শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মালাওয়িতে বন্যা পরিস্থিতি ভয়াবহ: নিহত ৭৯, বাস্তুচ্যুত ১৭০০০০

malaoyeমালাওয়ির দক্ষিণাঞ্চলে অব্যাহত ভারি বন্যায় কমপক্ষে ৭৯ জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। ১ লাখ ৬০ হাজার মানুষের জীবিকা হুমকির মুখে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। গত ৩০ বছরের ইতিহাসে দেশটিতে এ ধরনের বন্যা দেখা যায়নি। মালাওয়ির ২৮টির মধ্যে ১৫টি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে শুধু একটি জেলায় নিখোঁজ রয়েছেন ১৫৩ জন। পানির তলায় নিমজ্জিত রয়েছে ৬৩,০০০ হেক্টর জমি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন (এফএও) এ পরিসংখ্যান দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাস্তুচ্যুত মানুষ হয় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন বা আত্মীয়-স্বজনের বাড়িতে থাকছেন। বিশ্বের দরিদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি মালাওয়ি। দেশটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশই কৃষিজীবী। বন্যায় আক্রান্ত বহু মানুষ শস্য, গবাদিপশু, বাড়িঘর ও বহু টাকায় কেনা বীজসহ তাদের সবই হারিয়েছেন। এদিকে মালাওয়ি সরকার কৃষিখাতের জন্য ১ কোটি ৬০ লাখ ডলার সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছে, যাতে কৃষকরা বীজ ও প্রয়োজনীয় অন্যান্য কৃষি সরঞ্জাম কিনতে পারেন। এ মাসের শুরুতে মালাওয়িতে ভারি বর্ষণ শুরু হয় এবং এক পর্যায়ে নদীগুলো ছাপিয়ে আকস্মিক বন্যায় বিস্তীর্ণ জনপদ তলিয়ে যায়। কোন কোন গ্রামে পানির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কলাগাছ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। সবই তলিয়ে গেছে বন্যার পানিতে। দেশটিতে বন্যা সাধারণ ঘটনা হলেও, এ বছরের বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক। জলবায়ু পরিবর্তন, বন কেটে উজাড় করা ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে বন্যা বেশ ভয়াবহ রূপ নিয়েছে।

২০১৬-তে টি-২০ বিশ্বকাপ ভারতে

t20আগামী বছর ফের ভারতে বসছে বিশ্বকাপের আসর৷ ২০১৬ টি-২০ বিশ্বকাপ হবে ভারতে৷ বৃহস্পতিবার আইসিসি এই কথা জানায়৷ উদ্বোধনী ম্যাচ ১১ মার্চ৷ ফাইনাল ৩ এপ্রিল৷

পঞ্চম টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে৷ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা৷ ২০০৭-এ দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত৷ ২০১১ ঘরের মাঠে ওয়ান ডে-তে বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া৷ ফের ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ ভারতের সামনে৷ যদিও ভারতে প্রথমবার বসছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসর৷

‘বন্দুকযুদ্ধে’ নিহত ছাত্রদল নেতার লাশ উত্তোলন, পারিবারিক কবরস্থানে দাফন

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক প্রচার ও পাঠাগার বিষয়ক সম্পাদক সোলাইমান উদ্দিন জিসানের লাশ ৭দিন পর আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকা থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জিসানের গ্রামে বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় দুপুর ২টায় জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে পুনরায় দাফন করা হয়। জানাজায় ইমামমতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাও.সামছুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীসহ হাজারও স্থানীয় এলাকাবাসী। জিসানের লাশ দাফনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ মোতায়েন ছিল। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সোলাইমান উদ্দিন জিসান পুলিশের তালিকাভূক্ত র্শীষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, নোয়াখালীর সুধারাম, বেগমগঞ্জ ও চাটখিল থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ ৪৪টি মামলা রয়েছে। জিসানের পরিবার দাবি করেছে, গত ২৩ শে জানুয়ারি ভোররাতে কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাব গুলি করে জিসানকে হত্যা করে। পরে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজায়।  পরে  তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ বেওয়ারিশ লাশ শনাক্ত করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে কুমিল্লার টিক্কারচর এলাকায় দাফন করে। জিসানের মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, ওইদিন জিসানের লাশের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে গেলে পুলিশ তাকে লাশ দেয়নি। পরে বাধ্য হয়ে গত রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে জিসানের মা ফাতেমা বেগম বাদী হয়ে ছেলের লাশ পাওয়ার জন্য একটি আবেদন করেন। নিহত জিসান বেওয়ারিশ নয়, জিসানের মার এমন আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যজিস্ট্রেট শামীম আহম্মেদের উপস্থিতিতে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা জেলা শাখার সার্বিক সহায়তায় নগরীর টিক্কারচর কবরস্থান থেকে এলাকা থেকে জিসানের লাশ উত্তোলন করা হয়।

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবককে গণধোলাই, মাথা ন্যাড়া

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার কারণে আতিক সরদার (১৬) ও নদী সরদার (১৫) নামের ২ বখাটেকে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। গত বুধবার সন্ধ্যায় এঘটনা ঘটে। বখাটে আতিক চরলক্ষী গ্রামের আনেছ সরদার ও নদী সেলিম সরদারের ছেলে। গ্রামবাসী জানায়, স্কুল ছাত্রী স্কুলে আসার সময় তারা তাকে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাদের হাতেনাতে ধরে উক্ত শাস্তি প্রদান করা হয়।

নৃশংসকাজে জড়িতরা গণতন্ত্রের শত্রু, সভ্যতার শত্রু: প্রেসিডেন্ট

hamid27হরতাল অরোধের মধ্যে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছন, “যারা এসব নৃশংসকাজে জড়িত তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি এসব বলেন।

প্রেসিডেন্ট বলেন, “সাম্প্রতিককালে যেভাবে নিরীহ মানুষকে পেট্রলবোমা নিক্ষেপ করে, গাড়িতে আগুন ধরিয়ে অবলীলায় পুড়িয়ে হত্যা করা হচ্ছে তাতে গোটা দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত, মর্মাহত।”

মো. আবদুল হামিদ বলেন, “আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতেও বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আইনের শাসন প্রতিষ্ঠায়, সংবিধান ও গণতন্ত্র সুরক্ষাসহ রাষ্ট্রবিরোধী সকল অপতৎপরতা রোধে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের এক অনুষ্ঠানে অংশ নিয়ে দ্বিধা না করে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরে ২ কেজি সোনা উদ্ধার

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বেলা সাড়ে ১১টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে ধারণা করা হচ্ছে। শাহজালাল বিমানবন্দর কাস্টমস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ছাত্রলীগকে নাশকতা বন্ধ করার আহ্বান ছাত্রদলের

satrodolজাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ২০ দলীয় জোটের কর্মসূচিতে ছাত্রলীগকে নাশকতা বন্ধ করার আহবান জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, “গণতন্ত্র পুণরুদ্ধারের সংগ্রামে ২০ দলীয় জোট যখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে ঠিক সেই সময় লক্ষ্য করা যাচ্ছে ছাত্রলীগের কিছু দুস্কৃতিকারী যানবাহনে পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপসহ নানা নাশকতা করে ২০ দলীয় জোটের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা করছে। তারা একদিকে চলমান আন্দোলনে নাশকতা করছে অন্যদিকে সরকার আজ্ঞাবহ কিছু গণমাধ্যম এবং পোষা বুদ্ধিজীবিদের দিয়ে সেই নাশকতার দায়ভার ২০ দলীয় জোটসহ ছাত্রদলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।”

তারা বলেন, “গণমানুষের একাত্মতায় আন্দোলন যখন গতি পাচ্ছে তখন ছাত্রলীগ নাশকতার মাত্রা দিন দিন বাড়িয়ে চলমান আন্দোলন থেকে জনগণকে বিচ্যুত করার অপচেষ্টা করছে। ছাত্রলীগকে সেই অপচেষ্টায় সর্বশক্তি দিয়ে সাহায্য করছে ছাত্রলীগের পোষ্য তথাকথিত গণজাগরণ মঞ্চ। সরকার এবং ছাত্রলীগের লোকবল ও অর্থায়নে পরিচালিত তথাকতিথ গণজাগরণ মঞ্চ এখন পুরোপুরি নগ্ন হয়ে ছাত্রলীগের শাখা সংগঠন হিসেবে কাজ করছে।”

নেতৃদ্বয় আরো বলেন, “ক্ষমতার লিপ্সা আওয়ামী সরকারকে কতটা নিচে নামিয়েছে তা কল্পনা করাও মুশকিল। তারা অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিরোধী জোটের আন্দোলন সংগ্রামকে সহিংসতার রুপ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকার পরও পেট্রোল বোমা আর অস্ত্রসহ ছাত্রলীগ কর্মীদেরকে আটক করেছে পুলিশ। কিন্তু আশ্চর্যেয় বিষয় খুব দ্রুততার সঙ্গে তাদেরকে ছেড়েও দেয়া হয়। আবার দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় নাশকতা করছে দুর্বৃত্তরা কিন্তু পুলিশ ধরতে পারছে না কিন্তু সেই নাশকতাকে কারন দেখিয়ে খুব দ্রুত বিরোধী মতের লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং মামলা দেয়া হচ্ছে। জনগণ এখন বুঝে গেছে এসব নাশকতা ঘটানোর অন্যতম উদ্দেশ্য বিরোধী মতের নেতা-কর্মীদেরকে মামলা দিয়ে গ্রেফতার করার অন্যতম কৌশল।”

নেতৃদ্বয় আশা করেন, আওয়ামী লীগ তথা ছাত্রলীগ এই অপকৌশল থেকে নিজেদেরকে সরিয়ে নেবে। বিরোধী আন্দোলন দমনে নাশকতা পরিহার করবে। অন্যথায় তাদের দমন-পীড়নে ফুঁসে উঠা ছাত্রসমাজ এর দাত ভাঙা জবাব দিতে বদ্ধ পরিকর।

ছাত্রদলের বিবৃতি থেকে ছাত্রলীগের নাশকতার কিছু উদাহরণ হুবহু তুলে দরা হলো-

২৯ জানুয়ারি ২০১৫ তারিখের ঘটনা: মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তারা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার রাত পৌনে আটটার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন-  জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)। তাদের কাছে পেট্রলভর্তি দুটি বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন ওই তিন যুবক। এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

ওই তিন ছাত্রলীগকর্মীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা স্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, “পেট্রলবোমাসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক  সাজ্জাদ মোল্লা ও ছাত্রলীগকর্মী লিমন ও রানাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। বিষয়টি দুঃখজনক।”

৯ জানুয়ারি ইজতেমা ময়দান থেকে হাত বোমাসহ নয় ছাত্রলীগ কর্মী আটকে আটক করা হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়ান্টিফোর সহ জাতীয় দৈনিকে এই সংবাদ দেখা গেছে।

১০ জানুয়ারি রাজধানীর গুলিস্থান বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৩০টি ককলেট সহ এক যুবককে আটক করে পুলিশ। আটক ওই যুবক নিজেকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) আনিসুর রহমান আনিসের অনুসারী এবং সাংগঠনিক সম্পাদক এএসএম ফারেজ সামির অনুসারী বলে স্বীকারোক্তি দিয়েছে।

১৯ জানুয়ারি কুমিল্লা রেলস্টেশনের ২নং প্লাটফর্মে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত শিপন ও নাছির ছাত্রলীগ কর্মী। এছাড়া নাছির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

১২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সমাবশে থেকে ৭৩ রাউন্ড গুলি, চারটি পিস্তল ও একটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাংগঠনিক সম্পাদক ও সাবেক দুই ছাত্রলীগ নেতাও রয়েছেন। অস্ত্র-বোমাসহ আটক পাঁচজনই নিজেদের সরকার সমর্থক বলে দাবি করেছেন। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। যুগান্তর,প্রথম আলোসহ প্রথম সাড়ির জাতীয় দৈনিকে এই সংবাদ দেশের মানুষ দেখেছে।

২৫ জানুয়ারি ফেনী শহরের টেলিফোন ভবন থেকে সাতটি পেট্রোল বোমাসহ আজিম উদ্দিন (২৭)নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ গোপন সংবাদের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডেও রেস্ট হাউজের সামনে অভিযান চালিয়ে বোমা আজিমকে আটক করে। সাতটি পেট্রোল বোমা একটি ককটেল একটি দেশিয় অস্ত্র উদ্ধার করে। আটক আজিম ফেনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল করিমের ভাতিজা ফরিদ আহাম্মদের ছেলে।

আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত

afgan29আফগানিস্তানের গজনি প্রদেশের আনদার জেলায় পুলিশের এক চেকপয়েন্টে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। বুধবার রাতে পরিচালিত ওই হামলায় ১১ আফগান পুলিশ এবং সাত তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তারা মন্ত্রীসভায় এক বিতর্কিত সদস্যকে নিয়োগ দেয়ার কথা জানানোর পর বুধবারের ওই হামলাটি অনুষ্ঠিত হয়। গত এপ্রিল মাসে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

জানুয়ারি মাসের গোড়ার দিকে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় ১২ জনেরও বেশি আফগান নিহত হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেশটির সুপ্রিম কোর্টের উচ্চপদস্থ কর্মকর্তা আতিকুল্লাহ রৌফি। এছাড়া অন্য এক তালেবান বোমা হামলায় দুই মার্কিন সেনাও নিহত হয়েছে।

মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে এলেও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়ার জন্য এখনো বেশ কিছু মার্কিন সেনা দেশটিতে অবস্থান করছে।

ওবামাকে শিরচ্ছেদের হুমকি আইএসের

obama killহোয়াইট হাউসে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার শিরশ্ছেদের হুমকি দিয়েছে  জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে মুসলমান দেশে রুপান্তার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।

জঙ্গিদের পক্ষ থেকে প্রকশ করা নতুন একটি ভিডিওতে এ ঘোষণা দেয়া হয়েছে।

সম্প্রতি ‘মসুলে শান্তিপ্রিয় মুসলিমদের ওপর বোমাবর্ষণ’ নামের এই ভিডিও ফুটেজটি ছাড়া হয়েছে।

ভিডিওটিতে এক জঙ্গি বলেছে, ‘ইসলাম বিরোধীদের ভাগ্য এটাই। ওবামা, জেনে রাখুন আমরা শিগগিরই আমেরিকা পৌঁছাচ্ছি। হোয়াইট হাউসেই আমরা আপনার শিরশ্ছেদ করব। আর আমেরিকাকে মুসলিম রাষ্ট্রে রুপান্তরিত করব।’

ভিডিওতে কালো কাপড়ে মুখ ঢাকা জঙ্গিরা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম ও কুর্দিস্তানে সরাসরি হামলার হুমকি দিয়েছে। আইএস জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা গাড়ি বোমা ও বিস্ফোরক নিয়ে ফ্রান্স ও বেলজিয়ামে ঢুকে পড়ব আর তোমাদের গলা কাটব৷’

এরপরই তারা এক কুর্দি সেনার শিরশ্ছেদ করে।

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট আরও গভীর হবে’

rizvi‘যে কোন উপায়ে দমন করুন, দায়িত্ব আমার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য চলমান রাজনৈতিক সঙ্কটকে আরও গভীর ও উপসংহারহীন করে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে উদ্বেগ জানিয়ে দেয়া এক বিবৃতিতে  তিনি এ মন্তব্য করেন। রিজভী আহমেদ বলেন, যে কোন উপায়ের পরিণতি কি তাহলে আরও অনেক লাশ খালে-বিলে-নদীতে ভেসে উঠবে? যৌথবাহিনী কর্তৃক চলবে গ্রামের পর গ্রামে খাণ্ডব দাহন, বিরোধী দলের আরও অসংখ্য নেতা-কর্মীদের হত্যার পর বলা হবে বন্দুকযুদ্ধের কাহিনী? প্রধানমন্ত্রীর এই বক্তব্য বর্তমান সংকটকে আরো গভীর ও উপসংহারহীন করে তুলবে।  তিনি বলেন, পেট্রল বোমা ছুড়ে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করা শুধু অমানবিকই নয়, যারা এগুলির সঙ্গে যুক্ত তারা পাশবিক বিবেকের অমানুষ। কিন্তু এই জঘন্য অপকর্মের দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। কারণ সরকারী শক্তির নিয়ন্ত্রণে গণমাধ্যম। তাদের হুকুমেই গণমাধ্যমে ঢালাও প্রচার চালানো হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে। যেখানে বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজ কার্যালয়ে অবরুদ্ধ, দলের মহাসচিবসহ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে, প্রায় লক্ষাধিক নেতা-কর্মী মিথ্যা মামলা কাঁধে নিয়ে বাড়িছাড়া, প্রায় প্রতিদিন সারাদেশে অসংখ্য নেতা-কর্মীদের বাসায় গিয়ে চলছে যৌথবাহিনীর তাণ্ডব, চলছে ক্রসফায়ারের নামে বিরোধী জোটের নেতা-কর্মীদের হত্যা, সেই রকম ভয়-আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে নেতা-কর্মীরা জীবন বাঁচাবে না গাড়িতে আগুন অথবা পেট্রোল বোমা ছুঁড়বে ?