বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

হোয়াইট হাউজের সামনে থেকে ফের অস্ত্রধারী গ্রেফতার

white house arযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে থেকে আবারো এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিস।

সংবাদ মাধ্যমগুলো জানায়, রিনায়ি ক্যাফেইম নামে ওই ব্যক্তি বুধবার বিকালে হোয়াইট হাউজের ফটকের দিকে তার গাড়ি নিয়ে অগ্রসর হতে থাকে। এ সময় দায়িত্বরত পুলিশ তার কাছে জানতে চায়, তিনি কোথায় যেতে চান।

জবাবে ক্যাফেইম জানান তাকে একব্যক্তি হোয়াইট হাউজে আসতে বলেছে। সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা সিবিএস নিউজকে এ কথা জানান।

লোয়া রাজ্যে স্থায়ী বসবাসকারী ওই ব্যক্তিকে সিক্রেট সার্ভিস তরিৎ জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং তার গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তার গাড়ি তল্লাশি করে একটি বন্ধুক ও গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউজের নিরাপত্তা ভেঙ্গে এ ধরনের একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। যা সিক্রেট সার্ভিসের কৃতিত্বকে অনেক খাটো করে দেয় এবং সমালোচনার মুখে ফেলে।

গত সেপ্টেম্বরে এক ব্যক্তি নিরাপত্তা বেস্টনী টপকে হোয়াইট হাউজের ভেতরে ঢুকে পড়ে। পরে সিক্রেট সার্ভিস তাকে আটক করার আগে পর্যন্ত সারা হোয়াইট হাউজ সে ঘুরে বেড়ায়। একই মাসে আরো এক ব্যক্তি ঢুকে পড়ে হোয়াইট হাউজে। তার আগে এক দম্পত্তি ওবামার ডিনারে বিনা দাওয়াতে ঢুকে পড়ে এবং তারা দাওয়াত খেয়ে বাড়ি ফিরে। এ ধরনের একাধিক ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক জুলিয়া পিয়ারসন পদত্যাগ করতে বাধ্য হন।

রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে দম্পতি আহত

marderrরাজধানীর শ্যামপুরে দম্পতি ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে শ্যামপুরের ফরিদাবাদ-হরিচরণ রোডে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ফরিদাবাদ-হরিচরণ রোডের ৩৬/১ নম্বর বাসায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। তারা বাসার মালিক হারুন-অর রশিদের (৪৫) পেটে এবং গৃহকর্ত্রী সেলিনা আক্তার ডলির হাতে ছুরি দিয়ে আঘাত করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে আহতাবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যুবলীগ নেতা মিল্কির হত্যাকারী নিউইয়র্কে

choncholযুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাখাওয়াত হোসেন চঞ্চল নিউইয়র্ক শহরে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন সভা-সমাবেশ এবং পারিবারিক অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি নিজেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবেও পরিচয় দিচ্ছেন।

২০১৩ সালের ২৯ জুলাই গভীর রাতে ঢাকার গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে প্রকাশ্যে যুবলীগের ঢাকা মহানগরের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়।  হত্যা মিশনে সরাসরি চঞ্চল জড়িত ছিল বলে মিল্কির পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছে।

পরে পুলিশি তদন্তেও প্রমাণ হয় চঞ্চল এই হত্যাকা-ের সঙ্গে জড়িত। তার নিজের গাড়ি নিয়েই হত্যাকারীরা হত্যা মিশনে অংশ নেয়। মিল্কি নিহত হওয়ার পরে দেশজুড়ে হই-চই পড়ে যায়। শুরু হয় হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান। ওই সময় নিজেদের গুলিতে আহত হন দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক এইচ এম জাহিদ সিদ্দিকি তারেক।

পরে তিনিও র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে নিহত হন। চঞ্চলকে খুঁজতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যুবলীগ মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কৌশলে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কিন্তু তিনি তার অনুসারীদের কাছে প্রচার করেন তিনি ব্যাংককে অবস্থান করছেন।

ঢাকার সব মিডিয়ায় প্রচার ও প্রকাশ করা হয় চঞ্চল থাইল্যান্ডের ব্যাংককে রয়েছেন। কিন্তু পেশাদার এই খুনি যুবলীগ নেতাকে খুন করে  চলে আসেন যুক্তরাষ্টে।

গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসেন ওই একই সময়ে চঞ্চলও আসেন নিউইয়র্কে। তিনি অন্য মন্ত্রী ও নেতাদের মাধ্যমে চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তিনি দেখা করতে পেরেছিলেন কিনা জানা যায়নি।

তবে একাধিক ব্যক্তিকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বহরের সঙ্গেই তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সরকারের একাধিক মন্ত্রীর সহযোগিতাতেই নাকি নিরাপদ আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। মিল্কির বড় ভাই র‌্যাবের একজন বড় কর্তা। মামলাটি মিল্কির ভাইয়ের সারসরি তত্ত্বাবধানে এগুচ্ছে বলেও জানা যায়। আর সে কারণেই চঞ্চলের জন্য এখন আর কেউ সহযোগিতার হাত বাড়াচ্ছে না। অনেক চেষ্টা করেও চঞ্চল কারো সহযোগিতার আশ্বাস না পেয়ে সব আশা ছেড়ে দিয়ে নিউইয়র্কে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এখন জ্যামাইকা এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে থাকছেন।

তার এলাকার একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিনি এখন নিউইয়র্কের এক মহিলাকে বিয়ে করে স্থায়ী হতে চাচ্ছেন। যদিও দেশে তার পরিবার রয়েছে। দ্রুত কাগজ পাওয়ার জন্যই নাকি তিনি এই বিয়ে করছেন। এ বিষয়ে জানার জন্য অনেক চেষ্টা করেও চঞ্চলকে পাওয়া যায়নি।

এই মামলায় চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক এইচ এম জাহিদ সিদ্দিকী ওরফে তারেক ফোকাস, নিহত মিল্কির গাড়িচালক মারুফ রেজা সাগরের স্ত্রী ফাহিমা ইসলাম লোপা, জাহাঙ্গির মঙ্গল, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম ও শরীফ উদ্দীন চৌধুরী।

এ ছাড়া মাহবুবুল হক হিরক, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ, জাহাঙ্গীর ম-ল, ফাহিমা ইসলাম লোপা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মিল্কির গাড়িচালক মারুফ রেজা স্বাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আধুনিকায়নের মাধ্যমে সংস্কৃতি প্রসারে প্রধানমন্ত্রীর তাগিদ

hasina21ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়নের মাধ্যমে সংস্কৃতি প্রসারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের এই তাগিদ দেন।

প্রধানমন্ত্রী নিজস্ব সংস্কৃতিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বাঙালি জাতির একটি ইতিহাস-ঐতিহ্য আছে, সেটি আমাদের ধরে রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

অপসংস্কৃতি যাতে চেপে না বসে সেদিকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, সংস্কৃতি চর্চার ব্যাপারে দেশের মানুষ যাতে আরো সচেতন হয় সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। দেশীয় যেসব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলোকেও আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে।

ঠাকুরগাঁওয়ে গলাকাটা লাশ উদ্ধার

marderঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামসুল হক (৫৭)। তার পিতার নাম পুয়াতু মোহাম্মদ।

বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার দেহন গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহত ৭

tusharব্যাপক তুষার-ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এ পর্যন্ত মারা গেছে ৭ জন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে ‘গ্রেট লেকস’ এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এই তীব্র ঝড়।

এর ফলে প্রায় ৫ ফুট উঁচু হয়ে বরফের স্তর জমেছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে। দেশটির মোট ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই রেকর্ড করা হয়েছে ভয়ানক মাত্রার শীতল তাপমাত্রা।

পাঁচ ফুট উঁচু হয়ে জমাট হওয়া বরফের স্তরের নিচে ঢাকা পড়েছে বাফেলো এলাকা। কিন্তু এখানেই শেষ নয়। আরো বরফ পরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এমনকি দেশটির কোথাও কোথাও সর্বোচ্চ ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ পড়ার আগাম সতর্কতাও দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনই একদিনে ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ জমেনি। তুষার ঝড়ের কারণে নিজেদের বাড়ি-ঘরে এবং গাড়ির ভেতরে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। বুধবারে নিউইয়র্কের রাস্তায় অন্তত ১০০টিরও বেশি গাড়ি আটকা পড়েছে বলে জানানো হয়েছে। রাস্তায় বরফ জমে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার কারণে পথে প্রচুর দুর্ঘটনা ঘটছে বলেও খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং আটকা পড়া গাড়িগুলোকে সরিয়ে নেয়ার কাজে ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে মোতায়েন করেছে নিউইয়র্কের গভর্নর।

নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় বুধবারে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ট্রেন যোগাযোগ।

বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বহু বিদ্যালয়ও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

marder1নাটোরের লালপুর উপজেলায় আশরাফ আলী (৪০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশরাফ লালপুর উপজেলার বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর পুত্র।

বুধবার রাতে লালপুর উপজেলার কচুয়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশের মাঠে আশরাফের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইমিগ্রেশন নীতিমালা নিয়ে ওবামার ভাষণ

obama wঅভিবাসন নীতিমালা নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার হোয়াইট হাউজের নিজস্ব ওয়েব সাইট এবং ফেইসবুকে একটি ভিডিও পোস্টে  প্রেসিডেন্ট ওবামা নিজেই এ কথাা জানিয়েছেন।

হোয়াইট হাউজের ওভাল অফিসে নিজের টেবিলের ওপরে বসে ৫৯ সেকেন্ড লম্বা এই ভিডিও ক্লিপে ওবামাকে দৃঢ় প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। কোনো ইনসার্ট ছাড়াই তিনি ক্যামেরার ল্যান্সের দিকে চোখ রেখে খুবই সাবলীল ভঙ্গিতে কথা বলেছেন একজন পুরোদস্তর অভিজ্ঞ উপস্থাপকের মতো। তবে ক্যামেরাটি স্থির ছিল না। কিছুটা নাড়াচাড়া করেছে।

প্রেসিডেন্ট সবাইকে রাত ৮টায় তার ভাষণ শোনার জন্য আমন্ত্রণ জানান অন্তত ২ বার। ছোট্ট ওই ভিডিও ক্লিপে ওবামা বলেন, হাই, এ্যাভরিবডি, আগামীকাল রাতে আমি হোয়াইট হাউজের ঠিক এখান থেকেই আপনাদেরকে জানাবো ভেঙ্গে পড়া অভিবাসন পদ্ধতি সম্পর্কে। এরপর শুক্রবার আমি লাস ভেগাসের ডেল সোল হাইস্কুলে যাবো। যেখানে আমি দুবছর আগে একটি গ্রহণযোগ্য অভিবাসন নীতির কথা বলেছিলাম। এটা সবাই বুঝতে পারছে যে, আমাদের অভিবাসন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কিন্তু দুঃখজনকভাবে ওয়াশিংটন এই পচনশীল ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে স্বাগত জানিয়েছে। সুতরাং প্রেসিডেন্ট হিসেবে আইন সম্মতভাবে আমি প্রাথমিকভাবে এমন একটা কিছু করতে যাচ্ছি, যাতে প্রক্রিয়াটি ভালোভাবে কার্যকর হয়। আমি দুই দলকেই বলবো এমন একটা বিল আনতে যেটা সব সমস্যার সমাধান করতে পারে।  শুক্রবার আবারো দেখা হবে। সবাইকে ধন্যবাদ।

ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

suসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তী ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।

পরে আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুলিবিদ্ধ একজন মারা যান।

পালিত হচ্ছে তারেক রহমানের ৫০তম জন্মদিন

tarek birthdayবর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কেটে ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করছে জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। এরপর সেখানেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া।

এ ছাড়া দিবসটি উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদল : বুধবার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উদযাপন করে ছাত্রদল। এ ছাড়া দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এর মধ্যে দেশব্যাপী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল, কুরআনখানির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসব কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রদল। একই দিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

মহিলা দল : ৫০ পাউন্ড ওজনের কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিনপালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কেটে জন্মদিনের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিকদল : কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দিনব্যাপী ফ্রি মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ করা হচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা ক্যাম্প পরিদর্শন করেছেন।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের ভবিষ্যত এই কান্ডারীকে কাছে পাওয়ার আকুতি ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। তারা আশা করছেন, স্বৈরাচার সরকারের সব ষড়যন্ত্র ছিন্ন করে অতি শিগগিরই তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং জাতির হাল ধরবেন।

প্রসঙ্গত, ১৯৬৫ সালে ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।