শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

অচলাবস্থা কাটাতে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি

moyen khanবিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, চলমান অচলাবস্থা নিরসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন তারা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের দিনই টাইমস অফ ইন্ডিয়াকে ইমেইলে পাঠানো সাক্ষাৎকারে  দলের এ অবস্থান জানালেন মঈন খান।

সংলাপ আয়োজনে জাতিসংঘের সহায়তা চাওয়ার কারণ ব্যাখায় মঈন খান বলেন,  বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতাসহ প্রায় ১০ হাজার কর্মী মিথ্যা মামলায় আটক আছেন। সংলাপে বসার মতো গণতান্ত্রিক পরিবেশ দেশে নাই।

বিএনপির প্রবীণ এই নেতা মনে করেন, ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া এবং চীনের মধ্যে সেতুবন্ধন হওয়ায় এখানের কোনো সমস্যায় ইউরোপ ও উত্তর আমেরিকার মতো এ অঞ্চলের প্রভাবশালী দেশগুলোর উদ্বেগের কারণ রয়েছে।

‘বাংলাদেশের বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়েরও স্বার্থসংশ্লিষ্ট’ বলে মন্তব্য করেন তিনি।

একমাত্র আলোচনায়ই সংকটের সমাধান আনতে পারে বলে মনে করেন মঈন খান।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে আলোচনা। আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপও হবে আলোচনাই, বলেন তিনি।

সহিংস আন্দোলনের পক্ষে ব্যাখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক আচরণ ও মূল্যবোধের অভাবে দীর্ঘ সময় ধরে সৃষ্ট রাজনৈতিক দ্বন্দ্বেরই ফল হচ্ছে এই সহিংসতা।

চলমান সহিংসতাকে ‘রোগ নয়, রোগের উপসর্গ’ বলে মন্তব্য করে এর সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেন মঈন খান।

নাশকতার জন্য উল্টো সরকারের দিকে অভিযোগে আঙুল তুলে তিনি বলেন, সবচেয়ে আশ্চর্যের বিস্ময়, সরকার এখনো কোনো একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি। তারা (অপরাধীরা) শাসক দলের সহায়তা পাচ্ছে।

আমাদের বদনামের জন্য নাশকতা করা হচ্ছে।

বাংলাদেশে ‘গণতান্ত্রিক পরিবেশ’ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ,পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় এরইমধ্যে আগুনে পুড়ে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তানই আমেরিকাকে লাদেনের অবস্থান জানিয়েছিল!

laden11পাকিস্তান সরকারই হয়তো ওয়াশিংটনকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের অবস্থান জানিয়েছিল।  এ চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাবেক মহা পরিচালক আসাদ দুররানি।

কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দুররানি বলেন, নিহত হওয়ার আগে আল-কায়েদা প্রধানের অবস্থান না জানার যে দাবি পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা করেন তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।

২০১১ সালের ১ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো বাহিনী ‘সিল’ বিন লাদেনকে হত্যার দাবি করে। অবশ্য ‘নিহত’ বিন লাদেনের কোনো ছবি মার্কিন বাহিনী প্রকাশ করেনি এবং তার লাশ সাগরে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এ কারণে অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর অভিযান এখন পর্যন্ত কোনো ‘প্রমাণিত সত্য’ নয়।

সাবেক আইএসআই প্রধান বলেন, ‘সঠিক সময়ে’ বিন লাদেনের অবস্থান জানিয়ে দেয়ার পরিকল্পনা ছিল এবং হয়তো সেই সময়টি হয়ে গিয়েছিল। বিশেষ করে এর জন্য প্রয়োজনীয় ‘দেনা-পাওনা’ সম্পন্ন হওয়ার পর এটি করা হয়েছিল। এ ছাড়া, ওসামা বিন লাদেনের মতো ব্যক্তিকে আমেরিকার হাতে তুলে দেয়াও সম্ভব ছিল না।

আসাদ দুররানি মনে করেন, স্থায়ীভাবে আফগান সংকট সমাধানের উপায় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের একটি সমঝোতা চুক্তির বিনিময়ে বিন লাদেনের অবস্থান জানিয়েছিল পাকিস্তান।

অ্যাবোটাবাদের যে বাড়িতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে বিন লাদেনকে হত্যা করে সেটি কি আইএসআই’র নিরাপদ স্থান ছিল? এমন এক প্রশ্নের উত্তরে সাবেক আইএসআই প্রধান বলেন, “আইএসআই যদি সেটি (বিন লাদেনকে নিরাপত্তা দেয়া) করে থাকে তাহলে তারা খুব ভালো কাজ করেছে। আর তারাই যদি লাদেনের অবস্থান আমেরিকাকে জানিয়ে থাকে তাহলেও হয়তো ওই সময়ে এটির প্রয়োজন ছিল।”

জেনারেল আসাদ দুররানি সাক্ষাৎকারে এও জানান, বাস্তবতার সঙ্গে তার এ মন্তব্যের কোনো মিল নেই এবং এগুলো একান্তই তার ব্যক্তিগত অভিমত।

ডিজিটাল ওয়ার্ল্ডে প্রদর্শনীর পাশাপাশি সেমিনারেও ভিড়

digital world11নানা শ্রেণী-পোশার মানুষের ভিড়ে তৃতীয় দিন বুধবারও সরব ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫। বেলা যতই বেড়েছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল কেন্দ্র। এক ছাদের নিচে সরকারি-বেসরকারি নানা সেবার পসরা দেখতে প্যাভিলয়ন আর স্টলের সামনে ভিড় করছেন দর্শনার্থীরা। দল বেঁধে যোগ দিচ্ছেন সেমিনারগুলোতে।

সম্মেলন প্রাঙ্গণে প্রযুক্তির ব্যবহারে মানুষের হাতে সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর  তুলে দিতে নিজেদের ‘ডিজিটালাইজ’ হিসেবে উপস্থাপন করছে। তুলে ধরা হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সেবার ধারণা। এর বাইরে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে চলমান সম্মেলনে যোগ দিতে তরুণদের মধ্যে আগ্রহ দেখা গেছে সবচেয়ে বেশি।

সকালে প্রযুক্তির মাধ্যমে কীভাবে প্রান্তিক মানুষের কাছে আরো সহজে পৌঁছানো যায়, তা নিয়ে মেলা প্রাঙ্গণের মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয় ‘পটেনশিয়াল অব ই-লার্নিং টু রিচ দ্য আনরিচ’ শীর্ষক আলোচনা সভা। সভায় পর্যাপ্ত বাংলা কনটেন্ট তৈরি করে ই-লার্নিং পদ্ধতি দূরশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ই-লার্নিং বিশেষজ্ঞ প্রফেসর ফারুক আহমেদের পরিচালনায় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার শাহ মুহাম্মাদ সানাউল হক। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক-এর জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, মাহমুদুর রহমান, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী ড. শওকত আলী, কোরিয়া নলেজ লিমিটেড চিফ অপারেটিং অফিসার মুবাশ্বের মুনাফ, বিবিসি মিডিয়া অ্যাকশন এর হেড অব রিসার্চ সঞ্জিব সাহা এবং আফজাল হোসেন সারওয়ার।

বক্তারা বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার চেয়ে ই-লানিং পদ্ধতিতে শিক্ষণ প্রক্রিয়ায় দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় এবং এই পদ্ধতিতে খরচ কম। শিক্ষার্থীদের কাছে এটি বারবার শিক্ষণযোগ্য।

এদিকে একই সময়ে উইন্ডি টাউনে অনুষ্ঠিত হয় ‘আইসিটি ফর বেটার ম্যানেজেবিলিটি ইন প্রাইভেট সেক্টর’ শীর্ষক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেধাভিত্তিক অর্থনীতিনির্ভর দেশ গঠনে বিদেশে জনশক্তি রফতানিতে ‘দক্ষ শ্রমিক’ তৈরি করা হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকার ‘দক্ষ শ্রমিক’ তৈরির কাজে হাত দিয়েছে। বেশ কয়েকটি দেশ ‘দক্ষ শ্রমিক’ তৈরিতে সহায়তা দিয়ে যাচ্ছে।

আমু বলেন, “সফটওয়্যার নির্মাণ শিল্পে আমাদের মেধাকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিপ্লব ঘটানোর পাশাপাশি সফটওয়্যার রফতানির সুযোগ তৈরি হবে। এ সময় উন্নত দেশগুলোতে আইটি প্রফেশনাল ও দক্ষ জনবল রফতানি করে রেমিট্যান্স বাড়ানো যেতে পারে।” সফটওয়্যারের রফতানির ক্ষেত্রে সব সহায়তা দেয়া হবে বলে জানান শিল্পমন্ত্রী।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়াতুল্লাহ আল মামুন এবং বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম। বক্তব্য দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েসন সভাপতি শেখ কবির হোসেন, বিএসএইচআরএম সভাপতি মোশাররফ হোসেন, সিএসএল সফটওয়্যার রিসোর্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রাউলি, বেসিস ভাইস প্রেসিডেন্ট রাশেদুল হাসান এবং মহাসচিব উত্তম কুমার পাল। সম্মেলন পরিচালনা করেন বেসিস যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সোহেল।

অন্যদিকে গ্রিন ভিউ-এ অনুষ্ঠিত অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হয় একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভসটিম ব্যবস্থাপনা পরিচালক আল আমিন কবির। বক্তব্য দেন পেওনার বাংলাদেশ কান্ট্রি অ্যাম্বাসেডর রিফাত আহমেদ।

একই স্থানে অনুষ্ঠিত ‘জ্ঞানভিত্তিক সমাজ’ শীর্ষক সেমিনারে তরুণদের জ্ঞানভিত্তিক সমাজের রূপান্তরের ওপর তথ্যচিত্র তুলে ধরেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। তিনি সমাজ-সভ্যতার রূপান্তর কীভাবে শিক্ষাব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে তা তুলে ধরেন।

মোস্তাফা জব্বার বলেন, “কৃষিযুগ থেকে সরাসরি আমরা ডিজিটাল যুগের প্রবেশ করেছি। আমাদের এখন ডিজিটাল শিক্ষায় শিক্ষিত তরুণসমাজ তৈরি করতে হবে, যারা আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে।  শিশু-কিশোররা প্রযুক্তিপণ্য নিয়ে আগ্রহী। তাদেরও প্রযুক্তির জ্ঞানে শিক্ষিত করে তুলতে হবে।”

মোস্তাফা জব্বার বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হবে। আগামী ২০ বছরের মধ্যে সরকারব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া ও রাষ্ট্রযন্ত্রে আমূল পরিবর্তন আসবে। প্রযুক্তির প্রসার এই পরিবর্তনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রযুক্তিবিদ মাহবুব-উজ-জামান, ইন্টেল ইন্ডিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক আশুতোষ চন্দ এবং ভারতের ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস এর পরিচালক বিশ্বজিৎ বেতাই।

দেশ এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন জয়

joy11দেশকে এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর  তথ্য ও যোগযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন আয়োজিত ‘ইয়ুথ ইন কমিউনিটি ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যান্ড স্কিল আপ পলিসি ক্যাফে উইথ সজীব ওয়াজেদ জয়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের সহযোগিতা প্রয়োজন। যারা মানুষকে সহযোগিতা করতে চায়, আমরা তাদের সহায়তা করব। এ লক্ষে জ্ঞানভিত্তিক  কমিউনিটি গড়ে তোলা হবে। দেশে আইসিটি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হবে।’
তিনি  আরো বলেন, ‘আগে তরুণ-যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। আমরা ক্ষমতায় এসে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ৬ বছর আগে কর্মসংস্থান বড় সমস্যা ছিল। দেশের ৪০ শতাংশ লোক বেকার ছিল। এখন সারাদেশে মাত্র ৪-৪.৫ শতাংশ মানুষ বেকার। বাকিরা সবাই কোন না কোন কাজে যুক্ত আছে।’
তিনি বলেন, ‘শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তরুণ-যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে প্রতিবছর ৫০ হাজার যুবককে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে।
আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপে গত ৬ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের আর কোন দেশে এত অল্প সময়ে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে কিনা আমার জানা নেই।’

মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার শহীদুল ইসলাম

shohidullমালয়েশিয়ায় নতুন বাংলাদেশী হাইকমিশনার নিযুক্ত হয়েছেন শহীদুল ইসলাম। এর আগে তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এ কে এম আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে কুয়ালালামপুর দূতাবাসে এ কে এম আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

মালয়েশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি একজন মুক্তিযোদ্ধা, কবি ও সাংবাদিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক শহীদুল ইসলাম ১৯৮৪ ব্যাচ বিসিএস (এফএ) ক্যাডারের সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং বেলজিয়ামের ইউনির্ভাসিটি লিব্রে ডি ব্রুসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

ঝালকাঠিতে জেএমবির ৫ সদস্যের মৃত্যুদণ্ড

jmb11ঝালকাঠিতে বোমা হামরায় ২ বিচার হত্যা মামলা পরিচালনাকরী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে মৃত্যদণ্ডাদেশ দিয়েছে আদালত।

ঝালকাঠি অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক আব্দুল হালিম বুধবার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আমিনুল ওরফে আমির হোসেন, মেহেদী হাসান ওরফে তানভীর, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন ও ছগির হোসেন। এদের মধ্য প্রথম ২ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকী ২ জন পলাতক।
২০০৭ সালের ১১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে শহরের কবরস্থান মসজিদের পাশে দুর্বৃত্তরা সাবেক পিপি হায়দারকে গুলি করে হত্যা করে। নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ ঘটনায় হায়দার হোসেনর ছেলে তারেক বীন হায়দার ঝালকাঠি থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মোশরারফ হোসেন জেএমবির ৫ জঙ্গীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

নারী নির্যাতন প্রতিরোধ ও শিশুদের অধিকার রক্ষায় লড়বেন অ্যাঞ্জেলিনা জোলি

juliiনারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নারী নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করারও ঘোষণা দেন তিনি।

নারী নির্যাতন প্রতিরোধ ও শিশুদের অধিকার রক্ষায় ২০১২ সালে একটি সাহায্য সংস্থা প্রতিষ্ঠা করেন জোলি। বিভিন্ন দেশে ওই সংস্থার কার্যক্রমও চলছে। এবার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধে একটি গবেষণা প্রকল্প পরিচালনা করছেন ৩৬ বছর বয়স্ক জোলি।

মঙ্গলবার ওই প্রকল্পের উদ্বোধনীতে জোলি বলেন, যুদ্ধ-প্রবণ এলাকাতে নারীদের সুরক্ষা দিতে কাজ করবে এই গবেষণা প্রকল্প। এ সময় যৌন হয়রানিসহ নারী নির্যাতন প্রতিরোধে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী ব্রাড পিট ও যুক্তরাজ্যের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।

নাগরিক সমাজের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা: হাছান মাহমুদ

hasan28আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নাগরিক সমাজের একটি অংশ বোমা হামলাকারীদের সঙ্গে আলোচনার কথা বলছে। যারা এই আলোচনার কথা বলছেন তাদের অনেকেই ১/১১ এর কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা।’

রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘তারা পরিপূর্ণভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মতো জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে। জঙ্গি সংগঠনগুলো যেভাবে গোপন স্থান থেকে বিৃবতি দেয়, ভিডিও প্রকাশ করে, বিএনপিজোটও তাই করছে।’

দেশের শান্তিপ্রিয় মানুষকে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।

প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তি দিতে পারে না: বিএনপি

bnp logoপ্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তির গ্যারান্টি দিতে পারে না বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা আইন বহির্ভূত কর্মকা- পরিচালনা করবে এবং বিচার বহির্ভূত হত্যাকা- সংঘটিত করবে তার দায়ভার সম্পূর্ণ তাদের ওপরই বর্তাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারী অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে গদি রক্ষা করতে চায়।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে এক ব্যক্তির অভিব্যক্তি হিসেবে রূপান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিতন্ত্র ও স্বৈরতন্ত্র থেকে মাতৃভূমিকে মুক্ত করতে আজ সব দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা লক্ষ্য করছি, চলমান গণআন্দোলনকে কলুষিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশি রিমান্ডে অমানবিক নির্যাতনের মাধ্যমে কিছু অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে নাশকতার সঙ্গে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা জড়িত।

পরিকল্পিতভাবে সরকার নিয়ন্ত্রিত ও দলকানা কতিপয় গণমাধ্যমে তা দিনরাত ফলাও করে প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ ধরনের আওয়ামী চক্রান্তের বিষয়ে আমরা ইতোপূর্বে আমাদের বক্তব্য দিয়েছি। আমরা আবারও অবৈধ সরকারের এ জাতীয় ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, দেশের জনগণ এ ধরনের সরকারি চক্রান্ত ও অপপ্রচারে বিশ্বাস করে না। জনগণ দেখছেন, বিরোধী দলীয় আন্দোলনকারী নেতাকর্মীদের রাতের অন্ধকারে বাড়ি থেকে ধরে নিয়ে প্রতিনিয়ত ক্রসফায়ারে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী আষাঢ়ে গল্প সাজাচ্ছে। সরকারি বাহিনী এসব নিষ্ঠুর ও পৈশাচিক কর্মকা-ের দায় এড়াতে পারবে না। সরকারি দলের দুর্বত্তরা পেট্রোল বোমা ও অন্যান্য অবৈধ অস্ত্রসস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়লেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশনেত্রী খালেদা জিয়ার অবরুদ্ধ কার্যালয়ের কাছে সরকারপন্থী কিছু সংগঠন হরতাল-অবরোধ বিরোধী নাটক মঞ্চস্থ করছে। তারা দেশনেত্রীর নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা করছে।’

‘আমি সংশ্লিষ্ট সকল মহলকে হুঁশিয়ার করে দিতে চাই যে, দেশনেত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বিঘিœত করার যেকোনো প্রচেষ্টা শাসকশ্রেণীর নিরাপত্তা বেষ্টনীকেই বরং দুর্বল করে তুলতে পারে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার, মৌলিক মানবাধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং সুশাসনের অধিকার প্রতিষ্ঠিত করতে দেশের সর্বস্তরের জনগণ আজ দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংগ্রামী জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান গণআন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে।

বিবৃতিতে তিনি চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।

সাংসদ জেবুন্নেসার শটগানের গুলিতে মামাতো ভাই আহত

zebunnesaবরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেসা আফরোজের লাইসেন্স করা শটগানের গুলিতে তার মামাতো ভাই আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান আহত হয়েছেন। গত সোমবার দুপুরে নগরের আলেকান্দা এলাকায় সাংসদের বাসভবনে ওই ঘটনা ঘটে।

এ ব্যাপারে সাংসদ জেবুন্নেসা আফরোজের ভাষ্য, বরিশাল কোতোয়ালি মডেল থানায় জমা থাকা লাইসেন্স করা শটগানটির লাইসেন্স নবায়নে গত সোমবার বাসায় আনা হয়। শটগানটি পরিষ্কার করার জন্য বন্দুকের দোকানের মালিক রেজাউল ইসলাম ওরফে শাকুকে বাসায় ডাকা হয়। রেজাউল সেটি পরিষ্কার করছিলেন। এ সময় অসতর্কতাবশত একটি গুলি বের হয়ে যায়। গুলিটি গিয়ে কক্ষের দেয়ালে লাগে। সেখান থেকে কয়েকটি স্প্লিন্টার বড় ভাই সাইদুর রহমানের গায়ে লাগে। এতে তিনি সামান্য আহত হন। গুরুতর না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

পুলিশ ও সাংসদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত সাবেক মেয়র, সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের লাইসেন্স করা একটি শটগান ও পিস্তল কোতোয়ালি মডেল থানায় জমা দেন তার স্ত্রী বর্তমান সাংসদ জেবুন্নেসা আফরোজ। পরবর্তী সময়ে ওই আগ্নেয়াস্ত্র দুটি নিজের নামে লাইসেন্স করিয়ে নেন তিনি। নিজের নামে লাইসেন্স পাওয়ার পর গত সোমবার জেবুন্নেসা আফরোজ নিজে থানা থেকে শটগানটি বাসায় নিয়ে যান।

এ ব্যাপারে বন্দুকের দোকানের মালিক রেজাউল ইসলামের দাবি, ‘আমার নিজের দোকানের ও বন্দুকের লাইসেন্স রয়েছে। এ ছাড়া আমি বন্দুক মেরামতও করি। সোমবার দুপুরে সাংসদের বাসায় গিয়ে তার ব্যবহৃত শটগানটি পরিষ্কার করার জন্য হাতে নিই। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়। গুলিটি সরাসরি দেয়ালে গিয়ে লাগে। সেখান থেকে স্প্লিন্টার এসে পাশে থাকা সাংসদের মামাতো ভাইয়ের গায়ে লাগে।’

যোগাযোগ করা হলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, গত সোমবার সাংসদ জেবুন্নেসা নিজে থানা থেকে অস্ত্রটি নেন। তিনি তার নামে লাইসেন্স নবায়নের জন্য সেটি নিয়ে গেছেন। তবে তার বাড়িতে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেছে- এমন তথ্য জানা নেই। কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি।