শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সাভারে শতাধিক শ্রমিক অসুস্থ: বিক্ষোভ, কারখানায় ছুটি ঘোষণা

savarসাভারে একটি পোশাক কারখানার অন্তত শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় বাইরে বিক্ষোভ করছে অন্য সকল কারখানার শ্রমিকরা। এদিকে করাখানার সামনে বিক্ষোভ ও শ্রমিক অসুস্থতার কারণে কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে দশটায় সাভারের ‘রাজফুলবাড়িয়া একেএইচ নিটিং এ্যান্ড ডাইং লিমিটেড’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের সাভারের এনাম মেডিকেল কলেজ ও সাভার প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানার সাড়ে পাঁচ হাজার শ্রমিক সকালে কাজে যোগ দিলে  নিটিং সেকশনের শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

এ সময় কারখানার নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে কিছু শ্রমিকের অভিযোগ, কারখানার ভেতরে মৃত শ্রমিকদের আটকে রাখা হয়েছে ও ভেতরে অনেক শ্রমিক অসুস্থ রয়েছেন।

এ ব্যাপারে কারখানা পরিচালক এস এম সাদুল্লা বলেন, শ্রমিকদের দুর্বলতার কারণেই তারা অসুস্থ হচ্ছেন।

এদিকে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “কারখানার শ্রমিক অসুস্থ ও বিক্ষোভের ঘটনায় কারখানা পরিদর্শন করা হয়েছে। কারখানায় বর্তমানে কোন অসুস্থ শ্রমিক নেই।”

প্রসঙ্গত গত ১ সপ্তাহে কারখানায় অসুস্থ হয়ে দুই জন শ্রমিক মারা যাওয়াসহ শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে আসছে।

সিরাজগঞ্জে পুলিশের ওপর ককটেল হামলা, আটক ৬

sirajganj mapঅবরোধ ও হরতাল চলাকালে সিরাজগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও হামলার সময় পুলিশ একটি তাজা ককটেলসহ ৩ পিকেটারকে আটক করেছে। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শৈলাবাড়ি পাউবোর বাঁধ-কাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে, শনিবার রাতে কড্ডা-মিরপুর সড়কের রামগাঁতিতে পেট্রোল বোমার আগুনে সিএনজি অটোরিক্সার যাত্রী ও পান ব্যবসায়ী গনেশ দাস নিহতের ঘটনায় সন্দেহভাজন ৩ আসামীকে আটক করেছে।
সদর থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করার উদ্দ্যেশে শৈলাবাড়ি এলাকায় সংঘবদ্ধ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে সেখানে গেলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরন ঘটায়। এরপরও পুলিশ সামনের দিকে এগিয়ে গেলে তাদের সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ইট-প্যাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শহরের নয়ন মোড় এলাকার রাজু আহম্মেদ (৪২), চন্দ্রকোনা গ্রামের তরিকুল ইসলাম (২০) এবং ফকিরতলা এলাকার মো. ঈছা (১৮) কে আটক করা হয়। সেখান থেকে একটি তাজা ককটেল বোমাও উদ্ধার করা হয়। আটককৃতদের আটকের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শনিবার রাতে কড্ডা-মিরপুর আঞ্চলিক সড়কের রামগাঁতিতে পেট্রোল বোমার আঘাতে সিএনজি অটোরিক্সা যাত্রী পান ব্যবসায়ী গনেশ চন্দ্র দাস নিহতের ঘটনায় রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামী হিসেবে শিবির ও বিএনপির কর্মী শহরের মাছুমপুর মহল্লার আমির হোসেন (৩০), রেলওয়ে কলোনীর উজ্জ্বল (২৭) এবং রামগাতি মহল্লার মজনু শেখ (৩০) কে আটক করা হয়েছে। এদিকে, পান ব্যাবসায়ী গনেশ নিহতের ঘটনায় রাতেই উপ-পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে জামায়াত-শিবির ও বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে।

যশোরে ট্রাক ও কারে আগুন, চালক দগ্ধ

jashorযশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় শনিবার রাত সাড়ে দশটার দিকে একটি প্রাইভেটকার ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক নাজিমউদ্দিন (২৫) অগ্নিদগ্ধ হন।

নাজিমউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোমরেজপুর গ্রামে। নাজিমউদ্দিনের বুকের সামনের অংশ পুড়ে গেছে।

আহত নাজিমউদ্দিন জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে চাল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। তার ট্রাকের সামনে একটি প্রাইভেটকার ছিল। নতুনহাট এলাকায় কিছু লোক প্রাইভেটকারটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দেখে তিনি ট্রাক রাস্তার পাশে নামিয়ে দেন। এ সময় ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকটির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

‘আদালতের নির্দেশ পেলেই খালেদা জিয়া গ্রেপ্তার’

assadujzamআদালতের নির্দেশ পেলেই ‘নাশকতার নির্দেশ দাতা’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারে আমাদের কোন উদ্যোগ নেই। বিজ্ঞ আদালত যদি নির্দেশ দেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা পালন করবে। সচিবালয়ে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, ককটেল ছোড়া হয়েছে বিদ্যুৎ ভবন থেকে। সেখানকার কিছু লোকজনের যোগসাজশে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের সনাক্ত করা হবে।
উল্লেখ্য, নাশকতার নির্দেশ দাতা হিসাবে খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে মামলা হয়েছে। এছাড়া খালেদার বিরুদ্ধে বিচারাধীন আছে দুটি দুর্নীতি মামলা।

জিম্মির ‘শিরচ্ছেদ’ ভিডিওতে ক্ষুব্ধ জাপান

gotosইসলামিক স্টেট জঙ্গিদের হাতে জিম্মি জাপানি নাগরিক কেনজি গোতোর শিরচ্ছেদের ভিডিওচিত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাপান সরকার।

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপান সন্ত্রাসবাদের কাছে হার মানবে না এবং তিনি আইএসের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর প্রতি সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে জাপানি সাহায্যকে জিম্মি ঘটনার একটি কারণ হিসেবে বর্ণনা করেছিল আইএস।
কয়েকদিন আগেই আরেকজন জাপানি নাগরিক, হারুনা ইয়ুকাওয়াকে শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করেছিল আইএস।

৪৭ বছর বয়স্ক গোতো জাপানের বেশ সম্মানিত একজন সংবাদিক। যুদ্ধপিড়ীত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের দুখ:-দুর্দশা তুলে ধরার জন্য তিনি সুপরিচিত। গত অক্টোবরে তিনি সিরিয়া গিয়েছিলেন। মি. ইয়ুকাওয়ার মুক্তির জন্য তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

আইএসের অন্যান্য ভিডিওর আদলে তৈরি এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে জাপানি কর্মকর্তারা ভিডিওটি আসল বলেই বিশ্বাস করছেন। সূত্র: বিবিসি

রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক: ডিএমপি

dmp comবিরোধী জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যেও রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার সকালে রাজধানীর মতিঝিলের বক চত্বরে ডিএমপির নাশকতার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
ডিএমপির কমিশনার বলেন, ঢাকা শহরে প্রতিদিন ৩০ লাখ গাড়ি চলাচল করে। এর মধ্যে গড়ে মাত্র তিনটি গাড়িতে হামলা হয়। এই হামলার মাধ্যমে ভয় সৃষ্টি করা হয়েছে। এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাসী কর্মকান্ড। তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, নিরাপত্তা বিঘœকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র এলাকায় নিবিড় টহলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

চট্টগ্রামে আগুনে পুড়ে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

chittagonচট্টগ্রামের মিরসরাইয়ে ঘরে আগুন দিয়ে মো. মহিউদ্দিন (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। উপজেলার হাইদকন্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জনের একটি দল মহিউদ্দিনের বাড়ির আশপাশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছুড়ে। ঘরে ঢুকে তারা মহিউদ্দিনকে মারধর করে। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার ঘরে আগুন দিয়ে বেরিয়ে যায়। এতে দগ্ধ হয়ে মহিউদ্দিন মারা যায়।

যারা সংলাপে বসতে বলেন তারা দেশের শত্রু: মায়া

mayaযারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একসঙ্গে সংলাপে বসতে বলেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, “যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান। তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান। তারা দেশের শত্রু।”

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যারা এক টেবিলে বসে দুই নেত্রীকে সংলাপের কথা বলেন তাদের ‘পাগলামী ও বোকামী না’ করার আহ্বান জানিয়ে ত্রানমন্ত্রী বলেন, “তেল ও জল কখনো এক হয় না। তাদের (বিএনপির) সঙ্গে সংলাপ হওয়ার কোনো সম্ভবনা নেই।”

মায়া বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে। তাই তেলে ও জলে কখনো এক হয় না।”

যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, “একটা পক্ষ নেন, হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকেন, না হয় যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এস এ সর্দ্দার আনোয়ার হোসেন প্রমুখ।

পাকিস্তানের হিজরারা নেচে ভয় কাটান

hizra1দিনের বেলা ওয়াসিম সেলফোনের সরঞ্জাম বেচেন৷ রাতে তিনি মহিলা সেজে বিভিন্ন পারিবারিক উৎসবে নাচেন৷ ওয়াসিম হলেন হিজরা, রক্ষণশীল পাকিস্তানে যা এক অনন্ত সংগ্রাম৷ আলোকচিত্রী মুহম্মদ মুহাইসেনের তোলা ছবি৷
রাওয়ালপিন্ডি শহরে আঁধার নেমে এলে ওয়াসিমের মুজরা শুরু হয়৷ ২৭ বছর বয়সি ওয়াসিম নাচেন ‘‘হিজরা’’ হিসেবে, যাকে ‘তৃতীয় লিঙ্গ’ বলা হয়ে থাকে৷ পাকিস্তানে প্রায় আট লাখ হিজরা আছেন, বলে অনুমান৷ বিয়েশাদি এবং অন্যান্য উৎসবে নাচনেওয়ালি হিসেবে তাঁরা খুবই জনপ্রিয়, কেননা হিজরার নাচ মঙ্গল আনে বলে অনেকের বিশ্বাস৷ কিন্তু শুধুমাত্র সেখানেই হিজরারা গ্রহণযোগ্য৷
পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রে পুরুষদের মহিলাদের বেশ ধারণ করাটা আজও অবাঞ্ছনীয়৷ ওয়াসিম দিনের বেলা সেলফোনের সরঞ্জাম বিক্রি করেন৷ তাঁর সহকর্মী কিংবা বন্ধুবান্ধব ওয়াসিমের নিশীথ জীবন সম্পর্কে কিছুই জানেন না৷ওয়াসিমের এই দ্বিমুখী জীবনের কারণ হলো: ‘‘নাচনেওয়ালি হিসেবে আমি বেশি রোজগার করি৷’’ বাস্তবিক যাঁরা হিজরা বলে পরিচিত, তাঁদের কাছে জীবন একটা অনন্ত সংগ্রাম৷ যে নর্তকী হিসেবে কাজ করতে পারেন না, তাঁর জন্য বাকি থাকে শুধু পতিতাবৃত্তি৷ সেই সঙ্গে নানা অপমান ও অপব্যবহার – যা ওয়াসিমও খুব ভালোভাবেই চেনেন৷ বহু ধর্মবিশ্বাসী মানুষ ‘‘না স্ত্রী, না পুরুষ’’ এই জীবদের ঘৃণা করেন৷ জঙ্গি ইসলামপন্থিরা প্রকাশ্যেই হিজরাদের বিরুদ্ধে বিষোদ্গীরণ করে থাকে৷ কাজেই হিজরারা থাকেন সঙ্গোপনে, নিজেদের মধ্যে৷ ‘‘আমি রাস্তায় বেরলে মানুষজন হাঁ করে থাকে’’, জানালেন ৪৩ বছর বয়সি বখতাওয়ার: ‘‘আমি যখন অন্য হিজরাদের সঙ্গে নাচি, শুধুমাত্র তখনই আমার নিজেকে নিরাপদ এবং সম্মানিত বলে মনে হয়৷’’মানুষের চোখ এড়ানোর জন্য হিজরারা শহরের অলিগলিতে আশ্রয় নিয়েছেন, এমনকি নিজেদের সহকর্মী ও পরিবারবর্গের কাছেও সত্তার মহাসত্যটি গোপন রাখেন তাঁরা৷ অথচ ২০১১ সালে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ‘তৃতীয় লিঙ্গ’-কে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে৷ হিজরারা তাঁদের পাসপোর্টে লিখতে পারেন যে তাঁরা হিজরা; তাঁরা ভোট দিতে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আর পাঁচজনের মতো কাজে যেতে পারেন৷২০১৩ সালের সংসদীয় নির্বাচনে বিন্দিয়া রানার মতো প্রার্থীরা প্রথমবারের মতো অংশ নিতে পারেন (ছবিতে ডানদিকে)৷ নির্বাচনে জিততে না পারলেও, রানা সমানাধিকার এবং বৈষম্যের অন্ত ঘটানোর দাবিতে তাঁর বেসরকারি সংস্থা বা এনজিও-র কাজ চালিয়ে যাচ্ছেন: কেননা শুধু আইন করে পাকিস্তানের রক্ষণশীল সমাজের মনোভাব পরিবর্তন করা সম্ভব নয়৷ আজও খুব কম মানুষই ৪৪ বছর বয়সি আমজাদের মতো সগর্বে বলতে পারেন: ‘‘নারী হিসেবে একমাত্র কাজ, যা আমি করতে পারি না, তা হল সন্তানের জন্ম দেওয়া৷’’

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন গোতোর মা

gotass momছেলে কেনজি গোতোর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ হওয়ার পর শোকে ভেঙে পড়েছেন তার মা ইশিদো।

আজ রোববার তিনি টোকিওর উপকণ্ঠে তার বাড়িতে উপস্থিত সাংবাদিকদের  বলেন, আমার ছেলে বেঁচে নেই, এ খবরটা কষ্টকর। তার মর্মান্তিক মৃত্যুতেত আমি কি বলবো বুঝতে পারছি না।