রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বলিউডে জনি লিভারে মেয়ে

হিন্দি ছবির প্রখ্যাত কমেডিয়ান। এবার একই সঙ্গে গর্বিত বাবাও বটে। কারণ তার পদাঙ্ক অনুসরণ করে কন্যাও আসতে চলেছেন অভিনয়ে। ইতিমধ্যেই তাকে নিয়ে উৎসাহী ছবির নির্মাতারা।image_112569_0

বাবার নাম জনি লিভার। আর কন্যা জেমি। আব্বাস-মস্তান পরিচালক-দ্বয়ের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ‘বাবা হিসাবে আমি খুবই গর্বিত। মেয়ের প্রতিভা এবং পরিশ্রম যদি স্বীকৃত হয়, তাহলে কোনো বাবাই না গর্বিত হয়’, বলেছেন নব্বইয়ের দশক থেকে হিন্দি ছবিতে হাসির ফোয়ারা তুলে দেয়া অভিনেতা।

‘আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করত। পড়া শেষ করে এখানে ফিরে এসেছে। ওর ইচ্ছা ছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান হওয়ার। স্টেজ-শো দেখেই আব্বাস-মস্তানের ওকে পছন্দ হয়ে যায়।

ওরা জানান, পরের ছবিতে জেমিকে নিতে চান। ছবিতে জেমির সঙ্গে কপিল শর্মা কাজ করছেন’, জানিয়েছেন জেমির বাবা।

প্রসঙ্গত, জনি লিভার নিজেও আব্বাস-মস্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এবার তার মেয়েও কাজ করতে চললেন। যে ছবিতে জেমিকে নেয়া হচ্ছে, তার নাম ‘কিস কিসকো পেয়ার করু’।

ছবিতে জেমি-কপিল ছাড়াও থাকছেন ইল্লি আবরাম, শরৎ সাক্সেনা, সুপ্রিয়া পাঠক, মনোজ যোশি এবং আরো অনেক তারকা।–ওয়েবসাইট।

ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ে হতাশ ফন গাল

নববর্ষ কোনোভাবেই তার দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। ইনজুরির কবলেপড়া দলটি নববর্ষের প্রথমদিনের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে।image_112516_0

বৃহস্পতিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে খারাপ একটি সম্ভাবনার জন্ম দেয় ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রায়ান শাওক্রসের গোলে পিছিয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অবশ্য গোলটি পরিশোধ করেই পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয় শিরোপা প্রত্যাশিরা। এদিন নতুন করে ইনজুরিতে পড়েছেন অ্যাশলে ইয়ং।

দলের অধিকাংশ তারকা খেলোয়াড়দের ইনজুরি সত্ত্বেও গালকে ভরসা দিচ্ছিলেন ইয়ং। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তাকেও এখন ঠিকানা খুঁজে নিতে হয়েছে সাইডলাইন। অন্তত একমাস সেখানেই কাটাতে হবে ইয়ংকে।

গাল বলেন, ‘সম্ভবত চার সপ্তাহের মতো তাকে বিশ্রামে থাকতে হবে। তবে আমি ডাক্তার নই (যে সঠিক অবস্থা বলতে পারব)।’ ম্যাচের ২৬ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের সমতাসূচক গোলের ফলে অন্তত একটি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে ইউনাইটেড। এদিন ফের নতুন বছরের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি উপস্থাপন করেছেন গাল।

তিনি বলেন, ‘আপনারা এখন নিশ্চয় বাস্তব চিত্রটা অনুধাবন করতে পারছেন। অ্যাশলে ইয়ংও এই চাপ শেষ পর্যন্ত বহন করতে ব্যর্থ হয়েছেন।’

আগামী রোববার লীগ ওয়ানে ধুকতে থাকা ইয়েওভিল টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে এফএ কাপের মিশনে নামতে যাচ্ছে ইউনাইটেড। যেখানে অনুপস্থিতিদের তালিকায় নতুন করে যোগ দিতে যাচ্ছেন ইয়ং।

গাল বলেন,‘খেলোয়াড়দের ভালভাবে দেখে নেবার পর শনিবার এফএ কাপের জন্য আমি পরিকল্পনার ছক সাজাব। এফ এ কাপ হচ্ছে সফলতা পাবার সংক্ষিপ্ত একটি পথ। তাই ওই টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আগ্রহী। আমার মনে হয় আমার খেলোয়াড়রাও এটি নিয়ে বেশ আগ্রহী।’

অবশ্য লীগ কাপের সেই দুখ:স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ইউনাইটেডকে। যেখানে তৃতীয় বিভাগের দল মিল্টন কেইনস ডনসের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। তাই গাল জানেন পশ্চিমাঞ্চলীয় দলটির সামনে আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তার দল।

এদিকে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন স্টোক সিটির কোচ মার্ক হিউজ। ইউনাইটেডের বিপক্ষে একটি মাত্র পয়েন্ট সংগৃহীত হওয়ায় তিনি খুব একটা সন্তুষ্ট নন উল্লেখ করে বলেন, ‘তবে আমরা কতটুকু এগিয়েছি তার একটি চিত্র এর মাধ্যমে ফুটে ওঠেছে। ইউরোপের শীর্ষস্থানীয় একটি ক্লাবের বিপক্ষে আমরা যে খেলাটি খেলেছি তাতে একটি মাত্র পয়েন্ট লাভ করাটা হতাশার। আমরা সেরা সুযোগ সৃষ্টি করেছিলাম এবং আমাদের খেলার একটি সেরা দৃষ্টান্ত সৃষ্টি করেছি।’

এখন এফএ কাপে রেক্সহ্যামকে আতিথেয়তা দেবার অপেক্ষায় রয়েছেন স্টোক সিটির কোচ। তিনি বলেন, ‘আমি এখন (ব্রিটানিয়া স্টেডিয়ামে) ম্যাচের জন্য অপেক্ষা করছি। এটি হবে এফএ কাপের দারুণ একটি ম্যাচ। যেখানে রেক্সহ্যাম অন্তত ৫ হাজার দর্শককে সঙ্গে নিয়ে আসবে।’ সূত্র: ওয়েবসাইট

মাখায়া এনটিনিকে টপকালেন ডেল স্টেইন

টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে স্বদেশী মাখায় এনটিনিকে পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকান ডানহাতি পেসার ডেল স্টেইন। শুক্রবার কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ৭৮তম ম্যাচে নামার আগে নিজের ঝুলিতে উইকেট শিকারের সংখ্যা ছিল ৩৮৯টি। ৩৯০ উইকেট শিকার করে স্বদেশি বোলার মাখায়া এনটিনি ছিলেন তার ওপরে।image_112526_0

কেপটাউন টেস্টের প্রথম দিনে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও উইকেটরক্ষক দিনেশ রামদিনের উইকেট শিকারের মধ্য দিয়ে মাখায়া এনটিনিকে টপকে টেস্টে প্রোটিয়াসদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান ডেল স্টেইন। আর বিশ্বের মধ্যে ১২তম। ১০৮ টেস্টে ৪২১ উইকেট শিকার করা শন পোলক হচ্ছেন দক্ষিণ আফ্রিকান শীর্ষ উইকেট শিকারি বোলার। লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৮০০ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

২০০৪ সালের ডিসেম্বর ১৭-২১ পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে ডানহাতি পেসার ডেল স্টেইনের। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিকের উইকেট লাভের মধ্য দিয়ে টেস্টে যাত্রা শুরু করেন ডেল স্টেইন।

৩৯১ উইকেট শিকারের পথে পাঁচ উইকেট শিকার করেছেন ২৫ বার আর ১০ উইকেট পাঁচ বার। টেস্টে তার বেস্ট বোলিং ৫১ রান খরচায় ৭ উইকেট শিকার।

ওয়ানডেতেও কম যাননি এই প্রোটিয়া পেসার। ৯৩টি ওয়ানডে খেলে ১৪৫ উইকেট শিকার করেছেন ডেল স্টেইন। ওয়ানডেতে তার বেস্ট বোলিং ৬/৩৯। সূত্র: ওয়েবসাইট

অস্ট্রেলিয়াতেই আছেন ধোনি: রবি শাস্ত্রী

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়। প্রধানমন্ত্রীর সাথে ছবিও তুলেছেন খেলোয়াড়রা। তবে সেই ছবিতে ছিলেন না সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনি। তাই চাউর হয়েছে, দেশে ফিরে গেছেন ধোনি। তবে ধোনির ব্যাপারে নিশ্চিত তথ্য দিয়েছেন শাস্ত্রী, বর্তমানে দলের সাথে নেই ধোনি। তবে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি।’image_112519_0

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ম্যাচের পর-পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই চতুর্থ টেস্টের আগে দলের সাথে তার না থাকাটাই স্বাভাবিক। এজন্য দলের সদস্যদের থেকে আলাদাই রয়েছেন ধোনি। তাই সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়। সেখানে দীর্ঘক্ষণ থাকার পাশাপাশি ছবিও তুলেছেন খেলোয়াড়রা। তবে সেই ছবিতে ছিলেন না ধোনি। তাই সুর উঠেছে, মেলবোর্ন টেস্টের পরই দেশে ফিরে গেছেন ধোনি।

তবে সমালোচকদের সব শংকাকে উড়িয়ে দিতে আসল তথ্যটা জানালেন দলের ডাইরেক্টর রবি শাস্ত্রী, বর্তমানে দলের সাথে নেই ধোনি। তবে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি। সে চাইলে সিডনি টেস্টেও দলের সাথে থাকতে পারেন। সিডনি টেস্টে ধোনির পরিবর্তে খেলবেন ঋদ্ধিমান সাহা। তবে কোনো সমস্যা হলে ঋদ্ধির পরিবর্তে সিডনিতে গ্লাভস হাতে মাঠে নামতে পারেন ধোনি।’

আগামী ৬ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আর তৃতীয় ম্যাচ ড্র হওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। সূত্র: ওয়েবসাইট

গয়েশ্বর কারাগারে

দুই দফায় মোট পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাকে কারাগারে পাঠানো হয়।image_112512_0

ডিবির উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৬ ডিসেম্বর ভোর ছয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় পুলিশের করা মামলায় আসামি করা হয় গয়েশ্বরকে। এ ছাড়া পুলিশের ওপর হামলারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই অভিযোগে চকবাজার থানায় আরো একটি মামলা করা হয়।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৬ ডিসেম্বর গয়েশ্বর রায়কে আদালতে পাঠানো হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২৯ ডিসেম্বর আদালতে নেয়ার পর তাকে আরো দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শনিবার

ঈদে মিলাদুন্নবীর কারণে এক দিন আগে শনিবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ।  ৪ জানুয়ারি রোববার ৬৭তম বছর পূর্ণ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনটি।image_112524_0

শনিবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে  শোভাযাত্রা শুরু হবে।   শোভাযাত্রা উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।  বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার দিবাগত রাত, অর্থাৎ ৪ জানুয়ারি রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা ও মিষ্টি বিতরণ, সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

নারী-শিশু পাচার কমছে না

সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও বাংলাদেশ থেকে নারী-শিশু পাচার কমছে না। বাংলাদেশের ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার হিসাব মতে, ২০১৪ সালে যশোর ও আশপাশের সীমান্ত এলাকা থেকে কমপক্ষে ৪৫৭ জন নারী ও শিশু পাচার হয়েছে, যাদের পরে ফিরিয়ে আনা হয়েছে।image_112528_0

এদের বেশির ভাগই প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়েছিল।

রাইটস যশোরের প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ভারতে পাচার হওয়া নারী-শিশুর প্রকৃত সংখ্যা হয়তো এর চেয়ে অনেক বেশি। বাংলাদেশের অন্য এলাকার সীমান্ত, নৌপথ বা আকাশপথে যে পাচারের ঘটনা ঘটে, সেগুলো তারা অন্তর্ভুক্ত করেননি।

মল্লিক বলেন, ভারতের এমন অনেক এলাকা থেকে তারা পাচারের শিকার বাংলাদেশীর তথ্য পাচ্ছেন, যাদের সম্পর্কে আগে জানা যায়নি। তবে তার মতে, পাচারের চিত্র অনেকটাই আগের মতো রয়েছে, তবে উদ্ধারের সংখ্যা বাড়ছে।

নারী ও শিশুদের পাশাপাশি পুরুষদেরও কাজের লোভ দেখিয়ে অন্য দেশে নিয়ে আটকে নির্যাতন করার মতো ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান সালমা আলী বলেন, পাচার রোধে আইনের প্রয়োগেরও ঘাটতি রয়েছে।

বাংলাদেশের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, পাচার রোধে বাংলাদেশ সরকার আইনের প্রয়োগসহ বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মিলে অনেক পদক্ষেপই নিয়েছে। কিন্তু সচেতনতার অভাবে পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। সূত্র: বিবিসি।

‘হজ-প্রক্রিয়ায় প্রতারণা মেনে নেবে না সরকার’

হজ এজেন্সিগুলোর উদ্দেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান বলেছেন, “হজ-প্রক্রিয়ায় অনিয়ম বা প্রতারণা কোনোভাবেই সরকার মেনে নেবে না। আপনারা ব্যবসা করুন। লাভ করেন। কিন্তু কোনোভাবেই প্রতারণা করবেন না মানুষের সঙ্গে।”image_112493_0

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে অষ্টম হজ ও ওমরাহ মেলা ২০১৫। মেলার উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সভার আয়োজন করা হয়। এ সময় তিনি এ সব কথা বলেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করে।

সচিব ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গত বছর কিছু প্রতিষ্ঠান হাজিদের সঙ্গে প্রতারণা করেছিল। পরে সরকারের উদ্যোগে তারা হজে যেতে সক্ষম হন। এ ধরনের কোনোকিছুই যেন এবার না হয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছর অনেক আগেই হজনীতি ঘোষণা করেছে সরকার। আগে আগে সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে হজযাত্রীরা নিশ্চিন্তে থাকতে পারবেন।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না। তার পরও তিনি পুলিশের বিশেষ শাখাকে এ ব্যাপারে নির্দেশনা দেবেন যেন দ্রুতগতিতে সবকিছু হয়।”

হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের টাকার একটা বড় অংশই ৫ ফেব্রুয়ারির মধ্য দিয়ে দেয়ার সময়সীমা বাড়ানোর দাবির ব্যাপারে তিনি বলেন, “বিষয়টি বিবেচনা করা হবে।”

‘আইন সংহত না হওয়ায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা’

চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, “সড়ক দুর্ঘটনা রোধ করতে আইন যতটা সংহত হওয়ার কথা ততটা হচ্ছে না। অদক্ষ চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেয়া হচ্ছে না। ফলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় দেশের মেধাবী মানুষগুলো নিহত হচ্ছে।”image_112486_0

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার আয়োজিত ‘ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদী বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালকের শাস্তির দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটি আয়োজন করে নিহত সাদী মোর্শেদের বন্ধুরা।

গত ২ ডিসেম্বর রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদী মোর্শেদ নিহত হয়।

ইলিয়াস কাঞ্চন বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে বিগত ২২ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কোনোলাভ হচ্ছে না। আমাদের কথা যাদের কানে পৌঁছালে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব, কিন্তু তাদের কানেই কথা পৌঁছাচ্ছে না।”

এ সময় বাসচাপায় সাদী মোর্শেদ নিহত হওয়ার ঘটনায় ঘাতক চালকের শাস্তির দাবি জানান তিনি।

কাঞ্চন বলেন, “সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয়। পথচারীদের অনিয়মতান্ত্রিক চলাফেরার কারণেও দুর্ঘটনা ঘটে। পথ চলার সময় মোবাইল ব্যবহার করা বা অন্য কারো সঙ্গে কথা বলতে বলতে বেখায়ালীভাবে রাস্তা পার হওয়ার সময়ও অনেক দুর্ঘটনা ঘটে থাকে।”

এইজন্য পথচারীদের দুর্ঘটনা এড়াতে সচেতনভাবে রাস্তা চলাচল করার আহ্বানও জানান তিনি।

তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ার বিষয়কে সমালোচনা করেন নিসচার এই চেয়ারম্যান বলেন, “একটি বাসে ৪০-৫০ জন যাত্রী থাকে। তাহলে এক্সিডেন্ট করার পর ওই চালক কিভাবে পালিয়ে যায়, সেটা বোধগম্য নয়। তার মানে বাস যাত্রীরাই চালককে পালিয়ে যেতে সহযোগিতা করে।”

যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো চালক এক্সিডেন্ট করলে তাকে পালিযে যেতে সহযোগিতা না করে আইনের হাতে সমর্পণ করুন। আমরা নিজেরাই সচেতন হলেই সড়ক দুর্ঘটনা দূর করা সম্ভব।”

সড়ক দুর্ঘটনার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য পাঠ্যপুস্তকে এ বিষয়টি অন্তর্ভূক্তির দাবিও জানান তিনি।

এ সময় নিহত সাদীর বাবা এস এম এ আলম বলেন, “৩রা ডিসেম্বরের গণমাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী বাসচালক যখন সাদীর মোটরসাইকেলের পেছন থেকে আঘাত করে তখন চালক ফোনে কথা বলছিল। ধাক্কা দেবার পর বাস না থামিয়ে সাদীকে চাপা দিয়ে বাসচালক পালিয়ে যায়।”

সাদী মারা যাওয়ার ১মাস পার হলেও সেই খুনী বাসচালক আটক হয়নি অভিযোগ করে বাসচালকে গ্রেফতার করে বিচারের দাবিও করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বিমান হামলায় ইরাকে ১৫ আইএস জঙ্গি নিহত

ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের গোপন বৈঠকে বিমান হামলা চালিয়েছে আমেরিকান নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।image_112490_0

ইরাকের ফাজুল্লা শহরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আইএস’র অন্যতম নেতা মোহান্নেদ সালিহ আল-সওদিদি নিহত হয়েছেন বলে জানা গেছে। সেনাবাহিনী সূত্র জানায়, “ফাজুল্লা শহরে আইএস এর সাথে বড় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর ৮ নম্বর বিগ্রেড।”

গত বুধ ও বৃহস্পতিবার আইএসকে লক্ষ্য করে ২৯ বার বিমান হামলা চালিয়েছে আমেরিকা। –আল-আরাবিয়া।