শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

karigoriবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইনে মেরিন ট্রেড শিক্ষা ক্রমের ১ ও ৩রা ফেব্রুয়ারি এবং ডিপ্লোমা ইন  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩রা ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ স্থগিতাদেশ দেয়া হয়। অনিবার্যকারণ দেখিয়ে স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

খালেদার অফিস সংলগ্ন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ

mobile networkবিএনপি চেয়ারপারসনের অফিস সংলগ্ন মোবাইলফোন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। ফলে ওই অফিস ছাড়াও নিকটবর্তী ২০০ মিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর কোম্পনির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিএনপি অফিসের চারপাশের ৬০ ট্রান্সিভার বেস স্টেশনের তরঙ্গ নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ২০টি, ১৫টি রবি’র এবং বাংলালিংক এর ১৮টি বেস স্টেশন রয়েছে।

এদিকে গত ৩ জানুয়ারি থেকে নেটওয়ার্ক কিছুটা সীমিত করা হয়েছিল বলেও জানা গেছে।

সূত্র মতে, গত ৩ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বিটআরসি’র জনৈক নির্বাহীকে মৌখিক ওই জোনে নেটওয়ার্ক সীমিত করার অনুরোধ জানানো হয়েছিল। তবে এলাকাটি কুটনৈতিক জোন সংযুক্ত হওয়ায় এখানকার হাজারের অধিক গ্রাহকের দুর্ভোগের কথা বিবেচনায় তারা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তীতে মৌখিক অনুরোধের বদলে লিখিত আদেশ দেয়া হয়েছে। আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভয়েস ও ডাটা সেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

খালেদা রাজনীতির ভিলেন: ইনু

enu31জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৭১-এ সালে রাজনীতির ভিলেন ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, ৭৫-এ সামরিক শাসক, এখন খালেদা জিয়া দেশের রাজনীতির ভিলেন। সরকারের সঙ্গে সংলাপ করার ধৈর্য খালেদা জিয়ার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

হাসানুল হক ইনু বলেন, “ককটেল হাতে খালেদার সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। সংলাপের জন্য আগে খালেদা জিয়ার ‘গণতন্ত্র ক্লাবের’ সদস্যপদ নিতে হবে। হাত থেকে ককটেল মাটিতে রাখতে হবে।” তবে কীভাবে ‘গণতন্ত্র ক্লাব’-এর সদস্যপদ নিতে হবে সে পরিষ্কার ব্যাখ্যা দেননি ইনু।

তথ্যমন্ত্রী বলেন,  “দেশে এখন একাত্তরের মতো সন্ত্রাসী কায়দায় নারী শিশুর ওপর হামলা-নির্যাতন, মানুষ পোড়ানো হচ্ছে। জনগণের ওপর নির্যাতন বন্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা। সারা দেশে আতঙ্ক বিরাজ করলেও ১০-১২টি জেলা ছাড়া সবখানে সন্ত্রাস কমে গেছে।”

আন্তর্জাতিক মানবাধিকার সংখ্যা সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় দাবি করে হাসানুল হক ইনু বলেন, “অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনালকে বলব আপনি বুঝে-শোনে রিপোর্ট করুন। আপনি টেরোরিজমকে আড়াল করছেন।”

খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশাসন তার সময়মতো পদক্ষেপ নেবে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের সহিংসতা চলতে থাকলে তারা অচিরেই সন্ত্রাসবাদী দলে পরিণত হবে।”

দলটি নিষিদ্ধ বিষয়ে বলেন, “এমনটা হলে দেশের সন্ত্রাস আইনের মাধ্যমেই হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদের ‘জাতীয় ঐক্যমতের সরকার’ প্রস্তাব বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “আগে নির্ধারন করতে হবে যুদ্ধাপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিষয়ে এ সরকারের ভূমিকা কী হবে। যারা এসবের বিষয়ে নীরবতা পালন করছেন তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সম্ভব নয়।”

তিনি বলেন, “খালেজা জিয়া নিজের সাত দফা দাবি, সংলাপ, সরকারের পতন নাকি সংসদ ভেঙে দেয়া- আসলে তিনি কী চান? মনে হচ্ছে তাকে কেউ তাড়া করছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তাকে যেতেই হবে। তার গোপন কোনো এজেন্ডা আছে হয়তো। তিনি রাজাকারদের রক্ষা করতে চান।”

চলতি বছরে অ্যাপেলের চমক

apple31অ্যাপেল মানেই চকম৷ সে আইফোনই হোক অথবা আইপ্যাড৷ বছর শেষে ফিরে তাকালে দেখা যাবে কোনো না কোনো ভাবে তারা চমক দিয়ে থাকে গ্যাজেটপ্রেমীদের৷ চলুন আমরা দেখে নিই চলতি বছরে অ্যাপেল গ্যাজেট প্রেমীদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করছে।

১. এ বছরের প্রথমদিকেই আসছে অ্যাপেলের স্মার্ট ওয়াচ৷ এপ্রিল মাসে এই স্মার্টওয়াচটি বাজারে আসবে বলে জানা গিয়েছে৷

২. চলতি বছরেই অ্যাপেল নয়া আইপ্যাড বাজারে আনতে পারে৷ আশা করা হচ্ছে নয়া এই আইপ্যাডটি আগের মডেলের তুলনায় আরও বেশি পাতলা হবে৷ সূত্রের খবর, নয়া মডেলটির নাম হতে চলেছে আইপ্যাড প্লাস অথবা আইপ্যাড প্রো৷

৩. বছর শেষেই আসতে চলেছে অ্যাপেলের নয়া চমক আইপ্যাড মিনি৷ নয়া এই আইপ্যাড মিনিতে থাকবে আরও দ্রুত গতির প্রসেসর ও উন্নত ক্যামেরা৷

৪. এবছরই আসার কথা অ্যাপেলের আর একটি চমক আইফোন-৭৷ অ্যাপেলের রীতি অনুযায়ী, নতুন আইফোন মানেই নতুন অপারেটিং সিস্টেম৷ সুতরাং আইওএস ৯ এর জন্য তৈরি থাকুন৷

৫. অ্যাপেল নয়া ম্যাকবুক এয়ার এনে বছর চমক দিতে পারে৷ যা আগের ম্যাকবুক এয়ারের থেকে হবে আরও স্লিম এবং শক্তিশালী৷ এছাড়াও ম্যাকবুকে রেটিনা ডিসপ্লে এনে সবাইকে চমক দিতে পারে অ্যাপেল৷

অর্থাৎ এখন অপেক্ষা শুধু সময়ের৷ দেখার, অন্যান্য বছরের মতো এ বছরও কতটা চমক দিতে পারে এই বহুজাতিক সংস্থাটি।

মা হলেন শাকিরা

shakiraদ্বিতীয়বার মা হলেন পপসম্রাজ্ঞী শাকিরা। সম্প্রতি বার্সেলোনার কুইরন টেকনন হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। আর শাকিরার এই ছোট্ট সোনার নাম রাখা হয়েছে শাসা। নামটি দিয়েছেন জেরার্ড পিকের গ্রান্ডফাদার অ্যামাডর বার্নাব্যুতে।

শুক্রবার সাংবাদিকদের অ্যামাডর জানিয়েছেন, ‘শাসা নাকি একদম তার বাবা পিকের মতো দেখতে হয়েছে। পিকের ছোট বেলার ছবির সঙ্গে শাসার হুবহু মিল রয়েছে’। তিনি আরও জানিয়েছেন, ‘মিলান (শাকিবার প্রথম ছেলে) পেয়েছে তার মায়ের চেহারা।
আপাতত হাসপাতালেই রয়েছেন মা-ছেলে। পরিবারে নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত সবাই। এখন শুধু অপেক্ষা ছোট্ট শাসাকে বাড়ি নিয়ে যাওয়ার।

খালেদার কার্যালয়ের ডিশ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন

karjaloy khaledaবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর ডিশ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। শনিবার সকালে সাড়ে ৮টার দিকে তা বিচ্ছিন্ন করে দেয়া হয় বলে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ওই কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, ডেসকোর এক লাইনম্যা মকসূদ আলী এসে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় তার সঙ্গে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ছিলেন।

কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ সম্পর্ক ডেসকোর ওই লাইনম্যান বলেছেন, তিনি কিছুই জানেনা না। গুলশান থানার নির্দেশে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছেন।

আপাতত সাময়িককভাবে জেনারেটর চালু করে কার্যালয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে বলে দিদার জানান।

কার্যালয়ের ভেতরে খালেদা জিয়া ছাড়াও বর্তমানে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ সেখানে অবস্থান করছেন। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাদলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়ার হুমকি দেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে এ হুমকি দেয়া হয়। এরপর মধ্যরাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো।

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত ‘গাড়িওয়ালা’

ভারত, পাকিস্তান, গ্রিসের পর ‘গাড়িওয়ালা’ ছবিটি আমেরিকায় নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এ উৎসব চলে ২৪ থেকে ২৫ জানুয়ারি। এতে তিনটি বিভাগে বিজয়ী হয় ‘গাড়িওয়ালা’। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জেতেন এর পরিচালক আশরাফ শিশির। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান মুস্তাফিজুর নুর ইমরান। শিশুশিল্পী যৌথভাবে হলে কাব্য ও শেখ মারুফ। পরিচালক বলেন, ‘এই কৃতিত্ব আমাদের পুরো টিমের, যারা দিন-রাত পরিশ্রম করে ছবিটির গল্পটিকে চলচ্চিত্রে রূপান্তরিত করেছেন।’

পরিবহন খাত হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি

driverপরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ খান।
তিনি পরিবহন মালিক-শ্রমিকদের দাবি প্রসঙ্গে বলেন, পরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করতে হবে।
এছাড়া সাম্প্রতিক হরতাল-অবরোধে নাশকতায় ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং পরিবহন মালিকদের ব্যাংক সুদ মওকুফেরও দাবি জানান তিনি।
তিনি জানান, হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে শ্রমিকদের নিয়ে জাতীয় কনভেনশন ডেকে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডেরও দাবি জানান তিনি।

 

ক্যান্সার রোধ গ্রিন টি

green treeগ্রিন টি বা সবুজ চায়ের উপকারিতা অনেক। পানীয়টি মানুষের মুখের ক্যান্সার ঠেকাতে ভূমিকা রাখে। ক্যান্সারের জন্য দায়ী কোষ জন্মাতে বাধা দেয় গ্রিন টি। পাশাপাশি উপকারী কোষকে উজ্জীবিত করে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক প্রতিবেদনে জানান এ তথ্য।

ক্যান্সার প্রতিরোধে এর আগেও একাধিক প্রতিবেদনে জানা গেছে গ্রিন টির গুণের বিষয়ে। মুখ গহ্বরের ক্যান্সার রোধে বিশেষ ধরনের এ চায়ের গুণ নিয়ে গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ হয়। ক্যান্সার প্রতিরোধে গ্রিন টির কার্যকারিতার তথ্য প্রথম জানা যায় ২০০২ সালের এক প্রতিবেদনে। তবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরো সুস্পষ্ট তথ্য উঠে এসেছে। গবেষকরা পরীক্ষা-নিরীক্ষার জন্য, গবেষণাগারে ক্যান্সারে আক্রান্ত মুখের কোষ ও সুস্থ কোষ জমা করেন। এর পর এগুলোকে ইজিসিজি নামে একশ্রেণীর যৌগের সংস্পর্শে আনেন। যৌগটি গ্রিন টিতেও বিদ্যমান।

গবেষণা প্রতিবেদনের প্রবন্ধকার জশুয়া ল্যামবার্ট ইয়াহু নিউজকে জানান, যৌগটি স্বাভাবিক কোষকেও সতেজ করে। অবশ্য এখনই নিশ্চিত করে বলা যায় না, ক্যান্সার প্রতিরোধে কাজে আসবে গ্রিন টি। কেননা খুব বেশি রোগীর তথ্য নিয়ে তুলনামূলক পরীক্ষা চালানো সম্ভব হয়নি। তবে গ্রিন টির যৌগটি কাজে আসবে বলে আশাবাদী হওয়া যায়।

তিনি বলেন, ‘যদি ভবিষ্যতে যৌগটি মানবদেহে প্রয়োগে সুফল পাওয়া যায়, তবে মুখের ক্যান্সার প্রতিকারে কাজে লাগবে গ্রিন টি। যারা ক্যান্সার চিকিত্সায় কেমোথেরাপি নেন, তারাও উপকার পাবেন।’

প্রতি বছর ৮ হাজার মার্কিন মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আক্রান্ত হন ৪৩ হাজারের বেশি। বিশ্বজুড়ে ক্যান্সারের চিকিত্সা এখনো কেমোথেরাপি, সার্জারি ও রেডিয়েশনের মধ্যে সীমিত। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় মাথার চুল পড়ে যাওয়াসহ অন্য জটিলতায় পড়েন রোগী। কিন্তু গ্রিন টি পান করলে অন্তত তেমন জটিলতায় ভুগতে হয় না রোগীদের।

প্রসঙ্গত, বিশেষ প্রজাতির চা গাছের পাতা প্রক্রিয়াজাত করে গ্রিন টি প্রস্তুত করা হয়।

পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে পুলিশ

shohidulআসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্র এবং শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা দেবে পুলিশ। পরীক্ষা নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করবে পুলিশ।

শনিবার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানিয়েছেন।

পরীক্ষা চলাকালে নিরাপত্তা সম্পর্কে জানাতে গিয়ে আইজিপি শহীদুল হক বলেন, শিক্ষার্থীদের দলগতভাবে নিরাপত্তা দেবে পুলিশ। কিন্তু ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবে না। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, “সবার প্রত্যাশা ছিল, এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি শিথিল রাখা হবে বা আওতামুক্ত রাখা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, তারা অবরোধের সঙ্গে হরতাল দিলো।”

এসএসসি পরীক্ষার সময়ও ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, “পিতা হিসেবে, নাগরিক হিসেবে আমি স্তম্ভিত। জাতি স্তম্ভিত।”

সরকার পরীক্ষা নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা দেবে বলে জানান তিনি। এ জন্য সাধারণ নাগরিকদের কাছে তিনি সহযোগিতা চান।

হরতাল-অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নিরাপত্তা ব্যবস্থার কথা জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

প্রসঙ্গত, টানা অবরোধের মধ্যে রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। সোমবার থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। জোটের এই কর্মসূচির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না, সে বিষয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা উৎকণ্ঠায় আছেন।