শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

গুজবে মাতলো গোটা দেশ!

শাহজাহানপুরে রেল কলোনিতে পাইপের মধ্যে শিশু পড়ে যাওয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেয়া এনএসআই’র যুগ্ম-মহাপরিচালক আবু সাঈদ রায়হান।image_111684_0

তিনি বলেন, “ক্যামেরা নামানোর পর একেবারে শেষ প্রান্তে তেলাপোকা, টিকিটিকিও দেখা গেছে কিন্তু শিশুর কোনো শরীর দেখা যায়নি বা শরীরের মতো কিছু দেখা যায়নি। এটা সম্পূর্ণ গুজব।” এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে শুধুই গুজবে মেতেছিল গোটা বাংলাদেশ।

১৭ ইঞ্চি ব্যাসের ওই পাইপের ৬৭২ ফুট নিচে বোরহোল ক্যামেরা নামিয়ে ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ কথা জানান দায়িত্বরতরা।

এর আগে শাহজাহানপুর থানার ওসি মেহেদী হাসান বলেছিলেন, শিশুটিকে উদ্ধারের জন্য রশির সঙ্গে বস্তা বেধে নিচে ফেলা হয়েছে। তবে, যে গর্তে শিশুটি পড়েছে সেটি অপরিসর হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।

তিনি আরো জানিয়েছিলেন, পাইপে রশি বেঁধে শিশুটিকে খাবার ও পানীয় পাঠানো হয়েছে।

এছাড়া, অন্ধকারে যাতে ভয় না পায়, সেজন্য দুটি টর্চ লাইটও পাঠানো হয়েছে। আর ওপর থেকে ডাকা হলে এবং জিনিসপত্র পাঠাবার পর শিশুটি কয়েকবারই সাড়া দিয়েছে বলেও জানাচ্ছিলেন কর্মকর্তারা।

কিন্তু, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাইপটিতে অত্যাধুনিক ক্যামেরা নামানো হয়।
এটি দিয়ে সেখানে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করা হচ্ছিল। তবে, সেখানে নানা ধরনের পরিত্যক্ত জিনিস পড়ে থাকতে দেখা গেলেও কোনো শিশুর অস্তিত্ব পাওয়া যায়নি।

শিশুটিকে উদ্ধারের অভিযান নিয়ে গণমাধ্যমে নানা বিতর্ক উঠলেও ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছেন, পরিত্যক্ত যেসব জিনিসপত্র ক্যামেরাতে দেখা গেছে, সেগুলো সরানোর ব্যবস্থা নিতে এবং এরপর শিশুটির সন্ধান চালাতে।

উদ্ধার তৎপরতার পরবর্তী ধাপে ক্রেন ব্যবহার করে পরিত্যক্ত জিনিসপত্র সরানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি বলেন, বাংলাদেশে এমন ঘটনা বিরল, তবে সব ধরনের চেষ্টা তারা করছেন।

তিনি বলেন, শিশুটি যদি মারা গিয়ে থাকে, অন্ততপক্ষে তার মৃতদেহটিও যেন তারা উদ্ধার করতে পারেন, সেই চেষ্টা করছেন তারা।

সপরিবারে আমির দর্শন মুন্নাভাইয়ের

রাজকুমার হিরানির ছবি ‘পিকে’র এক গুরুত্বপূর্ণ অংশ তিনি। তাকে ছাড়াই মুক্তি পেয়েছে ‘পিকে’। সেকারণে মুক্তির সাতদিন পরেও তার জন্য ব্যবস্থা করা হয়েছিল স্পেশাল স্ক্রিনিংয়ের৷জেল থেকে বিশেষ ‘ছুটি’ পেয়ে বাড়ি ফিরে সপরিবারে দেখলেন ‘পিকে’।image_111683_0

ছবির পরিচালক রাজকুমার হিরানী ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া সঞ্জয়ের জন্য ‘পিকে’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। এখানে স্ত্রী মান্যতা এবং সন্তান ইকরা ও শাহরানের সঙ্গে একসঙ্গে বসে পিকে দেখেছেন সঞ্জয়। তবে এখানে উপস্থিত থাকতে পারেননি আমির খান ও আনুশকা শর্মা।

মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ৫ বছরের জেল হয়। পুণের ইযেরওয়াড়া জেলে রাখা হয় তাকে। এরই মধ্যে বেশ কয়েকবার প্যারোলে জেলের বাইরে এসেছেন সঞ্জয়।

প্রসঙ্গত উল্লেখ্য,রাজকুমার হিরানী সঞ্জয়ের জীবন কাহিনী নিয়ে একটি চিত্রনাট্য লিখতে চলেছেন। শোনা যাচ্ছে মুন্নার চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।- ওয়েবসাইট।

কঙ্গনার প্রেম

একটি সুন্দর-সুস্থ সম্পর্ক মানুষকে অনেক বেশি ক্ষমতাবান করে তোলে’ প্রেমে পড়ে রিলেশনশিপ নিয়ে বর্তমানে এটাই স্টেটাস বলিউডের হট ডিভা কঙ্গনা রানাওয়াতের।প্রেম করছেন তিনি একথা নিজে মুখে স্বীকার করেছেন বলিউডের এই সুন্দরী। অবশ্য প্রেমিকটিকে,এই ব্যাপারে একেবারে মুখ খুলতে নারাজ image_111682_0তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ বর্তমানে আমি একটি সম্পর্কে আছি কিন্তু কার সঙ্গে সেটা বলতে পারব না।আগে সম্পর্কটা জোরালো হোক তারপর আমি নিজেই তার নাম আপনাদের জানাব”।

তিনি আরও বলেছেন, ‘একা থাকার যন্ত্রণা সাংঘাতিক আবার দায়বদ্ধ সম্পর্কও বিড়ম্বনার মধ্যে রাখতে পারে৷কিন্তু একটা সুন্দর সম্পর্ক সবসময় আপনাকে ক্ষমতাশালী করবে। আমি খুব খুশি এতদিনে একজন উপযুক্ত পার্টনার পেয়ে।’

তবে কার সঙ্গে প্রেম করছেন তিনি এই নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে বলিপাড়ায়।কিছুদিন আগে তার সঙ্গে হৃত্বিকের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল।তবে কি কঙ্গনার মনের মানুষ হৃত্বিক?- ওয়েবসাইট।

কলকাতায় মরসুমের শীতলতম দিন, কাঁপছে উত্তর ভারত

কলকাতার শীত বোধহয় অপেক্ষা করছিল বড়দিনের জন্য। ২৫-এর রাত কাটতেই না কাটতেই ঠাণ্ডা জাঁকিয়ে বসছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে রাজ্যের বাকি জেলাও। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, দার্জিলিং থেকে কৃষ্ণনগর জবুথবু মানুষদের ছবিটা প্রায় একই। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।image_111681_0

বেশ কয়েক দিন ধরেই শহর কলকাতায় একটা শীত শীত ভাব থাকলেও সে ভাবে পড়ছিল না ঠাণ্ডা। আবহবিদরা এর জন্য দায়ী করছিলেন মেঘলা আকাশকে। এর জন্য উত্তুরে হাওয়া সে ভাবে বইতে পারছিল না। কিন্তু এখন আকাশ মেঘমুক্ত থাকায় বাড়তে শুরু করেছে হাওয়ার দাপট। এই পরিবেশ আপাতত কয়েক দিন বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস, ফলে বজায় থাকবে ঠাণ্ডা।

শীতের জন্য হা-পিত্যেশ করে থাকা রাজ্য এই পরিবেশকে স্বাগত জানালেও দেশের উত্তরের রাজ্যগুলির হাল কিন্তু বেশ খারাপ। প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। সঙ্গে রয়েছে কনকনে হাওয়ার দাপট আর ঘন কুয়াশা। ঠাণ্ডায় কাঁপতে থাকা রাজ্যগুলিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় উত্তর ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ন’জনের। ৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে কাঁপছে দেশের রাজধানীও। রেল দফতর সূত্রে খবর, রাজধানী এক্সপ্রেস-সহ ৯০টি ট্রেন দেরিতে চলছে।

পাঞ্জাব এবং প্রতিবেশী হরিয়ানার তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ঘন কুয়াশায় জিপ-ট্রাক সংঘর্ষে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে তিন জনের। একই কারণে উত্তরপ্রদেশে মৈনপুরিতে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তিন জন। কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। লাদাখের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে হিমাঙ্কের ১০ ডিগ্রি নীচে। প্রায় জমে যাওয়া ডাল লেক দিয়ে কোনোমতে চলছে শিকারা।- ওয়েবসাইট।

কোস্তার গোলে জয় চেলসির

প্রিমিয়র লিগে দুরন্ত ফর্ম অব্যহত চেলসির ৷বুধবারও সেই ছন্দ বজায় রাখল হোসে মোরিনহোর দল৷ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দিল চেলিস ৷ মোরিনহোর দলের হয়ে গোল করেন জন টেরি ও দিয়েগো কোস্তা ৷image_111680_0

শুরু থেকেই ভালো ফুটবলের নমুনা তুলে ধরেছে চেলসি ৷তবে গোল পেতে অবশ্য ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোরিনহোদের ৷দলের হয়ে প্রথম গোল করেন জন টেরি ৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল চেলসি ৷বিরতির পরে দিয়েগো কোস্তা গোল করে ব্যবধান বাড়ান চেলসির পক্ষে ৷ চোট -আঘাত ও ফর্ম হারানোর জন্য কিছুদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না কোস্তা ৷ কিন্তু ফের ছন্দে দেখা গেল চেলসিকে ৷ফের গোলে ফিরলেন তিনি ৷ এরপর সুযোগ পেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি মোরিনহোর ছেলেরা ৷- ওয়েবসাইট।

কূপে শিশু: রেলের প্রকৌশলী বরখাস্ত

রাজধানীর শাহজাহানপুরে খেলতে গিয়ে ওয়াসার পানির পাম্পের প্রায় ৪০০ ফুট গভীর পাইপের পরিত্যক্ত গর্তে শিশু জিয়াদ আটকে পড়ার ঘটনায় ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে।image_111674_0

একই সঙ্গে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে রেলওয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে জানানো হয়।

শনিবার টঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার টঙ্গিপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।image_111671_0

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, বঙ্গবন্ধু ভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা তিনটায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বান্দরবানে ৬৬ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বান্দরবানের ৬৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার মাধ্যমে গায়ের চাদর উপহার দিলো জেলা আওয়ামী লীগ। শহরের মুক্ত মঞ্চে শুক্রবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়।image_111668_0

এর আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবর্গ ছাড়াও জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। লাল সবুজের বিজয়ের পতাকা হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা পরিষদের চেয়রম্যান ক্যশৈহ্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব:) তারু মিয়া, সাধন চন্দ্র দাশ, মুস্তাফিজুর রহমান।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য কাজি মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক লক্ষি পদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত দাশ প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননায় প্রত্যেককে গায়ের চাদর উপহার দেয়া হয়। মুক্তিযোদ্ধারা সংবর্ধনা পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

প্রথম দিনে সমান তালে লড়েছে ভারত-অস্ট্রেলিয়া

মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে সমান তালে লড়াই করেছে ভারত ও অস্ট্রেলিয়া। তিন ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরির সুবাদে দিন শেষে ২৫৯ রান তুলেছে অসিরা। আর টিম ইন্ডিয়ার বোলাররা শিকার করেছে স্বাগতিকদের পাঁচ উইকেট।

টস হারলেও, বল হাতে দিনের শুরুটা দুর্দান্তই করেছে ভারত। প্রথমে ব্যাটিং-এ নামা অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে শূন্য হাতে ফিরিয়ে দেন স্বাগতিক পেসার উমেশ যাদব। তবে এমন ধাক্কা আমলে নেননি আরেক ওপেনার ক্রিস রজার্স ও শেন ওয়াটসন।

ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে দলের স্কোর তিন অংকের কোটা পার করেন রজার্স ও ওয়াটসন। দ্বিতীয় উইকেট জুটিতে ১১৫ রান যোগ করার পর আউট হন রজার্স। টিম ইন্ডিয়ার পেসার মোহাম্মদ সামির প্রথম শিকার হবার আগে ৫৭ রান করেন রজার্স।

রজার্স ফিরে যাবার পাঁচ বল পর প্যাভিলিয়নে যোগ দেন ওয়াটসন। ব্যক্তিগত ৫২ রানে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ওয়াটসন। ফলে ৩ উইকেটে ১১৫ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া।image_111588_0

সেখান থেকে দলকে আবারো টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও শন মার্শ। দলকে ভালোভাবেই টেনে তুলছিলেন তারা। কিন্তু অস্ট্রেলিয়ার শিবিরে আবারো আঘাত হেনে ভারত শিবিরে আনন্দের পরশ দেন সামি। ৩২ রানে আউট হয়েছেন মার্শ।

মার্শের পর উইকেটে আসেন প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা জো বার্নস। তবে নিজের অভিষেক ম্যাচের শুরুটা স্মরণীয় করে রাখতে পারেননি বার্নস। ব্যক্তিগত ১৩ রানে বার্নসকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন যাদব।
এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া -আসা দেখছেন স্মিথ। আর এরই মাঝে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে দশম হাফ-সেঞ্চুরি। আর দিনের শেষভাগ পর্যন্ত ক্রিজে থেকে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ঐ সময় ক্রিজে তার সঙ্গী ছিলেন উইকেটরক্ষক ব্র্যাড হাডিন। তার সংগ্রহে আছে ২৩ রান। ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সামি ও যাদব।

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টিতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া: ২৫৯/৫ (৯০ ওভার) (স্মিথ ৭২, রজার্স ৫৭, সামি ২/৫৫)। সূত্র: ওয়েবসাইট

পিতৃপরিচয়হীন বালিকা আজ বিশ্বের প্রভাবশালী ব্যক্তি

ধনী পরিবার থেকে কেউ জন্ম নিয়ে পরবর্তীতে আরও ধনী হবে এটাই স্বাভাবিক। অন্যদিকে একেবারে হতদরিদ্র থেকে উঠে এসে বিশ্বের প্রভাবশালী কেউ হবেন- এটা রীতিমতো চমকই বটে।
image_111654_0
অপরাহ গেইল উইনফ্রে এমনই এক নারী। তাকে থাকতে হয়েছে দীর্ঘ সময় পিতৃপরিচয়হীন। জন্ম ২৯ জানুয়ারি ১৯৫৪। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে। অবিবাহিত গৃহপরিচারিকা ভারনিতা লির ঘরে। বাবা ভারনন উইনফ্রে। পেশায় নরসুন্দর। বাবা-মার সঙ্গে একত্রে থাকার কপাল ছিল না উইনফ্রের। আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ভারনিতা লি মেয়ের জন্য খাবার পর্যন্ত কিনতে অক্ষম হয়ে পড়েছিলেন। কিছুদিন পরে উইনফ্রেকে মার সঙ্গে নানির বাড়ীতে ঠাঁয় নিতে হয়েছিল। সেখানেও চরম দৈন্যদশায় দিন কাটছিল তাদের। না ছিল পর্যাপ্ত খাবার না ছিল পোশাক। নানিবাড়ীর আত্মীয়দের হাতে রোজ নির্যাতনের শিকার হতে হত মা-মেয়েকে। কখনও মা-মেয়ে একত্রে কাজ করতো অন্যর বাড়িতে। নিকট আত্মীয়দের বাড়ীতেও ।

উইনফ্রেকে নিয়ে তার সমবয়সীরা প্রায় হাসাহাসি করতো। কারণ উইনফ্রের পোশাক-আশাক ছিল একেবারের নিচু মানের। ভাগ্যের নির্মম পরিহাস। মাত্র নয় বছর বয়সেই নিকটাত্মীয়দের দ্বারাই যৌন নির্যাতনের শিকার হতে হয় উইনফ্রেকে। মাত্র চৌদ্দ বছর বয়সে এক পুত্রসন্তানের জন্ম দেন উইনফ্রে, জন্মের কিছুদিন পর শিশুটি মারা যায়। অবশ্য নানির বাড়িতেই তার পড়ালেখার হাতেখড়ি।
স্কুলে পড়াকালে উইনফ্রে টেনিসি রাজ্যের স্থানীয় একটি রেডিও স্টেশনে চাকরি পেয়ে যান সান্ধ্যকালীন খবরের উপস্থাপিকা হিসেবে। উইনফ্রের সুদিন আসতে শুরু করে। পরে তার পারদর্শিতা দেখে দিবাকালীন টক-শো এএম শিকাগো উপস্থাপন করতে দেয়া হয়।
শিকাগোর এই তৃতীয় সারির টকশো যখন অপরাহর হাত ধরে প্রথম সারিতে জায়গা করে নেয়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি ভুলতে শুরু করেন তার দুঃখময় অতীতকে। অপরাহ নিজের  প্রোডাকশন কোম্পানি খুললেন এবং আন্তর্জাতিক প্রচারে চুক্তিবদ্ধ হন। শিকাগোর সেই এএম শিকাগোই বর্তমানের দি অপরাহ উইনফ্রে শো।

এই শো টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি প্রচারিত বলে গণ্য। নিজে ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি তিনি একজন সাহিত্য সমালোচক এবং অ্যাকাডেমি এওয়ার্ড মনোনীত অভিনেত্রীও। বিংশ শতাব্দীর সবচেয়ে ধনী আফ্রিকান আমেরিকান এবং সর্বকালের সেরা আফ্রিকান আমেরিকান মানবহিতৈষীও হবার যোগ্যতা অর্জন করেন তিনি। পরপর তিন বছর তিনি বিশ্বের অনন্য কালো কোটিপতি হিসেবে বিবেচিত হয়েছেন। কারো কারো মতে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা। ২০০৮ সালের জুনে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০০৮ সালের ১০০ জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তির তালিকায় পরপর দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ স্থান দখল করেন। -ওয়েবসাইট