শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

যশোরে বিজিবি দপ্তরে বোমা হামলা

bgb7যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় বিজিবি ২৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে  বুধবার রাত সাড়ে ১০টার দিকে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাটালিয়নের বাইরে থেকে বোমা মেরে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখানে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। তবে কেউ এর দায় স্বীকার করেননি।

জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। তাঁদের ধরার চেষ্টা চলছে।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দোকানে থাকা লোকজনের ওপর লাঠিচার্জ করেন। এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, দোকান খোলা থাকা অবস্থায় কেউ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাবে, এটা মানা যায় না। যে কারণে সেখানে ভয় দেখানো হয়েছে।

আজ থেকে কলকাতা ওয়াই-ফাই নগরী

kalkataআজ ৫ ফেব্রূয়ারি থেকে ভারতের প্রথম ওয়াই-ফাই সিটির তকমা পাচেছ কলকাতা৷ পার্কস্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের মোড়ে বিকেল পাঁচটায় এই ওয়াই-ফাই ব্যবস্হার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রিলায়েন্সের সাহায্যে কলকাতা পুরসভা এলাকায় ওয়াই-ফাই পরিষেবা শুরু হচ্ছে৷ এর মধ্যেই আরও কিছু বেসরকারি মোবাইল সংস্হা আগ্রহ প্রকাশ করেছে৷ এলাকাভিত্তিক সংস্হাগুলিকে দায়িত্ব দেওয়া হবে৷

কলকাতা পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন্ জায়গায় নাগরিকদের জানাতে হোর্ডিং ও ভ্রাম্যমান প্রচারের ব্যবস্হা করা হয়েছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেও দফায় দফায় মোবাইল পরিষেবা সংস্হাগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ রিলায়েন্সকে প্রাথমিকভাবে এক হাজার মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দিয়েছে পুরসভা৷ তবে এক্ষেত্রে পুরসভার যা প্রাপ্য তা পুরোটাই মিটিয়ে দিচ্ছে রিলায়েন্স৷ অন্য সংস্হাগুলির ক্ষেত্রেও একইভাবে পুরসভার প্রাপ্য নেওয়া হবে৷ প্রাথমিকভাবে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবার সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ৷

‘শি ইজ ব্যাক’-কে ইনি?

rai00পরিচালক সঞ্জয় গুপ্তের টুইট করা ছবিতে হাজির তিনি৷ গায়ে লেদার জ্যাকেট৷ কাঁধে ঝোলানো ব্যাগ৷ তাকিয়ে আছেন মনিটরের দিকে৷ কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না৷ তবে পরিচালকের ক্যাপসনে বুঝতে বাকি নেই কে তিনি৷ ‘শি ইজ ব্যাক’-এই একটা কথাই তামাম ভারতবাসীকে জানিয়ে দিয়েছে তিনিই ঐশ্বরিয়া রাই৷

আনুষ্ঠানিকভাবে ছবিতে তার ফার্স্ট লুক রিলিজ হতে এখনও দেরী আছে৷ কিন্তু পরিচালকের বোধহয় আর সবুর সইছিল না৷ আর তাই ঐশ্বরিয়ার ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেছেন তিনি৷

সঞ্জয়ের ‘জসবা’ ছবিতেই বলিউডে কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ চবির শুটিংয়ের কাজও ইতিমধ্যে অনেকটা এগিয়েছে৷ তারই মধ্যে তার লুকের এক ঝলক দেখা গেল সঞ্জয়ের পোস্টে৷ তবে এতে যে আগ্রহ বাড়বে বই কমবে না তা বেশ ভালোই জানেন পরিচালক৷ আর তাই ফ্যানদের আশা দিয়ে তিনি জানিয়েছেন, সেট থেকে আরও ছবি পোস্ট করবেন তিনি৷ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে এককথায় অসাধারণ বলেও জানিয়ে পরিচালক৷

এ ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়৷ তিনি ছাড়াও ছবিতে দেখা যাবে শাবানা আজমি,  অনুপম খের ও ইরফান খানকে৷

‘রাজনীতির বেড়াজালে আইনশৃঙ্খলা বাহিনী’

rab cross fireদেশের আইনশৃঙ্খলা বাহিনী রাজনীতিবিদদের দ্বারা অনেক আগে থেকেই নিয়ন্ত্রিত৷ রাজনৈতিক নেতাদের ইচ্ছা-অনিচ্ছায় পরিচালিত হয় প্রশাসন৷ ফলে পুলিশ-ব়্যাব কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা নেবে না, তাও ঠিক করেন সরকার পক্ষের রাজনীতিকরা৷

বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সব সময়ই সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ তারা সব সময়ই বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়েছে, মূলত সরকারকে খুশি করতে৷ এত কিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কখনও রাজনৈতিক বক্তব্য দিতে শোনা যায়নি৷ নিরবে কাজ করলেও মুখ খুলে কিছু বলেননি তারা৷ তবে এখন শুধু কাজ নয়, রাজনীতিবিদদের মতো বক্তব্যও দিচ্ছেন তারা৷ সরকার কতদিন ক্ষমতায় থাকবে, বিরোধী দল থাকবে কিনা – তাও বলছেন পুলিশ-ব়্যাব প্রধানরা৷

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা বলেন, ‘‘১৯৭৯ সালের সরকারি কর্মচারী আইনে বলা আছে, কে কতটুকু কথা বলতে পারবেন৷ আইনে বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই৷ যদি কেউ বলেন তাহলে তিনি তা নিজ দায়িত্বে বলবেন৷ তাই এখনকার ব়্যাব ও পুলিশ প্রধান যা বলছেন, তা তারা নিজ দায়িত্বেই বলছেন৷ তবে তারা যে সীমা অতিক্রম করে ফেলছেন, তা বোঝাই যাচ্ছে৷ তাদের উচিত রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না দেয়া৷ তারা জনগণের ইচ্ছ-অনিচ্ছার প্রতিফলন ঘটাবেন৷ কিন্তু এখন যা ঘটছে তা দুঃখজনক৷”

তিনি বলেন, ‘‘আমি যখন পুলিশ প্রধান ছিলাম তখন রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এরচেয়ে খুব একটা ভালো ছিল না৷ তারপরও আমি বা আমার আগে-পরে যারা ছিলেন, তারা কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতেন না৷”

বুধবার কুমিল্লায় ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব়্যাব-এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘‘খুন করে ক্ষমতায় যাবেন? ‘শেইম, শেইম’৷ আপনারা নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ খুন করে ক্ষমতায় যেতে চান৷ আমরা সহিংসতা সৃষ্টিকারীদের সমাজ থেকে বিদায় করবো৷ তাদের বিরুদ্ধে একাত্তরের পর আরেকবার একটি সর্বাত্মক যুদ্ধ করতে হবে৷ সেই যুদ্ধে আপনারা সাধারণ জনগণ আমাদের পাশে থাকবেন৷ চৌদ্দগ্রামে যারা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে সাতজনকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেওয়া হবে৷ তারা (হামলাকারী) পাকিস্তানের দোসর৷”

একই অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, ‘‘একটি লাশ পড়লে এর পরিবর্তে দু’টি লাশ ফেলে দেয়ার ক্ষমতা পুলিশের আছে৷” তারপরও অবশ্য মহাসড়ক পাহারা দিতে তিনি স্থানীয় জনগণকে অনুরোধ জানান৷

এর একদিন আগে মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গাবতলিতে শ্রমিকদের সঙ্গে এক আলোচনা সভায় বলেন, ‘‘সন্ত্রাসীর কাছে সরকার হার মানবে না৷ সরকার যদি এদের কাছে আত্মসমর্পণ করে, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে৷ আর তারপর আওয়ামী লীগও একই কাজ করবে৷”

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘‘পুলিশ বা ব়্যাব প্রধান যে ভাষায় কথা বলছেন, সোটা প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর ভাষা নয়৷ তারা আওয়ামী লীগ নেতাদের মতো করে কথা বলছেন৷ এটা একেবারেই ঠিক নয়৷ রাজনীতি আর প্রশাসন এক হয়ে গেলে দেশের সামনে ভয়াবহ খারাপ উদাহরণ হয়ে যাবে৷ কিছুদিন পরে দেখা যাবে সচিবরাও রাজনীতির ভাষায় কথা বলছেন৷ তাতে আমলাতন্ত্র বলে কিছু থাকবে না৷ সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পর রুদ্ধ হয়ে যাবে৷”

তাই তিনি পুলিশ ও ব়্যাব প্রধানদের রাজনীতির ভাষা ছেড়ে সাধারণ মানুষের পক্ষে কথা বলার অনুরোধ করেন৷ হাফিজ উদ্দিন বলেন, ‘‘কয়েকদিন আগে ব়্যাব মহাপরিচালক রংপুরে এক অনুষ্ঠানে বলেছিলেন, ২০১৯ সাল পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে৷ এটা কি তার বলার কথা? কে কতদিন ক্ষমতায় থাকবে সেটা রাজনীতিবিদরাই ঠিক করবেন৷ তিনি কেন এটা করছেন?”

হাফিজ উদ্দিন বলেন, ‘‘রাজনীতিবিদরা এখন যে আচরণ করছেন, তা হয়ত এক সময় বদলে ফেলবেন৷ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো একবার ধ্বংস হয়ে গেলে সেটা কিন্তু আর ঠিক করা যাবে না৷ ফলে সরকারের ঊর্ধতনদের উচিত পুলিশ ও ব়্যাব প্রধানকে সতর্ক করা৷ না হলে সামনে আরো খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে৷”- ডিডব্লিউ

সাত দিনে নাশকতা বন্ধ কর‍া হবে : ডিএমপি কমিশনার

dmp comরাজধানীতে চলমান নাশকতা আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, প্রকাশ্য নাশকতা ঘটতে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার বেলা ১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেশের উত্তরাঞ্চলের সকল বাস-মালিক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নাশকতার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। নাশতাকারীরা দু’একটা ককটেল, পেট্রোল বোমা মেরে নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারবে না।

জেলে গাঁজা দিতে গিয়ে ধরা

arrest28মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দিদের গাঁজা দিতে গিয়ে হাতনাতে আটক হয়েছে এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্রেফতার মাদক বিক্রেতা মো: সুমন (২৯) শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার শামসুল মিয়ার ছেলে।
এসময় ওই ব্যক্তির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন কারারক্ষীরা।
গাঁজা সরবরাহ করার সময় মাদক বিক্রেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম।
তিনি জানান, দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জেলার তরিকুল ইসলাম জানান, জেল হাজত খানার পূর্ব পাশের দেয়াল প্রাচীর ডিঙ্গিয়ে বন্দিদের কাছে গাঁজা সরবরাহ করার চেষ্টা করছিল বিক্রেতা সুমন। এ সময় কারারক্ষীরা ওই দৃশ্য দেখে ফেলে।
তিনি জানান, কারারক্ষীরা ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা সুমনকে হাতে-নাতে গ্রেফতার করে। দুপুর পৌনে ৩ টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করে কারাগার কর্তৃপক্ষ।

 

এক শিশু, ডিএনএ তিনজনের!

child3তিনজন মানুষের কাছ থেকে ডিএনএ নিয়ে শিশুর জন্ম দেওয়া যাবে কিনা এবিষয়ে আজ বৃটেনে একটি গুরুত্বপূর্ণ ভোটে সংসদ সদস্যরা অংশ নিতে যাচ্ছেন।

প্রাণঘাতী জেনেটিক রোগ প্রতিরোধের লক্ষ্যে এধরনের কৌশলের কথা ভাবা হচ্ছে।

লক্ষ্য হচ্ছে মায়ের শরীরের কোনো অসুখ নিয়ে যাতে কোনো শিশু জন্ম গ্রহণ না করে।

এই আইনটি পাস হলে বৃটেনই হবে বিশ্বের প্রথম কোনো দেশ যেখানে তিনজনের ডিএনএ সমন্বয়ে একটি শিশুর জন্ম হতে পারে।

ধারণা করা হচ্ছে, এই কৌশল থেকে বছরে ১৫০টির মতো দম্পতি লাভবান হতে পারেন।

এই প্রস্তাব বৃটেনে তীব্র নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চার্চের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই উদ্যোগ আটকে দেওয়ার আহবান জানিয়েছেন।

তবে হাউজ অফ কমন্সে যদি আজ এই প্রস্তাবটি পাস হয় তাহলে আগামী বছরের কোনো এক সময় এরকম ‘তিনজনের-শিশুর’ জন্ম হতে পারে।

বৃটেনে জেনেটিক রোগের কারণে অনেকেই তাদের সন্তানদের হারাচ্ছেন। এরকম একজন মা মাইটোকন্ড্রিয়াল অসুখের কারণে তার সাত সন্তানকেই হারিয়েছেন।

ওই সাত শিশুই এই রোগটি তাদের মায়ের জিন থেকে পেয়েছিল।

মাইটোকন্ড্রিয়া হচ্ছে দেহকোষের ভেতরে ক্ষুদ্র একটি কম্পার্টমেন্ট যা খাদ্য থেকে মানুষের শরীরের জন্যে প্রয়োজনীয় জ্বালানী তৈরি করে।

কিন্তু ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়ার কারণে মস্তিস্কজনিত রোগ, হৃদরোগ এবং অন্ধও হয়ে যেতে পারে। এই ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র মায়ের কাছ থেকেই আসে।

এই কৌশল হচ্ছে উন্নত ধরনের আই ভি এফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেখানে পিতামাতার ডিএনএর সাথে আরেকজন সুস্থ নারীর ডিএনএ থেকে সংগৃহীত মাইটোকন্ড্রিয়া একসাথে মেশানো হয়।

দীর্ঘ গবেষণার পর নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কৌশলটি আবিষ্কার করেছেন।

বৃটিশ সরকার এই কৌশলটিকে নীতিগতভাবে সমর্থন দিচ্ছে কিন্তু প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিরা এর জোরালো বিরোধিতা করছেন।- বিবিসি

বড় হার পাকিস্তানের, সিরিজ নিউজিল্যান্ডের

newjilandকেন উইলিয়ামসন ও রস টেইলরের জোড়া সেঞ্চুরিতে সফরকারী পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের করা ৩৬৯ রানের জবাবে মিসবাহ-আফ্রিদিরা গুটিয়ে যায় ২৫০ রানে। ফলে ১১৯ রানের বড় জয় পায় কিউইরা।

মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান সংগ্র্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়ামসন ১১২ ও টেইলর করেন ১০২ রান। এছাড়া গাপটিল করেন ৭৬ রান।

উইলিয়ামসনের ৮৮ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো ছিল। অন্যদিকে টেইলরের ৭০ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছয়ের মার ছিল।

জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিত শেহজাদ-হাফিজ মিলে ১১১ রানের জুটি গড়লেও পরবর্তীতে আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ৪৩.১ ওভারে ২৫০ রানেই গুটিয়ে যায় মিসবাহর দল।

পাকিস্তানের হয়ে হাফিজ ৮৬ ও শেহজাদ করেন ৫৫ রান। অধিনায়ক মিসবাহর ব্যাট থেকে আসে ৪৫ রান।

কিউইদের হয়ে টিম সাউদি, গ্রান্ট ইলিয়ট, নাথান ম্যাককালাম ও অ্যাডাম মিলনে দুটি করে উইকেট লাভ করেন।

১১২ রানের ইনিংসের সুবাদে কেন উইলিয়ামসন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড।

আগামীকালই বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা রয়েছে মিসবাহ-আফ্রিদিদের।

২০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট

ক্রিকেট একটা খেলা৷ কিন্তু ২২ জন ক্রিকেটার যখন ভারত-পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন, তখন এটা শুরু খেলা থাকে না৷ যেনো রূপ নেয় যুদ্ধে। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিট মাত্র ২০ মিনিটে শেষ হয়ে যাওয়াই তার প্রমাণ৷

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত৷ ধোনি-মিসবাদের লড়াই দেখার জন্য উদগ্রীব ক্রিকেটপ্রেমীর৷ মাত্র ২০ মিনিটে নিঃশেষ ভারত-পাক ম্যাচের টিকিট৷
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান৷ আর গত বারের চ্যাম্পিয়ন হিসেবে এবার বিশ্বকাপে নামছে ভারত৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান৷ এবার রেকর্ডটা বদলাতে মরিয়া মিসবাহ-আফ্রিদিরা।

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানকে হারিয়ে
ফাইনালের টিকিট হাতে পেয়েছিল ধোনির ভারত৷ এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ধোনির দল। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য ইতিহাস নতুন করে রচনা করা।

বুধবারের পরীক্ষা শনিবার

s s cবুধবারও শুরু হচ্ছে না এসএসসি পরীক্ষা। ২০ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার বিকালে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবারের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী শনিবার সকাল ১০টায় শুরু হবে। আর রবিবারের পরীক্ষা যথারীতি বহাল আছে। এর মধ্যে বিএনপি পরবর্তী কর্মসূচি ঘোষণা করলে এ পরীক্ষা নিয়ে বিবেচনা করা হবে। গত সোমবার এবারের এসএসসি পরীক্ষা শুরুর কথা ছিল।

আগের দিন থেকে বিরোধী জোটের ৭২ ঘণ্টার হরতাল ডাকায় এ পরীক্ষা পিছিয়ে শুক্রবার সকাল নয়টা থেকে নেয়ার সিদ্ধান্ত হয়।