শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজশাহীতে দুই গাড়ীতে আগুন

picup fireরাজশাহী বিমান বন্দরের সামনে সবজিবাহী পিকাআপে (মিটি ট্রাক) আগুন দিয়েছে অবরোধকারীরা। আগুনে পিকআপের সামনের অংশ পুড়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহমখদুম থানার এসআই শাজাহান জানান, জেলার মোহনপুর উপজেলা থেকে পিকআপে করে আলু ও কপি বিক্রি করার জন্য রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিল। এসময় পবা উপজেলার নওহাটা বিমান বন্দরের সামনে অবরোধকারীরা ঝটিকা মিছিল বের করে গাড়ির গতিরোধ করে। তারা পেট্রোল ঢেলে পিকাআপের সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকাআপের সামনের অংশ পুড়ে কিছু সবজি নষ্ট হয়েছে বলে জানান এসআই শাজাহান।

এদিকে, রবিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী শহর বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় কীটনাশকবাহী পিকআপে আগুন দেয় অবরোধকারীরা। আগুনে পিকআপের সমস্ত কীটনাশক পুড়ে গেছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নুর হোসেন।

ওসি বলেন, ‘অটো ক্রোপ কেয়ার লিমিটেডের একটি পিকআপে করে ঢাকা থেকে রাজশাহী কীটনাশক নিয়ে যাওয়া হচ্ছিল। বাইপাস হয়ে শহরে প্রবেশের আগেই খড়খড়ি এলাকায় অবরোধকারীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে গাড়িটির গতিরোধ করে। এসময় অবরোধকারীরাপিকআপ চালক ও হেলপারকে নামিয়ে মারপিট করে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়।’

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

সফলতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে: খালেদা জিয়া

khaledaসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন চলছে তা সফল না হওয়া পর্যন্ত চলবে। এ আন্দোলন সফল করতেই হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা মহানগর মহিলা দলের নেত্রীরা সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। এসময় দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান তিনি।

খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে সোমবার বিকাল পৌনে ৩টায় সাংবাদিকদের এ সব কথা জানান ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এর আগে ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

ফরিদা ইয়াসমিন জানান, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে অনেকটা সুস্থ। মহানগর মহিলা দলের পক্ষ থেকে আমরা তাকে একনজর দেখার জন্য অস্থির ছিলাম। মহিলা দলের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের ফল, শুকনা খাবার ও রান্না করা খাবার নিয়ে যান। দুপুর ১২টা ৫ মিনিটে পুলিশের অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন- মিলি জাকারিয়া, রেহানা আক্তার, রিতা আলী, রোকেয়া সুলতানা, আতিকা খন্দকার, তাহমিনা শাহিন, নিলুফা ইয়াসমিন নিলু।

শিষ্যের বলের আঘাতে ঘায়েল গুরু

manciniদলের কোনও ফুটবলার গোলার মতো শট নিয়ে পারলে, সেই ফুটবলার আদালা গুরুত্ব পান কোচ রবার্তো মানচিনির কাছে৷ কিন্তু সেই শটই এবার বিপদ ডেকে আনছিল ইন্টার মিলানের কোচের জন্য৷ এখন শিষ্যের সজোরে নেওয়া শটে সেই মানচিনিই ঘায়েল হলেন৷

ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া ‘এ’-এর ম্যাচ চলাকালীন অন্য দিনের মতোই সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি৷ সেই সময় হঠাত্ই তার দলের এক ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে শট মারলেন । সেই বল সজোরে লাগে মানচিনির মুখে ৷ শটের আঘাতে মাঠেই পড়ে যান মানচিনি । সবাই এসে তাকে তোলেন ।

ম্যাচে মানচিনির দল গেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জেতে, তবে তিনি এই ম্যাচ মনে রাখবেন একেবারে অন্য কারণে । আকষ্কিক আঘাতে প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে ঘটনা নিয়ে মজা করে মানচিনি মুচকি হেসে বলেন, ‘এটা প্রমাণ হলো আমার দলের ফুটবলাররা আমায় কতটা অপছন্দ করে ।

টি-টোয়েন্টিতে রানের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

westindizzzটি-টোয়েন্টির রেকর্ড বুকে এবার ঢুকে পড়ল ওয়েস্ট ইন্ডিজের নাম। আর সেই রেকর্ড সর্বোচ্চ রান তাড়া করে জেতার! সেই সঙ্গে ওয়ান্ডারার্স-ও সাক্ষী হয়ে রইল দু’টি রেকর্ডের। প্রথম রেকর্ডটি ওয়ান ডে-র এবং দ্বিতীয়টি টি-টোয়েন্টির।

রোববার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে। ডুপ্লেসির ব্যাটিং দাপটে নাস্তানাবুদ হয়ে পড়েন ক্রিস গেইলরা। ৫৬ বলে ১১টি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারির সহযোগে তিনি ১১৯ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির তালিকায় ঢুকে পড়ে তার নাম। তার ঝোড়ো ইনিংস  ওয়েস্ট ইন্ডিজকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে এভাবে তোপের মুখে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নেবে সেটা বিশ্বাসই করতে পারেনি গোটা ওয়ান্ডারার্স। ডুপ্লেসির ব্যাটিং দাপটও ফিকে হয়ে গিয়েছিল গেইল ঝড়ের কাছে। এই ফরম্যাটে ১৮০-র উপরে রান তুলে কোনো ম্যাচই হারেনি দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞদের মতে, সেই রেকর্ডের কথা মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হাল্কা ভাবে নিয়েছিলেন ডুপ্লেসিরা। কিন্তু তার মাসুল যে হার দিয়েই চুকোতে হবে সেটা ভাবতে পারেননি তারা। আর এই অবাক কাণ্ড ঘটানোর মূল কাণ্ডারি ক্রিস গেইল।

২০০৭-এ এই ওয়ান্ডারার্সেই তিনি প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। রোববার শতরান না পেলেও ৪১ বলে তার ৯০ রানের ঝোড়ো ইনিংস ম্যাচের গতি ঘুরিয়ে দেয়। তাকে যোগ্য সঙ্গত দেন মার্লন স্যামুয়েলস। তিনি ৩৯ বলে ৬০ রান করেন। এরা দু’জন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ম্যাচ জেতানোর ‘ফাইনাল টাচ’টি দেন ড্যারেন সামি। চার বল বাকি থাকতেই ১৯.২ ওভারেই ২৩৬ রান করে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে সিরজও নিজেদের দখলে রাখে তারা।

পাহাড় প্রমাণ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ জেতার ঘটনা ২০০৬-এর ১২ মার্চের স্মৃতি উস্কে দিয়েছে। সে বছর এই মাঠেই এক দিনের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। রিকি পন্টিংরা তখন সেরা ফর্মে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের ঘরের মাঠে বোলারদের দুরমুশ করেছিল অজিরা। রান তুলেছিল ৪৩৪। সেই এক দিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড তালিকায় স্থান পায় তারা। অজিরা সে দিন ভাবতে পারেনি এই রেকর্ড ক্ষণস্থায়ী হতে চলেছে। ঘরের মাঠে অজিদের মার হজম করতে পারেননি হার্সেল গিবসরা। মাঠে নেমেই ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন গিবস। এখানেও ঠিক ছিল। কিন্তু ৪৩৫ রানের লক্ষ্য যখন স্মিথরা অতিক্রম করল গোটা বিশ্ব তখনও বিশ্বাস করতে পারেনি রেকর্ড ভেঙে রেকর্ড করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ফরম্যাট এক না হলেও সে দিনের রেকর্ড ও রবিবারের রেকর্ডের মধ্যে ফারাক খুঁজে পাওয়া দুষ্কর। আবার রেকর্ডের ঘটনাস্থলও সেই ওয়ান্ডারার্স!

ভালুকা ছাত্রদলের ১০ নেতাকর্মী আটক

arrest28ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

সোমবার ভোরে ও সকালে পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভালুকা মডেল থানা পুলিশ পৌর ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক সেলিম হোসেন বাপ্পী, ছাত্রদল কর্মী ইমতিয়াজ আহাম্মেদ ইলিয়াজ, রাজু মিয়া, মামুন, শুভ, আল-আমীন, রবিন, নাজমুল হক, আবুল হোসেন ও উজ্জলকে আটক করে।

ভালুকা মডেল থানা ওসি গোলাম সারোয়ার জানান, ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে টাইয়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেডের চেষ্টা করলে তাদেরকে আটক

শফিক রেহমানের বাসায় বোমা হামলা

shofiq rehmanপ্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে তার ইস্কাটনের বাসায় পর পর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়। এই খবর জানিয়েছেন শফিক রেহমান সম্পাদিত মৌচাকের ঢিল পত্রিকার সাংবাদিক সজীর ওনাসিস।

এসময় শফিক রেহমান ও তার স্ত্রী তালেয়া রহমান বাসায় ছিলেন না।অন্যত্র বেড়াতে গিয়েছিলেন।
সকালে দেখা যায় একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।রমনা থানায় এ বিষয়ে অভিযোগ করা হলে পুলিশ এসে অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

এর আগেও শফিক রেহমানের বাসায় আক্রমণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।

ক্রোয়েশিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট

kolindaক্রোয়েশিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোলিন্দা গ্রাবার – কিতারোভিচ প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনৈতিকভাবে রক্ষণশীল কিতারোভিচের (৪৬) মূল নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের রুগ্ন অর্থনীতিকে পুনরুদ্ধার করা।

রোববার ৯৯ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করে তাতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ন্যাটো কর্মকর্তা কিতারোভিচ ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবামপন্থী আইভো জোসিপোভিচ পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট।
জাগরেভ সদরদপ্তরে জোসিপোভিচ(৫৭) সমর্থকদের উদ্দেশে বলেন, “নাটকীয় লড়াইয়ের মধ্যদিয়ে কিতারোভিচ নির্বাচিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই।”

এদিকে কিতারোভিচ রাজধানীতে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আমি কারো কাছে শুনতে চাইনা যে ক্রোয়েশিয়া সমৃদ্ধ ও সম্পদশালী হবে না। বরং আমি সবাইকে বিশেষ করে যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রতিও ক্রোয়েশিয়ার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

যুগোশ্লাভিয়া থেকে ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর ক্রোয়েশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট হলেন কিতারোভিচ।

দু’সপ্তাহ আগে দেশটিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ৫৮ দশমিক ৯০ শতাংশ ভোটার ভোট দেয় যা প্রথম দফার চেয়ে ১২ শতাংশ বেশি।–বিবিসি।

মঞ্চে শেখ হাসিনা, সমাবেশ চলছে

alig logoবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ চলছে। সোমবার বেলা দুইটার পর সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে সমাবেশে এসে হাজির হযেছেন প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে এই সমাবেশে ব্যাপক শোডাউন করছে আওয়ামী লীগ।

রোববার বিকালে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অন্য নেতারা। এ সময় হানিফ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনুমতি নিয়েই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।”

এর আগে দুপুরে দলের পক্ষে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে সমাবেশের কথা জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামী ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভাকে সফল করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সকল শ্রেণী-পেশা এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

একুশতম প্রধান বিচারপতি এস কে সিনহা

sk sinhaআপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাংলাদেশের ২১তম বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আগামী ১৭ জানুয়ারি তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বলে সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সন্ধ্যা থেকে রেলপথের নিরাপত্তায় নামছে আনসার

mojibol11রেলপথে নাশকতা ঠেকাতে সন্ধ্যা থেকে ১ হাজার ৪১ ঝুঁকিপূর্ণ পয়েন্টে সাড়ে ৮ হাজার আনসার সদস্য নামাচ্ছে কর্তৃপক্ষ। এর আগে নাশকতা ঠেকাতে আনসার সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল রেল কর্তৃপক্ষ।

সোমবার রেলমন্ত্রী মো. মুজিবুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সন্ধ্যা থেকে রেলপথের ১ হাজার ৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে কমপক্ষে সাড়ে ৮ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবে।