শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

সীমান্তহত্যা শূন্যে আনতে ফের প্রতিশ্রুতি বিএসএফের

সীমান্তহত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আবারো প্রতিশ্রুতি দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সংস্থাটি জানিয়েছে, তাদের একার পক্ষে সীমান্তে হত্যা বন্ধ সম্ভব নয়, কাজ করতে হবে যৌথভাবে।image_112050_0

সোমবার বিজিবি সদর দফতরে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলনের চতুর্থ দিন শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে বিএসএফ মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক এ প্রতিশ্রুতি দেন। গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সীমান্ত সম্মেলন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বিএসএফ মহাপরিচালক বলেন, “সীমান্ত সম্মেলনে ভারত বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এ সম্মেলন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেবে।”

সীমান্তে হত্যার বিষয়ে বিএসএফ মহাপরিচালক বলেন, “যেকোনো দেশের নাগরিকই যখন প্রাণ হারান তখন তা অত্যন্ত দুঃখজনক। তবে পরিসংখ্যান বলছে সীমান্তে হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে।”

২০০৭ সালে সীমান্তে বিভিন্ন কারণে ১০৬ জনকে প্রাণ দিতে হয়েছে, সেখানে ২০১২ সালে সে সংখ্যা ১১ জন দাবি করেন তিনি।

দেবেন্দ্র কুমার পাঠক বলেন, “একার পক্ষে সীমান্তে হত্যা বন্ধে কাজ করা সম্ভব না। এজন্য বিজিবি-বিএসএফ যৌথভাবে সীমান্তে হত্যা বন্ধে কাজ করতে চায়। এরকম ঘটনাকে আমরা শূন্যে নিয়ে আসতে চেষ্টা করছি।”

আদালতে বিচারাধীন হওয়ায় ফেলানী হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বৈঠকে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, অবৈধভাবে মানব পাচার, অস্ত্র ব্যবসা, সীমান্তে অপরাধে জড়িতদের আটকের বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়েও যৌথ সিদ্ধান্ত হয়েছে।

বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, “আমরা সীমান্তে যেসব এলাকায় মানুষ হত্যার শিকার হয় সেইসব জায়গা চিহ্নিত করার পরিকল্পনা করেছি। সেইসব জায়গায় যেন অপরাধ না ঘটে প্রয়োজনে যৌথভাবে টহল দেয়ার প্রাথমিক পরিকল্পনাও হয়েছে।”

আজিজ আহমেদ বলেন, “বিএসএফ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্ত সম্মেলনে বিজিবির সহায়তা চেয়েছিল। বিজিবি তাদের জানিয়েছে বাংলাদেশে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেই।”

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সীমান্ত সম্মেলন মঙ্গলবার ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে ভারতের ১৯ সদস্যের ও বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের ১০০ তম শাখার উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামগঞ্জ (বজরা) বাজারে বেসরকারি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড’র ১০০ তম শাখার শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।image_112041_0

অনুষ্ঠানে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম এহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যন বিলকিস নাহার, ব্যাংকের অতিরিক্ত উপ-পরিচালক মনীন্দ্র কুমার নাথ, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফম বাবুল বাবু, নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যন নুরুল আমিন স্বপন, বজরা ইউপি’র চেয়ারম্যন মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যন আবেদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, অ্যাডভোকেট মাহবুবুল হক লেবুসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে।সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও কেক কেটে ব্যাংকের ১০০তম শাখা উদ্বোধন করেন। এরপর ব্যাংকের ১৫৪তম বুথের উদ্বোধনও করেন অতিথিরা।

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।image_112012_0

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩  হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত  রয়েছে ৪৯ টি  কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো লিঃ, এমজেএল বিডি, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা ও অগ্নি সিস্টেম।   সোমবার সিএসইতে সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৯৮১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৫ কোটি  ২০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে দুই  কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

পিকে নাকি ‘পাক’ পয়সায়, টুইটে ফোঁস স্বামীর

পিকে-র পিছনে নাকি দুবাই এবং আইএসআই-র টাকা! পিকে-র বিরোধিতায় মুখ খুলে এমনই দাবি বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর।image_112056_0

স্বামী টুইট করে বলেন যে, ‘ফিল্ম পিকে-কে কে ফাইন্যান্স করেছে? আমার সূত্রের খবর, দুবাই এবং আইএসআই পর্যন্ত এই টাকা ট্রেস করা যাবে। ডিআরআই-কে এর তদন্ত করা উচিত।’লাগাতার বিরোধিতার মুখে পড়ছে পিকে। রোববারও বেশ কয়েক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। যোগগুরু রামদেবও এর বিরুদ্ধে মুখ খোলেন, তিনি এই ফিল্মের সোশ্যাল বয়কটেরও দাবি তোলেন। মুসলিম এবং খ্রিস্টান ধর্মগুরুও ফিল্মের বেশ কিছু অংশে নিজের আপত্তি ব্যক্ত করেন।

তবে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং ফিল্ম সমালোচকরা পিকে-র বিস্তর প্রশংসা করেছেন।- ওয়েবসাইট

নিষ্ফল ড্রয়ের পথে পোর্ট এলিজাবেথ টেস্ট

বৃষ্টির হানার কারণে পোর্ট এলিজাবেথ টেস্ট ড্রয়ের পথেই হাঁটছে। বৃষ্টির কারণে প্রায় দুই দিন খেলা না হওয়ায় আগামীকাল টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হতে পারে।image_112052_0

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৮ উইকেটে ৪১৭ (ডিক্লে.) রানের জবাবে সোমবার টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৭৫ রান। ক্যারিবীয়রা প্রোটিয়াদের চেয়ে এখনো ১৪২ রান পিছিয়ে থাকলেও আগামীকাল টেস্টের শেষ দিন হওয়ায় নিষ্ফল ড্রয়ের দিকে হাঁটছে পোর্ট এলিজাবেথ টেস্ট।সোমবার ২ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নামেন ব্রাফেট ও স্যামুয়েলস। এই দুজন দলকে ২৩১ রান পর্যরন্ত টেনে নিয়ে যান। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে ১৭৬ রানের জুটি গড়ে দলকে নিরাপদে নিয়ে যান। দুজনই তুলে নেন সেঞ্চুরি

ব্রাফেট ১৮৬ বলে ১২টি চারের মাধ্যমে ১০৬ রান করেন। স্যামুয়েলস করেন ১০১ রান। তার ১৬০ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো ছিল।

তবে ইমরান তাহির ও মরনে মরকেলের বোলিং তোপে পড়ে মাত্র ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা মিইয়ে যায় ক্যারিবীয়দের।

প্রোটিয়াদের হয়ে মরকেল চারটি এবং তাহির নেন তিনটি উইকেট।

প্রথম ইনিংসে ডিন এলগার ও ডু প্লেসিসের সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ৪১৭ রান তোলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের হয়ে ডিন এলগার ১২১ ও ডু প্লেসিস করেন ১০৩ রান।

ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেলর, কেনরয় পিটার্স ও গ্যাব্রিয়েল দুটি করে উইকেট লাভ করেন।   -ওয়েবসাইট

ধোনির পরিবর্তে কোহলিকে চান সৌরভ

টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে পর্যাপ্ত সময় দেয়া হয়েছে বলে মন্তব্য করলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।image_112051_0

সৌরভ বলেন, “ধোনি ভারতের হয়ে প্রায় ৬০টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি, সেটা যথেষ্ট সময়।”ভারতের অন্যতম সেরা অধিনায়কের গাঙ্গুলির ভাষায়, “এটা তো দু-একটা টেস্টের ব্যাপার নয়। অনেক দিন ধরেই ধোনি টেস্টে ক্যাপ্টেন্সি করতে গিয়ে সমস্যায় পড়ছে। তাই ভাবতে হবে। তবে আশা করছি ধোনি নিজেকে বদলে নেবে এবং দলকে ঠিক পথে নিয়ে যাবে।”

ধারাভাষ্য দিতে সৌরভ এখন অস্ট্রেলিয়ায়। সেখানেই তিনি বলেন, “টেস্ট ম্যাচের
উচ্চতায় ধোনি দললকে নিয়ে যেতে পারছে না। যদিও এই সিরিজ এখনও শেষ হয়নি। তবে সিরিজ শেষেও অন্য রকম কিছু বলতে পারব বলে মনে হচ্ছে না।”

আসন্ন বিশ্বকাপে ধোনিই ভারতকে নেতৃত্ব দেবেন। কিন্তু তারপর কী হবে? তখন যদি ধোনিকে সরিয়ে বিরাটকে টেস্ট অধিনায়ক করে দেয়া হয়, তা হলে কী করবেন ধোনি?

সৌরভের সাফ কথা, “বিরাটের নেতৃত্বে অবশ্যই খেলা উচিত ধোনির। কোনও আপত্তি থাকার কথা নয়।”

এই ব্যাপারে নিজের সময়ের উদাহরণ টেনে সৌরভ বলেছেন, শচিন তো টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়ার পর আমার অধীনেই খেলেছে। আমি আবার দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছি। দ্রাবিড় ধোনির অধীনে। রিকি পন্টিংও তো মাইকেল ক্লার্কের নেতৃত্বে খেলেছে। এতে তো কোনও সমস্যা হওয়ার কথা নয়।”

টেস্ট নয়, ওয়ানডে’র অধিনায়ক হিসেবে ধোনির প্রশংসা করছেন সৌরভ। তিনি বলেন, “ধোনি ভালো অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক হিসেবে ওর রেকর্ড যদি দেখা যায়, তাহলে ধোনি অবশ্যই সফল। কিন্তু টেস্টে, বিশেষ করে বিদেশের মাটিতে ও ঠিক গুছিয়ে উঠতে পারেনি।

ধোনিকে নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিরাট কোহলির প্রশংসা শোনা গেল সৌরভের গলায়। ভারতের সাবেক এই অধিনায়ক স্পষ্ট করে বলে দিলেন, “কোহলিই তো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। ও পরবর্তী অধিনায়ক।”

বিরাটের আগ্রাসী মনোভাব এবং সাহস ভালো লেগেছে সৌরভের। তাই গাঙ্গুলি বলেন, “আমাদের এখন ইতিবাচক ভাবতে হবে। তার জন্য একজন ইতিবাচক অধিনায়কই দরকার।”

নেতৃত্ব নয়, একজন সাধারণ ক্রিকেটার হিসেবেও দলের কতোটা কাজে লাগা যাচ্ছে, সেটাই আসল। এমনই মত সৌরভের। তিনি বলেন, “যদি কেউ ধারাবাহিক ভালো পারফর্ম করে যায়, তাহলে অধিনায়কত্ব সেখানে একটা অংশ হতে পারে মাত্র। আসল জিনিস হল, দেশকে কতটা দিতে পারছে সেই ক্রিকেটার।”  -ওয়েবসাইট

ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৫

রাজধানীর কমলাপুর কন্টেইনার ডিপোতে কাভার্ড ভ্যানের সঙ্গ ট্রেনের ধাক্কায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।image_111993_0

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে নতুন বার্তা ডটকমের নিজস্ব প্রতিবেদক রোবহান উদ্দীন জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন স্টেশনে প্রবেশের সময় ডিপোতে থাকা একটি কাভার্ড ভ্যান ট্রেনের বগিতে ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিপুল যাত্রীবোঝাই বগি লাইনচ্যুত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন।

রোবহান উদ্দীন জানিয়েছেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন।

এটিএম আজহারের রায় মঙ্গলবার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটি সিএভি (অপেক্ষমাণ) রাখেন। ট্রাইব্যুনাল অন্য সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।এর আগে এটিএম আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও শিশির মো. মুনির। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজ।image_111965_0

যুক্তি উপস্থাপন শেষে প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, “এ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত সব কয়টি অভিযোগ প্রমাণে আমরা সক্ষম হয়েছি। আশা করছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, তার বিরুদ্ধে আনীত একটি অভিযোগেরও কোনো ভিত্তি নেই। রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য প্রমাণ দিয়ে তার অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি তিনি খালাস পাবেন।

গত বছরের ২৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে প্রসিকিউশনের ১৯তম এবং সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা (আইও) এম ইদ্রিস আলীর জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণন শেষ হয় গত ৭ জুলাই।।

গত বছরের ৫ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।

এর আগে ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

এটিএম আজহারের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন, আটক, অপহরণ, গুরুতর জখম ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া সুপিরিয়র রেসপনসিবিলিটিতেও (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযুক্ত হয়েছেন তিনি।

গত বছরের ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।

অন্যদিকে ২৪ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি করেন আজহারের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আইনজীবী শিশির মোহাম্মদ মুনির ও ইমরান এ সিদ্দিকী।

গত বছরের ২৫ জুলাই এটিএম আজহারুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ১৮ জুলাই আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করেন প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম ও প্রসিকিউটর নুরজাহান বেগম মুক্তা। চারটি ভলিউমে ৩০০ পৃষ্ঠায় দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক, ভাসানী (ন্যাপ) নেতা ও বিশিষ্ট আইনজীবী এ ওয়াই মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণের পর নির্যাতন করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ১৬ এপ্রিল রংপুরের বদরগঞ্জ থানার ধাপপড়ায় ১৫ জন নিরীহ, নিরস্ত্র বাঙ্গালীকে গুলি করে গণহত্যার সঙ্গে এ আসামি জড়িত ছিলেন।

তৃতীয় অভিযোগে হচ্ছে, এ আসামি একই বছরের ১৭ এপ্রিল রংপুরের বদরগঞ্জের ঝাড়ুয়ার বিল এলাকায় ১২শ’র বেশি নিরীহ লোককে ধরে নিয়ে গণহত্যা চালানোর সঙ্গে জড়িত।

চতুর্থ অভিযোগে বলা হয়, ১৭ এপ্রিল কারমাইকেল কলেজের চারজন অধ্যাপক ও একজন অধ্যাপক পত্মীকে ধরে দমদম ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যার সঙ্গে এ আসামি জড়িত।

পঞ্চম অভিযোগে বলা হয়, ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে রংপুর শহর ও বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদের ধরে এনে টাউন হলে আটকে রেখে ধর্ষণসহ শারীরিক নির্যাতনের সঙ্গে এ আসামি জড়িত। একইসঙ্গে তাদের হত্যা ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এ আসামি।

ষষ্ঠ অভিযোগে বলা হয়, একাত্তরের নভেম্বরের মাঝামাঝি সময়ে রংপুর শহরের গুপ্তাপাড়ায় একজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

একই বছরের ১ ডিসেম্বর রংপুর শহরের বেতপট্টি হতে এজনকে অপহরণ করে রংপুর কলেজের মুসলিম ছাত্রাবাসে নিয়ে আটক রেখে নির্যাতন করে গুরুতর জখম করার সঙ্গে এ আসামি জড়িত ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদেশে ২০১২ সালের ২২ আগস্ট আজহারের ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির ডাকা হরতালে ঢাকার চিত্র দেখলে মনে হবে না হরতাল চলছে। ঢাকাবাসীসহ বাংলাদেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে।”image_111983_0

সোমবার সকালে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, “দেশবাসী বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। খালেদা জিয়া গাজীপুরে সমাবেশ না করতে পারার লজ্জা ঢাকতে হরতাল দিয়েছে। অথচ তাদের সেই হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।”

এ সময় তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশে বলেন, “বিএনপি-জামায়াত জোটের কর্মীদের কোথাও পাওয়া মাত্রই গণধোলাই দেবেন।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোটের কর্মীদের পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে হবে। এরা ডাকাত-ছিনতাইকারির চেয়ে ভয়ংকর। এদের যেখানেই পাবেন, গণধোলাই দেবেন। এরা (বিএনপি-জামায়াত জোটের কর্মী) আর রাজনৈতিক কর্মী নয় দুস্কৃতি কারি। বেগম জিয়া দুস্কৃতিকারিদের নেত্রী। পেট্টল বোমা নিক্ষেপ কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয়।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, হেদায়েতুল ইসলাম স্বপন, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু প্রমুখ।

নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী

শ্রীলঙ্কাকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।image_112004_0

কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ৩১ ও রস টেলর ৩৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।সোমবার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৩ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে তখনো ১০ রানে পিছিয়ে ছিল লঙ্কনারা। তবে সাউদি ও মার্ক ক্রেইগের বোলিং তোপে পড়ে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ম্যাথুজের দল। তবে নবম উইকেট জুটিতে প্রসন্ন জয়াবর্নকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করনে সামিন্দা ইরাঙ্গা। এই দুজন ২৩ রানের জুটি গড়েন।

দলীয় ৩৪৮ রানে প্রসন্ন যখন নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৪১ রান। তবে শেষ উইকেট জুটিতে সুরঙ্গা লাকমলকে নিয়ে ৫৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ১০৫ রানের লিড পাইয়ে দেন ইরাঙ্গা।

শ্রীলঙ্কার পক্ষে করুনারত্নে সর্বোচ্চ ১৫২ রান করেন। এছাড়া ম্যাথুজ ৬৬ ও ইরাঙ্গা করেন ৪৫ রান।

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি চারটি করে উইকেট নেন। নিশাম ও ক্রেইগ নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্রেন্ডন ম্যাককালামের অনবদ্য ১৯৫ ও জেমস নিশামের ৮৫ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড ৪৪১ রান সংগ্রহ করে।

নিউজিল্যান্ডের ৪৪১ রানের জবাবে ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, জেমস নিশাম ও টিউ সাউদির চতুর্মুখী আক্রমণে পড়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ৩০৩ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

১৯৫ রানের অনবদ্য ইনিংসের জন্য ব্রেন্ডন ম্যাককালাম ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

আগামী ৩ জানুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।    -ওযেবসাইট