শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মির্জা ফখরুলের সঙ্গে শিবির নেতাদের সাক্ষাৎ

fakrul210বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে শনিবার রাত ৯টায় গুলশান কার্যলয়ে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার রাতে শিবিরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এসময় মির্জা ফখরুল ইসলামকে ছাত্রশিবির প্রকাশিত নববর্ষের বিভিন্ন প্রকাশনা উপহার দেয়া হয়। ছাত্রশিবির প্রকাশিত আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সময় জুলুম-নিযার্তনের তথ্যসম্বিলিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের স্বীকার ইসলামী ছাত্রশিবির’ নামের বিশেষ স্মারকগ্রন্থটি মির্জা ফখরুলের হাতে তুলে দেন নেতারা। মির্জা ফখরুল ছাত্রশিবিরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

শিবিরের প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে পৌঁছে দেয়। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আহম্মদ সালমান, শিবির নেতা আবদুর রহমান, সাইদুর রহমান।

ঢাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থী আটক

du studentঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের আটক করা হয়।  আটকৃকতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আন্দোলরত শিক্ষার্থীরা জানান, তারা ভিসির সঙ্গে দেখা করার জন্য রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছিলেন। এসময় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো রকম বিশৃঙ্খলা করতে দেব না। আর এরা সব বহিরাগত শিক্ষার্থী ছিল।”

আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ইবোলা আতঙ্কে সেনা প্রত্যাহার

ebola armyইবোলা আতঙ্কে সোমালিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে সিয়েরালিয়ন। ইবোলা ছড়িয়ে পড়ার ভয়ে পশ্চিমের এ দেশটিকে সেনা মিশনে নিষিদ্ধ করেছে আফ্রিকান ইউনিয়ন। এরপরই এ সিদ্ধান্ত নেয় সিয়েরালিয়ন।

২০১৩ সালে আল-কায়েদা নিয়ন্ত্রিত শাবাব গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে এক বছরের জন্য সোমালিয়ায় ৮৫০ সেনা মোতয়েন করে দেশটি। সিয়েরালিয়নে এক সেনার ইভোলা ধরা পড়ায় সেনা বদলের বিষয়টি কিছুটা পিছিয়ে পড়ে।

সোমালিয়া সংক্রান্ত আফ্রিকান ইউনিয়ন প্রতিনিধি মামান সিধু এ বিষয়ে বলেন, “তাদের চলে যেতে হবে। তারা থাকুক এটা আমার চাই, তবে তারা এখানে অনেকদিন ধরে আছে। পরিস্থিতির আলোকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

গত আগস্ট মাসে নতুন বিদেশি সেনা নিয়োগ নিয়ে সমালোচনা মুখে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, “সিয়েরা লিয়ন থেকে এ দেশে আর কোনো নতুন সেনা নেয়া হবে না।”-আল-জাজিরা।

সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

b bariyaব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর রহমানের সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারভেজ মিয়ার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন। পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাধা দিতে এলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, আমিসহ সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া শতাধিক গ্রামবাসীও আহত হযেছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হাসিনা বাংলাদেশকে গিলে ফেলেছে: খালেদা

khaleda18বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “হাসিনা বাংলাদেশকে গিলে ফেলেছে। হাসিনা যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে তা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সর্বদলীয় ছাত্রঐক্যের কনভেনশনে বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

খালেদা বলেন, “৫ জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই। আর যদি ২০০৮ সালের কথা ধরি সেটাও ফখরুদ্দিন-মঈনুদ্দিনের দয়ায় হয়েছে। জনগণ ভোট দেয়নি।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা অর্থাৎ ২০ দলীয় জোট ও অন্যান্য দলগুলো নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নেই।”

তিনি বলেন, “জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রে কুকুরের উপস্থিতি দেখা গেছে। প্রধানের ভাষায় এটা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে।”
এ সরকার সম্পূর্ণভাবে অবৈধে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এটা একটা অবৈধ পার্লামেন্ট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা সেখানে বসেছে।”
ডাকসুর সাবেক ছাত্র নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ, তৎকালীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং ৬৪টি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এতে উপস্থিত আছেন।

সবচেয়ে বড় রকেট উড়ালো ভারত

rocketনিজেদের সবচাইতে বড় রকেটের সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রিহারিকোটায় নামহীন এ রকেটটির উৎক্ষেপণ করা হয়। নতুন এ রকেটটির মাধ্যমে মহাশূন্যে একদিন নভোচারি পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি।

গ্রহ-উপগ্রহ থেকে নতুন তথ্য আদান-প্রদান করবে রকেটটি। ভারতীয় মহাকাশযান সংস্থার চেয়ারম্যান কেএস রাধাকৃষনান বলেন, “এটা ভারতের মহাকাশযান কর্মসূচির জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।”

এ বছর বেশ কয়েকটি রকেটের সফল উৎক্ষেপণ চালিয়েছে ভারত।৬৩০ টন ওজনের রকেটটি ৪ টন ওজনের জিনিস বহন করতে সক্ষম।রকেটটির মূল্যমান ৩০০ বিলিয়ন ডলার।

ভারতীয় মহাকাশযান সংস্থার পরিচালক এস সোমনাথ বলেন, “ভারত আজ নতুন মহাকাশযান পাঠিয়েছে।আমরা সফল এটা আবারও প্রমাণ করেছি।”-ডন।

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

tarekkমানহানির আলাদা দুটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী মুস্তাফিজুর রহমান ও আবদুল মান্নান নামের এক ব্যক্তি আলাদা দুটি নালিশি মামলা করেন।
ঢাকার মহানগর হাকিম ইউনুস খান ও মারুফ হোসেন মামলার নালিশি আবেদন গ্রহণ করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
দুটি মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমান বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব “রাজাকার, খুনি ও পাকবন্ধু” ছিলেন। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে সমঝোতার চেষ্টা করেছিলেন তিনি (শেখ মুজিব)।”
তারেক রহমান আরও বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন “লালসালু”। এই “লালসালু”কে ঘিরে থাকে অন্যরা।
মামলার আরজিতে বলা হয়, তারেক রহমান বলেছেন, ‘দখলকার ও “রং হেডেড” শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, তখন মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন। অথচ তার পরিবারেই রাজাকারের বংশ বিস্তার হচ্ছে। তাঁর মন্ত্রী সভায়ও রাজাকারেরা আছে।”

সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

hasina18সশস্ত্র বাহিনীকে পেশাদার ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জনগণের আশা-আকাঙক্ষা পূরণে অতীতে সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের পাশে থেকেছে ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।

তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ৪৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৪ তে অংশগ্রহণ করেন। এ ছাড়া আর্মড ফোর্সের ওয়ার কোর্সে সশস্ত্র বাহিনীর ২৬ জন কর্মকর্তা অংশ নেন।

৩৪তম বিসিএস- লিখিত পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ ৯ হাজার ৮২২ জন

bpsc৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী বছর ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়েছে।

টেলিটক মোবাইল থেকে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফল জানা যাবে।

২ হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন।

প্রিলিমিনারি পরীক্ষার ফল ৮ জুলাই প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এ পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটাপদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন।

অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে আদিবাসী ও মুক্তিযোদ্ধা কোটায় অনেকেই উত্তীর্ণ হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর ১৪ জুলাই প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

পরে ২৮০ জন আদিবাসী আদালতে রিট করে লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পান। এত বিপুলসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেয়া নিয়ে সংকটে পড়ে পিএসসি। চলতি বছরের মার্চে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৯০’এর ছাত্রনেতাদের কনভেনশন মঞ্চে খালেদা জিয়া

khaledaaগণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিজয়ী হওয়ার লক্ষে ৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতাদের কনভেনশনে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল  সোয়া তিনটার দিকে তিনি সম্মেলনের মঞ্চে উপস্থিত হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ কনভেনশনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কনভেনশন পরিচালনা করছেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।
সম্মেলনে সারাদেশ থেকে আগত তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা ও বর্তমান নেতারা বক্তব্য রাখছেন।
বক্তারা বর্তমান স্বৈরাচারী সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৯০’র চেতনায় উজ্জীবিত হয়ে পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন। সেই সাথে বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য বর্তমান ঢাকার নেতাদের দায়ী করেন। সরকার বিরোধী আন্দোলনে বর্তমান ছাত্রদলের নিস্ক্রিয়তারও সমালোচনা করেন বক্তারা।
সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জমান রিপন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহস্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান আসাদ প্রমুখ।
এছাড়া দর্শক সারীতে উপস্থিত আছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
সম্মেলনে সারাদেশ থেকে তৎকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, জিএস ও জেলার সভাপতিরাসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেছেন।