক্ষক নিজেদের মধ্যে আলোচনা করে নিজ নিজ গ্রামের স্কুলে বদলি হন। কিন্তু স্কুল দুটির শিক্ষার্থীরা তাদের এই বদলি মেনে নিতে পারেনি।

মঙ্গলবার সকালে মাইঝাইল স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষককে ফিরে পেতে মিছিল সহকারে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের অবস্থান নেয়। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ছাত্রলীগের মারামারিতে ঢামেকে এলেন না ফখরুল

fokrul 350ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে কারণে ঢাকা মেডিকেলে রোগী দেখতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেল তিনটায় অসুস্থ এক ছাত্রনেতাকে হাসপাতালটিতে আসার কথা ছিল ফখরুলের। কিন্তু এর আগে ঢাবি শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ায় তিনি না আসার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

বিশ্ব গণিত প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীর কৃতিত্ব

image_80369_0বাংলাদেশে তুর্কি স্কুলের শিক্ষার্থী রাগিব মোস্তফা বিশ্ব গণিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে।

বাংলাদেশের ইন্টারন্যাশনাল হোপ টার্কিশ স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোস্তফা ১১০টি দেশের ৯০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এডেক্সেল আইজিসিএসই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়ে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।

বৃটিশ কাউন্সিল বাংলাদেশের আঞ্চলিক পরিচালক ব্রেডান ম্যাকশেরি জানান, জনবহুল দেশগুলোতে পরিচালিত টার্কিশ স্কুল বাংলাদেশে আন্তর্জাতিক স্কুলগুলোর মধ্যে অন্যতম সেরা স্কুল। বেসরকারি বার্তা সংস্থা চিহান নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি বলেন, “পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরাই সবচেয়ে ভালো ফল করে।”

এডেক্সেল আইজিসিএসই পরীক্ষায় বাংলাদেশের টার্কিশ স্কুলের শিক্ষার্থীরা তাৎপর্যপূর্ণ ফলাফল করে বলে নিশ্চিত করেছেন এডেক্সেলের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমানও।

পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোস্তফা জানায়, তার শিক্ষকরা যে শুধু পাঠ্যসূচির পড়াশোনা করান তাই নয় বরং যেকোনো প্রয়োজনেই শিক্ষার্থীদের সহায়তা করেন তারা। মোস্তফা বলে, “শৈশবে যখন আমি বাচ্চা অবস্থায় এই স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই আমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করেছিল। তাই আমার স্কুলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

ইন্টারন্যাশনাল হোপ টার্কিশ স্কুলের ডেপুটি জেনারেল ডিরেক্টর ইয়াভুজ কোচা জানান, বাংলাদেশে ১৯৯৬ সালে তারা স্কুলটি পরিচালনা শুরু করেন এবং শিক্ষার্থীদের সাফল্য দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার মাধ্যমে বাংলাদেশে এই স্কুলটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন তারা।

তাদেরই একজন শিক্ষার্থী রাগিব মোস্তফা সম্পর্কে ইয়াভুজ কোচা জানান, গণিত পরীক্ষাতেও প্রথম স্থান অর্জনের মাধ্যমে রাগিব তার স্কুল এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে। তিনি বলেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষার্থী রাগিবের প্রতি আমাদের শুভেচ্ছা রইল।”

এদিকে, একই পরীক্ষায় টার্কিশ স্কুলের আরো দুজন শিক্ষার্থী বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বাণিজ্য বিভাগ থেকে জেরিন তাসনিম এবং বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতের ছেলে মাসুদ অরাজ টার্কিশ ভাষায় পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে

হাল সিটির বিপক্ষে খেলতে পারছেন না রুনি

image_80361_0হাল সিটির বিপক্ষে বুধবার অনুষ্ঠিতব্য মৌসুমের শেষ হোম গেমে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচে কুঁচকির সমস্যার কারনে মাঠে নামতে পারেননি তিনি। এ কারণেই শেষ ম্যাচেও সাইডলাইনে বসে থাকতে হচ্ছে তাকে।

প্রাথমিকভাবে আশা করা হয়েছিল ইংলিশ এই ফরোয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচটিতে খেলতে পারবেন। কিন্তু অন্তর্ববর্তীকালীন কোচ রায়ান গিগস জানিয়েছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আমরা তাকে এখনো পর্যবেক্ষণে রেখেছি।

এদিকে গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে রুনি নিজের ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বকাপে এই ইনজুরি কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেও তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন। আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষনা করবেন ইংলিশ বস রয় হজসন। হাল সিটির বিপক্ষে রুনির অনুপস্থিতির অর্থ হচ্ছে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি গত সাত সপ্তাহের মধ্যে প্রথমবারের মত মূল একাদশে খেলতে যাচ্ছেন। অবশ্য, এখনো তিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

গিগসের অস্থায়ী দায়িত্বের অধীনে বুধবারের ম্যাচটিই হচ্ছে ইউনাইটেডের শেষ হোম ম্যাচ। ডেভিড ময়েসের উত্তরসূরি হিসেবে হল্যান্ড কোচ লুইস ভ্যান গ্যলের নিয়োগও প্রায় নিশ্চিত। ঘরের মাঠে শেষ ম্যাচটি অবশ্য ইউনাইটেডের জন্য বাড়তি কিছু বয়ে আনবে না। তবুও ওল্ড ট্রাফোর্ডের দুঃসহ স্মৃতি কিছুটা হলেও শেষ ম্যাচের মাধ্যমে কাটাতে চায় ম্যান ইউ। সান্ডারল্যান্ডের বিপক্ষে হতাশাজনক পরাজয় ছিল ইউনাইটেডের ঘরের মাঠে সপ্তম লিগ পরাজয়। যা ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্সেরই উদাহরণ।

ওল্ড ট্রাফোর্ড ছেড়ে আগামী মৌসুমে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন নেমানজা ভিডিচ। সে কারণে কালই শেষবারের মতো ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন সার্বিয়ান এই ডিফেন্ডার। এছাড়া রিও ফার্দিনান্দ এবং প্যাট্রিচ ইভরার জন্য এটি ফেয়ারওয়েল ম্যাচ। উভয়েরই চুক্তি এই মৌসুমের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। একইসাথে গিগসকেও তার নতুন দায়িত্ব থেকে সড়ে দাঁড়াতে হচ্ছে। যদিও ইউনাইটেড ভক্তরা এখনো জানতে পারেনি নতুন কোচ ভ্যান গ্যলের অধীনে গিগস খেলোয়াড়, নাকি সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। এখনো অবশ্য ইউনাইটেডের তালিকাভুক্ত খেলোয়াড় হিসেবে গিগসের নাম রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তরীর মৃত্যুতে স্পীকারের শোক

Shirin20140128124255জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তরী মো. ছামিউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে স্পীকার বলেন, মো. ছামিউল হক একজন সরকারি কর্মচারী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত জনকল্যাণে কাজ করে গেছেন। জনকল্যাণে তার অব্যাহত প্রয়াস দায়িত্ব পালনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

অমিতাভের হাত ধরলেন চিত্রাঙ্গদা

image_80347_0জীবনের একটি অধ্যায়ে দাঁড়ি টেনেছেন সম্প্রতি। বিবাহিত সম্পর্ককে বিদায় জানানোর পর এবার বলিউডের আইকন অমিতাভ বচ্চনের হাত ধরতে চলেছেন চিত্রাঙ্গদা সিং।

না, না আপনারা যা ভাবছেন তা একেবারেই নয়। দু’জনের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। রয়েছে বা বলা ভালো তৈরি হতে চলেছে এক প্রফেশনাল সম্পর্ক। বলিউডের বিভিন্ন মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, রুমি জাফরির পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যাবে ডাকসাইটে সুন্দরী এবং শাহেনশা-কে। লেখক-পরিচালক রুমি জাফরি নিজেই এ কথা স্বীকার করে বলেছেন, শ্যুটিং শিডিউল তৈরি হবে বিগ বি-র সুবিধা মতোই।

বেশ কিছুদিন তেমন কোনো উল্লেখযোগ্য ছবিতে দেখা যায়নি চিত্রাঙ্গদাকেও। সেক্ষেত্রে এই ছবি চিত্রাঙ্গদার কাম ব্যাক ছবি বলা যেতে পারে। দেখা যাক বিগ বি-র সঙ্গে জুটি বেঁধে কোনো নতুন ম্যাজিক তৈরি করতে পারেন কি না চিত্রাঙ্গদা।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’র উদ্বোধন

image_80188_0জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে লাক্সের ৫০ বছর পূর্তি এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪’র উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ওয়েস্টিন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে লাক্সের সঙ্গে সংশ্লিষ্ট তারকা, মিডিয়া ব্যক্তিত্ব ও ফ্যাশান জগতের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিততে ঝলমলে হয়ে উঠেছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে গত ৫০ বছর ধরে দেশে লাক্সের অনন্য প্রতিভাদের শ্রদ্ধা জানাতে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘লাক্স বুক অফ বিউটি অ্যান্ড গ্ল্যামার’এর মোড়ক উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার এবং এশিয়াটিক থ্রিসিক্সটি’র গ্রুপ চেয়ারম্যান আলী যাকের।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর-পার্সোনাল কেয়ার জাভেদ আক্তার।

এবারো লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪’র মাধ্যমে আরো একজন নতুন সুন্দরীর খোঁজ পাবে বাংলাদেশ সে আশাই করেন অনুষ্ঠানে উপস্থিতরা।

মন্ত্রিসভায় বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কুটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিকরণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

image_80193_0বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে কুটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন্য দেশ সফর বা ভ্রমণে এখন আর ভিসা লাগবে না।
এ দু’দেশের মধ্যে কুটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে আজ অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভিসা অব্যাহতিকরণ চুক্তিটি স্বাক্ষরিত হলে উভয় দেশের মধ্যে যেমন সৌহার্দ্য বৃদ্ধি পাবে, তেমনি বাণিজ্য সুবিধা ও বিনিয়োগের অনুকুল পরিবেশ সৃষ্টি হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ দু’ দেশের সে সকল নাগরিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত রয়েছেন, তারাও ভিসা অব্যাহতিকরণ সুবিধার আওতায় পড়বে।
তিনি বলেন, উভয় দেশের সফরকারীগণ ৯০ দিনের জন্য এ সুবিধা পাবেন।

সচিব বলেন, চুক্তির নির্দিষ্ট কোন মেয়াদ নেই। তবে কোন দেশ চাইলে অন্য দেশকে নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
তিনি বলেন, চুক্তিটি বাংলা, সার্বিয়া ও ইংরেজি, এই তিন ভাষায় লিখিত হবে। তবে গুরুত্ব পাবে ইংরেজি ভাষা।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বস্ত্র খাতের পোষক কর্তৃপক্ষের দায়িত্ব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরে ন্যস্ত করার নিমিত্তে মন্ত্রিসভা বৈঠকে ইতঃপূর্বে গ্রহীত সিদ্ধান্ত সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, শিল্পনীতিতে বলা হয়েছে, যে শিল্প যে মন্ত্রণালয়ের আওতাধীন, তারাই হবে ওই শিল্পের পোষক কর্তৃপক্ষ। কিন্তু ১৯৯২ সালের ৭ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের পোষক কর্তৃপক্ষ হবে বাংলাদেশ কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক), রপ্তানী ও প্রক্রিয়াজাত পণ্যের পোষক হবে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা) এবং অন্য সব শিল্পের পোষক হবে বিনিয়োগ বোর্ড।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিল্পনীতি অনুযায়ী বস্ত্র খাতের পোষক হয় বস্ত্র অধিদপ্তর, আবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পোষক হয় বিনিয়োগ বোর্ড। এ জটিলতা নিরসনের জন্যই আজকের মন্ত্রিসভার বৈঠকে ৯২ সালের মন্ত্রিসভার সিদ্ধান্ত সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
তিনি বলেন, এর ফলে এখন থেকে বস্ত্র খাতের পোষাক কর্তৃপক্ষ হবে বস্ত্র অধিদপ্তর।

মোশাররফ হোসেন বলেন, গত ৪ এপ্রিল জেনেভায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় জেনেভা ডায়লগ’-এ বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণ ও আরব আমিরাত সফরের সাফল্য মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

তিনি বলেন, ২০১৫ সালে মিলেনিয়াম ডেভেলমমেন্ট গোল (এমডিজি) এর সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তার পরে কি হবে, সে বিষয় নিয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী সরকার ও সরকারের বাইরে আলোচনা চলছে, জেনেভা ডায়লগে তার উপরই গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেনেভা ডায়লগে ২০২০ সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, জেনেভো ডায়লগে আমাদের বাণিজ্যমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দকে জানান, এমডিজি বাস্তবায়নে উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশিত সহযোগিতা পায়নি। তবে এসডিজি বাস্তবায়নে উন্নত দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ যেন প্রত্যাশিত সহযোগিতা পায় সে নিশ্চয়তা বাংলাদেশকে তাদের দিতে হবে।

সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরব আমিরাত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের শাসক, সে বিষয়টি বাণিজ্যমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেন।