শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

খালেদা জিয়ার কার্যালয়ের পাশে শিক্ষার্থীদের মানববন্ধন:

karjaloy khaledaসকালে খালেদা জিয়ার কার্যালয়ের পাশে মানববন্ধন করেছে বাড্ডা এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা। বাড্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে নিয়ে যান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান। তারা ব্যানার ফেস্টুন নিয়ে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়।

দেড় ঘণ্টা অন্ধকারে ছিলেন খালেদা

nightকার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত দুইটা ৪০মিনিটের পর ডেসকোর কর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর পুরো কার্যালয় অন্ধকার হয়ে পড়ে। রাত চারটার পর কার্যালয়ের ভেতরে থাকা জেনারেটর চালু করা হয়। এর আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন অন্ধকারেই সময় কাটান। খালেদা জিয়ার কার্যালয় সূত্র জানায়, সংযোগ বিচ্ছিন্ন করার সময়ও খালেদা জিয়া জেগে ছিলেন। তার সঙ্গে প্রয়াত পূত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার পর অনেক আতঙ্কের মধ্যে সবার সময় কেটেছে। জেনারেটর চালু হলেও আর ঘুমানো যায়নি। তিনি বলেন, জেনারেটর দিয়ে চেয়ারপারসনের কক্ষ ও নিচ তলায় অফিস কক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কার্যালয়ের বাকি অংশ বিদ্যুৎহীন অবস্থায় আছে।

দ্বিগুণ আয়ে ফেসবুক

facebook community১৩ শতাংশ গ্রাহক বৃদ্ধির মধ্য দিয়ে বছর ঘুরতেই দ্বিগুণ আয় করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। মোট ১৩৯ কোটি সক্রিয় গ্রাহক নিয়ে ২০১৪ সালে মুনাফা করেছে ২০৯ কোটি মার্কিন ডলার। ২০১৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। মূলত বিজ্ঞাপন খাতের সুবাদেই প্রতিষ্ঠানটির আয় বিপুল পরিমাণ বেড়েছে। বিজ্ঞাপন খাতে আয় ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ কোটি ডলার। এই আয়ের ৭০ শতাংশ এসেছে মোবাইল বিজ্ঞাপন খাত থেকেই।

ফেসবুকের আয়ের প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

অপরদিকে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক পেজে ফেসবুক কমিউনিটি বিষয়ক তথ্য উপস্থাপন করে এক বিবৃতিতে আয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জাকারবার্গের শেয়ার করা ওই গ্রাফিকসের তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রতি মাসে ৭০ কোটি গ্রুপ তৈরি হচ্ছে। এ ছাড়াও ফেসবুক কমিউনিটির অংশ হিসেবে প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী পৌঁছেছে ৭০ কোটিতে। ফেসবুক ম্যসেঞ্জার অ্যাপ্লিকেশনের ব্যবহারকারী ৫০ কোটি ছাড়িয়েছে। প্রতি মাসে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ৩০ কোটি ব্যবহারকারী।

গ্রাফ তথ্য অনুযায়ী, ফেসবুকে প্রতিদিন ৮৯ কোটি ছবি আপলোড হয়। প্রতিদিন সার্চ হয় ১০০ কোটি বার। প্রতিদিন ৩০০ কোটিবার ভিডিও দেখা হচ্ছে ফেসবুক থেকে। এছাড়াও দৈনিক ৭০০ কোটি লাইক পড়ছে আর ৩০ হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হচ্ছে এই সামাজিক অন্তর্জালে।

প্রসঙ্গত, ২০১৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ফেসবুক ৭০ দশমিক ১ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে ফেসবুক। আগের বছরের একই সময়ের তুলনায় এই মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ। গত বছরের শেষ প্রান্তিকে গবেষণা ও উন্নয়ন (আর ডি) খাতে বিনিয়োগ বাড়ানোর পর গত বছরের একই সময়ের তুলনায় প্রতি ডলারের বিপরীতে আয় কমেছে ১৫ শতাংশ।

নারায়ণগঞ্জে গার্মেন্টসে আগুন

fire tনারায়ণগঞ্জে ফতুল্লায় কাঠেরপুল এলাকায় রফতানিমুখী একটি পোশাক কারখানা নপেল নিটওয়্যার এ  শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কারখানায় শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে প্রায় ১০জন। আগুনে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে।

জানা গেছে, ফতুল্লা ফেব্রিক্স নামের একটি গার্মেন্ট কারখানার ভবনের পঞ্চম তলায় নেপেল নিটওয়্যার। শুক্রবার ছুটির দিনে কারখানায় কোনো লোকজন ছিল না। রাত সোয়া ৯টায় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে করে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ তৈরি পোশাক ও মেশিনারিজ পুড়ে যায়।

কারখানা মালিক মিজানুর রহমান জানান, আগুনে শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নিভাতে গিয়ে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মামুন, সাইদুল, রাব্বি ও শাওন এর পরিচয় পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নয়া আমিরি লুক

amir lমুম্বাই মাথার চুল ছোট ছোট করে ছাঁটা৷ দু’একটা সাদা চুলও আছে৷একগাল কাঁচা-পাকা দাড়ি৷ দেখলে কে বলবে, ইনিই বলিউডের এককালের চকোলেট বয় আমির খান৷ ‘পিকে’র অদ্ভুত লুকের পর আবার নয়া লুকের চমক নিয়ে হাজির হয়েছেন আমির৷ তার পরের ছবি ‘দঙ্গল’-এ এরকম লুকেই দেখা যাবে তাকে৷

আমির যে একজন কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করবেন এ কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল৷ মহাবির ফোগতের জীবন নিয়ে একটি সিনেমার কথাও শোনা যাচ্ছিল বলিপাড়ায়৷ দুয়ে দুয়ে চার হতে বেশি দেরি হলো না৷ ‘পিকে’র সাফল্যের মাঝেই মহাবীরের লুকে দেখা গেল আমিরকে৷ সম্প্রতি স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরকে দেখা গেলে জানা যায়, শুধু লুকেই নয়, চেহারাতেও নিজেকে বদলে ফেলেছেন তিনি৷ পর্দায় কুস্তিগির হয়ে ওঠার জন্য কড়া ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে আটকে রেখেছেন নিজেকে৷

আমির ছাড়াও সালমান এবং জন আব্রাহামেরও চোখ আছে কুস্তিকে বিষয় করে সিনেমা করার৷ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে ভবিষ্যতে সেলুলয়েডের দৌলতে কুস্তি আবার তার জনপ্রিয়তা ফিরে পাবে৷

পেট্রলবোমা থেকে রক্ষায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার

sicenগাড়ির ছাদ ও ভিতরের চারপাশে টিউব লাগানো। টিউবে রয়েছে কার্বন ডাই–অক্সাইড (গ্যাস) ও পানি। পেট্রলবোমায় গাড়িতে আগুন ধরলেই টিউবটি গলে যাবে এবং গ্যাস ও পানি বের হয়ে নিভে যাবে আগুন। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নাশকতায় পেট্রলবোমার আগুন থেকে বাসযাত্রীদের রক্ষায় খেলনা গাড়ি মডেল বানিয়ে এ পদ্ধতি ব্যবহার করেছে রাজধানীর বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইবাদুল্লাহ রূপম ও রাফিক ইরফান।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে ‘ফিজিক্স টেকনোলোজি ফেয়ারে’ এ প্রদর্শনী নিয়ে হাজির হয়েছিল তারা। ‘পঞ্চম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড’ উপল‌ক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইবাদুল্লাহ রূপম জানায়, টিউবে গ্যাসের সঙ্গে ৪০ শতাংশ পানি ও পরিমাণমতো ড্রাই পাউডার ব্যবহার করা হবে। আগুন লাগলে টিউব গলে তা নিভে যাবে। আর গ্যাসের সঙ্গে পানি রাখলে মানুষের ক্ষতি হবে না।

 

ইবাদুল্লাহ রূপম বলে, ‘পেট্রলবোমার কারণে দেশে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে। এ পদ্ধতি ব্যবহার করলে হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।’
টেকনোলজি ফেয়ারে রেললাইনে নাশকতা বন্ধ, ৫০০ টাকায় ইসিজি যন্ত্র, কম খরচে গাড়ি চলাচল, তারবিহীন বিদ্যুৎ সংযোগ, পানি বিশুদ্ধকরণ, অতিরিক্ত ঘাম প্রতিরোধ যন্ত্রসহ ২৯টি উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খুদে বিজ্ঞানীরা।
এদিকে আজ বেলা তিনটার দিকে কার্জন হলে অলিম্পিয়াডের লিখিত পরীক্ষায় ১২টি বিভাগে অংশ নেয় প্রায় ২২৭ শিক্ষার্থী। কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পরে বিভাগভিত্তিক বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।
এই পরীক্ষা কমিটির সদস্য তমাল হোসেন জানান, সপ্তম থেকে অষ্টম, নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি করে গ্রুপ করা হয়েছে। এদের মধ্য থেকে বিজয়ীদের প্রশিক্ষণ দিয়ে ৪৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের জন্য জাতীয় দল নির্বাচন করা হবে।
লিখিত পরীক্ষার আগে ওই হলে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে। ঠিক করতে হবে নিজ জীবনের লক্ষ্য। তা হলেই জীবনে সফল হওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আন্তর্জাতিক অলিম্পিয়াডের অংশ নেওয়ার স্বপ্ন দেখতে হবে। এ ধরনের কাজ দিয়েই দেশকে বিশ্বের মাঝে উপস্থাপন করতে হবে। তা হলেই সবার স্বপ্ন সফল হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক খোরশেদ আহমেদের সভাপতিত্বে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রীরও ফাঁসি চেয়েছে ইসলামী দলসমূহ

mohoshinnমহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করার দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করার পর এবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীরও ফাঁসি চেয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ। বোরকা নিয়ে মন্তব্য করার জন্য মহসিন আলীর ফাঁসি চাইলো সমমনা ইসলামী দলগুলোর এ সংগঠনটি।

শুক্রবার সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে প্রায় অর্ধশতাধিক ইসলামী সংগঠন ও দলের নেতাদের নাম উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বঘোষিত মুরতাদচক্র একের পর এক ইসলাম ও ইসলামী বিধানের বিরুদ্ধে বিষোদগার করেই চলেছে। অথচ অদ্যাবধি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় উক্ত স্বঘোষিত মুরতাদগংদের দৌরাত্ম বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় সমাজকল্যানমন্ত্রী মহসীন আলী ইসলামী ফরজ বিধান বোরকা ও পর্দার রিরুদ্ধে বক্তব্য দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’

সংসদের চলতি অধিবেশনেই স্বঘোষিত ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।

পুরুষই প্রথম প্রেম জানাক, চায় নারীরা

love30প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ নারীর মত যে পুরুষ সঙ্গীটিই প্রথমে প্রেমের কথা জানাবেন৷ অনেকে আবার পুরুষের প্রেম নিবেদনকেই নিয়ম বলে ভাবেন৷ সাধারণত যেকোনো সিনেমাতেও প্রেমের বিষয়ে অগ্রণী ভূমিকায় থাকেন পুরুষই৷ নায়িকা হিরোকে প্রোপোজ করছেন এমন খুব কম ছবিতই দেখা গিয়েছেন৷ কিন্তু প্রশ্নটা একটু আলাদা৷ প্রেমের ক্ষেত্রে মহিলারা প্রথমে তাদের মনের কথা মনের মানুষটিকে জানান না কেন? কি কারণে মনে মনে ভালোবাসলেও মনের কথা মুখে আনতে এত দ্বিধা নারীর মনে? আসলে প্রেম নিবেদন করার প্রাকাল্লে মেয়েদের মনে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যে মেয়েরা চাইলেও প্রথম প্রেম নিবেদন করতে পারেন না৷

প্রেম নিবেদন করার আগে রিজেক্ট হওয়ার ভয়টা সক্কলেরই থাকে৷ কিন্তু মেয়েদের কাছে সেটা অন্যধরণের৷ আসলে কোনো ছেলের কাছে রিজেক্ট হওয়ার বিষয়টা মেয়েরা মেনে নিতে পারেন না৷ তাই ছেলেটি যদি না বলে দেয় এই ভয়েই মেয়েরা আর প্রেম নিবেদনের দিকে এগোন না৷

একটা সকলে সকলেই জানেন, তা হলো মেয়েদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেয়েরাই হয়৷ তাই যাকে প্রেম নিবেদন করতে যাচ্ছি তার যদি প্রেমিকা থাকে, এই ভয়েই মেয়েরা প্রেম নিবেদনের সাহস পান না৷ কারণ এক্ষেত্রে সকলে বলতে পারেন, ইচ্ছে করেই মেয়েটি ঘর ভাঙতে চাইছেন৷ অন্যদিকে ছেলেটির প্রেমিকার কানে একথা গেলে যুদ্ধ বেধে যাবে৷ এই ভয়েই অনেক মেয়ে ভালোবাসার কথা পুরষ সঙ্গীকে বলতে চান না৷

প্রেমের ক্ষেত্রে অন্তত মেয়েদের চাইতে ছেলেদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে৷ ছেলেদের আর কিছু থাকুক বা না থাকুক কেবলমাত্র আত্মবিশ্বাসে ভর করেই একটি ছেলে একটি মেয়েকে প্রেম নিবেদন করতে পারে৷ কিন্তু মেয়েরা আত্মবিশ্বাসের অভাবেই এ বিষয়ে মার খান৷

বর্তমান প্রজন্মের মেয়ের একটু বেশিই স্বাধীনচেতা৷ সেই কারণে তারা ভাবেন, প্রেম শুরু করার পর যদি তার স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হয়৷ একথা না মানলেও একটি পুরুষই নারীকে দমিয়ে রাখার চেষ্টা করেন৷ এই কারণে প্রেম নিবেদনেও পিছিয়ে আসেন মেয়েরা৷

ছেলেরা কোনো মেয়েকে প্রোপোজ করছেন এটা যতটা স্বাভাবিক একজন মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করবে সেটা আমাদের দেশে এখনও ততটা স্বাভাবিক নয়৷ সেকারণেই যেকোনো মেয়ে ভাবে, প্রপোজ করলে ছেলেটি যদি তাকে বেহায়া ভাবে?

অতীত সকলের জীবনেই বর্তমান৷ কিন্তু অতীতের পিছুটান অত্যন্ত বেদনাদায়ক৷ দুজনের ব্রেকআপ হওয়ায় পরেও অনেকে নতুন সম্পর্কে জড়াতে ভয় পান৷ অনেক মেয়েই ভাবেন নতুন কাউকে প্রপোজ করতে গেলে কোনো ভাবে যদি তার প্রাক্তন প্রেমিক নতুন প্রেমিকের বন্ধু হয়? এই কারণেই অনেকে প্রোপোজের দিক থেকে পিছিয়ে আসেন৷

ছাত্রলীগের গুলিতে মাংস বিক্রেতা ও শ্রমিক নিহত

syhlet31সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাক শ্রমিকদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন গ্রুপের সংর্ঘষের সূত্রপাত হয়।

এ সময় পুলিশের উপস্থিতে জামাল গ্রুপের নেতাকর্মীরা শ্রমিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তাদের গুলিতে বিজু আহমদ (১৮) নামের এক মাংস বিক্রেতা এবং পরিবহন শ্রমিক আবুল কালাম (৪০) নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ৬ পরিবহন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি শামীম আহমদ মারা যান। শামীম মারা যাওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন ওই স্ট্যান্ড দখল করার পায়তারা শুরু করেন। কিন্তু সিএনজি শ্রমিকরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। একপর্যায়ে এ বিষয়ে শুক্রবার রাতে বিয়ানীবাজার ট্রাক শ্রমিক ও সিএনজি অটোরিকশা শ্রমিক নেতারা তাদের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এরপর জামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যান। এ সময় পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জামাল হোসেনের নেতাকর্মীরা শ্রমিক নেতাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তখন শ্রমিকনেতারা পিছু হটে। পরে জামাল গ্রুপের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে সেখানে অবস্থান নেয়।

তবে জামাল গ্রুপের নেতাকর্মীদের গুলিতে গুলিবিদ্ধ হন- মাংস বিক্রেতা বিজু আহমদ, উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুয়াইবুল রহমান (৪০), শ্রমিক নেতা বিমল চন্দ্র (৩২), রিপন (২৯), তারেক (২৪), নূরুল হক (৫০). ফয়ছাল আহমদ (২৬) ও আবুল কালাম (৪০)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গুলিবিদ্ধ বিজু আহমদকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আর বাকিদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর পরিবহন শ্রমিক আবুল কালমকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত বিজু সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পাশে বসে মাংস বিক্রি করতেন বলে জানা গেছে।

এদিকে রিজু আহমদ ও কালামের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ জামাল আহমদকে ঘটনাস্থল ত্যাগ করার নিদের্শ দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

 

২০ লক্ষ সিমকার্ড ব্লক করল পাকিস্তান

sim cardনিরাপত্তার স্বার্থে দেশে ২০ লক্ষেরও বেশি সিমকার্ড ব্লক করল পাকিস্তান সরকার৷ মোবাইল ফোন গ্রাহকদের পরিচিতি আগাপাশতলা যাচাই করার জন্য অভিযানে নেমে ২০ লক্ষ সিমকার্ড ব্লক করে দেয় পাক কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে ১০ কোটি ৩০ লক্ষ সিমকার্ড ভেরিফাই করার নির্দেশ দিয়েছিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি৷গত ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে ভয়াবহ জঙ্গিহানার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ইসলামাবাদ৷এই পৈশাচিক জঙ্গিহানায় মৃত্যু হয় ১৫০ জন ছাত্রের৷এই প্রথম কোনো জঙ্গি আক্রমণের হলি হয়েছে পাক সেনাবাহিনীর নিজের ঘরের ছেলেমেয়েরাই৷এর পরই টনক নড়ে পাকিস্তানের৷নিরাপত্তার স্বার্থে সিমকার্ড যাচাই অভিযানে নামে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি৷