মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বাজেট নিয়ে কারো সমালোচনার সুযোগ নেই: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি উর্দি পরে বাজেট পেশ করেছে। সুতরাং বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপির নেই। তাদের মুখে এ সমালোচনা মানায় না।83611_1

শনিবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়নের ধারা সৃষ্টি করবে। বাজেট নিয়ে কারো সমালোচনা করার সুযোগ নেই। বাজেট গণমুখী ও সময়োপযোগী হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

এরপর একে একে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।

কিশোরীর কান কেটে নিল বখাটেরা!

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যে ১৬ বছরের এক কিশোরীর কান কেটে নিয়েছে একদল উত্ত্যক্তকারী। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ করেছে রাজ্যের ভেরিনাগ এলাকার বাসিন্দারা। ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে আটক করেছে পুলিশ।image_94754_0.gif

বুধবার সন্ধ্যায় কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে এই ঘটনা ঘটে। এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন স্কুলের এক শিক্ষা সফর শেষে ঘরে ফিরছিল দশম শ্রেণীর ওই ছাত্রীটি। পথে একদল যুবক তাকে অনবরত উত্ত্যক্ত করতে থাকে। বাস থেকে নামার পরও বখাটে যুবকদের হাত থেকে নিস্তার পায়নি মেয়েটি। তারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এ সময় মেয়েটি জোর করে চলে আসতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তারা তার কান কেটে নেয়। পরে তাকে দ্রুত শ্রীনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সাত যুবকের সবাইকে আটক করেছে পুলিশ। এরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।একই সঙ্গে ওই বাসটিকেও আটক করা হয়েছে। কিশোরীর কান কেটে নেয়ার  প্রতিবাদে শুক্রবার ভেরিনাগে দিনভর বিক্ষোভ করেছে এলাকাবাসী।

ইউক্রেনের প্রেসিডেন্টকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে

কয়েক মাস ধরে চলা ইউক্রেন সঙ্কটের সমাধান চাইলে রাশিয়াকে অবশ্যই সে দেশের নয়া প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো স্বীকৃতি দিতে হবে। শুক্রবার এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতির ওপর একটি প্রস্তাব আনার ওপরও জোর দিয়েছেন। image_94756_0.gif

এনবিসি নাইটলি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন,‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই ইউক্রেনের নব নির্বাচিত প্রেসিডেন্ট পোরোসেনকো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে ।’ এছাড়া  দু দেশের মধ্যকার বিরোধ মেটানোর জন্য পুতিনের প্রেসিডেন্ট পোরোসেনকো এবং ইউক্রেন সরকারের সঙ্গে সরাসরি কাজ করা উচিত বলেও মনে করেন ওবামা।

ইউক্রেনের সাম্প্রতিক গ্রহযুদ্ধে ২শ লোক নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ওবামা আরো বলেন,‘মস্কোর উচিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের আর্থিক ও সামরিক সহায়তা বন্ধ করা। আর রাশিয়া যদি মৌলিক আন্তর্জাতিক নীতি মেনে নিয়ে অগ্রসর হয় তাহলেই কেবল ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অগ্রগতি হবে বলে আমার বিশ্বাস।’
ফ্রান্সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকেও একই দাবি জানিয়েছেন ওবামা। এছাড়া দুই নেতা আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী লড়াই এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেছেন বলে জানা গেছে।
এদিকে শুক্রবার পুতিনের সঙ্গে ১৫ মিনিটের এক বৈঠক শেষে প্রেসিডেন্ট পোরোসেনকো বলেছেন, তার বিশ্বাস অচিরেই মস্কো তাকে স্বীকৃতি দেবে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেয়ার কথা রয়েছে।

জসিমের নতুন মিউজিক ভিডিও

Jasimশীঘ্রই নির্মিত হতে যাচ্ছে জসিমের নতুন মিউজিক ভিডিও। গত বছরের শেষে জসিম ’ছুটি’ শিরোনামের তার প্রথম একক অ ̈ালবাম প্রকাশ করেন। শীঘধই ’ছুটি’ অ ̈ালবামের গান ̧লো নিয়ে মিউজিক ভিডিও নির্মিত হতে যাচ্ছে।। ভিডিওতে তার স১ে⁄২ দেখা যাবে

জনপ্রিয় কয়েক জন মডেলকে। ভিডিওটি নির্মাণ করবেন পরিচালক ইমারাত হোসেন

ইমু। ‘আমি তোমায় দিলাম ছুটি, ইচ্ছে করে করবো আদর, তুমি আমি একসাথে/বৃষ্টি

নীল আকাশের কান্না, আমি মেঘের খেয়ায় ভেসে, তুমি আছো অন্তর জুড়ে-এসব গান

লিখেছেন জসিম, ইমু, ফারুক, জীবন, সাজু । গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও স১⁄২ীত

করেছেন জসিম নিজেই। এ প্রস১ে⁄২ জসিম বলেন, ‘ইচ্ছে করে করবো আদর’ এই গানটি

আমার অনেক পছন্দের। প্রথম এ ̈ালবাম প্রকাশ হওয়ার পর থেকেই সবার কাছ থেকে ইতিবাচক

সাড়া পেয়েছি। অনেকেই মিউজিক ভিডিওতে এ ̈ালবামটির প্রত ̈াশা করেছিলেন। সেই

ভাবনা থেকেই মিউজিক ভিডিও নির্মানের কাজ শুরু করতে যাচ্ছি। বাজারের অন ̈ সব

মিউজিক ভিডিওর থেকে এই কাজটি আলাদা। আশা করি সবাই পছন্দ করবেন।’

আল্লাহ ও হাসিনা ছাড়া কেউ নামাতে পারবে না : মায়া

Maya_aligদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জে ৭ খুনে নিজের পরিবারের কেউ জড়িত নয় দাবি করে বিবৃতি দেয়ায় সমালোচনার মুখে পড়েন মায়া।

মায়া বলেন, আমাকে নিয়ে অনেকে টানা-হ্যাঁচড়া করছেন। আমি তাদেরকে দেখেছি, কিন্তু কিছুই বলিনি। এই টানা-হ্যাঁচড়া করে লাভ হবে না। আমাকে নামানোর ক্ষমতা কারো নাই। একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেউ আমাকে নামাতে পারবে না। অথবা আমি যদি নিজে না নামি।

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যার ঘটনায় গত ৭ মে র‌্যাব-১১’র সাবেক কমান্ডার ও মন্ত্রীর জামাতা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দুদিনের মাথায় এ বিষয়ে এক বিবৃতি দেন মায়া।

আলোচিত ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারো সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দাবি করেছিলেন। তদন্ত চলাকালে এ ধরনের বিবৃতি দেয়ায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, মন্ত্রিসভা থেকে মায়ার পদত্যাগ দাবি করেন অনেকে।

উচ্চ আদালতের নির্দেশে ওই হত্যাকাণ্ডে তারেক সাঈদসহ র‌্যাবের তিন কর্মকর্তা গ্রেপ্তার হন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, হাজী সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

তুলে নেয়া হলো প্রতিরোধক ডিভাইস

car_proরাজধানীর হেয়ার রোড থেকে তুলে নেয়া হয়েছে উল্টোপথে আসা গাড়িকে থামানোর জন্য স্থাপিত প্রতিরোধক ডিভাইস।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উল্টো পথে চলাচলকারী যানবাহণ নিয়ন্ত্রণ ও গাড়ির চাকা পাংচার ডিভাইস মেশিনটি উঠিয়ে নেয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে ডিভাইস মেশিন উঠিয়ে সেই জায়গায় বালু সুরকি ও সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপির আর্থিক সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে নিরাপদে যানবাহন আরোহী এবং পথচারীদের গমনাগমন নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ (দক্ষিণ) হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে স্বংয়ক্রিয় যন্ত্রটি পরীক্ষামূলক স্থাপন করেছিল।

সূত্র জানায়, যন্ত্রের কাঁটাগুলো সোজাপথে গাড়ি পার হওয়ার সময় নিচু এবং উল্টোপথের গাড়ি পার হতে গেলে তিন ইঞ্চি উঁচু হয়ে দাড়িয়ে থাকবে। কিন্তু পরীক্ষামূলক পর্যায়ে স্বয়ংক্রিয় ওই মেশিন থেকে কাঙ্খিত ফল না পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তা উঠিয়ে নেয়া হয়েছে।
 
যন্ত্রটি বসানোর সময় সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানায়, ধাতব বস্তুর কাঁটাগুলো বিদেশী এক নম্বর স্টেনলেস স্টিল এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ডিভাইস তৈরি করতে তাদের খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। যন্ত্রের ধারালো কাঁটাগুলো শক্তিশালী এবং উল্টো পথের গাড়ির জন্য ভয়ঙ্কর।

ট্রাফিক (দক্ষিণ) ডিসি খাঁন মো. রেজওয়ান জানান, সাময়িকভাবে ডিভাইস তুলে নেয়া হয়েছে। দুই সপ্তাহের জন্য যন্ত্রটি পরীক্ষামুলক চালু করা হয়েছিল। কিন্তু এর ত্রুটি থাকায় যন্ত্রটি নিয়ে বুয়েটের প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে। এর পরে সম্পূর্ণ আধুনিক পদ্ধতির যন্ত্র আবার চালু করা হবে।

আমেরিকা পাড়ি দিচ্ছেন মোদি

modi_obamaসব জল্পনা-কল্পনার অবসান আর বরফ গলিয়ে এবার আমেরিকা পাড়ি দিচ্ছেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সেপ্টেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নেবেন তিনি। এর সঙ্গে সমাপ্ত হতে চলেছে বিশ্বের দুই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তির মন কষাকষি।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউস আমন্ত্রণ জানিয়েছিল ৩০ সেপ্টেম্বর আমেরিকা আসার জন্য। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি বৈঠক করতে পারেন।

সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর ওবামার সঙ্গে বৈঠক করতে চান ভারতের প্রধানমন্ত্রী। অন্যদিকে মার্কিন প্রশাসনের তরফে ৩০ সেপ্টেম্বও বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে।

অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি দেবযানী খোবড়াগাড়ের বিষয়টিও উঠতে পারে আলোচনায়।

গুজরাত হিংসার জেরে মোদির ভিসা বাতিল করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তিক্ততার সেই সম্পর্কে কিছুটা প্রলেপ লাগে গত ফেব্রুয়ারি মাসে। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ভারতে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল।

এরপরই মোদির ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ওয়াশিংটন। বিপুল ভোটে জিতে এখন ক্ষমতায় নরেন্দ্র মোদি। সম্ভবত সেই পথে হেঁটেই সখ্যতার দরজাটা খুলে দিল ওবামা প্রশাসন।

আইনের দৃষ্টিতে দশম নির্বাচন সঠিক নয় : ব্যারিস্টার রফিক-উল হক

rofiq-ul-hauqeবিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, দশম সংসদ নির্বাচন আইনের দৃষ্টিতে সঠিক নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পরবর্তী রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে তিনি আদালতকে দেয়া লিখিত পরামর্শে তিনি এ মত দেন।

ব্যারিস্টার রফিক-উল হক তার লিখিত পরামর্শে বলেন, ‘সংবিধানের ৬৫(২) ধারা অনুযায়ী কোনো একটি আসনের নির্বাচন হতে হলে সেখানে প্রতিদ্বন্দ্বী থাকতে হয়। কিন্তু ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে যেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেখানে কোনো প্রতিদ্বন্দী ছিল না। তাই এটা সঠিক নির্বাচন হয়নি।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের অধীনে সংসদ বা উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুই বার নির্বাচন করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি মধ্যবর্তী নির্বাচনের পক্ষেও মত দিয়েছেন।

এর আগে গতকাল বুধবার সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিযুক্ত অভিহিত করে বলেন, ‘আরেকটি নির্বাচন চাই। না হয় জনগণ এবং ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম একটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ রুল দেন। ১২ মার্চ আদালত রুল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে সাতজনের নাম ঘোষণা করেন।

পরিবেশ পদক পেলেন হানিফ সংকেত

hanif sonketপরিবেশগত শিক্ষা ও গণসচেতনতা সৃষ্টিতে অবদানের জন্য পরিবেশ পদক গ্রহণ করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত)।  

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যৌথভাবে পরিবেশ পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. খবির উদ্দিন।
 
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনকেও (আরএসএফ) এ পদক দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. আনোয়ার হোসেন মঞ্জু।

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০১৪ এর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদফতর।

প্রস্তুতি ম্যাচে ৩-০ তে আর্জেন্টিনার জয়

messi_jপ্রস্তুতি ম্যাচে পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পথ অনুসরণ করে আর্জেন্টিনাও ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিরুদ্ধে বড় জয় পেয়েছে। ৩-০ গোলে ম্যাচ শেষ করেছেন ম্যারাডোনার উত্তরসূরিরা।

তবে ব্রাজিলের ম্যাচে গোল পেয়েছিলেন নেইমার। বৃহস্পতিবার ভোরের  ম্যাচে গোলের দেখা পাননি মেসি। কিন্তু খেলেছেন দুর্দান্ত। চোখে লেগে থাকা মেসির নেয়া কর্নার কিক বারে লেগে ফিরে আসলে ফিরতে বলে পা লাগিয়ে দ্বিতীয় গোল করেন মাসচেরানো।

তার আগে প্রথমাধের্র অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন রুদ্রিগো প্যালাসিও। শেষ গোলটি করেন ম্যাঙি রদ্রিগেজ ।