মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

শাহ আলী মাজার থেকে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজারের ভেতর থেকে অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী শিশুর (১০) লাশ উদ্ধার করেছে মাজারে কর্তৃপক্ষ।image_93933_0

সোমবার সকাল সাড়ে দশটার দিকে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাজার দেখাশোনার দায়িত্বে থাকা ইয়াসিন, মুস্তাফিজ ও লুনা জানায়, সকালে মাজারের ভেতরের পশ্চিম পাশে ওই শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেকে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির ডান হাত নেই। তার পরনে ছিল জিন্সের শার্ট ও প্যান্ট। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

প্রেসক্লাবে সদস্যপদের দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

জাতীয় প্রেসক্লাবের সদস্য বঞ্চিত সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফোরামের আহ্বায়ক শাবান মাহমুদ বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ উন্মুক্ত করা না হলে আগামী ৭ জুন প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতীয় প্রেসক্লাব সদস্য বঞ্চিত সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।image_93814_0

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূইয়া বলেন, ‘প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। কিন্তু আমরা দেখছি সংগঠনের কর্তৃপক্ষ সাংবাদিকদের কল্যাণে কাজ না করে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলে তৎপর। যোগ্য পেশাদার সাংবাদিকরা প্রেসক্লাবে জায়গা পায় না। অথচ একটি রাজনৈতিক গ্রুপের আড্ডার আখড়ায় পরিণত হয়েছে এ প্রেসক্লাব। আমরা দেখছি দুটি রাজনৈতিক দলের সদস্যরা সকল সুযোগ সুবিধা ভোগ করছে।’

এসময় তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘প্রেসক্লাবের নতুন সদস্যপদ নিয়ে ম্যানেজিং কমিটি টালবাহানা করছে তা চলতে দেয়া হবে না। প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া যাবে না।’

তিনি  আরও বলেন, ‘অপেশাদার সাংবাদিক, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করতে হবে। জাতীয় প্রেসক্লাব হবে আধুনিক ডিজিটাল সাংবাদিকদের জায়গা।’

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, জাতীয় প্রেসক্লাবের অনেক সদস্য আছে ‍তারা পেশাদার সাংবাদিক নয়। কিন্তু পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেয়া হচ্ছে না। অনেক যোগ্য পেশাদার সাংবাদিকরা এখানে এসে ‍রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তাদের বসারও জায়গা হয় না। প্রেসক্লাবের সদস্যপদ পাওয়ার যোগ্যতা থাকার পরও প্রেসক্লাবের ম্যানেজিং কমিটি নতুন সদস্যপদ দিচ্ছে না। তারা প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। পেশাদার সাংবাদিকরা প্রেসক্লাবে এসে জায়গা পায় না। এটা সাংবাদিকদের জন্য কলঙ্ক।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘কবি শামসুর রহমান দৈনিক বাংলার সম্পাদক হওয়ার পরেও জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে মরতে পারেন নি।’

এসময় তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘অচিরেই বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের বসার জায়গা করে দেয়ার জন্য প্রেসক্লাবের স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে  সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।’

একইসঙ্গে প্রেসক্লাবের সদস্য বঞ্চিত সাংবাদিকদের রাস্তায় না দাঁড়িয়ে থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসে বসার আহ্বানও জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফরুক চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা সদস্য মইনুর আলম, সাংবাদিক জয়ন্ত আচার্য, রফিকুল্লাহ রফিক, দৈনিক সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক ইমরান আমীন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা ডিগ্রি কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গোলজার হোসেন নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।image_93815_0

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলজার হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলায়।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ের আইসি নিজাম উদ্দিন জানান, চকরিয়া থেকে সেনা সদস্যের একটি ট্রলি চকরিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চার সেনা সদস্য আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় জমজম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গুলজার হোসেন মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

১০৮ কেজি থেকে ৫৮ কেজির কেলি

ছোটবেলা থেকেই রীতিমতো মোটা ছিলেন তিনি। স্কুলের উঁচু ক্লাসে উঠতে না উঠতেই কেলির ওজন গিয়ে দাঁড়ায় ১০৮ কেজিতে। অতিরিক্ত এই স্থুলতা একসময় তার আত্মবিশ্বাসেও চিড় ধরাতে শুরু করে। কেলি জানিয়েছেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে স্কুলে পড়ার সময়ে কেউ তার সঙ্গে বন্ধুত্বও করতে চাইত না। ‘মটু’ বলে কেলিকে ক্ষ্যাপাত সহপাঠীরা। সে যেন সবার ইয়ার্কি-ঠাট্টার পাত্রী হয়ে গিয়েছিল।image_93789_0

আর এই উপলব্ধি থেকেই কেলি ক্রিফকো এক সময় ওজন কমানোর সিদ্ধান্ত নেন।
তবে শুরুতেই সবকিছু খাওয়া ছেড়ে বা ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে বাড়াবাড়ি করেননি তিনি। সবকিছু করেছেন ঠিকঠাক নিয়ম মেনে।
প্রথমে ছেড়েছেন মিষ্টি দেয়া কোমল পানীয়। তারপরে ভাজাভুজি, চিজ, মাখন। রেস্তোরাঁয় খেতে গেলে সিদ্ধ ব্রকোলি আর চিকেনের প্রিপারেশনই পছন্দ করেন তিনি। এভাবেই প্রথম বছরে ওজন কমে বেশ কিছুটা। পরে সেই ধারাবাহিকতায় চলতে থাকে কেলির দিনযাপন।

এভাবে রোজকার রুটিন ঠিকঠাক মেনে চলতে চলতে অবশেষে কেলি তার ওজন ১০৮ কেজি থেকে ৫০ কেজি কমিয়ে হয়ে যান ৫৮ কেজি। তাতেই কেলি হয়ে গেলেন মিস সাউথ টেক্সাস। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন মিস টেক্সাস প্রতিযোগিতার।

নিয়মিত রুটিন ঠিকঠাক মেনে চললেই যে শরীরের ওজন ৫০ কেজির মতো কমানো যায় সেটাই দেখিয়ে দিলেন কেলি ক্রিফকো।

মেয়ের ধর্ষণকারীকে পেটানোয় মাকে খুঁজছে পুলিশ!

মালয়েশিয়ার এক মা তার শিশু মেয়ের ধর্ষণকারীকে উলঙ্গ করে জনসম্মুখে চাবুকপেটা করেছিলেন। কিন্তু এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেয়ার অভিযোগ এনেছে সে দেশের বিচার বিভাগ। তাকে ও তার সঙ্গীদের গ্রেপ্তার করতে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ।

সম্প্রতি মালয়েশিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় তাওয়াং গ্রামে দুই যুবক মিলে ১৩ বছরের এক শিশুকে উপর্যুপরি ধর্ষণ করে। এরপর ওই মেয়ের মা প্রতিবেশী image_93781_0.gifকয়েকজনের সহায়তায় ধর্ষকদের একজনকে আটক করে তার হাত পা বেধে ফেলেন। এরপর পোশাক খুলে খোলা আঙ্গিনায় ফেলে তাকে বেত দিয়ে আচ্ছামত পেটান ওই মা। এখন ওই ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর গোটা এলাকা জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনও। তারা এখন ওই প্রতিবাদী মা এবং তার সঙ্গীদের আইনের আওতায় আনার জন্য খুঁজে বেড়াচ্ছে।
এ প্রসঙ্গে মালয়েশিয়ার সহকারি পুলিশ কমিশনার লাই ইয়ং হেং বলেন, ভিডিওটি দেখার পর অভিযুক্ত মা এবং তার সাহায্যকারীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় ‘দা স্টার’ পত্রিকারে কাছে কমিশনার লাই বলেন,‘ওই নারী এবং এলাকার আরো কয়েকজন মিলে ২৮ বছরের ওই যুবকের ওপর শারিরীক নির্যাতন চালান। তারা তার প্যান্ট খুলে তার নিতম্বে বেদম প্রহার করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় ওই যুবক।  এছাড়া এ ধর্ষণের ঘটনায় জড়িত দ্বিতীয় জনকেও হেনস্থা করেছে এলাকার লোকজন।
তিনি আরো বলেন, ‘জনগণের কখনোই আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয়। আমি আশা করছি ওই নারী এবং তার সহযোগীরা আটক হওয়ার আগেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।
তবে পুলিশ কমিশনারের এই বিবৃতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে মালয়েশিয়ার সোস্যাল মিডিয়া। ধর্ষিতার মায়ের পক্ষ সমর্থন করেছেন দেশটির সিংহভাগ ইউজার। স্টেফেন রিচেজ নামক এক ইউজার তার ফেসবুকে লিখেছেন ‘আমার মেয়ের সঙ্গে কেউ যদি এমন আচরণ করত তবে আমি ওই লোককে প্রকাশ্যে চাবুকপেটা করতাম।’ সিতাস্বিনী নামের একজন ওই মায়ের পক্ষাবলম্বন করে বলেন,‘তিনি সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করেছেন। এ ঘটনার পর বিকৃত মানষিকতার লোকজন এ ধরণের কাজ করা আগে দুবার চিন্তা করবে।’

ডেইরিমিল্কে শূকরমাংস

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ ডেইরিমিল্ক ক্যাডবেরি চকলেটের মধ্যে শূকরের ডিএনএ খুঁজতে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। কিছুদিন আগে মালয়েশিয়া কর্তৃপক্ষ ডেইরিমিল্কের ভেতরে শূকরের ডিএনএ পাওয়ায় সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।image_93782_0

সৌদিআরবের খাদ্য এবং ঔষধ বিষয়ক সংস্থা(এসএফডিএ) এক বিবৃতিতে জানায়, ‘স্থানীয় বাজারগুলো থেকে বেশকিছু চকলেট সংগ্রহ করা হয়েছে, এখন এগুলোকে পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। মালয়েশিয়াতে যে চকলেটের মধ্যে শূকরের ডিএনএ পাওয়া গেছে তা এসেছে মূলত মিশর এবং যুক্তরাজ্য থেকে।’

ইসলামে শূকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। যার কারণে মালয়েশিয়ায় ক্যাডবেরিতে শূকরের ডিএনএ পাওয়ার সংবাদে ইতোমধ্যেই বেশকিছু মুসলিম গ্রুপ উক্ত চকলেট কোম্পানির সকল পণ্য বর্জণের ডাক দিয়েছে। শুধু তাই নয় উক্ত কোম্পানির হয়ে দেশে যে কোম্পানিটি কাজ করে সেই কোম্পানিটিকেও বর্জণের ডাক দেয়া হয়েছে।

মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ওথমান মুস্তাফা জানান, ‘সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা ওই ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ পদক্ষেপ নিতে গেলে আমাদের হাতে শক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে।’

এদিকে ক্যাডবেরি মালয়েশিয়া এক বিবৃতিতে জানায় তারা অভিযুক্ত দুটি পণ্য বাজার থেকে তুলে নিয়েছে। আমাদের সকল পণ্যেই শূকরের ডিএনএ আছে এই কথাটা ঠিক নয়। আর আমরাতো হালাল পণ্যের পক্ষেই অবস্থান নিচ্ছি সবসময়।

ময়নাতদন্ত শেষে মিজানুরের লাশ হস্তান্তর বিকেলে

নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে হেলিকপ্টারযোগে লাশ কমিল্লার নেয়া হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সুবেদার মেজর দাউদ।

বেলা ১১টার দিকে তিনি বাংলামেইলের বান্দরবান প্রতিনিধি ইসাহাককে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।image_93771_0

এসময় ফোনে সুবেদার মেজর দাউদ জানিয়েছেন, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে লেম্বছড়ি ক্যাম্প থেকে নিহত মিজানুরে লাশ নাইক্ষ্যংছড়ি জৌনে নিয়ে আসার কথা রয়েছে। সেখান থেকেই লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হবে।

পরে ময়নাতদন্ত শেষে ওই হাসপাতালে লাশ হেলিকপ্টারে কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানেই বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা  হবে বলে জানান তিনি।

শনিবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ হোসেনের কাছে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মিজানুর রহমানের লাশ অবশেষে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পাইনছড়ি ৫২নং সীমান্ত পিলার এলাকায় বিজিবি ও বিজিপির মধ্যে গোলাগুলি শুরু হয়। নিখোঁজ বিজিবি কর্মকর্তা মিজানুর রহমানের মরদেহ শনাক্ত করতে বিজিবি কর্মকর্তারা ওই এলাকায় গেলে তাদের ওপরও গুলি চালায় মিয়ানমারের বিজিপি সদস্যরা।

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান বাংলামেইলকে বলেছিলেন, ‘মিয়ানমারের বিজিপি প্রথমে গুলিবর্ষণ শুরু করে। এরপর পাল্টা গুলি চালায় বিজিবি সদস্যরা।’

গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সেই সময় নিখোঁজ হন নায়েক সুবেদার মিজানুর রহমান। তাকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

তবে ঘটনার পর বিজিপি প্রচার করে, গুলিতে আরএসও (রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন) বিচ্ছিন্নতাবাদী গ্রুপের এক সদস্য মারা গেছেন। পরে অবশ্য বিজিপির আরাকান রাজ্যের সিতুইয়ের পুলিশ কর্নেল তুনও গতকাল শুক্রবার দেশটির দ্য ইরাবতী পত্রিকার কাছে বিজিবি সদস্য নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ পি থান ওকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সীমান্ত থেকে বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ায় কঠোর ভাষায় তাকে তিরস্কার করা হয়। একই সঙ্গে সীমান্তরক্ষীদের কাছে আটক বিজিবির নায়েক মিজানুর রহমানকে অতি দ্রুত ছেড়ে দেয়ারও দাবি জানানো হয়।

এরপর শুক্রবার নিখোঁজ বিজিবি সদস্য মিজানুর রহমানকে ফিরিয়ে দিতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সে বৈঠক। এরপরই নাইক্ষ্যংছড়ির দোছাড়ি সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার দুপুর ২টায় বিএনপি মহাসচিবের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।83335_1

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জাপান সফর নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শনিবারের সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে দেওয়া বক্তব্যের জবাব দিতেই এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

পেলের ছেলে এডিনহোর ৩৩ বছর জেল

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহোকে অর্থপাচার মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও প্রমাণ হয়েছে বলে ওই রায়ে উল্লেখ করা হয়েছে।83339_1

রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

শনিবার দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের উপকূলীয় শহর প্রাইয়া গ্রান্ডের আদালতের বিচারক এডিনহোর বিরুদ্ধে এ আদেশ দেন।

৪৩ বছর বয়সী এডিনহোর আসল নাম এডসন চোলবি দো নাসিমেন্তো। তিনি নিজেও একজন ফুটবলার।

বাবা পেলের পুরাতন ক্লাব সান্তোসে গোলকিপার হিসেবে খেলে ১৯৯০ সালে অবসর নেন।

বর্তমানে তিনি ওই ক্লাবটিরই গোলকিপিং কোচের দায়িত্ব পালন করছেন।

এর আগে, ২০০৫ সালে প্রথমবার মাদক পাচার ও ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাভোগ করেন এডিনহো।

তবে এডিনহো দাবি করেছেন, মাদকাসক্ত হলেও তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত নন।

এ দণ্ডাদেশের ব্যাপারে এডিনহোর আইনজীবী উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তিনি এ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে।

পাবনায় গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪

পাবনার আতাইকুলার পুষ্পপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) ইসলাম মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো চারজন।

নিহত রফিকুল ইসলাম ধর্মগ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আওয়ামী লীগ কর্মী।

জানা গেছে, শনিবার রাতের গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় রফিকুল গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে রবিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।83336_1

এদিকে, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আহ সকাল ৯টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া এলাকা অবরোধ করে রেখেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাত সোয়া ৮টার দিকে পুষ্পবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও বোমা হামলায় ঘটনাস্থলে ধর্মগ্রামের কামাল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, একই গ্রামের আবদুল মজিদের ছেলে ফজলুর রহমান ফজলু, পার্শ্ববর্তী পীরগাছা গ্রামের আফসার আলীর ছেলে আবদুস সালাম নিহত হন।

ওই হামলার ঘটনায় রফিকুল ইসলাম ও মাসুদুর রহমানে আরো দুজন আহত হন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রফিকুলের মৃত্যু হয়। হতাহতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে।