শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মৌলভীবাজারে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন

bus30এবার যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এসময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছলে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত। এরপর তারা পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এছাড়া এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্কুল ব্যাগে অস্ত্র বহন : ৩ শিশুসহ গ্রেফতার ৬

arrest28স্কুল ব্যাগে অস্ত্র বহনের অভিযোগে তিন শিশুসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন (১০), শাকিল (১১), মো. জিশান (১১), ইমরান (১৯), বশির (২৫) ও মো. মাসুদ (২৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফতুল্লা প্রেসক্লাবের সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইমরান, শাকিল ও আল আমিন নামে ৩ জন স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

এরপর তাদেরকে থানা এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রাজধানীর দক্ষিন বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জিসান, মাসুদ ও বশির নামে আরো ৩ যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকেও তিনটি বিদেশি পিস্তল ও ৭টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এবি সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ স্কুল ছাত্রসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বুধবার বিকেলে ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর কাছে ইমরান, শাকিল ও আল আমিন অস্ত্র বিক্রির প্রস্তাব দেয়। পরে তিনি বিষয়টি পুলিশের জানান। পরে পুলিশ তাদেরকে আটকের পর তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তুল উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জিসান, মাসুদ ও বশিরকে আটক করে।

তিনি আরো জানান, অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য স্কুল ছাত্রদের ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।

খালেদা জানেন না হাসিনা কী জিনিস: মায়া

maya12ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জানেন না শেখ হাসিনা কী জিনিস!

তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে একথা বলেন।

মায়া বলেন, খালেদা জিয়ার চুল থেকে পায়ের নথ পর্যন্ত শুধু রক্ত আর রক্ত। এই ডাইনি খালেদা জানেন না যে শেখ হাসিনা কী জিনিস!

তিনি বলেন, খালেদা জিয়াকে চলমান সন্ত্রাসের এক নম্বর হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হবে। তাকে যারা সমর্থন করছেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।

মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, কিছুদিন আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিন সেন গুপ্ত বলেছিলেন- ‘বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। খালেদাকে জানাতে চাই- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি (শেখ হাসিনা) যা করা দরকার, তার সবই করবেন। কেউ পার পাবে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত কয়েকদিনের হরতাল-অবরোধে যারা তাণ্ডব চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে।

খালেদা জিয়াকে ডাইনি, মিথ্যাবাদী, ভণ্ড আখ্যায়িত করে মায়া বলেন, তার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না, হবে না। কারণ দেশের উন্নতি হোক তা তিনি চান না। এজন্য তিনি এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বাধা সৃষ্টি করছেন। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যেতে প্রতিবন্ধকতা তৈরি করছেন।

তিনি বলেন, খালেদা জিয়া একটি দানব। এখনো মানুষ হত্যার তাণ্ডব বন্ধ করেননি। এত মানুষের মৃত্যুর পরও তার মন গলে না।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দীলিপ রায়, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১

arrestচলমান এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর উত্তরা থেকে বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে আজ বেলা সাড়ে ১১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মানুষের জীবনের মূল্য বিএনপির কাছে নেই: শেখ হাসিনা

hasina soবিএনপির কাছে মানুষের জীবনের মূল্য নেই দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা কারণে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত জোট। তাদের কাছে এসব নিরীহ মানুষের জীবনের কোনো মূল্য নেই।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, হরতাল-অবরোধে এ পর্যন্ত ১০০-এর কাছাকাছি মানুষ মারা গেছেন। বহু মানুষ পেট্রোল বোমায় পুড়ে দগ্ধ হয়েছেন। তারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। যারা পুড়ছেন, যারা মারা যাচ্ছেন, তারা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের জীবনের মূল্য বিএনপির কাছে নেই।

হাইকোর্টের ১০ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহন

high courtপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে (সাবেক সড়ক ভবন) তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গত সোমবার রাষ্ট্রপতি দুই বছরের জন্য এই ১০ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

নতুন ১০ বিচারপতিরা হচ্ছেন, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিমকোর্টের আইনজীবী এম ইকবাল কবির লিটন, সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।

যুক্তরাষ্ট্রের একই পরিবারের তিন মুসলিমকে গুলি করে হত্যা

usa mমার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনাতে একই পরিবারের তিনজন তরুণ মুসলিমকে তাদের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের তথ্য মতে, হত্যাকা-ের শিকার হওয়া তিনজনের নাম ২৩ বছর বয়সী দিয়াহ শাদি বরকত, তার স্ত্রী ২১ বছর বয়সী ইউসুর মোহাম্মদ এবং তার বোন ১৯ বছর বয়সী রাজন মোহাম্মদ আবু সালহা।

চ্যাপেল হিলের সামারওয়াক সার্কেল নামে পরিচিত আবাসিক এলাকার বাসিন্দাদের বেশির ভাগই শিক্ষাবিদ ও তরুণ পেশাদার।  সেখানকারই একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকা-ের খবর সন্ধ্যা ৫টা ১১ মিনিটে কর্মকর্তাদের জানানো হয়।

হত্যাকা-ের শিকার ব্যক্তিদের ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই এলাকায় বসবাসকারী কিছু মানুষ বলছিলেন তারা পুলিশ আসার আগে ঘটনার ব্যাপারে জানতেনই না। সন্দেহভাজন খুনি হিসেবে ৪৬ বছর বয়সী ক্রেইগ স্টিফেন হিকস নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

এ হত্যাকা- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষোভের সঞ্চার করেছে। সেখানে তারা হত্যাকা-ের শিকার তিনজনের অধ্যয়নরত ও বাস্কেটবল খেলারত ছবি প্রকাশ করে বলেছে, তারা পরিকল্পিত হত্যাকা-ের শিকার।

কেউ কেউ এ ঘটনাকে প্যারিসের শার্লি এবদু’র ঘটনার সাথে তুলনা করতে চাচ্ছেন এবং অন্যরা এ ঘটনার নিন্দা জানাতে বারাক ওবামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকান ফুটবল ও বাস্কেটবলের ভক্ত শাদি বরকত উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের দন্ত বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তিনি ফিলিস্তিনের শিশুদের জরুরি দন্ত চিকিৎসা প্রদানের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। তিনি টুইটারে নিয়মিত মতামত প্রকাশ করতেন। তিনি জানুয়ারিতে লেখেন, মানুষকে এটা বলতে শুনে খুবই হতাশা লাগে যে, আমাদের উচিত ‘ইহুদিদের হত্যা করা’ বা ‘ফিলিস্তিনিদের হত্যা’ করা। যেন এর মাধ্যমে কোনো কিছু সমাধান হবে।

রাজানের স্নাতক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে একত্রে ছবি তোলেন ভাই-ভাবিসহ তিনজন। রাজান চিত্রকলা ও অঙ্কনের প্রতি আগ্রহ থেকে একটি ব্লগ চালাতেন। তিনি গত গ্রীষ্মে উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য এবং পরিবেশ নকশা বিষয়ে ডিগ্রি শুরু করেন। তিনি টুইটারে তার সম্পর্কে বলেন, আমি ভবন এবং আনুষঙ্গিক বিষয় পছন্দ করি। হত্যাকা-ের শিকার তিনজনের স্মৃতি হিসেবে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘আমাদের তিন বিজেতা’। পেজটি মানুষকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং বলেছে তারা ‘আনুষ্ঠানিক ঘোষণা’ প্রদান অব্যাহত রাখবে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে, তাদের পরিবারের সদস্যরা এটা তৈরি করেছে কি না। তারা বলেছে, চিকিৎসকের কাছ থেকে সবশেষ রিপোর্ট পাওয়ার পর দাফনের ব্যবস্থা করা হবে।

ভারতকে চমকে দেবে পাকিস্তান!

afridi 12আসছে রবিবার ভারতকে চমকে দেবে পাকিস্তান!  বিশ্বকাপে ভারত-পাক মহারণের চার দিন আগে এই ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তানী অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

তিনি বলেন, জীবনে সব কিছুরই একটা শুরু বলে ব্যাপার থাকে। প্রথমবার। সে রকমই বিশ্বকাপেও এবার আমরা ভারতকে প্রথম বার হারাব। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আমাদের যে খারাপ রেকর্ড তা মাথায় নিয়ে আমরা রবিবার অ্যাডিলেড ওভালে মোটেই নামব না।

এ বারের পাকিস্তান দল অতীতের ওই খারাপ রেকর্ডে মুষড়ে পড়ার মতো টিম নয়। এটাও জানি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, সারা পৃথিবী থেকে দুই দেশের সমর্থকেরা সে দিন অ্যাডিলেডে এসে জড়ো হবেন। কিন্তু আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে যে, সেই দিন ভারতকে চমকে দিতে পারব আমরা। সেই ক্ষমতা আমাদের আছে। সত্যি কথা কী, নিজেদের দিনে পাকিস্তান যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।

তিন দশক যাবত বাইশ গজে ভারত-পাক ম্যাচের চাপ নেয়ার অভিজ্ঞতা থাকা আফ্রিদি ষোলো বছরের টিনএজার হিসেবে এই মহাম্যাচ খেলে আসছেন। এখন চৌত্রিশ বছরের পরিণত যুবক। ওয়ান ডে-তে ৮০০০ রান আর ৪০০ উইকেটের চমকপ্রদ ‘ডাবল’ করার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে। সেই তারকা অলরাউন্ডার রবিবারের ম্যাচ নিয়ে আরো বলছেন,

আফ্রিদি বলেন, এটাই সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে চাপের ম্যাচ। তবে দুটি দলই সেই চাপ সামলাতেও জানে। আমাদের দিক দিয়ে এটুকু বলতে পারি, এ বার আমরা এটাকে স্রেফ আর একটা ম্যাচ ভেবে খেলব।

আফ্রিদির স্বপ্ন, শৃঙ্গে পৌঁছে নিজের ক্রিকেটজীবন শেষ করার। তার জন্য চাইছি এ বার অস্ট্রেলিয়াতেই পাকিস্তানের সেই বিরানব্বই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নজিরকে ফের স্পর্শ করতে। তবে সেটা যে যথেষ্ট কঠিন সেটাও স্বীকার করে নিয়েছেন।

নারায়ণগঞ্জে পেট্রোলবোমাসহ দুই যুবক আটক

pettrol bomaনারায়ণগঞ্জের ফতুল্লায় পেট্রোলবোমাসহ রফিকুল ইসলাম ও গাজী মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।  এ দুইজনের মধ্যে রফিকুল ইসলাম ছাত্রদলের সক্রিয় নেতা বলে জানায় পুলিশ। অবশ্য জেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে তার কোন পদ নেই।

পুলিশের দাবি, বুধবার রাত ১১টায় ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মটরসাইকেলে চড়ে নাশকতার সময়ে দুইজনকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মটরসাইকেলে করে আসা দুইজন খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতার সময়ে টহল পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

খালেদা জিয়ার কার্যালয়ের খাবার কেড়ে নিল পুলিশ

karjaloy khaledaসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সরবরাহের উদ্দেশ্যে আনা খাবার কেড়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ।

চেয়ারপারসনের অফিস সূত্র জানান, খাবার বহনকারী ভ্যানটি বুধবার রাত ৮টার দিকে গুলশান কার্যালয়ের সামনে আসে। এ সময় কার্যালয়ের ভেতর খাবার নিতে পুলিশ বাধা দেয়। পরে খাবারসহ ভ্যানটি গুলশান থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, ৩রা জানুয়ারির পর থেকে কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কয়েকজন নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। প্রতিদিন বাইরে থেকে তাদের খাবার নেয়া হয়।