বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য তালিকা প্রত্যাখ্যান

press clubজাতীয়  প্রেস ক্লাবের  ঘোষিত নতুন সদস্য তালিকা প্রত্যাখ্যান করেছে প্রেস ক্লাব সদস্য পদবঞ্চিত সাংবাদিক ফোরাম। তারা এই তালিকা বাদ দিয়ে নতুন করে তালিকা করার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মূল ফটকে প্রেস ক্লাব সদস্য পদবঞ্চিত সাংবাদিক ফোরাম আয়োজিত  এক  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহাজাহান মিঞার সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য দেন  প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাশংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাবেক প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, মানবকণ্ঠের বিশেষ প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য রফিক আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অমিয় ঘটক পুলক, চ্যালেন আইয়ের সহকারী বার্তা সম্পাদক কল্যাণ সাহা, দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, ডিইউজের সাবেক সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক জয়ন্ত আর্চার, সাংবাদিক আবুল কালাম আজাদ, শারমিল রহমান রমা প্রমুখ।

শফিকুর রহমান বলেন, সদ্যপ্রকাশিত সদস্য তালিকা বাতিল করে  প্রেস ক্লাবের নির্বাচনের শিডিউল প্রত্যাহার এবং ক্লাবের অপেশাদার সাংবাদিকদের সদস্য বাতিল করতে হবে। নতুন করে সদস্য তালিকা করার দাবি জানান তিনি।

শফিকুর রহমান  বলেন, “যে ১৭১ জনকে সদস্যপদ দেয়া হয়েছে, সেখানে আমাদের নেতারা ব্ল্যাক বল দিয়েছেন। কিন্তু ক্লাবের ম্যানেজমেন্ট এই ব্ল্যাক বল লিপিবদ্ধ করেনি। গঠনতন্ত্র মেনে সদস্যপদ দেয়া না হলে প্রেস ক্লাবের নির্বাচন করতে দেয়া হবে না বলে হুমকি দেন তিনি।

শফিকুর রহমান হুঁশিয়ার করে দেন, “পেশাদার সাংবাদিকদের যদি সদস্যপদ না দেওয়া হয়, ক্লাব ভাঙবেই ভাঙবে। যেমন ডিআরইউ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠিত হলেও আমরা তা ঠেকাতে পারিনি।”

কুদ্দুস আফ্রাদ বলেন, “সদস্য হওয়ার জন্য আমরা ১৪৮ জনের নাম দিয়েছিলাম। তারা সবাই ২০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ পেশাদার সাংবাদিকদের সদস্য না করে অপেশাদারদের সদস্য করেছে।” প্রেস ক্লাবকে অসাংবাদিকমুক্ত করতে সব সাংবাদিক নেতাকে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

ওমর ফারুক অভিযোগ করেন, ১৭১ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কিছু পেশাদার সাংবাদিক থাকলেও বেশির ভাগ অপেশাদার সাংবাদিক। এ তালিকা গঠনতন্ত্র মেনে দেয়া হয়নি। ঘোষিত তালিকা বাতিল করে পেশাদার সাংবাদিকদের সদস্য করার আহ্বান জানান তিনি।

অন্য বক্তারা প্রেস ক্লাবে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দেন, অন্যথায় তারা  প্রেস ক্লাবের কার্যক্রম বন্ধ করে দেবেন।

সংগঠনের পক্ষ থেকে  রোববার বেলা ১১টায় প্রেস ক্লাবে ফের সমাবেশের ডাক দেয়া হয়েছে।

পর্তুগালের কাছে হারলো আর্জেন্টিনা

mess ronaldoooম্যানচেস্টারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে রাফায়েল গেরার গোলে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। মেসি ও রোনালদোকে ছাপিয়ে ম্যাচের স্পটলাইট কেড়ে নিলেন অতিরিক্ত হিসেবে খেলতে নামা ২০ বছর বয়সী গেরা।

লিওনেল মেসির আর্জেন্টিনা এবং  ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগালের এই উত্তেজনায় ঠাসা ম্যাচের সব রং ফিকে হয়ে যায়  দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে। দুই দলের কোচ তুলে নেন এই ম্যাচের দুই আকর্ষণ  মেসি এবং সি আর সেভেনকে।

ম্যাচের ৬০ মিনিটে আগুয়েরা এবং ডি মারিয়াকেও তুলে নেন আলবিসেলেস্তাদের কোচ জেরাডো মার্টিনো। তাদের পরিবর্তে মাঠে নামেন কার্লোস তেভেজ এবং লামেলা। তারাও  ব্যর্থ হয়েছেন ঝলক দেখাতে।

শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্জেন্টিনা। মেসি ও ডি মারিয়ার একের পর এক আক্রমণে বেশ ব্যতিবস্ত হয়ে পড়ে পর্তুগালের রক্ষণভাগ। ম্যাচের পঞ্চম মিনিটে  প্রথম  গোলের সুযোগ সৃষ্টি করেন ডি মারিয়া। কিন্তু সেটা ব্যর্থ হয়। এরপর ১০ মিনিটে পর্তুগীজ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। অন্যদিকে, গ্যারেসমার ক্রস থেকে শেষ মুহূর্তে রাফায়েল গেরা গোল করে পর্তুগীজদের জয় নিশ্চিত করেন।

১০ হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দিবে সৌদি আরব

doctorsসৌদি আরবে বসবাসরত নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে পাবলিক হাসপাতাল ও ক্লিনিকে জরুরীভাবে ১০ হাজার ডাক্তার ও ২০ হাজার নার্স নিয়োগ দিবে দেশটির সরকার। সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে এ ঘোষনা দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয় সৌদি সরকারের লক্ষ্য প্রতি ৭ হাজার মানুষের জন্য একটি করে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা। এরই ধারাবাহিকতায় রাজধানী রিয়াদে ৬৮৫টি, পবিত্র মক্কা নগরীতে ৬২০টি এবং অন্যান্য ৪৩টি জেলায় সর্বমোট ২৯৫৮টি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে সে দেশে বসবাসরত নাগরিকরা আইসিইউ ও ওষুধসহ ক্রমবর্ধমান সুযোগ সুবিধা পাবে।

এদিকে সৌদি আরবের শুরা কাউন্সিল দুর্বল স্বাস্থ্য পরিসেবার জন্য স্বাস্থ্য বিষয়ক কমিটির সমালোচনা করে বলেন, ভবিষ্যতে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করে নাগরিকদের সঠিক ও উন্নতমানের সেবা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

hasina pemaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চাদেম।

বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে আসেন ভূটানের রষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে স্বাগত জানান।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

একদিনের জন্য ৮৫ লাখে কার্দাশিয়ান

kardishiyanশুধু হলিউডেই নয়, পুরো বিশ্বেই বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন কিম কার্দাশিয়ান। নানাভাবে প্রচারের আলোয় থাকতে পছন্দ করা এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে আগ্রহের সেই আগুনে ঘি ঢেলেছেন পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে। ইন্টারনেটে ভক্তরা হুমকি খেয়ে পড়েছে।

সুন্দরী এই তারকাকে এ সপ্তাহের শেষের দিকে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ঘরে দেখা যাবে। তবে এর জন্য বিগ বস কর্তৃপক্ষকে খরচ করতে হবে ৮৫ লাখ টাকা।

বিগ বসের ঘরে মাত্র ১ দিন থাকবেন কিম কার্দাশিয়ান। সঙ্গে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী, মেকআপ আর্টিস্ট, তাঁর বোন কোর্টনি কিংবা ক্লোয়িসহ বিরাট বাহিনী। এইসব খরচ বাবদ শোয়ে আসার জন্য কিম ৮৫ লাখ দাবি করেছেন। সে দাবি মেনেও নিয়েছে বিগ বস।

বিগ বসে এ পর্যন্ত অনেকেই অতিথি হিসেবে এসেছেন এবং তাঁরা মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু কেউই কিমের মত এতটা চেয়ে বসেননি। তবে কিমের আগমন যে শোয়ের টিআরপি অনেকটাই বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

সালমানের বোনের বিয়েতে নাচলেন ক্যাটরিনা

katrinaসালমানের বোনের বিয়েতে দাওয়াত পেয়েছেন বলিউড তারকাদের প্রায় সবাই। শত্রুতা ভুলে বিয়ের দাওয়াতে হাজির হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েননি সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দাওয়াত গ্রহণ করে বিয়েতে হাজির হয়েছিলেন ক্যাট। শুধু তাই নয় বিয়েতে নেচেছেনও এ বলিউড সুন্দরি।

আমন্ত্রণ পেয়ে বিয়ের দিন হায়দারাবাদে হাজির হয়েছিলেন ধুম থ্রি খ্যাত ক্যাট। অর্পিতার বিয়ে উপলক্ষে অনেক দিনে পর সালমানের পাশাপাশি দেখা গেল ক্যাটকে। সালমানের পরিবারের সঙ্গেও ভালো সময় কাটিয়েছেন ক্যাট। সবসময় ছিলেন বিয়ের কনে অর্পিতার সঙ্গে। ভারতীয় সংবাদপত্রেরমাধ্যমে জানা গেছে, বিয়েতে নেচেছেনও ক্যাটরিনা। তার সঙ্গে নেচেছেন সংগীত শিল্পী মিকা সিং।

বিয়েতে আমির,শাহরুখের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ান, কবীর খান ও তার স্ত্রী, প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা মধু চোপড়াসহ অনেক বলিউড তারকা।

প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের সঙ্গে হারলো জিম্বাবুয়ে

nasir b‘জয়’ শব্দটা জিম্বাবুয়ে ক্রিকেট দলের অভিধান থেকে হয়তো মুছেই যাচ্ছে! কিছুদিন আগেও নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। অথচ এই দলটি বাংলাদেশের মাটিতে একটি জয়ের জন্য উঠেপড়ে লেগেছে।

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে ধবল-ধোলাই হয়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের টেস্ট সিরিজে একটিতেও জয় নেই সফরকারীদের। সিরিজ হারের সেই ক্ষত মুছতে না মুছতেই বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হারের তিক্ত স্বাদ নিতে হলো জিম্বাবুয়ের ক্রিকেটারদের। বুধবার ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের কাছে ৮৮ রানে হেরে যায় জিম্বাবুয়ে।

টসে হেরে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে ৪৫.৩ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়ানডে সিরিজে বাদ পড়া নাসির হোসেন। ৬২ বলে ৬১ রান করেন তিনি। ৩ টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা হাঁকান নাসির। দ্বিতীয় সর্বোচ্চ রানটিও আসে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া শামসুর রহমানের ব্যাট থেকে। ডানহাতি এই ওপেনার ৭৭ বলে ৫ বাউন্ডারিতে ৪৯ রান করেন।

প্রস্তুতি ম্যাচে খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাওয়া সাব্বির রহমান ও আনামুল হক বিজয়। তবে দুজন ব্যাটসম্যানই হতাশ করেন। ওপেনার আনামুল হক ১৩ ও সাব্বির রহমান মাত্র ২২ রান করেন।

নাসির ও শামসুর রহমান ছাড়া ব্যাট হাতে রান করেন শুভাগত হোম ও আবুল হাসান রাজু। শুভাগত হোম ৪৩ বলে ৪০ ও আবুল হাসান ১৬ বলে ৩৩ রান করেন। ইনিংসের শেষ দিকে ২০৬.২৫ স্ট্রাইক রেটে ৪ ছক্কায় আবুল হাসান রাজু ১৬ বলে ৩৩ রানের ইনিংসটি খেলেন।

৪৪ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ভুসিমুজি সিবান্দা। ২টি করে উইকেট নেন নেভিল মাদজিভা ও জন নিয়াম্বু।

২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেন সিকান্দার রাজা ও টিমিসেন মারুমা। ৭৭ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।

দলীয় ১৩২ রানে সিকান্দার রাজাকে আউট করেন এই জুটি ভাঙেন সাব্বির রহমান। ৪৩ বলে ৩ বাউন্ডারিতে ৪৪ রান করেন সিকান্দার রাজা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ১৩২ থেকে ১৯৪ পর্যন্ত যেতেই অবশিষ্ট ৭ উইকেট হারায় তারা। জিম্বাবুয়ের দলের সর্বোচ্চ স্কোরার টিমিসেন মারুমা। ৭৯ বলে ৪ বাউন্ডারিতে ৫০ রান করেন তিনি।

এছাড়া ব্রেন্ডন টেলর ২৮ ও রিচমন্ড মুতুমাম্বি ২২ রান করেন।

বিবিসি একাদশের হয়ে পেসাররাই নেন ৭টি উইকেট। শহীদ, শফিউল ও রাজু ২টি করে উইকেট নেন। মিডিয়াম পেসার মুক্তার আলী নেন ১ উইকেট। এ ছাড়া স্পিনার সাব্বির রহমান ২ টি ও নাসির ১ টি উইকেট নেন।

ডি মারিয়া হাসপাতালে

dimariyaবিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন লুই ফন গাল। এখনও পর্যন্ত টালমাটাল ম্যানইউকে সামাল দিতে পারছেন না তিনি। একের পর এক তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছেন ডাচ এই কোচ। তারপরও কাক্সিক্ষত ফল পাচ্ছেন না তিনি।

আগামী শনিবার শক্তিশালী আর্সেনালের মুখোমুখি হবে ম্যানইউ। তার আগে দলের অন্যতম সেরা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়াকে না পাওয়াটা বড় ক্ষতি হবে ফন গালের দলের।

মঙ্গলবার আর্জেন্টিনা-পর্তুগাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খেলায় পায়ে চাট পান ডি মারিয়া। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর্জেন্টাইন এ তারকাকে। আর তাতে কপালে ভাঁজ পড়েছে লুই ফন গালের।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ওই ম্যাচের ২০ মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্ডার কার্লোস নানির কড়া ট্যাকেলের শিকার হয়ে চোট পান ডি মারিয়া। ব্যথা নিয়েও কিছুক্ষণ খেলা চালিয়ে যান তিনি। এখন মারিয়ার চোট কতটা গুরুতর তা নির্ণয়ে এক্স-রে করাতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এক্স-রে রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে আদৌ আর্সেনালের বিপক্ষে মারিয়াকে পাওয়া যাবে কি না। তবে নিজের খেলার ব্যাপারে আশাবাদী মারিয়া। তিনি বলেন, মনে হচ্ছে চোট তেমন গুরুতর নয়। আশা করছি আর্সেনালের বিপক্ষে খেলতে পারব আমি।

২০১৬ সালের মধ্যে ৪০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম: প্রধানমন্ত্রী

hasina1ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৬ সালের জুন মাসের মধ্যে ৩৯ হাজার ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনা আছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলা বা থানার অনধিক তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট এক হাজার ৪৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম ও ইন্টারনেট মডেম সরবরাহ করা হয়েছে। চলতি অর্থ-বছরে আরও তিন হাজার ৯৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের জন্য একইরূপ উপকরণ বিতরণের জন্য অপেক্ষমান এবং তিন হাজার ৫০৪টির জন্য সরঞ্জাম সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আই. সি. টি. শিক্ষার প্রচলন শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় মাধ্যমিক পর্যায়ের মোট ২০ হাজার ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রাম ও শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ পর্যন্ত দেশের প্রাথমিক স্তরের ৩৩টি, মাধ্যমিক স্তরের ৪৯টি, মাদ্রাসা শিক্ষার ৭৫টি এবং কারিগরি শিক্ষার ৩২টি পাঠ্যপুস্তক আকর্ষণীয় ও সহজে ব্যবহার যোগ্য ই-বুক’য়ে কনভার্ট করে www.ebook.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীসহ শিক্ষা গবেষক ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় পাঠ্যপুস্তক সংগ্রহ ও ব্যবহার করতে পারছে।’

বর্তমানে বাংলাদেশের মোবাইল ফোনের কলরেট বিশ্বের অন্যতম সর্বনিম্ন হিসেবে বিবেচিত। তাই মোবাইল ফোনের সর্বোচ্চ ও সর্বনিম্ন কলরেট পুননির্ধারণের আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানান প্রধানমন্ত্রী

এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান মোবাইল ফোনের কলরেট প্রতি মিনিট সর্বনিম্ন ২৫ পয়সা হতে সর্বোচ্চ ২ টাকা নির্ধারণ করা আছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সহায়তায় একটি কস্ট মডেলিং প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক এ হার নির্ধারিতহয়। বর্তমানে বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের গড় কলরেট প্রতি মিনিট ৮৩ পয়সা। এটা বিশ্বের সর্ব নিম্ন কলরেট হিসেবে বিবেচিত।

শেখ হাসিনা বলেন, মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক ভিত্তিক প্র্রতিযোগিতার কারণে কলরেট ক্রমন্বয়ে হ্রাস পাচ্ছে। তাছাড়া ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক করায় প্রতি ১০ সেকেন্ড অন্তর বিল চার্জ করা হয়। এতে করে গ্রাহক শুধু ব্যবহৃত সময়ের প্রতি ১০ সেকেন্ডের গুণিতক হিসেবে বিল পরিশোধ করতে হচ্ছে। গ্রহককে শেষ মিনিটের বাকী সময়ের জন্য বিল দিতে হয় না।

ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ সাধারণ মানুষকে সেবা প্রদানে বর্তমানে ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার কাজ করছে। প্রতিটি সেন্টারে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা কর্মরত রয়েছে।এরফলে ৯ হাজার ৯৪ জন উদ্যোক্তার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাছাড়া ৩২১টি পৌরসভায় ৬৪২ জন উদ্যেক্তার কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

সারদা কেলেঙ্কারিতে জড়িত প্রমাণ হলে পদ ছাড়বো

momta18ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আলোচিত সারদা কেলেঙ্কারিতে তার জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মমতা এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ ছাড়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেছেন তিনি।

সারদা কেলেঙ্কারির বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মমতা বলেন, প্রথমে প্রমাণ করতে হবে। তথ্য-প্রমাণ দিতে হবে। এটা আমার সময়ে হয়নি। প্রমাণিত হলে আমি পদ ছাড়ব।

বর্ধমানে বিস্ফোরণ ও এতে টিএমসির জড়িত থাকার অভিযোগের বিষয়ে মমতা বলেন, যে বাড়িটিতে বোমা পাওয়া গেছে, মোদি সরকার ক্ষমতায় আসার পর জুলাইয়ে তা ভাড়া নেওয়া হয়েছে।

সীমান্তে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া