শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমেরিকায় পুলিশের গুলিতে আবার কৃষ্ণাঙ্গ নিহত

আমেরিকার সেন্ট লুসিয়ায় আবার পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছে। গত আগস্টে আরেক কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন নিহত হওয়ার জেরে দেশটিতে চলা বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটল। তবে পুলিশ দাবি করছে, “কৃষ্ণাঙ্গ তরুণটির হাতে পিস্তল ছিল এবং তা দিয়ে সে পুলিশকে মারতে উদ্যত হয়।”image_111433_0

এনটনিও মার্টিন নামের ওই তরুণ নিহত হওয়ার পর ঘটনাস্থল মিসৌরির বারকেলেতে বিক্ষোভকারীরা জড়ো হয়েছে। তবে পুলিশকে তাদের বিক্ষোভে বাধা দিতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র ব্রায়ান স্কেলম্যান বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের নিয়মিত কাজ করছিল। এ সময় দুই যুবক তাদের দিকে এগিয়ে আসে। একজন তার হাতের বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পরে পুলিশের ধাওয়ায় এক সহযোগী পালিয়ে যায় এবং অন্যজন মারা যায়।” সূত্র: বিবিসি।

রাজধানীতে ইলেকট্রিশিয়ান হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

rubel mরাজধানীর সূত্রাপুরে রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলো- মোঃ রুবেল, মোঃ রোমান ও মোঃ রনি বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৫নং বিশেষ জজ রেজাউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায় ইলেকট্রিশিয়ান রুবেলকে খুন করে আসামিরা। এরপর তার মাথা নিয়ে আসামি রোমান হোটেল শাহ কামালের ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

এ সময় রোমানকে টাকা দেয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন ম্যানেজার। পরে খবর পেয়ে পুলিশ এসে রোমানকে গ্রেফতার করে।

এরপর ঘটনার সঙ্গে জড়িত বাকি ২ আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহ কামালের নিচতলার পাশে একটি স্থান থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আসামিরা ঘটনার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এ ঘটনায় নিহতের বড়ভাই মরণ মিয়া ওইদিন সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৯ ডিসেম্বর ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন ঢাকার ৫নং বিশেষ জজ রেজাউল করিম।

ঝালকাঠিতে বাস খাদে: নিহত ৫, আগত ৪০

road accident2ঝালকাঠির রাজাপুর উপজেলায় খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাসবাড়িতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৫ জানুয়ারি লুঙ্গি পরে রাস্তায় দাঁড়াবো: মায়া

mayaবিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “কত হেডম (হিম্মত) ৫ তারিখে দেখবো। ৫ তারিখে আমি নিজেই লুঙ্গি পরে (পিন্দাইয়া) রাস্তায় দাঁড়ামু। আমিও দেখতে চাই কার কতটা হেডম আছে, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় মায়া এসব কথা বলেন। আলোচনা সভায় আয়োজন করে শেখ রাসেল শিশু সংসদ।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে মায়া বলেন, “কী বলেন ভাইয়েরা, ৫ তারিখ কি রাস্তায় থাকবেন না? ৫ তারিখ কিন্তু অনেক দেরি। আজকে থেকেই রাস্তায় নেমে যান। যেখানে দেখবেন এই দুষ্কৃতিকারী, বোমাবাজরা বোমাবাজি করছে। সেখানেই ধইরা এমন মিষ্টি (উত্তম-মাধ্যম) খাওয়াইয়া দেবেন, জীবনে আর যাতে কোনোদিন মিষ্টি খাইতে না চায়।”

নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, “পাড়া-মহল্লায় সতর্ক থাকবেন। খোঁজ-খবর রাখবেন। কোনো দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী যেন কোনো বাসাবাড়িতে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করতে না পারে।”

বিএনপি-জামায়াতের সব কর্মকাণ্ডের জবাব জনগণকে সঙ্গে নিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

মায়া বলেন, “খালেদা জিয়ার জোট গণতন্ত্রের শত্রু, ৫ জানুয়ারি এদেরকে রাজধানীতে ঢুকতে দেয়া হবে না। সেদিন আমরা দেখতে চাই কার পক্ষে কতটা শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি না, স্বাধীনতা বিরোধীদের শক্তি। সেদিন গণতন্ত্র ধ্বংস হবে না, না গণতন্ত্র রক্ষা পাবে।”

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি বারবার হরতাল দিয়ে, মায়াকান্না করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে করতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ শত চেষ্টা করেন, রক্ষা করতে পারবেন না। বিচার আমরা শেষ করবোই।”

মায়া বলেন, “আপনি এতিমের টাকা চুরি করেছেন। এতিমের ঢাকা চুরি করে কোর্টে হাজিরা দিতে যান না। যত ভাবেই পালিয়ে থাকেন না কেন! আপনার পেছনে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইন আপনার পেছনে পেছনেই যাবে। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনি এবং আপনার সন্তান আইনের আওতায় এসে শাস্তি ভোগ করতেই হবে। আইন থেকে কেউ রক্ষা পায় না, রক্ষা পাওয়ার সুযোগও নাই।’”

মায়া আরো বলেন, “স্বপ্ন দেখছেন ক্ষমতায় বসবেন। কিন্তু পায়ের তলায় যে মাটি নাই সেটা কি ভেবে দেখেছেন? আপনি লক্ষ করেন এখন বিদেশেও আপনার কোনে বন্ধু নাই। আপনার সঙ্গে আছে শুধু মিথ্যাবাদী-ষড়যন্ত্রকারী। আর যারা মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য সহযোগিতা করে নাই সেই সব বন্ধুরা। তাদের আমরা ভয় পাই না। আমাদের কোন প্রভু নাই, বন্ধু আছে।”

শেখ রাসেল শিশু সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক সহীদুল ইসলাম মিলন, সহ-দফতর সম্পাদক জামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

আমেরিকার ক্ষেপণাস্ত্রেই ভূ-পাতিত মালয়েশিয়ার সেই বিমান!

biman maloআমেরিকান ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইচ-৩৭০ বিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন সাবেক এয়ারলাইন্স প্রধান ও লেখক মার্ক দুগেইন । বিমানটি হাইজ্যাক করা হয়েছে এবং  ৯/১১ এর মতো হামলায় এটিকে ব্যবহার করা হবে ভেবে এটিকে ভূপাতিত করে আমেরিকান বাহিনী।

মার্ক দুগেইন বলেন, “ভূপাতিত হওয়ার সময় ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকা দিয়াগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন নৌ বাহিনীর ঘাঁটির ওপর দিয়ে বিমানটি উড়ে যাচ্ছিল। এ সময় বিমানটি হাইজ্যাক করা হয়েছে এবং এটি ওই ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হবে এই তথ্যের ভিত্তিতে মধ্য আকাশেই উড়িয়ে দেয় আমেরিকান বাহিনী।

দিয়াগো গার্সিয়ার নিকটবর্তী ছোট দ্বীপগুলোর অধিবাসীরা মার্ক দুগেইনকে জানান, “ওইদিন (৮ মার্চ) একটি বিশাল বিমানকে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখেছেন তারা। এমনকি, একজন জেলে তাকে এও জানিয়েছেন তিনি ওই বিমানটিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের চিহ্ন সনাক্ত করতে পেরেছেন।”

তাছাড়া ওই এলাকায় নিকটবর্তী বারাহ দ্বীপ সংলগ্ন সমুদ্রে একটি খালি অগ্নিনির্বাপক যন্ত্রও দ্বীপবাসীরা খুঁজে পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সেনেগালিজ বংশোদ্ভূত ফরাসি নাগরিক দুগেইন, যিনি একজন ঔপন্যাসিক হিসেবেও প্রসিদ্ধ এক রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাতকারে বলেন, “আমি বিমানের ঘটনাটি নিয়ে তদন্ত করতে চেয়েছিলাম কিন্তু তাতে ঝুঁকি আছে। এটা করতে সময় প্রয়োজন।”

কাছে দাবি সেনেগালিজ বংশোদ্ভূত ফরাসি নাগরিক দুগেইন। তিনি বলেন, “এমএইচ-৩৭০ বিষয়ে যেনো কোনো তদন্ত না করি সেজন্য আমাকে হুমকিও দেয়া হয়েছিল।”

গত ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয়।–ডেইলি মেইল।

৯ ঘণ্টা পর সচল উত্তর কোরিয়ার ইন্টারনেট

koriya uuসংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আবারো চালু হয়েছে উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা। তবে এটা পুরোপুরি নয় আংশিকভাবে সচল করা হয়েছে। আমেরিকার সঙ্গে দেশটির সাইবার যুদ্ধের পাল্টা হিসেবে দেশটিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্টারনেট সংযোগ ফিরে আসার বিষয়ে পিয়ংইয়ং সরাসরি কোনো মন্তব্য না করলেও আমেরিকা এটি সচল হওয়ার বিষয় নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, “উত্তর কোরিয়া পুরো ইন্টারনেট সংযোগকেই এক সময় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।”

ওয়াশিংটন কর্তৃপক্ষ বলছে, “উত্তর কোরিয়ার নেতা কিম জনকে নিয়ে সনি পিকচারের করা রম্য ছবিটির জন্য যে সাইবার হামলা করা হয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে।” সূত্র বলেছে, উত্তর কোরিয়ার ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে জড়িত থাকা নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইন রিসার্চ বলছে, “নয় ঘণ্টা পর কিছুটা সচল হয়েছে ইন্টারনেট সংযোগ।” কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ কে মঙ্গলবার সচল দেখা গেছে।–বিবিসি।

আইনি প্রক্রিয়াতেই জামায়াত নিষিদ্ধ হবে: আইনমন্ত্রী

anisul 21আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, “সরকার চাইলেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু এ ক্ষেত্রে স্বচ্ছতার স্বার্থে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তা করা হবে।”

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের ফাঁসির রায়ের পর তিনি সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কায়সারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আনিসুল হক বলেন, “আমরা পুরো বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। বিচার সঠিকভাবেই চলছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের বিষয়ে আগামী বছরের জানুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে একটি সংশোধনী বিল উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

মন্ত্রী আরো বলেন, “জামায়াতের রাজনীতি নিষিদ্ধ লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের বিচার করা।”

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকর প্রসঙ্গে আনিসুল হক বলেন, “সাধারণ মানুষের মতো আমারো প্রত্যাশা যে এ রায় দ্রুত কার্যকর হোক। আশা করি সুপ্রিম কোর্ট বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখবেন।”

কায়সারের রায় প্রসঙ্গে তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ড বা নাশকতার পরিকল্পনা করেছিল এতদিন তাদের বিচার  হয়েছে। এখন যারা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করেছিল তাদের বিচার হচ্ছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এ সাজা তার প্রাপ্য ছিল।”

কেন্দ্রীয় কারাগার যাচ্ছে কেরানীগঞ্জে

hasina230আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে কারারক্ষীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনেক কারাগারের সংস্কার এবং নতুন কারাগার নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “বন্দিদের সুশৃঙ্খলভাবে নিরাপদে আটক ও তাদের প্রতি মানবিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ‘পাপকে ঘৃণা কর, পাপীকে নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারা প্রশাসন পরিচালনা করতে হবে।”

স্বাধীনতার পর দীর্ঘ ৪৩ বছরেও কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেনি। কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথোপযুক্ত প্রশিক্ষণ দেয়ার জন্য রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমী এবং ঢাকায় একটি কারা স্টাফ কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই রাজাকার’

“শেখ মুজিব মাত্র ১১ মিনিটে বাকশাল শাসন কায়েম করেছেন আজীবনের জন্য রাষ্ট্রপতি থাকার জন্য। আজ শেখ হাসিনাও একইভাবে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছেন আজীবন ক্ষমতায় থাকার জন্য। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে রাজাকার হয়ে যায়। পক্ষে বললে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হয়ে যায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিচ্ছে।”

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে খালেদা জিয়ার উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশনের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম. জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাহিদ বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে গেল না। তিনদিন পর আওয়ামী লীগ বলছে ৪৩% ভোট পড়েছে।”

তিনি বলেন, “বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ ৬৪ জন নেতা-কর্মী নিখোঁজ রয়েছেন। কথা বললেই বিএনপির নেতা-কর্মীদের গুম করা হয়। বর্ডারে মানুষ মারা হচ্ছে। সরকার নিশ্চুপ রয়েছে।”

জাহিদ হোসেন বলেন, “সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের অবৈধ ট্যাংকার ডুবে। বনপরিবশে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু স্বীকার করেছেন সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নৌপরিবহন মন্ত্রী বলছেন বেশি ক্ষতি হয়নি। মন্ত্রীরা স্ব-বিরোধী কথা বলছেন। শিক্ষার হার বাড়াতে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করলেই সরকার পাশের গ্যাংরান্টি দিচ্ছে। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না।”

সভায় সভাপতির বক্তব্যে খালেদা জিয়ার আরেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার এম. শাহজাহান ওমর বীর উত্তম উপস্থিত নেতা-কর্মীদের দাবীর মুখে বলেন, আমি কেন্দ্র থেকে চাপিয়ে দেয়া যুবদল ও ছাত্রদলের কমিটি মানি না। আপনারাও মানবেন না। ৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা এলে ৭২ ঘণ্টা হরতাল দেয়া হবেও বলেন শাহাজাহান ওমর।

প্রতিনিধি সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহ-সভাপতি  মিঞা আহম্মেদ কিবরিয়া, সাংগঠনিক সম্পদক মেহেদী হাসান খান বাপ্পী প্রমুখ।

‘হ্যাপীর ব্যক্তিত্বে আমি মুগ্ধ’

toslimaহ্যাপীর ইন্টারভিউ শুনলাম। খুব হৃদয়স্পর্শী, খুব বিশ্বাসযোগ্য। আবেগ নয় শুধু, যুক্তিও প্রচুর। হ্যাপীকে দেখে যেন মেয়েরা শেখে, মুখ-বুজে-না-থাকা  শেখে। অন্যায় আর প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে, যেন একা একা ঘরের কোণে বসে আর না কাঁদে, যেন নিজেকে ক্ষুদ্র তৃণসম না ভাবে, যেন অসহায় অবলা না ভাবে, যেন ঘৃণ্য নিকৃষ্ট কিছু না ভাবে, যেন আত্মহত্যা করার দুঃস্বপ্ন না দেখে, যেন মাথা উঁচু করে দাঁড়ায়, নিজেকে   সম্মান আর কেউ না দিলেও যেন নিজে দিতে শেখে।

আজ হ্যাপীকে লোকে দোষ দেবে। কারণ প্রতারক প্রেমিকের বিরুদ্ধে হ্যাপী মুখ খুলেছে, চুপ করে থাকার, নীরবে অনাচার সওয়ার পুরুষতান্ত্রিক নিয়মগুলো মানেনি। কিন্তু আরও অনেক মেয়ে যখন মুখ খুলবে, আরো হাজারো মেয়ে, আরো লক্ষ মেয়ে- তখন কাকে রেখে কাকে ছি ছি করবে  লোকে! বরং তটস্থ হবে নিজেদের আবর্জনা আবার কেউ দেখে ফেলে কিনা এ নিয়ে।

ভুলে গেলে চলবে না আমরা সেই সমাজে বাস করি, যে সমাজ পুরুষদের  ভোগের জন্য বেশ্যালয় খুলেছে, যে বেশ্যালয়ে অধিকাংশ মেয়েরাই আসে  প্রেমিক দ্বারা প্রতারিত হয়ে, যে বেশ্যালয়ে প্রেমিক তার প্রেমিকাকে বিক্রি করে দিয়ে পালিয়ে যায়। প্রতারক শুধু নিচু তলায় নয়, প্রতারক সব তলাতেই আছে। জাতীয় ক্রিকেট টিমেও আছে। হ্যাপীর ব্যক্তিত্ব, দৃঢ়তা এবং সাহস আমাকে মুগ্ধ করেছে। তাকে অজস  অভিনন্দন। -বাংলাদেশ প্রতিদিন