শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বেনাপোলে নারী ও শিশুসহ ২৫ জন আটক

benapol22বেনাপোল সীমান্তে ২৫ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে তারা ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হয়েছে বলে বিজিবি জানিয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও বাগেরহাট জেলার বাসিন্দা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব হোসেন জানান, সোমবার সকালে গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে আটক করা হয় ৫ নারী ও পুুরুষকে। অপরদিকে সোমবার ভোররাতে ভারতের বনগাঁয় পেট্টাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৭ নারী ৬ শিশু ও ৭ পুরুষকে আটক করা হয়। তাদেরকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার কাওসার আলী জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে যশোরে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ফার্নিচার ফ্যাক্টরিতে আগুন

fire tচট্টগ্রামের জিইসি এলাকার জাকির হোসেন রোডে বেতের ফার্নিচার ফ্যাক্টরিতে আগুনে লেগেছে।

দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

এদিকে আশপাশ এলাকায় যানযট সৃষ্টি হয়েছে।

লটারিতে সানি লিওনের সঙ্গ পেলেন ১০০ পুরুষ

sunnyyyএকটি সুগন্ধী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তিন মাসব্যাপী প্রতিযোগিতা শেষে সম্প্রতি ১০০ পুরুষকে নির্বাচিত করা হয়েছে সানি লিওনের সঙ্গ পাবার জন্য। তারা তাদের এ প্রিয় অভিনেত্রীর সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতীয় ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও প্রতিযোগিতায় অনলাইন কনটেস্ট চলে প্রায় তিন মাসব্যাপী। তাদের দুটি ডিওডোরেন্ট গ্রিস ও ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়, ১০০ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন তাদের প্রিয় নায়িকা সানি লিওনের সঙ্গে ডিনার, যোগাযোগ ও তার সম্বন্ধে জেনে নেওয়ার সুযোগ।
প্রতিযোগিতা শুরু হয় হয় এ বছরের ১ জুলাই এবং শেষ হয় ১ অক্টোবর তারিখে। স্ক্রাচ অ্যান্ড উইন পদ্ধতিতে প্রতিদিনের বিজয়ীদের তালিকা প্রতিষ্ঠানটি ফেসবুকে তুলে দেয়।
প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হবে দ্য অর্কিড হোটেলে শনিবার। সে অনুষ্ঠানেই সানি লিওন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গ দেবেন এবং তাদের সঙ্গে ছবির জন্য পোজ দেবেন।
এ প্রসঙ্গে সানি বলেন, তিনি প্রতিযোগিতার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। এখন তিনি বিজয়ী ‘হ্যান্ডসাম,’ ‘তরুণ’ ও ‘আত্মবিশ্বাসী’ মানুষদের সঙ্গে সময় কাটাতে মুখিয়ে আছেন।

এবারও বিশ্বকাপের শুভেচ্ছা দূত শচীন

shochin২০১৫ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটের ‘লিটল মাস্টার’-এর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দূত হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত জনহিতকর ও প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি।

এর আগে ২০১১ বিশ্বকাপেও শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেন শচীন টেন্ডুলকার। তখন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে প্রচারণার কাজে অংশ নিয়েছিলেন তিনি। আইসিসি জানিয়েছে, ২০১১ সালে শুভেচ্ছা দূত হিসেবে শচীনের পারফরমেন্সে সন্তুষ্ট হয়েই দ্বিতীয়বারের মতো তার হাতেই তুলে দেয়া হচ্ছে দায়িত্ব।

দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে আনন্দিত টেন্ডুলকার বলেন, ‘আমি গর্বিত এবং উল্লাসিত।’

তিনি আরো বলেন, ‘শেষ ছয়টি বিশ্বকাপে ছিলাম খেলোয়াড়। কিন্তু আগামী বিশ্বকাপ আমার জন্য একেবারে আলাদা- এবার আমি সাইডলাইনের লোক। এই অভিজ্ঞতাকে হয়তো ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যাবে, যখন আমি ছিলাম একজন বলবয়।’ সূত্র: আইসিসি

রাজউক ভবনে অগ্নিকান্ড

fire tরাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক) ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টায় রাজউকের কেন্টিন থেকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজউক ভবনের কেন্টিনে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এরপরই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিকভাবে ক্ষয়তির খবর পাওয়া যায়নি।

অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন মজীনা

mojina22বাংলাদেশে নিযুক্ত আমেরিকার আলোচিত রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বিদায় নিয়েছেন। ১১২২ দিন দায়িত্ব পালন শেষে রোববার  রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশই ছিল মজীনার শেষ মিশন। তিনি তার ৩৩ বছরের বর্ণাঢ্য কূটনৈতিক জীবন থেকেও অবসর গ্রহণ করতে চলেছেন।  এজন্য বিদায়ের প্রাক্কালে তিনি ছিলেন আবেগাপ্লুত, তার চোখে ছিল অশ্রু।

দূতাবাস সূত্র জানায়, রোববার দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। দূতাবাসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মজীনাকে বিদায় জানান। এ সময় মজীনা বারবার চোখ মুছছিলেন।

বিদায়ের আগে ফেসবুক কথপোকথনে মজীনা জানান, তার স্থলে রাষ্ট্রদূত হিসেবে আসছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট। তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব উল্লেখ করে মজিনা বলেন, বাংলাদেশ তাকে ভালোবাসবে।

তিনি আরো বলেন, আমার হৃদয় আজ ভারাক্রান্ত। আমি মনে করি আপনারা আমার আবেগ বুঝতে পারবেন।

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী মালয়েশিয়া।

বিদায়ের আগে মজীনা রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে অনেক চেষ্টার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে সূত্রে জানা গেছে।

পুতিন আমাকে শাসন করে না: ওবামা

putin oআমেরিকা-রাশিয়ার রেষারেষি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “পুতিন আমেরিকা কিংবা আমাকে শাসন করছে না।”

তিনি বলেন, “রাশিয়ার ওপর আমেরিকার আর্থিক অবরোধ আরোপের সিদ্ধান্ত সঠিক হয়েছে।”

পুতিনের সমালোচনা করে ওবামা বলেন, “পুতিন অনেক ভালো একজন দাবাড়ু বলে নানা গল্প প্রচলিত আছে। তিনি কৌশলে পশ্চিমা দেশ, ওবামা ও অন্য দেশের ওপর দাবার কটি ঘুরাচ্ছেন।”

তিনি বলেন, “এ মুহূর্তের বাস্তবতা হলো, রাশিয়ার রুবল নেমে এসেছে। দেশটিতে বড় আর্থিক সংকট দেখা দিয়েছে, আর এগুলো হচ্ছে পুতিনের রাজত্বে। এসব বিষয়ই প্রমাণের জন্য যথেষ্ট যে, পুতিন আমেরিকা কিংবা আমাকে শাসন করছে না।”

ওবামা বলেন, “যেসব দেশ আমেরিকার প্রতিপক্ষ কিংবা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে তাদের বিষয়ে আমরা অবগত।”-সিএনএন।

চার ইঞ্চি হৃদয়!

modi22দেশের নতুন নেতার সন্ধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে প্রায়ই বলেন, “দেশের নেতৃত্ব দেবার বিশাল ও শক্ত হৃদয়ের মানুষ প্রয়োজন।”

আর এ প্রচারণাই যেন কাল হলো তার। পুরোটাই অস্ত্র বান হিসেবে লুফে নিল দেশটির বিরোধী দলের নেতারা। আর তাই রাজ্যসভার অধিবেশনে কোনো হাঁকডাক না করেই তৃণমূল নেতা দেরেকও ব্রায়েন বলেন, “সংসদে এসে কথা বলতে ৫৬ ইঞ্চি সাইজের বুক লাগে না, লাগে চার ইঞ্চির একটা হৃদয়!”

সোমবার রাজ্যসভায় বিরোধী দলের নেতারা ধর্মান্তর ঘটনার কড়া সমালোচনা করে বলেন, “মুসলমান ও খ্রিস্টানদের ধর্মান্তরের বাজে কাজ নিয়ে এগুচ্ছে সরকার।” গত এক সপ্তাহ ধরেই এ ইস্যুতে উত্তপ্ত ভারতের সংসদ। তারা এ বিষয়টিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি দাবি করেছে।

মঙ্গলবার দেশটির সংসদের চলতি অধিবেশন শেষ হবে। কাউকে ধর্মান্তরিত করা বিজেপি সমর্থন করে না বলে জানিয়েছে দলটি।

আরএসএস প্রধান মোহন বাগওয়াতি বলেন, “ভারত হিন্দুদের দেশে। এখানে অনেককেই জোর করে হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তর করা হয়েছে। যারা পথ হারিয়েছে তাদের আবারো আমরা ধর্মে ফিরিয়ে আনবো।”-এনডিটিভি।

খোলামেলা ছবি নিয়ে ক্ষুব্ধ বিরাটের ফোন আনুশকাকে

anuska kভারতীয় ক্রিকেটের পয়লা নম্বর পিন আপ বয়ের মন খারাপ৷ প্রেমিকা আনুশকা শর্মার খোলামেলা পোশাকে ছবি দেখে নাকি বেজায় চটে গিয়েছেন বিরাট কোহলি৷

সর্বভারতীয় একটি ইংরেজি ম্যাগাজিনের কভার ফটো হিসেবে আনুশকা সম্প্রতি ওই ছবি তুলেছেন৷ যেখানে তার শরীর অনেকটাই অনাবৃত৷ শুধু তা-ই নয়, যে পোশাক তিনি পরেছিলেন, তার মধ্যে দিয়েও শরীরের বেশ কিছুটা অংশ দেখা সম্ভব৷ এই ফটোশুটের ভিডিও একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে৷ যা দেখে নাকি চটে যান বিরাট৷ অস্ট্রেলিয়া থেকে আনুশকাকে ফোন করেন তিনি৷ সেই ফোনে নাকি আনুশকার ওই ছবি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান৷ এর পর দু’জনের এ নিয়ে তীব্র কথাকাটাকাটিও হয় বলে একটি ওয়েবসাইট দাবি করেছে৷

আনুশকার সঙ্গে বেশ কিছু দিনই সম্পর্ক রয়েছে বিরাটের৷ শুরুর দিকে মুখ না খুললেও সম্প্রতি নিজেরাই সে কথা স্বীকার করে নিয়েছেন৷ বিরাটের সঙ্গে আনুশকাও বলিউডে এখন নিজের পেশাদার জীবনের শীর্ষবিন্দুতে পৌঁছনোর মুখে৷ শুক্রবারই আমির খানের সঙ্গে তার কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি ‘পিকে’ রিলিজ করেছে৷ যেখানে আমিরের সঙ্গে একটি দীর্ঘ চুম্বন-দৃশ্যও রয়েছে৷ ২০০৮ সাল থেকে যে ‘ব্রেক’-এর অপেক্ষায় ছিলেন আনুশকা, সেটা তিনি সদ্যই পেয়েছেন৷ পিকে-তে তার প্রেমিকাকে দেখে বেশ ভালো লাগছে বলেও জানিয়েছিলেন বিরাট৷ এরই মধ্যে পেয়ে গিয়েছেন ছেলেদের ওই ম্যাগাজিনে ডিসেম্বর সংখ্যায় ফটোশুটের চুক্তি৷

কী রকম পোশাক পরেছেন আনুশকা?

প্রায় সব ছবিতে স্বচ্ছ অন্তর্বাস পরেছেন৷ ম্যাগাজিনের কভার ফটো হিসেবে যা ব্যবহৃত হয়েছে, তাতে বিশেষ একপ্রকার বিকিনি পরেছেন, যেখানেও ওর শরীর বেশিরভাগটাই অনাবৃত৷ অনেক ছবিতে ব্যবহৃত হয়েছে কন্ডোম তৈরির উপকরণ ল্যাটেক্সে তৈরি স্বচ্ছ বিকিনি৷ যা দেখার পরই নাকি আপত্তি বিরাটের৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বিরাট দুর্দান্ত খেললেও জয় পাননি৷ তার পর এই আনুশকা অধ্যায় সামনে আসায় বিরাট নাকি এখন ‘ব্যক্তিগত কিছু কারণ নিয়ে বিব্রত’৷

গুঞ্জন, ওই ম্যাগাজিনে আনুশকার ছবি দেখে বিরাট কিছুটা চমকেই যান৷ পেশাদার জীবনে আনুশকা আপস করেছেন বলে শোনা যায় না৷ এমনও শোনা যায়, ছবিতে কাজ পাওয়ার প্রয়োজনে রাজি হননি খোলামেলা পোশাকে ছবি তুলতে৷ কিন্তু ওই ম্যাগাজিনের কভার ফটো তোলার প্রস্তাব ফিরিয়ে দেননি আনুশকা৷ তার কারণ, ওই ম্যাগাজিনটিও ভীষণ জনপ্রিয়৷ অর্থনৈতিক কারণ ছাড়াও আরও একটা কারণ, পিকের মুক্তির কাছাকাছি সময়ে ওই পত্রিকাও প্রকাশিত হওয়ার কথা ছিল৷ ফলে সহজেই আনুশকা সর্বোচ্চ প্রচারের আলো প্রত্যাশা করেছিলেন৷ তা ছাড়া, এর আগে ওই ম্যাগাজিনে নামী তারকারা কাজ করেছেন৷

তবে, বিরাট চটে যাওয়ায় এ বার এই সম্পর্ক নিয়েই নানা প্রশ্ন উঠছে৷ মনে পড়তে পরে, যুবরাজ সিং ও কিম শর্মার সম্পর্কের কথাও৷ প্রায় বছর চারেক সম্পর্ক ছিল ওদের৷ কিন্তু পরে তাল কাটে৷ কারণ, যুবির মা নাকি ওই সম্পর্ক মেনে নিতে চাননি কিম প্রচণ্ড ‘বোল্ড’ বলে৷ বিরাট-আনুশকা সম্পর্ক যদি ভবিষ্যতে অন্য দিকে মোড় নেয়, তা হলে তাতে এই ফটোশুটের বড় ভূমিকা থাকতেও পারে বলে অনেকেই মনে করছেন৷ এই নিয়ে আগামী কয়েকদিন পানিঘোলা হতে পারে।

খালেদার মামলা নিয়ে সমস্যায় দুদক

bodi22বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলাগুলো নিয়ে সংস্থাটি বেশ সমস্যায় আছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান  বদিউজ্জামান। তিনি বলেন, “আমাদের যে মামলাগুলো আদালতে আছে সেই মামলাগুলো সঠিকভাবে পরিচালিত করতে পারলে ইতিমধ্যেই অনেকগুলো ফল দেখা যেতো।  কিন্তু গত কয়েক মাস থেকে উল্লেখযোগ্য কয়েকটি মামলা নিয়ে আমরা বেশ অসুবিধার মধ্যে আছি। মামলাগুলো পরিচালনা করাই যাচ্ছে না। আদালতে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়, ফলে আমরা সরকারের কাছে অনুরোধ করে যে আদালতে স্বাভাবিকভাবে বিচার করা সম্ভব সেই আদালতে মামলাগুলো নিতে বাধ্য হয়েছি। আদালতপাড়া থেকে মামলাগুলো বিডিআর হত্যা মামলার আদালতের স্থানে নিতে আমরা বাধ্য হয়েছি।”

সোমবার দুপুরে রংপুর মহানগরীর আরডিআরএস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

খালেদা জিয়া সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, “উনি দোষী কি দোষী না আমি তা রায় দেয়ার মালিক নই। আমি তদন্ত করে একটি অভিযোগ পেশ করেছি। এখন আপনি বলছেন অভিযোগ মিথ্যা। এখন আপনি বড় বড় উকিল দিয়ে অভিযোগ খণ্ডন করতে পারেন। বড় বড় মামলা থেকে অনেকেই মুক্ত হচ্ছে। আপনি বিচারে দোষী সাব্যস্ত হলে আপনাকে সাজা ভোগ করতে হবে। আর নির্দোষ প্রমাণিত হলে আপনি মুক্ত হবেন। আমি তাদের (খালেদা জিয়ার আইনজীবীদের) অনুরোধ করবো, আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। তাহলে নিশ্চিত একটা ফল জাতি দেখতে পাবে।”

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন, “বারবার করে বলা হচ্ছে মামলাগুলো মিথ্যা। তাহলে আমি বলবো মিথ্যা মামলা  হলেই তো আপনাদের সুযোগ। আপনারা মিথ্যা প্রমাণ করে মুক্ত হয়ে যান। আমি চাই তো সেটা আপনারা করেন। মামলাটা শেষ হয়ে যাক। কিন্তু আপনারাই তো তা হতে দিচ্ছেন না। বারবার কোনো না কোনো অজুহাত তুলে আপনারা মামলা উচ্চ আদালতে তুলছেন। একবার বলছেন বিচারকের প্রতি আস্থা নাই। একবার বলছেন বিচারকের নিয়োগ ঠিক হয়নি। এভাবে নানারকম বাহানা করা হচ্ছে। এজন্য কয়েকবার বিচারকও পরিবর্তন করা হচ্ছে।”

দুদককে টিআইবির দেয়া দায়মুক্তির কমিশন প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন,  “আমি বলি না যে টিআইবির রিপোর্ট একেবারেই মিথ্যা। টিআইবি তারা মুল্যয়ন করেছে। তবে আমার মনে হয় সেটি পুরোপুরি ঠিক নয়।”

তিনি বলেন, “আমরা বড় বড় মামলা করেছি। এগুলো আগে কখনো করা হয়নি। এগুলোও আমাদের কম সাকসেস নয়। এসব বিষয় যদি তারা সঠিকভাবে মূল্যায়ন করতেন তাহলে হয়তো এভাবে তারা বলতেন না। আসলে বাংলাদেশের ট্রান্সপরেন্সি যে সংস্থা আছে এই মূল্যায়নটি তারা করেন না। এটা করা হয় কেন্দ্রীয়ভাবে। বার্লিন থেকে সেটা করা হয়। বিভিন্নভাবে কাগজপত্র দেখে তারা করেন। সেই দেখাতে হয়তো সঠিকভাবে করা হয়নি। আরো কিছু বিষয় মূল্যায়ন করা উচিত ছিল। তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম দাঁড়াতো।

দুদক চেয়ারম্যান বলেন, “অভিযোগ অনুসন্ধান করলেই তাকে দোষী বলা যাবে না। সেটা প্রমাণ হতে হবে। অনুসন্ধানের পর যদি আমরা সব ঠিকঠাক পাই, তাহলেই তাকে আমরা সেখান থেকে মুক্তি দিই। সুতরাং দুদক দায়মুক্তির কমিশন বিষয়টি ঠিক নয়।”

বিএনপিকে বারবার বিরোধী দল উল্লেখ দুদক চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে দুর্নীতির বিষয়টিতে যখন যারা ক্ষমতায় থাকে, তারা একধরনের কথা বলে, যারা বিরোধী দলে থাকে তারা একধরনের কথা বলে। বিরোধী দল যখন সরকারে আসে বা এই দলগুলো যখন সরকারে যাবে, তখন তাদের সুর কিন্তু অন্যরকম হয়ে যাবে। ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছরই রিপোর্ট দেয়। রিপোর্ট দিলেই দেখা যায়, যারা সরকারে থাকে, তারা এই রিপোর্টটাকে সহজভাবে নিতে পারেন না। আর যারা বিরোধী দলে থাকেন তারা উচ্ছ্বসিত প্রশংসা করেন। কারণ সরকারের বিরুদ্ধে কিছু বিষয় থাকে।”

দুদক চেয়ারম্যান যুক্তি দেখিয়ে বলেন, “গত বছর যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট আসে তখন বিরোধী দল এতো সোচ্চার ছিল না।  তবে রিপোর্টটি যে একেবারেই ভুল তা আমরা বলবো না। দুর্নীতি যেহেতু আছে তারা সেভাবে করেছে। তবে মূল্যায়ন ঠিক হয়নি। কিন্তু সঠিকভাবে মূল্যায়ন না হতে পারে কিন্তু বিরোধী দল যেভাবে বলছে ব্যাপারটা তা নয়।”

মন্ত্রীদের বিষযে নতুন করে কোনো তদন্ত নয় উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, “এই মুহূর্তে সেরকম কোনো কাজ আমাদের হাতে নেই। যেসব কাজ আমাদের হাতে আছে সেগুলো নিয়েই আমরা এগুচ্ছি। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন বাংলাদেশের সব চেয়ে ধনী তাকেও আমরা দুদকে এনেছি। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি বলেন, “দুর্নীতি দমন ব্যুরো থাকাকালীন সময়ে আমরা শুধু  মামলা মোকদ্দমা করতাম। ২০০৪ সালে কমিশন হওয়ার পর অনুসন্ধান ও তদন্তের সঙ্গে প্রতিরোধ বিষয়টি জোর দেয়া হয়েছে। সেভাবেই আমরা কাজ করছি।”

তিনি আরো বলেন, “দুর্নীতি আছে বলেই জাতিসংঘ চিন্তাগ্রস্ত। সবখানেই দুর্নীতি আছে। যুক্তরাষ্ট্রে আছে, বিশ্ব্যব্যাংকেও আছে। দুর্নীতি কিভাবে কমানো যায় সেটিই আমাদের লক্ষ। কারণ দুর্নীতি দেশের জন্য খারাপ। জনসাধারণের জন্য খারাপ। অর্থনীতির জন্য খারাপ।”