শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পেট্রোলবোমা মেরে সংলাপ আদায় করতে পারবেন না, খালেদাকে সুরঞ্জিত

suronjitবিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পেট্রোলবোমা মেরে আপনি সংলাপ আদায় করতে পারবেন না।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “সহিংসতা করে কখনো সংলাপ হয় না। সংলাপ হতে হলে শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। খালেদা জিয়া যা করছেন এটাকে আন্দোলন বলে না। এটা অপরাধ।”

তিনি আরো বলেন, “আমরা ছাত্রসমাজের পক্ষে আছি। আগামী ৬ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারায় থাকবে। যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে পারে।”

তিনি বলেন, “আজ আপনারা দেখছেন খালেদা জিয়া ছাত্রসমাজের বিপক্ষে অবস্থান নিয়েছেন। অথচ আমাদের অতীত আন্দলোনের ইতিহাস বলে সব সময় ছাত্রসমাজকে নিয়েই আন্দোলন করেছি। ”

তিনি আশা প্রকাশ করে বলেন, “এই সর্বনাশা, ভায়বহ ও সহিংস আন্দলোন পরিহার করে ছাত্রদের পরিক্ষার পথ সুগম করবেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, সর্বশেষ সৌদি আরব বলেছে তারা বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেবে। এখন দেখেন আপনি কি ভাবেন আর আপনার সৌদি আরব কি ভাবে। এটা আপনি বুঝতে পারেন না? এটা আপনাকে বুঝতে হবে।”

ডিপ্লোমা ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খন্দকার এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, নৌকা সমার্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

‘অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে’

ershaddজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আজ অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করা যায় না। কি করে আপনি শান্তি ফিরিয়ে আনবেন। আমি দেখছি দেশের সকল ভবিষ্যত অনিশ্চিত। সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে । সোমবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে নরসিংদী জেলার নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  ইঙ্গিত করে জাপা চেয়ারম্যান বলেন, উনি ৫ই জানুয়ারি সমাবেশ করতে চাইলেন তাকে কেন সমাবেশ করতে দেয়া হল না জানি না। দেননি ভাল কথা । কিন্তু তার বাড়ীর সামনে বালুর ট্রাক রেখে, তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে আসলেন। তাকে আবার জগতে পরিচয় করিয়ে দিলেন। উনি আজ আন্দোলন করছেন নিজের জন্য। নাহলে নিজেও দলও বিলীন হয়ে যেত। আপনারাই আবার দলকে জাগিয়ে তুললেন। সরকারের উদ্দেশে এরশাদ বলেন, আজ আমাদের ছেলেমেয়ে, নাতী নাতনীরা ও  শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। কি করে অবরোধ ধর্মঘট প্রত্যাহারে জন্য আবেদন করি। বলেন ধর্মঘট প্রত্যাহার করুন। তা না করে তাকে ১৯ ঘন্টা বিদ্যুতবিহীন রাখা হল। উনি এমন একজন মানুষ যে বিদ্যুতবিহীন থাকলে তাকে খবরের শিরোনাম করতে হবে? সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, এ সরকার সর¦দিকে দিয়ে ব্যর্থ। এ সরকার জনগণের শান্তি দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আজ আমরা রাস্তায় চলতে পারি না। আমার সন্তান স্কুলে যেতে পারে না।
এরশাদ বলেন, আজ নেতৃত্বের পরিবর্তন চাই। আর সে  নেতৃত্ব দেবে জাতীয় পার্টি।  দেশে একজনের ব্যর্থতা আর অপরজনের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার আগুনে আমরা পুড়ছি। সারাদেশে  আগুন জ্বলছে।
নরসিংদী জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এম এ হান্নান এমপি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়শাল চিশতী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।

খালেদার মোবাইল কথোপকথন নিয়ে মন্ত্রিসভায় তোলপাড়

cabinet2বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মোবাইলে গোপন কথোপকথন নিয়ে মন্ত্রিসভায় তোলপাড় হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খালেদা জিয়ার বেশ কয়েকটি মোবাইলে গোপন কথোপকথনের অডিও বার্তা শোনানো হয়।

এক অডিওতে খালেদা জিয়া মোবাইলে চট্টগ্রামের এক নেতাকে বলেন, ‘আপনার এটা করেন, খসরুর বাধা শোনবেন না। বাধা দিলে তাকে বের করে দেবো।’ এ অডিও রেকর্ডসহ খালেদা জিয়ার আরো কিছু দিকনির্দেশনামূলক মোবাইল কথোপকথন মন্ত্রিসভায় বাজিয়ে শোনানো হয়।

তবে খালেদা জিয়ার এসব কথোপকথন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মন্তব্য না করলেও, মন্ত্রিসভার অনেক সদস্যই বলেছেন- ‘এটি চিহ্নিত করা উচিৎ।’

অপর এক অডিও বার্তায় খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ‘রাজধানীতে বিভিন্ন সভা-সমাবেশে কেন লোক হয় না?’ এ বিষয়ে খালেদা জিয়া বিভিন্ন নেতাকর্মীদের কাছে তা জানতেও চেয়েছেন।

এক বিশ্বস্ত সূত্র মন্ত্রিসভায় খালেদা জিয়ার কথোপকথন নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গার্লফ্রেন্ডের কান কামড়ে বিচ্ছিন্ন

trodoক্ষুব্ধ হয়ে গার্লফ্রেন্ডের কান কামড়ে খানিকটা অংশ বিচ্ছিন্ন করেছিলেন ৫১ বছর বয়সী মাইকেল ট্রুডো। এ ঘটনার তিন সপ্তাহ আগে তিনি পৃথক এক ঘটনায় তার গার্লফ্রেন্ডের প্রিয় পোষ্য বিড়ালটিকে পুড়িয়ে মারার পর কাঁচির সাহায্যে তার মু-ুপাত ঘটান। আর এহেন পাগলামির মাশুল গুণতে ট্রুডো এখন রয়েছেন শ্রীঘরে। তাকে গ্রেপ্তারের পর ১০ লাখ ডলার জামিন ধার্য করা হয়। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ট্রুডো তার ৪২ বছর বয়সী গার্লফ্রেন্ডের কান কামড়ে দেন। ঘরোয়া হয়রানির অভিযোগে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে আতঙ্কে জড়সড় হয়ে ঘরের এক কোনায় বসে থাকা গার্লফ্রেন্ডকে উদ্ধার করেন। তার শরীর ছিল রক্তে ভেজা। কান দিয়ে তখনও ঝরছিল রক্ত। তিনি জানান, গত ২ বছর ধরে তার সঙ্গে সম্পর্ক ট্রুডোর। ভদকা (জনপ্রিয় রুশ অ্যালকোহল) পানের সময় নিজেদের সম্পর্ক নিয়ে তারা বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাদের মধ্যে। পুলিশ জানায়, ট্রুডো তার গার্লফ্রেন্ডের গলা টিপে ক্ষণিকের জন্য শ্বাসরোধ করেছিলেন, সজোরে মেঝের সঙ্গে তার মাথা ঠুঁকে দেন এবং জোর করে গলার মধ্যে একটি ছাতা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন। ট্রুডো তার গার্লফ্রেন্ডকে বলেছিলেন তিনি নৌবাহিনীর সাবেক সদস্য। ট্রুডো তাকে বলেন, শত্রুকে হত্যার জন্য আমি প্রশিক্ষিত। তুমি আমার শত্রু। এ সময় নিজেকে বাঁচাতে ট্রুডোর আঙুলে কামড়ে দেন তার গার্লফ্রেন্ড। ট্রুডো গার্লফ্রেন্ডের কান সজোরে কামড়ে একটি অংশ বিচ্ছিন্ন করে ফেলেন। চিকিৎসকরা বলছেন, তাদের পক্ষে কানের বিচ্ছিন্ন অংশ জোড়া লাগানো সম্ভব নয়। গ্রেপ্তারের সময় ট্রুডো মাথার ওপর তার হাত রাখতেও রাজি হননি। পুলিশ কর্মকর্তাদের ট্রুডো বলেন, তিনি চান তারা তাকে গুলি করে হত্যা করুক। হামলা, সন্ত্রাসী হুমকি ও পশুর ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে ২০১২ সালে স্ত্রীর ওপর হামলার অভিযোগে ২ বছর জেল দেয়া হয়েছিল ট্রুডোকে। ২০০৬ সালে একটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ তার স্ত্রীকেও ৩০ দিনের কারাদ- দেয়া হয়েছিল।

লজ্জায় বাথরুমে: পরীমনি

porimoniসম্প্রতি শফিক হাসান পরিচালিত ধূমকেতু চলচ্চিত্রে চিত্রনায়ক শাকিব খানকে চুমু খেয়ে ঢালিউডে ঝড় তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। ক্যামেরার সামনে শুরু থেকেই কি তিনি এমন সাহসী ছিলেন? শুনুন তার মুখেই- আমার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন। ‘ প্রথম যেদিন সেটের সামনে দাড়াই সেদিনের গল্প বলছি। সেদিন সারদিন খুব বৃষ্টি হচ্ছিলো। গানের কিছু অংশের শ্যুটিং হবে। অপেক্ষা করতে করতে রাত। বৃষ্টি থামলো। আমি একটা নীল শাড়ি পরে ছিলাম। শ্যুটিং শুরু হবে বলে ডিরেক্টর ডাকলো। সেটে গিয়ে দেখি হাজার হাজার মানুষ। আমি ভয়ংকর নার্ভাস ছিলাম। ড্যান্স ডিরেক্টর মাসুম বাবুল আমাকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। দৃশ্যটা ছিলো এমন- সিনেমায় আমার হিরো মিলন ভাই আমার হাত ছুঁয়ে ছুঁয়ে এক পর্যায়ে আমার ঘাড়ে হাত দিবেন। জড়িয়ে ধরবেন। দৃশ্যের বর্ণনা শুনে আমি ঘেমে গেলাম। বললাম, আমি একটু বাথরুম থেকে আসি। এই বলে, লজ্জায়, ভয়ে বাথরুমে গিয়ে টানা আড়াই ঘন্টা বসে ছিলাম। মনে মনে ভাবছিলাম, বাসায় চলে যাবো। ফিল্ম করবো না। এমন সিনে কাজ করা আমার পক্ষে সম্ভব না। ঘামতে ঘামতে বারবার শাড়ি খুলছিলাম, টিপ খুলছিলাম, চুড়ি খুলছিলাম। তিনবার শাড়ি চ্যাঞ্জ করেছি। পরে সেদিনের শ্যুটিং ক্যানসেল হয়। পরের দিন সবাই আমাকে বুঝিয়ে সহজ হতে সাহায্য করে। একটা দু’টা সিন করার পর ধীরে ধীরে আমার অস্বস্তি কেটে যায়। এখন আর ক্লোজ সিন করতে শর্ট ড্রেস পরতে খারাপ লাগে না আমার।’ সর্বশেষ শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ নামে একটা ফিল্মে সবচেয়ে ক্লোজ সিন করেছি। হিরো কে চুমু খেতে হয়েছিলো। তবে সিনেমায় হয়তো দর্শক সেটা দেখতে পাবেন না।

ক্ষমতা হস্তান্তরের আহবান মাহবুবের

mahbubbnpঅবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি এ আহবান জানান। এসময় সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকার বেসামাল হয়ে পড়েছে। তাই শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করি। তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনাকে আমরা খালেদা জিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার  নিরাপত্তার যেকোন হুমকি দেশবাসী রুখে দাঁড়াবে এবং সরকারকে এর চরম মূল্য দিতে হবে।

বোমাতঙ্কের ব্যাগ ঠাসা হাজার কনডমে

condom boomaভর সন্ধ্যাবেলা নিউ ইয়র্কের বাস টার্মিনাসে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে তৈরি হয় চরম বোমাতঙ্ক। সঙ্গে সঙ্গে ফোন যায় পুলিশে। কিন্তু শেষমেশ ব্যাগ থেকে যা বেরোল, দেখে হতবাক পুলিশকর্তারাও। নারী ও পুরুষদের ব্যবহারের জন্য অন্তত হাজারখানেক নয়া কনডম।

শুক্রবার সন্ধ্যায় জর্জ ওয়াশিংটন ব্রিজ বাস টার্মিনাসের কাছে একটি কংক্রিটের পাঁচিলের কাছে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। পোর্ট অথরিটি খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে আসে স্নিফার ডগ, বম্ব স্কোয়াড। কিন্তু তদন্তে দেখা যায়, ব্যাগের ভিতর বোমা নেই। বরং রয়েছে হাজারখানেক প্যাকেটবন্দি কনডমে। এখনও পর্যন্ত কেউ ব্যাগটি নিজের বলে দাবি করেননি বলে পুলিশ সূত্রে খবর।

ভূতের ভয়ে জনশূন্য পশ্চিমবঙ্গের পুরো একটি গ্রাম

vootস্রেফ ভূতের ভয়ে জনশূন্য আস্ত একটি গ্রাম। রাত-বিরেত তো পড়ে মরুক, দিনের বেলাতেও আজ আর ওই গ্রামমুখো হন না কেউই।

বছরের পর বছর ধরে ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের আসানসোল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে নিয়ামতপুরের বেলাগ্রাম। আজ শুনশান এই বর্ধিত বেলাগ্রাম। বেশ কয়েকবছর আগেই ভূতের ভয়ে মানুষজন বাড়ি-ঘর ছেড়ে গ্রামটিকে পরিত্যক্ত করে চলে গিয়েছেন আশপাশের গ্রামে কিংবা অন্য কোথাও। গ্রামে ঢুঁ মারলে আজও দেখা যায়, বড় বড় পাকা দোতলা বাড়ি, পুকুর ঘাট, কালী মন্দির, কুয়োতলা, রাস্তাঘাট সবই জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে। একটি লোকেরও গতাগম্য নেই বেলাগ্রামে। শুধু একদা জনপদের সাক্ষী হয়ে রয়েছে পাকা দোতলা বাড়িগুলি। দীর্ঘদিনের অব্যবহারে সেগুলিরও আজ জরাজীর্ণ দশা। ঠিক কী হয়েছিল বেলাগ্রামে?

আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, হঠাৎই ভূতের উপদ্রব শুরু হয় বেলাগ্রামে। দিনে দুপুরে লোকের বাড়িতে ঢিল পড়তে শুরু করে। রাতে শোনা যেতে থাকে প্রেতনীর কান্না। গভীর রাতে কারা যেন এসে এই গ্রামের বাসিন্দাদের দরজায় কড়া নেড়ে যেতে থাকে। অথচ দরজা খুললে দেখা যেত না কাউকেই। এরইমধ্যে হঠাৎ করে একদিন এক অজানা অচেনা তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তারপরেই গ্রামের বিভিন্ন গাছতলায় পর পর দেখা মিলতে থাকে অচেনা বেশ কয়েকটি ঝুলন্ত তরুণীদের মৃতদেহ। পুলিশ পর্যন্ত সেই সমস্ত তরুণীদের শনাক্ত করতে পারে না। ভয়ঙ্কর ভেবে গলার নলি কেটে যেন রক্ত চুষে খাওয়া হয়েছে সেই সমস্ত তরুণীর মৃতদেহ থেকে। যে দৃশ্য দেশে কার্যত রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলাগ্রামের মানুষের মধ্যে।

বিদ্যুৎবিহীন বেলাগ্রামে এরপর থেকেই শুরু হয় তীব্র আতঙ্কের পরিবেশ। গভীর রাতে শোনা যেতে থাকে পায়ের শব্দ। শোনা যায় চুরির ঠূং ঠাং আওয়াজ। সব মিলিয়ে প্রতিরাতেই অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়ে যায় বেলাগ্রামে। মানুষের মুখে মুখে ভূতের গ্রাম হিসাবে পরিচিতি পেয়ে যায় বেলাগ্রাম। আস্তে আস্তে লোকজন বেলাগ্রাম ছাড়তে আরম্ভ করে। পাকাবাড়ি, জমি-জায়গা ফেলে বেলাগ্রাম ছেড়ে পালাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এইভাবেই একদিন পরিত্যক্ত জনশূন্য হয়ে গেলো বেলাগ্রাম।

আজ দিনের আলোতেও বেলাগ্রামে ঢূকলে সারি সারি নিঝুম বাড়িগুলি থেকে শুধু শোনা যাবে ঘুঘুর ডাক। শোনা যাবে পাখ-পাখালির ডানার ঝাপটা। আর সন্ধ্যা নামলেই চামচিকে আর বাদুরের কিচির মিচির আওয়াজে ভয়াল হয়ে উঠতে থাকে বেলাগ্রামের আবহ।

তবে ভূতের ভয়ে জনশূন্য হয়ে যাওয়া বেলাগ্রাম নিয়ে বলতে গিয়ে আশপাশের গ্রামের অনেকেই আজ মনে করেন, ভূত নয়, দুর্জন মানুষই নাকি এই ভূতের আতঙ্ক ছড়িয়েছে বেলাগ্রামে। কিছু সমাজবিরোধীরাই নাকি তাদের কাজের সুবিধার জন্য বেলাগ্রামকে ভূতের ভয় দেখিয়ে জনশূন্য করে দিয়েছে। এই বেলাগ্রামের পাশ দিয়েই গিয়েছে ট্রেনের হাওড়া-দিল্লি মেন লাইন। এই লাইন দিয়ে শুধু যাত্রীবাহি ট্রেনই নয়, চলে মালবাহী ট্রেনও। ওয়াগান ব্রেকাররা নাকি ওয়াগান থেকে কয়লা সরানোর জন্যই এই গ্রামটিকে ভূতের আখ্যা দিয়ে পরিত্যাক্ত করে দিয়েছে। রাতে এখানে ট্রেন দাঁড়ালে নাকি বেলাগ্রামের ভিতর দিয়ে কয়লা সরানো হয়, হয় নানা ধরনের অসামাজিক কাজও। আর তার জন্যই কি বেলাগ্রামকে ভূতের ভয় দেখিয়ে আজ পরিত্যক্ত করে দেওয়া হয়েছে? তবে ভূতের ভয়ে পরিত্যক্ত বেলাগ্রামের নেপথ্য কারণ যাই হোক না কেন, আজও কিন্ত বেলাগ্রামে ঢূকলে আধিভৌতিক গা ছমছমে পরিবেশে আপনি শিউরে উঠবেন। হ্যাঁ, উঠবেনই। একথা আজ  হলফ করেই বলা যায়।

বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা, দগ্ধ ১

bogra mapবগুড়ায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক আলু ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

রোববার রাতে সদর উপজেলার গোকুল এলাকায় ওই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যবসায়ী রেজাউল করিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জয়পুরহাট থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি গোকুল এলাকায় পৌঁছার পর পরই দুর্বৃত্তরা সেটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় চালক ও হেলপার নেমে যেতে পারলেও ওই ট্রাকে থাকা আলু ব্যবসায়ী রেজাউল করিম দগ্ধ হন। আগুনে তার মুখমণ্ডল ও দুই হাতের কিছু অংশ পুড়ে গেছে।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম  জানান, দগ্ধ আলু ব্যবসায়ী রেজাউল করিমের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. শহীদুল্লাহ্ দেওয়ান জানান, আগুনে রেজাউল করিমের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে। তবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এজন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

বিরামপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsf28দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক বাংলাদেশি।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম উপজেলার চাপড়া গ্রামের আব্দুল গণির ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে নজরুল ইসলামসহ কয়েকজন অচিন্তপুর সীমান্তের ২৯৫ নং মেইন পিলারের কাছে জমিতে ধান রোপন করতে যায়। এ সময় ভারতের ৯৬ বিএসএফের ঘুরছি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়লে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হয়। এ সময় বিএসএফের সদস্যরা নজরুল ইসলামের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এতে বিএসএফের গুলিতে আহত হন সাহাজুল নামে আরেক বাংলাদেশি। সঙ্গীরা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া বিএসএফ সদস্যরা আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।
স্থানীয় বিনাইল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. রোমা পারভীন জানান, সকালে কয়েকজন মিলে তারা নিজের জমিতে বোরো ধানের চারা রোপন করতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ হয়েছে। দিনের বেলায় কিভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে-তা তদন্ত করতে বিএসএফের উচ্চপর্যায়ের একটি কমিটি তদন্ত করতে ঘটনাস্থলে আসছেন।