বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।image_88972_0

বৃহস্পতিবার প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের গত মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োজিত থাকাকালীন জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুসঙ্গিক সুবিধাদি প্রদান করেছে।

গত ২৫ জুন জিয়াউদ্দিনকে তিন বছরের চুক্তিতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে অ্যাম্বাসাডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগের জন্য ১০ ফেব্রুয়ারির আদেশের অংশটুকু বাতিল করা হয়েছে।

এর আগে অ্যাম্বাসাডর অ্যাট লার্জ হিসেবে পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পান।

অবসরপ্রাপ্ত এই কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।

২০০৯ সালে সরকার জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেয়।

খালেদা ভারতের দালালি করতে চান: আমু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের দালালি করতে চান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন অভিযোগ করেন।image_88968_0

আমু বলেন, “এতো দিন খালেদা জিয়া ও তার দোষর জামায়াতে ইসলামী অপপ্রচার চালিয়ে আসছেন ‘আওয়ামী লীগ ভারতের দালাল, এই সরকার ভারতের তল্পিবাহক।’ কিন্তু ওই কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া বলেছেন, তারা ভারতকে সহযোগিতা করতে চায়। বন্ধুত্ব গড়ে তুলতে চায়। এতেই বোঝা যাচ্ছে, খালেদা জিয়া ভারতের দালালি করতে চান।”

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের স্বার্থে কাজ করেছে। অথচ অপপ্রচার চালানো হতো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে। এখন দেখি ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ভারতকে বাংলাদেশ লিখে দেবেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় যেতে ভারতের কাছে সব বিক্রি করতে প্রস্তুত খালেদা।”

খালেদা জিয়ার উচিত এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা নয়তো দেশের মানুষ তাকে ক্ষমা করবে বলেও মন্তব্য করেন তিনি।

জিএসপি ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হয়নি: আমেরিকা

আমেরিকার বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা বা জিএসপি ফিরে পেতে বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ করতে পারেনি। ফলে এখনই জিএসপি সুবিধা ফিরিয়ে দিচ্ছে না আমেরিকা। জিএসপি ফেরাতে হলে বাংলাদেশকে শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে আরো কাজ করতে হবে। মার্কিন জিএসপি উপকমিটি চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী পর্যবেক্ষণ করবে।image_88949_0

বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর মার্কিন ক্রেতা সংগঠন অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং কয়েকটি প্রতিনিধি দলের প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ ইউএসটিআর।

এ বিষয়ে এক বিবৃতিতে আমেরিকার বাণিজ্যমন্ত্রী মাইকেল ফ্রোমেন বলেন, বাংলাদেশের শ্রমমান উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি রয়েছে। তা সত্ত্বেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় জিএসপি ফিরে পাওয়ার পূর্বশর্ত হিসেবে শ্রমিক অধিকার বাস্তবায়ন ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিপূর্বে আমেরিকা প্রদত্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুত লক্ষ্যমাত্রার চেয়ে এখনো অনেক পিছিয়ে। এ বিষয়ে এখনো অনেক কিছু করার আছে। তাই বাংলাদেশের জিএসপি সুবিধা এখনই পুনর্বহাল না করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রসঙ্গত, রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে আমেরিকায় বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা স্থগিত করে মার্কিন সরকার। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে একটি অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের শর্ত দেয়া হয় মার্কিন সরকারের পক্ষ থেকে। শর্তগুলো পূরণে বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রমিক সংঘসহ বেশ কিছু সংগঠন।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন।image_88956_0

বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়ের সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে দলীয় প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কৌশল নিয়ে আওয়ামী লীগ নেতারা জয়ের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয় রমজানের আগে স্ত্রী-সন্তানসহ এখন দেশে অবস্থান করছেন। তিনি এবার দেশে এক মাস অবস্থান করবেন।

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের ছাতকের উপজেলার রাউলি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।image_88942_0

বুধবার রাত সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই আহত হন। পুলিশ দীর্ঘক্ষণ স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, রাউলি গ্রামে খালেক চেয়ারম্যান ও একই গ্রামের মহাজন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ওসি শাহাজাল মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের  বাবুল নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি একই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ঝিংলিগড়া গ্রামের আরজ আলীর ছেলে।image_88946_0

নিখোঁজ ব্যবসায়ীর পিতা আরজ আলী বলেন, “আমার ছেলে বাবুল মিয়া  মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজে  মধ্যনগর থানার পাতকুড়া গ্রামে যায়। পরে আর ফিরে আসেনি। এদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। অনেক খুঁজেও ছেলের সন্ধান পাচ্ছি না।”

পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান জানান, নিখোঁজ বাবুল গাছতলা বাজারে ব্যবসা করতো। আমি লোকমুখে বাবুল নিখোঁজের কথা শুনেছি।

মধ্যনগর থানার ওসি মনির হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ বাবুলকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।image_88955_0

নিহত তিনজনের মধ্যে একজন কামাল হোসেন (৩৫)। তার বাড়ি বরিশালে। বাবার নাম কাজী আব্দুল মান্নান। আরেকজনের নাম জাহাঙ্গীর হোসেন (৩০)। অপরজনের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্য জানান।
যাত্রাবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় যাত্রাবাড়ির কাজলা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিন ভ্যানযাত্রী ঘটনাস্থলেই মারা যান।
কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

শাহ আমানতে ফের স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ২৬টি  সোনার বার উদ্ধার করেছেন শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তিন কেজি ২৬৫ গ্রাম স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।image_88947_0

বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা আইপিএসের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার কাস্টমস মশিউর রহমান মণ্ডল জানান, নিজাম উদ্দিন নামের এক যাত্রী ৩০ জুন দুবাই থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি তার লাগেজ নিতে আসেন। লাগেজ স্কেন করতে গিয়ে এর ভেতরে আইপিএসের কয়েলে মোড়ানো অবস্থায় স্বর্ণের ২৬টি বার উদ্ধার করা হয়।

আটক নিজাম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৭৬টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তপক্ষ। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৮ দশমিক ৮৬ কেজি। যার দাম তিন কোটি ৮০ লাখ টাকা। কার্পেট পরিষ্কার করার দুটি যন্ত্রের (ভ্যাকুয়াম ক্লিনার) ভেতর থেকে সোনার এ বারগুলো উদ্ধার করা হয়।

সীমান্ত রক্ষায় নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেবে ভারত

ভারত-চীন সীমান্তে বসবাসকারী নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। আপাতত চীন সীমান্ত দিয়ে বিষয়টি চালু করা হলেও জম্মু -কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও অধিবাসীদের এই ধরনের প্রশিক্ষণের কথা ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার ভারতের সংবাদ প্রতিদিন এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে।image_88940_0

খবরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আধা সেনাকে অস্ত্র দিয়ে যে ধরনের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে তাই শেখানো হবে।  প্রয়োজনে ও কঠিন সময়ে সীমান্তের বাসিন্দারা যাতে অস্ত্রের সঠিক ব্যবহার করতে পারেন সেজন্যই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে যেভাবে প্রতিবেশী রাষ্ট্র চীন একের পর এক কার্যকলাপ করে চলেছে সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বর্ষীয়ান কর্তার কথায়, সীমান্ত এলাকায় সরকারকে পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে সাহায্য করেন এলাকার সাধারণ মানুষই শত্রুপক্ষের গতিবিধির ওপর নজর রাখতে এরাই ভরসা। গোটা বিশ্বে সীমান্তবর্তী এলাকায় এই ব্যবস্থা চালু রয়েছে ষ শুধু ভারতে ‘সংবেদনশীলতা’র নাম করে এগুলি থেকে এতদিন দুরে থাকার পরামর্শ দেয়া হতো। সীমান্ত এলাকায় জনবসতি গড়ে না তোলার নীতিকে বন্ধ করে দেয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্য মন্ত্রী কিরণ রিজ্জু। উপরন্তু, আরো অনেক বেশি লোক এই ধরনের এলাকায়। বসতি স্থাপন করার পরামর্শ দেয়া হোক বলে জানান তিনি।

ফরমালিন আতঙ্কে লোকসানের মুখে রাজশাহীর আমের বাজার

ফরমালিন আতঙ্কের কারণে রাজশাহীতে পড়ে গেছে আমের দাম। এছাড়া দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ীরাও হয়রানির কারণে আর আম কিনছেন না। এতে লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবর সময় টেলিভিশনের।image_88944_0

আমের জনপদ হিসেবে খ্যাত রাজশাহীতে এখন ল্যাংড়া, ফজলি, আম রুপালি, লখনাসহ হরেক রকম আমের ছড়াছড়ি। গেল বছর এ সময় দম ফেলার সময় পাননি আম ব্যবসায়ীরা। কিন্তু এ বছর দেখা গেল উল্টো চিত্র। সম্প্রতি ফলে ফরমালিনের ব্যবহার বন্ধে কঠোন অবস্থান নেয় প্রশাসন।

এরপর থেকে প্রায় দিনই হাটবাজারে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। ফরমালিন আতংকের কারণে আমের বেচাকেনা যেমন কমেছে তেমনি কমেছে এর দামও এমনটাই দাবি ব্যবসায়ীদরে।

একজন আম ব্যবসায়ী বলেন, “কী সব ফরমালিন আসলো। ব্যাপারীরা এখন আর আমই কিনে না।’ আরেকজন বলেন, ‘“এ আতঙ্কের কারণে আমের দাম ও চাহিদা অনেক কমে গেছে।” আরো একজন বলেন, “লাভ করা তো দূরের কথা আমাদের আসলই উঠে আসছে না।”

শুধু তাই নয়, বাইরের অনেক ব্যবসায়ীও হয়রানির কারণে আম কেনা বন্ধ করে দিয়েছেন। এতে লাভ তো দূরের কথা, লোকসানের চিন্তায় দিন পার করছেন ব্যবসায়ীরা।

এদিকে, সাধারণত এসময় এখানকার সবচেয়ে বড় হাট বানেশ্বরে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার আম বেচা কেনা হলেও বর্তমানে সটো অর্ধেকেরও অনেক নিচে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।

বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল বারী মুক্তা বলেন, “আমরা আম নিয়ে বাজারে গেলেই আমাদের আম নষ্ট করা হবে। যারা গাছে কোনো দিনই ফরমালিন দেয় না। কিন্তু বাজারে এলে সেটা ফরমালিন হয়ে যায়! এসব কারণে আগে যেখানে এক থেকে দেড়শ কোটি টাকার কেনা বেচা হতো এখন সেটা বিশ-ত্রিশ লাখে নেমে এসেছে।”

প্রতিমণ ফজলি হাটে এক হাজার চারশো টাকা, ল্যাংরা দুই হাজার ৮০০, লখনা এক হাজার ৪০০ ও আম রুপালি বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকা।