শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারমাণু বিজ্ঞানির দণ্ড

maskerniভেনিজুয়েলার কাছে পারমাণবিক বোমা তৈরির কৌশল বিক্রির চেষ্টা করার দায়ে এক পরমাণু বিজ্ঞানিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। দণ্ড পাওয়া বিজ্ঞানি পেদ্রো লিওনার্দো মাসকেরনি (৭৯) যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির প্রতিষ্ঠান লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ এক দশক করেছেন। পৃথিবীর প্রথম পারমানবিক বোমা এখানেই তৈরি হয়েছিল। আর্জেন্টাইন বংশোদ্ভোত এ বিজ্ঞানি ১৯৮৮ সালে ওই ল্যাবরেটরি থেকে অবসর নেন। মাসকেরনির স্ত্রী সেখানকার কারিগরি বিষয়ের লেখক হিসেবে যুক্ত ছিলেন। আদালত তাকেও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। মাসকেরনি ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ছদ্মবেশী এজেন্টের কাছে এসব কথা স্বীকার করেন। এফবিআই’র ওই এজেন্টকে তিনি ভেনিজুয়েলার কর্মকর্তা বলে মনে করেছিলেন। মাসকেরনিকে দণ্ড দেওয়ার আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে এক বছর তদন্ত করে এফবিআই। এসময় তার বাড়ি থেকে কম্পিউটার, ব্যক্তিগত চিঠিপত্র, ছবি ও বিভিন্ন বই জব্দ করে তারা। আদালতে উপস্থাপন করা এফবিআই’র নথিতে দেখা যায়, মাসকেরনি ছদ্মবেশী ওই এজেন্টকে বলেন, তিনি ১০ বছরের মধ্যে পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে ভেনেজুয়েলাকে সাহায্য করতে পারেন। পারিমাণবিক বোমা তৈরির জন্য ভূগর্ভে প্লুটোনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করার মতো নিউক্লিয়ার রি-অ্যাকটর তৈরিতে ভেনিজুয়েলা সফল হবে বলেও তিনি বিশ্বাস করেন বলে জানান এফবিআই’র এজেন্টকে। অভিযুক্ত হওয়ার পর বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসকেরনি বলেন, তার উদ্ভাবিত পারমাণবিক বোমা তৈরির কৌশল যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করায় তিনি ভেনেজুয়েলার কাছে তা উপস্থাপন করেন। নিজের কৌশলকে অধিকতর ‘পরিচ্ছন্ন’ দাবি করে মাসকেরনি বলেন, প্রস্তাবটি মার্কিন কংগ্রেস ও লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরি প্রত্যাখ্যান করায় তিনি এ কাজ করেন। তবে যুক্তরাষ্ট্র বলছে, ভেনিজুয়েলা তাদের গোপন পরমাণু কৌশল জানতে চাচ্ছে এমন কথা তারা বিশ্বাস করে না।

নারীরা পিছিয়ে নেই: প্রধানমন্ত্রী

hasina12প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই। শ্রম, মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তারা। এরই মধ্যে দুঃসাহসী ও চ্যালেঞ্জি কর্মকাণ্ডে সফলতার স্বাক্ষর রেখেছে নারীরা।’

বৃহস্পতিবার টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর মতো চ্যালেঞ্জি পেশায় নারীর অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সেনাবাহিনীতে সৈনিক পদে নারীরা যোগ দিলেন। আজকের আয়োজনে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে ৮৭৯ জন নারী সৈনিক শপথ নিলেন।
শপথ নেয়া এই নারী সৈনিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেশাগত উৎকর্ষ, ত্যাগের মহান ব্রত নিয়ে মুক্তিযোদ্ধাদের যোগ্য অনুসারী হিসেবে দেশকে গড়ে তুলতে হবে।’

 

অনশনে এরশাদ

ershad29সহিংসতা বন্ধ ও প্রধান দুই জোটের মধ্যে রাজনৈতিক সমঝোতার দাবিতে দলের নেতাকর্মীদের নিয়ে প্রতীকী গণঅনশনে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কাকরাইল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন তিনি। বিকাল চারটা পর্যন্ত এ গণঅনশন চলবে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়পার্টির নেতাকর্মীরা গণঅনশনে উপস্থিত রয়েছেন।

নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

narayonganj mapমেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের  নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মোবারক  হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার বুচারবাগ মেলায় এ ঘটনা ঘটে।

মোবারক হোসেনের মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে মুমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবো পৌরসভার গন্ধর্বপুর বুচারবাগ মেলার আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় যুবলীগ নেতা রুবেলের সঙ্গে ছাত্রলীগ নেতা সুলতান মির্জার বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রুবেলসহ তার লোকজন মেলায় গেলে সুলতান মির্জাসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় সুলতান মির্জাসহ তার লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে রুবেলসহ তার লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে যুবলীগ নেতা মোবারক হোসেনের মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়।   রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খালেদার শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতুবি

khaledaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুটি মামলার কার্যক্রমের শুনানি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই তারিখ ধার্য করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এই তারিখ ধার্য করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলার সাক্ষ্য নেয়ার দিন ধার্য ছিল।

এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি যাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বাড়ছে ‘ক্রসফায়ার’

rab crossচলতি মাসে ‘ক্রসফায়ার’ বেড়ে গেছে বাংলাদেশে৷ ৬ই জানুয়ারি থেকে বিএনপিসহ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে এ পর্যন্ত ক্রসফায়ারে নিহত হয়েছেন সাতজন৷ এদের মধ্যে অন্তত চারজন বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত৷

বাকিদের মধ্যে দু’জনের পরিচয় এখনও মেলেনি আর অপরজনকে ডাকাত সর্দার বলে দাবি করছে পুলিশ৷ মানবাধিকার নেতা নূর খান জানিয়েছেন, ‘‘১ জানুয়ারি থেকে ক্রসফায়ারে মোট নয়জন নিহত হয়েছেন৷” এছাড়া সর্বশেষ বুধবার ভোর রাতে রাজশাহী এবং সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন বলে খবর৷

রাজশাহীতে নিহত হয়েছেন জামায়াত কর্মী নুরুল ইসলাম শাহীন (৫০)৷ তিনি রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজের শিক্ষক৷ বুধবার ভোরে নগরীর নলখোলা আশরাফের মোড় থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়৷

নিহত নুরুল ইসলাম শাহীনের স্ত্রী মাসুমা আখতার সংবাদমাধ্যমকে জানান, ‘‘মঙ্গলবার রাত ৯ টার দিকে আমার স্বামীকে নগরীর কাদিরগঞ্জ এলাকার পদ্মা অফসেট প্রেস থেকে সাদা পোশাকে পুলিশ আটক করে৷ আমরা প্রথমে বিভিন্ন থানায় খোঁজ নিয়েও আটকের বিষয়টি নিশ্চিত হতে পারিনি৷ পরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গেলে সেখানে নুরুল ইসলাম শাহীনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, বুধবার তাকে আদালতে নেয়া হবে৷”

মাসুমা আখতার দাবি করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটকের পর শাহীনকে গুলি করে হত্যা করা হয়েছে৷

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘‘মঙ্গলবার রাতে জামায়াত কর্মী নুরুল ইসলাম শাহীনকে আটকের পর তাকে সাথে নিয়ে নলখোলা এলাকায় অভিযানে যায় পুলিশ৷ সেখানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়৷ এ সময় পালাতে গিয়ে নুরুল ইসলাম শাহীন গুলিবিদ্ধ হয়ে নিহত হন৷ পরে সেখান থেকে ককটেল, গুলি ও রিভলভার উদ্ধার করা হয়৷” তার দাবি, নুরুল ইসলাম শাহীন জামায়াত-শিবিরের অস্ত্রধারী ক্যাডার৷

অন্যদিকে বুধবার ভোররাতে সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হয়েছেন আরো একজন৷ নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)৷ মঙ্গলবার বিকালে নওয়াকাটি থেকে পুলিশ তাকে আটক করে৷

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম দাবি করেন, ‘‘মঙ্গলবার বিকালে আটকের পর রাতে রফিকুলকে নিয়ে অভিযান চালায় পুলিশ৷ ওবায়তলা নামক স্থানে অস্ত্র উদ্ধার করতে গেলে রফিকুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি চালায়৷ পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় রফিকুল৷ আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷”

এছাড়া নিহত রফিকুলের বিরুদ্ধে ১২টি মামলা আছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা৷

এর আগে রবিবার ভোর রাতে ঢাকার রামপুরা এলাকায় ব়্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হন৷ ব়্যাব দাবি করেছে তারা ‘দুষ্কৃতকারী’৷ জানিয়েছে, রবিবার ভোর রাত পৌনে ৩টার দিকে রামপুরায় ব়্যাবের একটি চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়৷ তখন ওই গাড়ি থেকে তিন যুবক নেমে ব়্যাব সদস্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে৷ এই পরিস্থিতিতে ব়্যাবও পাল্টা গুলি চালায়৷ পরে গুলিতে আহত দু’জনকে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন৷ এঁদের আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর৷ জানা যায়, তাদের ব্যবহৃত গাড়ি থেকে অস্ত্র ছাড়াও গোয়েন্দা পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া পাওয়া গেছে৷

এছাড়ও ১৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ১৯ জানুয়ারি রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ও ২০ জানুয়ারি খিলগাঁওয়ের জোড়াপুকুর খেলার মাঠের পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ তিনজন নিহত হন৷ নিহত এই তিনজন বিএনপি এবং জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন৷

বিএনপির চেয়ারাপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান দাবি করেন, ‘‘সরকার বিএনপিসহ ২০ দলীয় জোটের অবরোধ ও আন্দোলন দমাতে ক্রসয়ারের নামে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে৷ তারা ভীতি ছড়াতেই এই হত্যাকাণ্ড চালাচ্ছে৷ আর তাতে ব্যবহার করা হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীকে৷”

তিনি বলেন, ‘‘এগুলো আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড৷” আহমেদ আজম খান দাবি করেন, ‘‘হামলা, মামলা, ক্রসফায়ার সব কিছুই করা হচ্ছে ক্ষমতা ধরে রাখতে৷ সরকারের লোজজনই নাশকতা করছে৷ আবার তারাই এই নাশকতার দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে ক্রসফায়ারে নামছে৷”

মানবাধিকার নেতা নূর খান বলেন, ‘‘১ জানুয়ারি থেকে এহেন ক্রসফায়ারে ৯ জন নিহত হয়েছেন৷ আর এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কৌশল৷ তা হল, গাড়ি থেকে ফেলে দিয়ে ট্রাক চাপা দিয়ে হত্যা৷” তবে তার মতে, ‘‘সরকারের এই কৌশল কোনো কাজে আসবে না৷ এতে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে৷”

ক্রসফায়ারকে তিনি মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেন, ‘‘চলতি মাসে ক্রসফায়ার বেড়ে যাওয়ার পেছনে সরকার ও বিরোধীদের অবরোধ কর্মসূচির একটি সম্পর্ক আছে৷ কিন্তু নাশকতা বন্ধের নামে ক্রসফায়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ এটা বন্ধ করতে হবে৷”

নূর খান বলেন, ‘‘অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেয়া সরকারের দায়িত্ব৷ তাছাড়া বিনা বিচারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি জঘন্যতম অপরাধ৷”

ওদিকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বুধবার পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষ্যে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন৷

প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘‘পেট্রোল দিয়ে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে যখন যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন, তা নিতে সরকারপ্রধান হিসেবে আমি আপনাদের স্বাধীনতা দিচ্ছি৷”

শুধু তাই নয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গি তত্পরতা দমনে কর্মকর্তাদের দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী৷- ডিডব্লিউ।

কুতুবদিয়ায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারডুবি

trolar12কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অন্তত ৭১ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামীএকটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে ৩১ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওংসাতুয়াইন জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে অন্তত ৭১ জন যাত্রী ছিলেন। এরইমধ্যে কোস্টগার্ড ৩১ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ বাকীদের উদ্ধারে তৎপরতা চলছে।

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪ কোটি

world internetএক মাসের ব্যবধানে দেশে ব্যবহৃত মোবাইল ফোন সংযোগের সংখ্যা বেড়েছে ৩৪ লাখ ২৭ হাজার। আর ইন্টারনেট গ্রাহক বেড়েছে ছয় লাখ ৪৪ হাজার ৩১৩। মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও কমেছে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবকারীর সংখ্যা।

বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বছর শেষের মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যার হালনাগাদ ওই প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বরের শেষে মোট সংযোগের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৩ লাখ ৫০ হাজার। অপরদিকে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা উন্নীত হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৪১ হাজারে।

এই হিসাব গত ডিসেম্বরে গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিলো গ্রামীণ। এক মাসের ব্যবধানে গ্রামীণের গ্রাহক বেড়েছে তিন লাখ ৯২ হাজার। গ্রাহক বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকে এর গ্রাহক বেড়েছে দুই লাখ ১৯ হাজার।

আর এক মাসের ব্যবধানে ৩৮ হাজার গ্রাহক বেড়ে রবি’র বর্তমান গ্রাহক সংখ্যা হয়েছে দুই কোটি ৫২ লাখ ৮৯ হাজার। এই সময়ে গ্রাহক বেড়েছে এয়ারটেল এবং টেলিটকেরও। তবে যথারীতি আগের ধারাবাহিকতায় গ্রাহক কমেছে সিটিসেলের।

নভেম্বর শেষে ১৩ লাখ ছয় হাজার থেকে কমে গ্রাহক হয়েছে ১২ লাখ ৯৩ হাজারে।
নভেম্বরের শেষে দেশে মোট ব্যবহৃত বা কার্যকর (অ্যাক্টিভ) সিম ছিল ১১ কোটি ৯৬ লাখ। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ১১ কোটি এবং ২০১৩ সালের এপ্রিলে ১০ কোটি সংযোগের মাইলফলকে পৌঁছে দেশের টেলিকম খাত।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ কোটি সংযোগের মধ্যে গ্রামীণফোনের আধিপত্যই বেশি। ডিসেম্বরের শেষে বাজারে মোট অ্যাক্টিভ সিম পাঁচ কোটি ১৫ লাখ। ডিসেম্বরের শুরুতে ছিল পাঁচ কোটি ১১ লাখ।

অপরদিকে ডিসেম্বর শেষে দেশে মোট ইন্টারনেট সংযোগ রয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৬০৪টি। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারন্টে ব্যবহারকারীর সংখ্যা চার কোটি ২১ লাখ ৭৩ হাজার ৯৮২। আর ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন দুই লাখ ৩২ হাজার। নভেম্বরে এই সংখ্যা ছিলো দুই লাখ ৪৯ হাজার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১৭ হাজার।

যশোরে ফের বাসে আগুন

jashorযশোরে ফের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপশহর কিসমত নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, যশোর মেট্রো-ব-২২৯ নম্বরের বাসটিতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে টিপু নামে এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে। এর আগে চলতি মাসে শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা চারটি বাস এবং দুইটি চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে এক ট্রাকচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এসব ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলা বিএনপি-জামায়াত, ছাত্রদল-যুবদল ও শিবিরের কয়েকশ নেতাকর্মীকে আসামি করে আলাদা আলাদা মামলা করেছে পুলিশ।

যাত্রাবাড়ীতে আটক ৩০

arrestরাজধানীর যাত্রাবাড়ী থেকে কমপক্ষে ৩০ জনকেকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মীরহাজীরবাগ এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা এলাকার বিভিন্ন আবাসিক ম্যাস থেকে আটক করা হয় তাদের।

জানা গেছে, অবরোধে নাশকতা ঠেকাতে রাজধানীতে বিশেষ অভিযান চালায় পুলিশ। আটককৃতদের আজ আদালতে হাজির করা হতে পারে। তবে কোনো মামলায় তাদের আটক করা হয়েছে- তা জানায়নি পুলিশ।

বিশেষ অভিযানের বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি।