শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

এক নজরে রোনাল্ডো ২০১৪

ronaldo14লা ডেসিমা ও চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড
গত মরসুমে রিয়াল মাদ্রিদের কাঙ্খিত লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক রোনাল্ডো। যে ট্রফি জয়ের পথে ১১ ম্যাচে ১৭ গোল করে পর্তুগিজ তারকা ভেঙে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে মেসির এক মরসুমে করা ১৫ গোলের রেকর্ডও।

হ্যাটট্রিকের রাজা

গত মাসে সেলটা ভিগোর বিপক্ষে লা লিগায় নিজের ২৩তম হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো, ভেঙে দিয়েছেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারার যৌথ ২২ হ্যাটট্রিকের রেকর্ড।

পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
পলেতার ৪৭ গোলের রেকর্ড ভেঙে হয়েছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এখন রোনাল্ডোর গোল ৫২টি।

স্যান্টিয়াগো বার্নাব্যুতে অপ্রতিরোধ্য
গত বছর রিয়ালের ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন রোনাল্ডো। স্যান্টিয়াগো বার্নাব্যুতে লিগের যতগুলো ম্যাচ হয়েছে, সব কটিতেই গোল পেয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ২৩ গোল।

চলতি মরসুমের ধারাবাহিকতা
গোলক্ষুধা দিন দিন যেন বেড়েই চলেছে রোনাল্ডোর। এই মরসুমেও লা লিগায় এরই মধ্যে ১৬ ম্যাচে করেছেন ২৬ গোল! লা লিগায় টানা ছয় মরসুমে ২৫টির বেশি গোল করা প্রথম ফুটবলার রোনাল্ডো৷

মেসিকে ছুঁতে চান রোনাল্ডো

ronaldoooএবার মেসিকে টার্গেট করলেন রোনাল্ডো৷ টানা দু’বার বার ফিফা ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির সঙ্গে বর্ষসেরা পুরস্কার জয়ের ব্যবধানটা কমিয়ে অনেকটাই কমিয়ে এনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভবিষ্যতে এই ব্যবধান ঘুচিয়ে ফেলার স্বপ্ন দেখেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা।

মেসি-নয়্যারকে পেছনে ফেলে ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পর রোনাল্ডো বলেন, ‘প্রতিটি নতুন সিজন আমার জন্য নতুন চ্যালেঞ্জ৷ এই ফিফা ব্যালন ডি’অর জয় আমাকে একই লক্ষ্য নিয়ে ২০১৫ সাল শুরু করার অনুপ্রেরণা দিচ্ছে।’

২০০৭ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আসেন রোনাল্ডো। ২০০৮ সালে প্রথম এই পুরস্কার জেতেন তিনি। এরপর কেবল ২০১০ সালের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না রোনাল্ডো। ২০০৯, ২০১১ ও ২০১২ সালে মেসির পেছনে থেকে দ্বিতীয় হন তিনি। আর এই চার বছর টানা বর্ষসেরা হন মেসি। গত বছর মেসিকে পেছনে ফেলে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রোনাল্ডো। এবারও চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেন পর্তুগাল অধিনায়ক।

এই নিয়ে তৃতীয়বার ব্যালন ডি’অর পাওয়া রোনাল্ডো বারবার জুরিখের এই মঞ্চে ওঠার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘আমি জানি, এই পুরস্কার জিততে কতটা কঠোর পরিশ্রম লাগে। তাই আমি আগে যতবারই এটা নিতে আসি না কেন, এখনও আমি আবেগাতাড়িত হয়ে পড়ি। আশা করি, সামনে আরও অনেক বছর আমি এখানে আসতে পারবো৷

মুজাহিদের আপিল শুনানি পিছিয়েছে

mojahidএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি পিছিয়েছে।

বুধবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে দেন। তবে মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়নি। শুনানির আগের দিন শুনানির জন্য সু্‌প্রিম কোর্টের আপিল বিভাগের কজলিস্টে আনা হবে।

আজ বুধবার এই শুনানি শুরুর কথা ছিল। আদালতে মুজাহিদের পক্ষে সময় আবেদন করেন এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

২০১৩ সালের ১৭ জুলাই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন।

ওই বছরেরই ১১ আগস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- থেকে খালাস চেয়ে আপিল করেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। মোট ৯৫ পৃষ্ঠার ১১৫টি গ্রাউন্ডে আপিল আবেদন করা হয়। মূল আবেদনের সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র সংযোগ করে জমা দেয়া হয়।

জামায়াত নেতা মুজাহিদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭টির মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অভিযোগ প্রমাণিত হয়। এ সব অভিযোগে তাকে মৃত্যুদ-ের রায় দেয় ট্রাইব্যুনাল। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মুজাহিদকে এ দুই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন রুবেল

rubel15বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে বিদেশ যাওয়ারও অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার সকাল ১১টার দিকে রুবেল আদালতের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদারের আদালত রুবেলের এ আবেদন মঞ্জুর করেন। এর ফলে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কাও কেটে গেল।

এ সময় আদালত তাকে সশরীরে হাজিরা দেয়া মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন আইনে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

নাশকতা থামান, নইলে আরও কঠোর হব: প্রধানমন্ত্রী

hasinaনাশকতা না থামালে সরকার আরো কঠোর হবে বলে বিএনপি-জামায়াতকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুরে বাসে আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনা তুলে ধরে বুধবার রাজধানীর ওসামানী মিলনায়তনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর নিন্দা জানানোর ভাষা তার জানা নেই।

বরং আমি এটাই বলব, এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আর তা না হলে আমাদেরকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিএনপির টানা অবরোধের মধ্যে মঙ্গলবার গভীর রাতে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দেওয়া হলে এক শিশুসহ চারজন জীবন্ত দগ্ধ হন। আগুনে পোড়া আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, এটা তো রাজনীতি না। এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এদের বিরুদ্ধে সারাদেশকে, সারাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে।

প্রাথমকি শিক্ষা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, গত এক বছরে সরকার বিভিন্ন ক্ষেত্রে যে কাজ করেছে তাতে বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসন পেয়েছে; উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, সরকার পহেলা জানুয়ারিতে স্কুলের ছেলেমেয়েদর বই দিয়েছে, যাতে তাদের একটি দিনও নষ্ট না হয়।

অন্যদিকে ‘বিএনপি-জামায়াত জোট’ নতুন বছরের শুরু থেকেই হরতাল-অবরোধ করে আগুন দিয়ে ‘মানুষ মারছে’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী।

মানুষকে পুড়িয়ে মারা, এটা কি ধরনের আন্দোলন- এটা আমি জানি না। আমরা রাজনীতি করি তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের কথা চিন্তা করে মানুষকেই যদি মারা হয়, মানুষকেই যদি এভাবে পঙ্গু করে দেওয়া হয়, একেকটা পরিবারকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে কার জন্য রাজনীতি? কিসের জন্য রাজনীতি?

নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত নির্বাচন করতে পারেনি বলেই বিএনপি গতবছর ৫ জানুয়ারির ভোট বর্জন করেছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

বিএনপি প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতিতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তার খেসারত কি জাতিকে দিতে হবে? তার খেসারত কি মানুষকে দিতে হবে? নিজে নির্বাচনে আসেননি। আর এখন? মানুষ পুড়িয়ে মারা।

প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

হিজাবেও শেষ রক্ষা হলো না তাদের!

tarokaজনপ্রিয় তরুণী অভিনেত্রী মেহজাবীন, ভাবনা, হাসিন রওশান, তাসিন। তারা একসঙ্গে দল বেঁধে মঙ্গলবার গিয়েছিলেন বাণিজ্য মেলায়।

ভক্ত আর সাধারণ মানুষের চোখ থেকে আড়াল হতে তারা প্রত্যেকে হিজাব পরে গিয়েছিলেন বাণিজ্য মেলায়।

কিন্তু তাতেও রক্ষা হলো না এই তরুণী অভিনেত্রীদের। ভক্ত আর সাধারণ মানুষ ঠিকই চিনে ফেলল তাদের। তারপর যা হবার তাই হলো।

একসঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ সবই করতে হলো। অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো।

রিয়াজের ওপর হামলা খালেদার নীলনকশায়: আওয়ামী লীগ

hanif14বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা বেগম খালেদা জিয়ারই নীলনকশার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। খালেদার এ নীলনকশা থেকে নিজ দলের নেতাকর্মীরাও রক্ষা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. আব্দুস সোবহান গোলাপ, আব্দুস সাত্তার, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

হানিফ বলেন, “গতকাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা খালেদা জিয়ার নীলনকশারই একটি অংশ। আমি দেশবাসীসহ বিএনপি নেতাদের জানাতে চাই, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনী হয়ে উঠেছেন। তিনি যেকোনো সময় যে কাউকেই ছোবল মারতে পারেন।”

তিনি বলেন, “মা-ছেলে (খালেদা-তারেক) দেশকে বিচ্ছিন্ন করে দিতে অবরোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ব্যর্থ হয়ে যাওয়া খালেদা জিয়া ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছেন। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করেও কিছু না করতে পারায় এখন নিজ দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছেন। রিয়াজ রহমানের ওপর হামলা তারই একটি অংশ। তার এ নীলনকশা থেকে নিজ দলের নেতাকর্মীরাও রক্ষা পাচ্ছেন না।”

তিনি আরো বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি আরো বেশি বিচলিত হয়ে গেছেন শেখ হাসিনার উন্নয়নের ধারা দেখে। এ উন্নয়নের ধারা আরো চার-পাঁচ বছর চললে দেশের মানুষ বিএনপি নামক দলকে ভুলে যাবে। তাই খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছেন।”

খালেদা জিয়া দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। বোমাবাজি করে মানুষ হত্যা করা হচ্ছে। কী কারণে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, দেশের মানুষ তা জানতে চায়।”

ফেনীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

marder pফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুরে মঙ্গলবার রাতে বেলাল হোসেন নামে এক যুবলীগ কর্মীকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার এক সহযোগীও গুরুতর আহত হন।

এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে এক সহযোগীকে নিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন বেলাল হোসেন (২৪)। তারা আকবর চাপ্রাশী সড়কের মিজি বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তার উপর ফেলে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলাল হোসেন মারা যান। অপর গুরুতর আহত মোবারক হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত বেলাল হোসেন পশ্চিম সুজাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বেলালের সাথে নিজদলীয় কর্মীদের অভ্যন্তরীন বিরোধ চলে আসছে।

ওসি মো. সৈয়দুল মোস্তফা এক যুবলীগ কর্মী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সহিংস ভিডিও’র ওপর ফেসবুকের সতর্কবার্তা

fb14সাইটে পোস্ট করা সহিংস ভিডিও ক্লিপ এবং ছবির ওপর বাধানিষেধ আরোপ করছে ফেসবুক কর্তৃপক্ষ । এজন্য এ ধরনের ভিডিও’র ওপর সতর্কবার্তা দেয়া হচ্ছে।

ফলে এ সব ভিডিও’র ওপর ক্লিক না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
এছাড়া ১৮ বছরের কম বয়সীদের গ্রাফিক ভিডিও ও ছবি দেখা বন্ধেরও ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।

ফেসবুকের নিরাপত্তা উপদেষ্টাদের চাপের পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে, মনোবিদদের মতে, কমবয়সীদের রক্ষায় এই পদক্ষেপ যথেষ্ট নয়।

প্রথমেই এই বিধিনিষেধের আওতায় পড়েছে প্যারিসে নিহত পুলিশ সদস্য আহমেদ মিরাবেতের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যের মতো বেশ কিছু সহিংসতা সম্বলিত ভিডিও। -বিবিসি

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

road accident2সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর টোল সংগ্রহকারীসহ দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। আহতকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার টোল সংগ্রহকারী চর মালশাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৮) ও রায়গঞ্জের নওদাফুলকোচা গ্রামের সিএনজি অটোরিকসা চালক ইউসুফ আলী।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বুধবার সকালে রায়গঞ্জের ১৬ মাইলের নিকট একটি সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকসা চালক ঘটনাস্থলেই নিহত ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।এলাকাবাসী আহতকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, একই দিন সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ঘটনাস্থলেই নিহত হন।